সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

আগামিকাল মিমের বিয়ে!

বিনোদন সংবাদ: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মঙ্গলবার (৪ জানুয়ারি)। বিয়েতে দাওয়াত পেয়েছেন এমন একাধিকজন এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুরে সনাতন ধর্মরীতি মেনে ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন এই নায়িকা। বিয়েতে শোবিজের একাধিক পরিচালক, শিল্পী ও তাঁর ঘনিষ্ঠজন উপস্থিত থাকবেন।

যদিও এই বিয়ের খবর অস্বীকার করেছেন বিদ্যা সিনহা মিম।

গেল বছরের জন্মদিনের সন্ধ্যায় বিদ্যা সিনহা মিম জানান, তাঁর হবু স্বামীর নাম সনি পোদ্দার। বাড়ি কুমিল্লা; পেশায় তিনি ব্যাংকার। বর্তমানে সিটি ব্যাংকে কর্মরত। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর প্রেম।

সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এ ছাড়া ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমার শুট করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ীতে ভোট পুনঃ গননার দাবিতে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে পুনরায় ভোট গননা করে সঠিক ব্যক্তিকে বিজয়ী ঘোষনার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩জানুয়ারী) শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শংকরকাটি গ্রামের মরহুম মানিক মোড়লের পুত্র ও ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী তালা প্রতীকের এম.এম.আনছার আলী (৬৮)। তিনি লিখিত বক্তব্য বলেন ০২ নং কাশিমাড়ী ইউনিয়নে ০১ নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৬ শে ডিসেম্বর-২০২১ অনুষ্ঠিত হয়।

তিনি তালা প্রতীক নিয়ে ইউপি সদস্য প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করেছেন। নির্বাচনে ০১নং ওয়ার্ডের ০৬ নং শংকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ হাকিজজন নূরী (প্রিন্সিপাল অফিসার-ব্যবস্থাপক রুপালী ব্যাংক লিঃ, নওয়াবেঁকী শাখা, শ্যামনগর, সাতক্ষীরা)। প্রিজাইডিং অফিসার ও তার কয়েকজন সহযোগী সহকারী প্রিজাইডিং অফিসারদের যোগ সাজসে তার প্রতীদ্বন্দি প্রার্থী হামিদুল কবীর বাবুর (ফুটবল প্রতীক) সম্পূর্ন অন্যায় ভাবে ও কারচুপি করে বিজয়ী করার অভিযোগ উঠেছে। ভোট গননার ক্ষেত্রে তার তালা প্রতীক ৫৯৩ ভোট বৈধতা দেখান।

বাতিল ৭০ ভোটে আমার বৈধ ভোট প্রায় ৪০টি থাকায় তার পোলিং এজেন্ট মোঃ বাবুল আক্তার এর তীব্র বিরোধীতা করলে প্রিজাইডিং অফিসার কোন অভিযোগ আমলে না নিয়ে তাকে বরং বের করে দেন। এমনকি ২০৩৩ টি ভোট পোল হলেও ভোট গননায় ২০২২ টি দেখানো হয়েছে। তার প্রতিদ্বন্দী প্রার্থী হামিদুল কবীর বাবুর (ফুটবল প্রতীক) কু-কৌশলে ৬০৭ ভোট বৈধতা দেখিয়ে বিজয়ী ঘোষনা করেন। পরবর্তীতে তার এজেন্ট মোঃ বাবুল আক্তার সহ অন্যন্য প্রার্থীর এজেন্টগন ভোটের ফলাফল শিট ফরম-ঞ-২ তে সাধারণ আসনের সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীগনের ভোট গননার বিবরনী পত্রে তার স্বাক্ষরিত পত্র দিতে অস্বীকৃতি জানিয়ে চলে আসেন।

তার প্রতিদ্বন্দী প্রার্থী হামিদুল কবীর বাবুর (ফুটবল প্রতীক) ভোট গননার পরপরই পরাজিত জেনে তার কর্মী সমার্থকরা কেন্দ্রে ছেড়ে চলে যান। ভোট গননা ঘোষনার পূর্বে বাবু পুনরায় বাড়ী থেকে ভোট গননার স্থলে গিয়ে প্রিজাইডিং অফিসারের সাথে একান্ত সাক্ষাৎ শেষে চলে আসেন। তখন প্রিজাইডিং অফিসার অহেতুক আতঙ্ক সৃষ্টি করে সকল এজেন্টদের বের করে দিয়ে পরে ফলাফল ঘোষনা হবে বলে চলে আসেন। অথচ পরবর্তীতে উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, শ্যামনগর এর কার্যালয়ে এসে তিনি জানতে পারেন তার প্রতিদ্বন্দী প্রার্থী হামিদুল কবীর বাবুর (ফুটবল প্রতীক) ৬০৭ ভোটে বিজয়ী করা হয়েছে।

পুনরায় উক্ত কেন্দ্রে ভোট গননা করার দাবী জানিয়েছেন আনছার আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কা‌লিগ‌ঞ্জে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় মৌতলা বিদ্যালয়ের হলরুমে তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহারই শিক্ষাক্ষেত্রে কুফল ডেকে আনছে পক্ষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয় ও বিপক্ষে অংশগ্রহণ করেন সম্মিলিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠা‌নে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদীর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ের মাঝে পুরস্কার বিতরণ করেন লেফটেন্যান্ট কর্নেল আলমগীর ইকবাল।

তি‌নি ব‌লেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশা-পাশি সৃজনশীল প্রতিভা বিকাশে কবিতা আবৃতি, বিতর্ক প্রতিযোগিতা, সাহিত্য-সাংস্কৃতি উপযোগিতায় সকলকে এগিয়ে আসতে হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠা‌নে অা‌রো বক্তব্য রাখেন বিদ‌্যাল‌য়ে সহকারী প্রধান শিক্ষক শেখ সেলিম হোসেন। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন প্রেসক্লা‌বের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, বাচিকশিল্পী সাহিত্য ভঞ্জ চৌধুরী, সহকারী শিক্ষক আনারুল ইসলাম। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সাহিত্য ভঞ্জ চৌধুরী, শারমিন আহমেদ এশা। সঙ্গীত পরিবেশন করেন নিবিড় মেহেদী শুভ। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সম্মিলিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও রানারআপ হয় মৌতলা মাধ্যমিক বিদ্যালয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘করোনা বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে’

দেশের খবর: দেশে করোনা সংক্রমণের হার এখনো নিম্নমুখী রয়েছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আগের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মরণে মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশে এখনো আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়নি। করোনা সংক্রমণের হার শতকরা ৩ ভাগেরও কম। শিক্ষাপ্রতিষ্ঠানে আগের চাইতে কিছুটা ক্লাসের সংখ্যা বাড়ানো হয়েছে।

তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি আমাদের মনে হয়, শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য ক্লাস কমাতে হবে, কমিয়ে দেবো। বন্ধ করার প্রয়োজন হলে বন্ধ করে দেবো।

তিনি বলেন, পাশের দেশ ভারতে করোনা সংক্রমণের হার বাড়ছে। আমাদের দেশে এ হার একদমই নিম্নমুখী। এরই মধ্যে কয়েকজনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তাই আমাদের খুবই সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

দীপু মনি আরও বলেন, বিগত বছরগুলোতে মার্চ মাসে এদেশে সংক্রমণ বাড়তে দেখা গেছে। তাই মার্চ মাস না আসা পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাবে না। আমরা স্বাস্থ্যবিধি মানলে সংক্রমণ কম রাখতে পারবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভাড়াশিমলা ইউনিয়নকে ম‌ড়েল হিসেবে গড়তে চাই
কালিগঞ্জ প্রত‌ি‌নি‌ধিঃ
কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের নব‌নির্বা‌চিত চেয়ারম‌্যান নাজমুল হাসান সাঈম বলেছেন, জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়‌তে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা নিরলস ভাবে কাজ ক‌রে যা‌চ্ছেন। আমিও চাই মাননীয় প্রধানমন্ত্রীর হাত‌কে শ‌ক্তিশালী কর‌তে।
আপনাদের ভালোবাসায় বিপুল ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি।
সকলে মিলে ভাড়াশিমলা ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
পুর্বনারায়নপুর শীতলাতলা যুব সং‌ঘের উ‌দ্যো‌গে র‌বিবার রাত সা‌ড়ে ৮টায় ম‌ন্দির সংলগ্ন মা‌ঠে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শীতলাতলা যুব সং‌ঘের সভাপ‌তি ‌নির্মল অ‌ধিকারীর সভাপ‌তি‌ত্বে ও সদস‌্য কা‌র্ত্তিক সরকা‌রের প‌রিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ৯নং ওয়া‌র্ডের নব‌নির্বা‌চিত ইউ‌পি সদস‌্য বরুণ কুমার ঘোষ, সংর‌ক্ষিত ওয়ার্ড সদস‌্য মৌসুমী খাতুন, সাংবা‌দিক এসএম, আহম্মাদ উল‌্যাহ বাচ্চু,
সমাজসেবক শেখ হাসিনা প্রমুখ। শীতলাতলা যুব সং‌ঘের সাধারণ সম্পাদক ফজলুল ক‌রিমের সা‌র্বিক তত্বাবধানে সংবর্ধনা অনুষ্ঠান শেষে গভীর রাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা লেডিস ক্লাব উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আসাদুজ্জামান: জেলা লেডিস ক্লাব সাতক্ষীরার উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা লেডিস ক্লাবের আয়োজনে সোমবার সকালে ক্লাব চত্বরে উক্ত শীত বস্ত্র বিতরন করা হয়।

সাতক্ষীরা জেলা লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্মী মিসেস জেসমিন জাহানের সভাপতিত্বে শীতবস্ত্র কম্বল বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা লেডিস ক্লাবের সহ-সভানেত্রী ও জেলা পুলিশ সুপার পতœী নাদিয়া আফরোজ, জেলা পরিষদ চেয়ারম্যান পত্মী ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিসেস সালেহা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্মী মিসেস মাহেনুর আক্তার টুম্পা, আরডিসি পত্মী মিসেস জেরিন লিসা, সহকারী কমিশনার কৃষ্ণা রায়, জেলা মহিলা অধিদপ্তরের জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ। এসময় গরীব দুঃস্থ ও অসহায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় সাতক্ষীরা জেলা লেডিস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ- জোহরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাবুলিয়ায় পাউবোর সাবেক সার্ভেয়ার ও কতিপয় সুবিধাবাদী কর্তৃক হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের সাবেক সার্ভেয়ার ও কতিপয় সুবিধাবাদী কর্তৃক হয়রানির উদ্দেশ্যে ক্রয়কৃত সম্পত্তিতে দোকান নির্মাণের বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে
সাংবাদিকদের ভুল বুঝিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার বাবুলিয়া শ্রীপুর গ্রামের মৃত মহাদেব চন্দ্র ঘোষের পুত্র ভুক্তভোগী রমেশ চন্দ্র ঘোষ।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার স্ত্রীর নামে বাবুলিয়া মৌজায় জে এল
নং- ৪৭ ও আর. এস ১৪১২ নং খতিয়ানে ৪৩ ও ৪৫ দাগে ২২ শতক জমি রয়েছে। যার
উত্তরে গৌর পদ পাল, দক্ষিনে পাকা রাস্তা, পূর্বে শওকত আলী, পশ্চিমে রতন পাল। বাবুলিয়া রাস্তার ধারে পানি উন্নয়ন বোর্ডের জমির পরেই আমার স্ত্রী
নমিতা রানী ঘোষের সম্পত্তি। পানি উন্নয়ন বোর্ডের ওই সম্পত্তির উপর দিয়ে
ইতিপূর্বে কখনো পানি নিস্কাশিত হতো না। বর্তমানেও হয় না। তারপরও আমাদের
দোকান নির্মানের পূর্বে পানি নিস্কাশনের জন্য নিজস্ব অর্থায়নে একটি সুন্দর ড্রেন তৈরি করে দিয়েছি। এরপর রাস্তা থেকে ৩০ ফুট ছেড়ে দিয়ে দোকান
নির্মানের জন্য শর্ট কলাম তুলেছি। যার ছাউনী হবে টিনের। যেহেতু পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তির নির্দিষ্ট কোন সীমানা নির্ধারন করা হয়নি। সে কারনে আমরা ৩০ফুট ছেড়ে দিয়েই নির্মান কাজ শুরু করেছি। কিন্তু পানি উন্নয়ন
বোর্ডের সাবেক সার্ভেয়ারসহ কিছু অসাধু ব্যক্তি আমাদের হয়রানি করতে মিথ্যা
ভিত্তিহীন তথ্য সরবরাহ করে। তারপরও পানি উন্নয়ন বোর্ডের নোটিশ পাওয়ার সাথে সাথেই আমরা নির্মান কাজ বন্ধ রেখেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্দেশ না পাওয়া পর্যন্ত সেখানে কোন কাজ করা হবে না।
তিনি আরো বলেন, আমি একজন শিক্ষক মানুষ। জেনে শুনে কোন ভাবেই সরকারের
সম্পত্তি দখলের উদ্দেশ্য আমার নেই। এছাড়া কোন কোন বহুতল ভবন নির্মিত
হচ্ছে না। সেখানে শুধুমাত্র টিনসেডের দোকান নির্মাণ করা হবে। ওই চক্রটি আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করতে এবং সামাজিকভাবে হেয় করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় বিষয়টির সুষ্ঠু তদন্তপূর্বক যাতে তার সম্পত্তিতে তিনি দোকানের কাজ শুরু করতে পারেন তার যথাযথ ব্যবস্থা গ্রহণের পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নব-গঠিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে অনুষ্ঠিত প্রথম সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের নব-গঠিত কার্যকরী কমিটির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কার্যনির্বাহী সদস্য শেখ হারুন উর রশিদ, শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ আব্দুর রশিদ, এস.এম শওকত হোসেন, সাহাদাৎ হোসেন, রাশেদুজ্জামান রাশি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উপ-পরিচালক এ.এস.এম আক্তার প্রমুখ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নব-গঠিত কার্যকরী কমিটির প্রথম সভায় শীতবস্ত্র কম্বল বিতরণ প্রসঙ্গসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest