সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে মটরসাইকেল র‌্যালি

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে মটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কার্যালয় থেকে একটি র‌্যালি শুরু হয়ে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, ফারিব, প্রতাপনগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম মির্জা, হাসানুর, অর্ক, শাকিল, অপু, রিয়াজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনারোধে তরুণদের বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনারোধে বিশেষ উদ্যোগ নিয়েছে একদল তরুণ। শনিবার (০৪ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে ‘নারকেলতলা-আখড়াখোলা’ রোডের দুর্ঘটনাপ্রবণ অংশে জেব্রা ক্রসিং অঙ্কন এবং বিশেষ সতর্কবার্তা সম্বলিত সাইনবোর্ড স্থাপন করেন তারা।

সড়ক দুর্ঘটনারোধে বিশেষ উদ্যোগ নেওয়া ওই তরুণেরা ‘একতাই বল’ নামের একটি সংগঠনের সদস্য। বিগত কয়েক দিনে ‘নারকেলতলা-আখড়াখোলা’ রোডের দুর্ঘটনাপ্রবণ ওই অংশে দফায়-দফায় কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটার পর দুর্ঘটনারোধে তারা বিশেষ এই উদ্যোগ নেন।

জেব্রা ক্রসিং অঙ্কন ও সতর্কবার্তা সম্বলিত সাইনবোর্ড স্থাপনকালে উপস্থিত ছিলেন ‘একতাই বল’ ফাউন্ডেশনের উপদেষ্টা কামরুল ইসলাম, সভাপতি রাইসুল ইসলাম আকাশ, সহ-সভাপতি খালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, অর্থ সম্পাদক আবিদ হাসান, সদস্য মোজাহিদুল ইসলাম, মো. হাসান ও আসিফ আহমেদ।

এ প্রসঙ্গে ‘একতাই বল’ ফাউন্ডেশনের সভাপতি রাইসুল ইসলাম আকাশ বলেন, নারকেলতলা টু আখড়াখোলা রোডটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ছিলো। কিছুদিন আগেই রাস্তাটির সংস্কার কাজ শেষ হয়েছে। এরপর থেকে এই সড়কের নলকুড়া কালভার্ট এলাকায় প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটতে শুরু করে। এই দুর্ঘটনারোধে আমরা দুর্ঘটনাপ্রবণ এলাকায় জেব্রা ক্রসিং অঙ্কন এবং সতর্কবর্তা সম্বলিত সাইনবোর্ড স্থাপন করেছি।

ভবিষত্যেও ‘একতাই বল’ ফাউন্ডেশনের মানবিক কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শততম বর্ষ পূর্তিতে সাতক্ষীরায় ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শততম বর্ষ পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“শতবর্ষে ও সুবর্ণজয়ন্তীর রঙে বর্ণিল” শ্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে আলোচনাসভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা খুলনা বিভাগীয় উপ-পরিচালক জামান উদ্দিন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এম আফজালুর রহমান, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুজ্জামান, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি প্রফেসর আব্দুল হামিদ,

রেডিও তেহরান এর সংবাদ পাঠক জি এম আব্দুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জের রেজিষ্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) ড. মেহেদী হাসান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম।
আলোচনাসভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ সকল আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নবাব আব্দুল লতিফ, স্যার সলিমুল্যাহসহ অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। বঙ্গবন্ধু কে বাদ দিয়ে যেমন বাংলাদেশকে ভাবা যায়না। তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য সংগ্রামের সাথে জড়িত। সকল অর্জনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হাজার হাজার বছর ধরে জ্ঞানের আলো ছড়াবে এই প্রত্যাশা সকলের।
আলোচনা সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাদের দুষ্ট,মিষ্টি, মধুর স্মৃতিচারণে সকলেই হারিয়ে যান সেই শিক্ষাজীবনে। পুরো অনুষ্ঠান স্থল পরিণত হয় মহামিলন মেলায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউনিয়ন বাসীর ভালোবাসায় সিক্ত শ্যামনগরে নৌকার মাঝি জহুরুল হায়দার

মেহেদী হাসান মারুফ শ্যামনগর :
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ৩নং শ্যামনগর সদর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনতার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাতক্ষীরা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি চেয়ারম্যান এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবু।

শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা থেকে নৌকার মনোনয়নের চিঠি নিয়ে নিজ ইউনিয়নে ফেরার পথে মৌতলা এলাকায় পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন হাজার হাজার নেতাকর্মী ও ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

শ্যামনগর কালীগঞ্জের সংযোগস্থল মৌতলা থেকে নৌকার মনোনীত প্রাথীকে পুস্পমাল্য দিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা কয়েক শতাধিক মোটরসাইকেল এবং বিশাল গাড়ির বহর নিয়ে শ্যামনগর সদর ইউনিয়নে নিসে আসেন। ইউনিয়নে আসার সময় রাস্তার দুইপাশে শিশু থেকে অসংখ্য নারী পুরুষ তাকে হাত নেড়ে স্বাগত জানায়। এসময় চেয়ারম্যান প্রার্থী এস এম জহুরুল হায়দার বাবু উৎসুক মানুষকে দুই হাত নেড়ে অভিবাদন জানান। পরে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী শ্যামনগর বাসস্ট্যান্ডে এক সংবর্ধনা সমাবেশে যোগদেন।

সমাবেশে নৌকার মনোনীত প্রার্থী জহুরুল হায়দার বাবু সর্বস্তরের জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের উদ্দ্যেশ্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শ্যামনগর সদর ইউনিয়নে দল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে যে সম্মানিত করেছে তারজন্য দলের মনোনয়ন বোর্ডসহ কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ ও মাননীয় প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও কৃতজ্ঞতা জ্ঞাপন করি শ্যামনগর-কালিগঞ্জ (আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আমার শ্রদ্ধেয় বড় ভাই এস এম জগলুল হায়দার সহ জেলা, উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে এলাকার উন্নয়ন, গ্রামকে শহরে রূপান্তরিত করার এবং মানুষের সেবা করার জন্য দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন দেন।

তিনি আরও বলেন, জনগণের জন্য কে বেশি নিরাপদ ও মঙ্গলজনক তা জেনে-শুনে আগামী ৫ জানুয়ারি নৌকা প্রতীকে রায় দিয়ে এ জনপদের মানুষের ভাগ্যেন্নয়ন ঘটাতে হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন তিনি। এসময় শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকরা ফুলের শুভেচ্ছা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩ তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা যুবলীগের উদ্যোগে রান্না খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ যোহর দোয়া মোনাজাত শেষে খাদ্য বিতরণ করা হয়।

সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি‘র সার্বিক ব্যবস্থাপনায় খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব নেতা জিয়াউর বিন যাদু, মেহেদী হাসান রনি, সাবেক ছাত্রলীগ নেতা আকরাম হোসেন, পৌর যুবলীগের সেক্রেটারী তাজুল ইসলাম, কলারোয়া উপজেলা যুবলীগ নেতা ইয়াছিন আলী, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ মারুফ আহমেদ জনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে সাতক্ষীরায় গুড়ি গুড়ি বৃষ্টি

আসাদুজ্জামান : বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে সাতক্ষীরায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপকূলীয় উপজেলা আশাশুনী ও শ্যামনগরের বেশ কয়েকটি নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে দক্ষিনাঞ্চল বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলে হালকা থেকে মাঝিারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সাথে সাথে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তিনি আরও জানান, পশ্চিম মধ্য বঙ্গপোসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণীঝড় জাওয়াদ আরো উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সকালে পায়রা সুমদ্র বন্ধর থেকে ৮৯৫ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছিল। মোংলা সমুদ্র বন্দরকে দুই নম্বার দূরবর্তি হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গপোসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় জাওয়াদ মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে বিশেষ করে উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির সকল আশ্রয় কেন্দ্র গুলোকে প্রস্তু রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মিজানের গনসংযোগ

শ্যামনগর প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ ৫ ম ধাপে নির্বাচন উপলক্ষ্যে প্রচারণা ও জনসমর্থন আদায় করতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তার মধ্যে ব্যাপক গনসংযোগ সহ প্রচার-প্রচারনায় এগিয়ে আছেন শ্যামনগর উপজেলার ৩ নং শ্যামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নাম্বার ওয়াডের মেম্বার প্রার্থী মোঃ মিজানুর রহমান।তিনি ছোট বড় ভাই ব্রাদার মুরুব্বিদের সাথে নিয়ে ও দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

শ্যামনগর সদর ইউনিয়নের ৭ নাম্বার ওয়াডের বিভিন্ন উন্নয়ন মুলক সংগঠনের সাথে জড়িত আছেন । এলাকার ব্যাপক উন্নয়ন মূলক কাজের পাশাপাশি সাধারণ মানুষকে, ব্যাপক সহযোগিতার জন্যই বর্তমানে অল্প বয়সি এই তরুন প্রার্থী জনসমর্থনের শীর্ষে রয়েছে।

নকিপুর ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, তিনি মানুষের বিপদে আপদে ব্যাপক সহযোগিতা সহ সব সময় সকলের পাশে থাকেন এই তরুন জননেতা মিজানুর রহমান ।যে কোন প্রয়োজনে তার কাছে গেলে চেষ্টা করেছে মানুষের পাশে থাকার। তিনি মেম্বার নির্বাচিত হলে এলাকার গরিব মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার সুব্যবস্থা সহ, মসজিদ, মন্দির, মাদ্রাসার অনেক শিক্ষা প্রতিষ্টানে নিয়মিত সহযোগিতা করার আশ্বাস দেন।এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, মোঃ মিজানুর রহমান একজন সৎ সাহসী এবং সুন্দর মনের মানুষ এবং তরুন জননেতা । যার মধ্যে নেই কোন হিংসা সকলের সঙ্গে প্রথমেই সালাম দিয়ে হাসিমুখে কথা বলাটা যেন তার ছোটবেলার স্বভাব । আমরা দেখেছি ছাএজীবন থেকে শুরু করে মানুষের সেবা করে আসছেন।

মেম্বার প্রার্থী মিজানুর রহমান বলেন, গরীব অসহায় মানুষেরা বিশেষ করে এলাকাবাসী আমাকে তাদের প্রকৃত বন্ধু মনে করেন । এই ৭ নং ওয়ার্ড কে মাদকাসক্তির হাত থেকে রক্ষা করবো , নারী বান্ধব পরিবেশ, শিশুশ্রম, ও বাল্য বিবাহ বন্ধ করা ,শিশু সুরক্ষা ও দূষণমুক্ত পরিবেশ হিসেবে আমি গড়ে তুলতে চাই। আমার এলাকার ৭ নং ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা দোয়া ও সমর্থন চাই ।স্থানীয় যুবলীগ নেতা হাসানুজ্জামান, হামিদুর রহমান কাকন, হাফিজুর, মনিরুল, খোকাবাবু,লুৎফর সহ আরো ওনাকে বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি মেম্বার পদে বিপুল ভোটে বিজয়ী হয়ে ৭ নং ওয়ার্ডের উন্নয়ন করতে পারবে। এবং সরকারি সকল সুযোগ সুবিধা সুষ্ঠু ভাবে জনগণ ভোগ করতে পারবে বলে যানান তারা
ছবির ক্যাপশন:শ্যামনগরে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মিজানুর রহমানের ব্যাপক গনসংযোগ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি উপজেলায় নৌকার মাঝি হলেন যারা

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আগামী ৫ জানুয়ালী’২২ আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) দেওয়া হয়েছে। যার মধ্যে ৮টিতে বর্তমান চেয়ারম্যানবৃন্দ ও বাকী ৪টিতে নতুন মুখ এসেছে।

শুক্রবার বিকালে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে রাতেই নোটিশ বোর্ডে মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশ পাওয়া তালিকা অনুযায়ী, আশাশুনি উপজেলার ১নং শোভনালী ইউনিয়ন পরিষদে শম্ভু চরন মন্ডল, ২নং বুধহাটায় মোঃ মাহবুবুল হক, ৩নং কুল্যায় মোঃ আব্দুল বাছেত, ৪নং দরগাহপুরে শেখ মিরাজ আলী, ৫নং বড়দলে মোঃ আব্দুল আলীম মোল্যা, ৬নং আশাশুনি সদরে এস. এম. হোসেনুজ্জামান, ৭নং শ্রীউলায় আবু হেনা মোঃ সাকিলুর রহমান, ৮নং খাজরায় মোঃ শাহ নেওয়াজ, ৯নং আনুলিয়ায় মোঃ শাহাবুদ্দীন সানা,

১০নং প্রতাপনগরে শেখ জাকির হোসেন ও ১১ নং কাদাকাটি ইউনিয়ন পরিষদে দীপংকর কুমার সরকার দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, শোভনালী, বুধহাটা, আশাশুনি সদর ও আনুলিয়া ইউপিতে নতুন মুখ এসেছে, আর বাকীগুলোতে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest