সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সাতক্ষীরায় প্রাণ সায়ের খাল পাড় দখল করে হকার্স মার্কেট

নিজস্ব প্রতিনিধি : আবারও শুরু হয়েছে সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালপাড় দখল। সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে হকার্স মার্কেট। সেখান থেকে অবৈধ সুবিধা নিচ্ছে এক শ্রেণির মানুষ।

সাতক্ষীরা বস্ত্র ব্যবসায়ী সমিতির অভিযোগ, অবৈধভাবে গড়ে তোলা মার্কেটের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে দোকান মালিকরা। তবে হকার্স মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, বেচাবিক্রি বেশী হওয়ায় উচ্ছেদ করতে চায় দোকান মালিকরা। সাতক্ষীরা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম রসুল জানান, প্রাণ সায়ের খালটি খননের জন্য কিছুদিন আগে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। বর্তমানে শহরের ওয়ান ব্যাংকের সামনে প্রাণ সায়ের খাল পাড়ে গড়ে উঠেছে ১৫-২০টি ফুটপাতের দোকান। নাম দেওয়া হয়েছে হকার্স মার্কেট।

একদিকে সরকারি জায়গা দখল করে বর্জ্য ফেলে খালের পরিবেশ নষ্ট করছে অন্যদিকে দোকানগুলোতে নি¤œমানের কাপড় বিক্রি হচ্ছে। এতে করে প্রকৃত কাপড় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসব দোকানগুলো উচ্ছেদের দাবি জানাচ্ছি। শহরের পূর্বাশা বস্ত্র বিতানের সত্ত¡াধিকারী জিয়ারুল ইসলাম বলেন, নি¤œমানের কাপড় বিক্রি করায় মাঝেমধ্যে ক্রেতাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন অবৈধভাবে গড়ে ওঠা হকার্স মার্কেটটির দোকানীরা। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার মেলেনি। হকার্স মার্কেটের দোকান মালিকদের একজন শওকত আলী।

তিনি জানান, আমাদের ১০-২০ লাখ টাকা দিয়ে মার্কেটে দোকান নেওয়ার ক্ষমতা নেই। এক সময়ের অন্যের দোকানে কর্মচারি ছিলাম এখন ফুটপাতে কাপড়ের ব্যবসা শুরু করেছি। এতে চক্ষুশূল হয়ে গেছি শহরের দোকান মালিকদের।

তারা অভিযোগ করছে, আমরা নি¤œমানের কাপড় বিক্রি করি এটা সঠিক নয়। তিনি বলেন, প্রকৃত অর্থে আমরা কম লাভ করে অল্পদামে কাপড় বিক্রি করি সেগুলো মার্কেটের দোকানগুলোতে চড়া দামে বিক্রি হয়। আমাদের এখানে কম দামে পাওয়ায় ক্রেতারা এখানে আসেন ও বিক্রি বেশী হয়। মূলত এ কারণেই মার্কেটের দোকানীরা আমাদের উচ্ছেদ করতে চাই। ক্ষুদ্র এসব ব্যবসায়ীরা প্রশাসনের কাছে দাবি করেন, ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি জায়গা নির্ধারণ বা মার্কেট গড়ে দিন, আমরা সেখানেই ব্যবসা পরিচালনা করবো। উচ্ছেদ করে দিলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, প্রাণ সায়ের খালটি সাতক্ষীরা শহরের ঐতিহ্য। খালের দুপাড়ে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনাগুলো এক বছর আগে উচ্ছেদ করা হয়েছিল। এছাড়া খালপাড়টি দৃষ্টিনন্দন করার প্রকল্পটি চলমান রয়েছে। দ্রæত সময়ের মধ্যে সেটির বাস্তবায়ন কাজ শুরু হবে।

এরই মধ্যে খালের দুই পাড়ে যারা অবৈধভাবে স্থাপনা গড়ে তুলেছে ম্যাজিষ্ট্রেট নিয়োগ করে সেগুলো উচ্ছেদ করা হবে। এছাড়া ক্ষুদ্র এসব ব্যবসায়ীদের জন্য বিকল্প কি করা যায় সেগুলোও আমরা ভেবে দেখবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২ মাসে ব্যবসায়ীর বিরুদ্ধে ১৮ মামলা, এসপির বিরুদ্ধে বিচারিক তদন্তের নির্দেশ

দেশের খবর: দিনাজপুরে মাত্র দুই মাসের ব্যবধানে ব্যবসায়ী মো. খলিলুল্লাহ আজাদ মিল্টনের বিরুদ্ধে ১৮ মামলা দায়েরের ঘটনায় পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনের সংশ্লিষ্টতা নিয়ে বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ৩ মাসের মধ্যে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে পুলিশ সুপার আনোয়ার হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ নির্দেশ দেন। স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরির্দশকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, মাত্র দুই মাসের ব্যবধানে ১৮ মামলা দায়েরের ঘটনায় পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে আবেদন করেছিলেন ব্যবসায়ী মো. খলিলুল্লাহ আজাদ মিল্টন। কিন্তু পুলিশ সুপার আনোয়ার হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তার নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে গত ১৫ নভেম্বর রিট করা হয়। রিটে এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়।

গত ২১ নভেম্বর ‘ব্যবসায়ীর বিরুদ্ধে দুই মাসের ব্যবধানে ১৮ মামলা, বাদী পুলিশের সোর্স’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, দিনাজপুরে মাত্র দুই মাসের ব্যবধানে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ১৮টি মামলা হয়েছে। ১৩টি জিআর ও ৫টি এনজিআর মিলে ১৮টি মিথ্যা মামলার বেশিরভাগেরই বাদী পুলিশের ‘সোর্স’।

গত ২০ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দিনাজপুরের ব্যবসায়ী মো. খলিলুল্লাহ আজাদ মিল্টন। তিনি তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার বিভাগীয় তদন্তের পাশাপাশি পুলিশের হয়রানি থেকে বাঁচার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, দেশে এখন করোনা সংক্রমণের হার দুই শতাংশের নিচে। এরপরও আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। কারণ ঘরের দরজায় বিপজ্জনক ধরন ‘ওমিক্রন’ কড়া নাড়ছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে মুখপাত্র এ কথা বলেন।

ডা. নাজমুল ইসলাম বলেন, দেশে এখন করোনা সংক্রমণের হার দুই শতাংশের নিচে। এরপরও আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। কারণ ঘরের দরজায় বিপজ্জনক ধরন ‘ওমিক্রন’ কড়া নাড়ছে। এই মুহূর্তে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে।

এগুলো নিশ্চিত করতে পারলে ‘ওমিক্রন’ হোক বা অন্য কোনো ধরন হোক- তা আমরা মোকাবিলা করতে সক্ষম হবো বলেও উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। তিনি আরও বলেন, ‘ওমিক্রন’ মোকাবিলায় আমরা প্রস্তুত আছি। এক্ষেত্রে কমিউনিটিতে আমাদের সবার প্রত্যক্ষ-পরোক্ষ অংশগ্রহণ জরুরি। একই সঙ্গে অন্যকে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করা এবং সহায়তার মধ্য দিয়েই আমরা এ ভাইরাসটিকে শতভাগ নিয়ন্ত্রণে রাখতে পারবো বলে মনে করি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিবাহে অস্বীকার করা শিক্ষার্থীর সাথেই নিখোঁজ সাতক্ষীরার আলোচিত মাদ্রাসা শিক্ষক খায়রুল

নিজস্ব প্রতিনিধি :
তালা মহিলা বিষয়ক কর্মকর্তার সম্মুখে ১০ শ্রেণির ছাত্রীকে বিবাহ অস্বীকার করে শর্তসাপেক্ষে প্রথম স্ত্রীর সাথে মিমাংসা করেন মানিকহার দ্বিমুখি দাখিল মাদ্রাসার আলোচিত কম্পিউটার শিক্ষক খায়রুল।
কিন্তু মাত্র কয়েক পরেই সেই ছাত্রীর হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন খায়রুল। তাদের সন্ধান চেয়ে ইতোমধ্যে ওই ছাত্রীর পিতা আব্দুল মাজেদ ধানদিয়া ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রথম স্ত্রী তহমিনা এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকহার দ্বিমুখী মাদ্রসার শিক্ষক খায়রুল ইসলামের কাছে প্রাইভেট পড়তো একই প্রতিষ্ঠানের এস এস সি পরীক্ষার্থী মানিকহার গ্রামের আব্দুল মাজেদের কন্যা শান্তা। প্রাইভেট পড়ানোর সুযোগে ফুঁশলিয়ে গত কায়েক মাস পূর্বে শান্তাকে বাল্য বিবাহ করে শিক্ষক খায়রুল ইসলাম। অথচ খায়রুল ইসলাম গত ১১ বছর পূর্বে ওমরপুর এলাকার ওহাব মোড়লের কন্যা তানিয়াকে বিবাহ করেন। প্রথম স্ত্রী থাকার পরও খায়রুল ইসলাম তার প্রতিষ্ঠানের ১০ শ্রেণির শিক্ষার্থীকে ফুশলিয়ে বিবাহ করেন। এঘটনায় সংবাদ প্রকাশিত হলে দ্বিতীয় বিবাহের বিষয়টি অস্বীকার করে। পরে প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তালা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে ওই ছাত্রী বিবাহ করেননি এবং তার সাথে কখনো সম্পর্ক রাখবে না মর্মে কয়েকটি শর্তস্বাপেক্ষে মিমাংসা হয়।

এদিকে, প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করায় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ গত ১০ নভেম্বর সাময়িক বরখাস্ত করেন। গত ২১ নভেম্বর ওই ছাত্রী শান্তা পরীক্ষার ছিলো। পরীক্ষা শেষে তাকে নিয়ে শিক্ষক খায়রুল ইসলাম অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর কন্যা বাড়ি না ফেরায় শান্তার পিতা আব্দুল মাজেদ বিভিন্ন স্থানে খোঁজ খবর করেও না পেয়ে থানা ডায়েরি করতে গেলে থানা তাকে আরো খবর নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে তিনি জানতে পারেন তার কন্যাকে পরীক্ষার কেন্দ্রের সামনে থেকে খায়রুল নিয়ে গেছে। কিন্তু ১৫ দিন ধরেও তাদের কোন সন্ধান না পেয়ে তিনি প্রথমে ধানদিয়া ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেন।

শান্তার পিতা আব্দুল মাজেদ বলেন, আমার একটি মাত্র মেয়ে। কিন্তু খায়রুল তাকে ভাগিয়ে নিয়ে কোথায় গেছে আমাদের জানা নেই। প্রায় ১৫ দিন হয়ে গেলেও আমার কন্যার কোন সন্ধান না পেয়ে আমরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছি। আমি আমার কন্যার দ্রুত সন্ধানের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

আসাদুজ্জামান : মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আয়োজনে রবিবার সকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন, বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ। মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেডিকেল অফিসার কর্তৃক ৩৮২ জন গরীব ও অসহায় মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয় এবং রোগ নির্ণয় করে তাদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

বিজিবি অধিনায়ক এ সময় বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের সদস্যগণ জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে নিরলসভাবে কাজ করছে।

পাশাপাশি সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবেন। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বৎসর ব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বিজিবি। মেডিক্যাল ক্যাম্পেইন তারই ধারাবাহিকতার অংশ বলে উল্লেখ করেন বিজিবি অধিনায়ক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ফোরাম’র কার্যকরী কমিটি গঠন

সাতক্ষীরা সদরের নিউ মার্কেটে এলাকার মৃত্তিকা সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয়ে ১লা আগষ্ট ২০২১ এ প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ফোরাম (বিসিসিএফ)’র কমিটি গঠন সভা অনুষ্ঠিত।

“ফাইট এগেইনেস্ট এন্টি ক্লাইমেট রিক্স” শ্লোগানকে ধারন করে সকাল ১১ টায় সভায় সভৃসম্মত সিদ্ধান্ত মোতাবেক কমিটির চেয়ারম্যান ও মৃত্তিকা সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের পরিচালক আব্দুস সালাম, মহাসচিব আশ্রয় সংস্থার নির্বাহী পরিচালক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান দৃষ্টিনন্দন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রশিদ, যুগ্ম মহাসিচব নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশান আরা।

অর্থ সম্পাদক আপন সংস্থার নির্বাহী পরিচালক বিশ্বজিৎ বৈরাগী, কমিটির নির্বাহী সদস্য সঞ্চিতা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী সিরাজুন সঞ্জু, মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেত্রাবতী পল্লী উন্নয়ন সংস্থার মনোয়ারা খাতুন, শংকর কাটি প্রচেষ্টা মহিলা নারী উন্নয়ন ক্লাবের নির্বাহী পরিচালক সুফিয়া খাতুন, জীবনের জন্য সংস্থার নির্বাহী পরিচালক চায়না দাস। সভায় বক্তারা বলেন,বর্তমান জলবায়ু প উচ্চরিবর্তন পৃথিবীর একটি আলোচ্য বিষয় হয়ে দাড়িয়েছে।

তাই নদী খননসহ জলবায়ু পরিবর্তনে সকল বিরুপ প্রতিক্রিয়া আমাদের সকলের মোকাবেলার প্রয়োজন।সভায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ (বিসিসিএফ) এনজিও নেটওয়ার্কেও উন্নয়নে কতিপয় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মৃত্তিকা সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের প্রশিক্ষক রবিউল ইসলাম রবি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাইফুল্লাহ্ লস্করের ১২তম মৃত্যুবার্ষিকীতে জেলা ভূমিহীন সমিতির দোয়া

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির প্রধান উপদেষ্টা কৃষকনেতা সাইফুল্লাহ্ লস্করের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা ভূমিহীণ সমিতির উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর রোববার বিকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত দোয়া ও শোক র‌্যালিতে সভাপতিত্ব করেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী।
সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মো: মফিজুর রহমান, মো: আরমান আলী, মহিলা সম্পাদিকা নাজমা খাতুন, নেত্রী নাজমা আক্তার নদী, সদর উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি, সহ-সভাপতি মো: ইউসুছ আলী, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, ১৩নং লাবসা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।
এর আগে বৃষ্টি উপেক্ষা একটি শোক র‌্যালি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বক্তারা বলেন, বিগত ২০০৯ সালের ৫ ডিসেম্বর সাতক্ষীরায় ভূমিহীন আন্দোলনের অগ্নি পুরুষ সাইফুল্লাহ লস্কার কে শ্বাসরোধ করে গুপ্তহত্যা করা হয়। কৃষক নেতা সাইফুল্লাহ লস্কর হত্যার এগারো বছর অতিবাহিত হলেও অদ্যাবধি হত্যাকারীদের পুলিশ গ্রেফতার করেনি ও মামলার কোন সন্তোষজনক পদক্ষেপ নেই।
তিনি শোষিত-বঞ্চিত, নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে থেকে লড়াই-সংগ্রাম করেছেন। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগঠন-সংগ্রাম করেছেন।
বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি দলের লোকজন প্রশাসনকে কাজে লাগিয়ে ভূমিদস্যু ঘের মালিকরা সাতক্ষীরা জেলার হাজার হাজার একর খাস জমি দখল করে রাখেন। অপরদিকে গরীব মানুষ মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে ভূমিহীনে পরিণত হয়েছে। কৃষক নেতা সাইফুল্লাহ লস্কর সাতক্ষীরা জেলাতে ভূমিহীন মানুষের একটু মাথা গোঁজার ঠাঁই করে দিতে ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণের দাবী তোলেন এবং ভূমিহীন কৃষকদের এ ন্যায্য দাবী প্রতিষ্ঠার জন্য ভূমিহীন কৃষকদের সংগঠিত করে লড়াই-সংগ্রাম অব্যাহত রাখেন।
সাইফুল্লাহ লস্কর তার সারা জীবনের রাজনৈতিক কর্মকা-ের মাধ্যমে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথ দেখিয়েছেন। যেখানে অত্যাচার-নিপীড়ন, শোষণ-বঞ্চনা সেখানেই লড়াইয়ে সাইফুল্লাহ্ লস্কর অগ্রসেনানীর ভূমিকা পালনে পিছপা হননি। বক্তারা অবিলম্বে এই কৃষক-শ্রমিক নেতার হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।   প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের আটুলিয়া ও বুড়িগোয়ালিনীতে প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র‌্যালি চিত্রঙ্কন প্রতিযোগিতা ও পথ নাটক

নিজস্ব প্রতিনিধিঃ কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন; প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে অক্সফ্যামের কারিগরি ও আর্থিক সহযোগীতায় ও সুশীলন রি কল -২০২১ প্রকল্পের বাস্তবায়নে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বড়কুপট সমৃদ্ধি সেন্টার প্রাঙ্গনে “আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২১” পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পথ নাটক অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবন্ধী দিবসের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে র‌্যালি ও আলোচনা সভায় উপস্হিত ছিলেন বিভিন্ন সিবিও হতে আগত প্রতিবন্ধী সদস্য, সিবিও সদস্য, যুব সদস্য, ইউপি সদস্য, সিবিও এ্যালায়েন্স সভাপতি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সকলের উপস্থিতিতে দিবসটির উদ্দেশ্য ও সকলের করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন অতিথীবৃন্দ। তারা সকলে প্রতিবন্ধীর অধিকার ও তাদের উন্নয়নের জন্য সমাজ তথা রাষ্টের ভুমিকা তুলে ধরেন।

এসময় বক্তারা বলেন যে প্রতিবন্ধী কোন বোঝা নয় তাদের কে সমাজের মুল ধারায় ফিরিয়ে আনতে হবে তাহলে সমাজের উন্নয়ন ত্বরান্বিত হবে। কাউকে পেছনে ফেলে নয় সকল কে নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে প্রতিবন্ধীতা কোন বোঝা হয়ে থাকবে না, তারা তাদের যে গুন আছে তা দিয়েই সমাজ উন্নয়নে ভুমিকা রাখতে পারবে। এসময় বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ে “আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২১” পালনের অংশ হিসাবে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে “আমার চোখে বাংলাদেশ” বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অঙ্কনের মান অনুযায়ী ১ ম, ২য়, ৩য় স্থান নির্বাচন করা হয় ও অংশগ্রহনকারী সকলকে পুরষ্কৃত করা হয়। সমাজের প্রতিবন্ধীদের মুল স্রোতধারায় ফিরিয়ে আনার জন্য আড়পাংগাশিয়া রাস মন্দির মাঠে সিবিও ও ইয়ুথ গ্রুপের সদস্যদের উপস্থাপনায় পথ নাটক ”একই বাগানের ফুল” উপস্থাপনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest