সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাতক্ষীরার আকাশ মেঘাচ্ছন্ন : গুড়ি গুড়ি বৃষ্টি

আসাদুজ্জামান : ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাতক্ষীরায় আজও আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে, বড় ধরণের আঘাতের কোন সম্ভাবনা নেই এবং নিরপদে থাকবে সাতক্ষীরার উপকূলীয় এলাকা বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিস।

এদিকে, প্রাকৃতিক দূর্যোগের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপকূলীয় এলাকায়। আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শও দিয়েছে আবহাওয়া অফিস থেকে। উপকুলীয় এলাকা আশাশুনি ও শ্যামনগরের নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে।

সাতক্ষীরার আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে নি¤œচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে রোববার দিনব্যাপী থেমে থেমে গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সেই সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে। আগামীকাল সোমবার সকাল পর্যন্ত এভাবে চলতে থাকবে। দুপুরের পর আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, জাওয়াদের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল নিরাপদ থাকবে। তবে উপকূলীয় অঞ্চলে তিন নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে। জেলেদের নিরাপদে থাকতে বলা হয়েছে।

এদিকে, যে কোন প্রাকৃতিক দূর্যোগের খবর এলেই সাতক্ষীরার উপকূল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রতি বছরই দূর্যোগের কবলে পড়ে সর্বশান্ত উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা।
উপকূলীয় উপজেলা শ্যামনগরের বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল জানান, শনিবার থেকেই উপকূলীয় অঞ্চলে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এ এলাকার মানুষ জরাজীর্ন বেঁড়িবাধ নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের নারী বডিবিল্ডার মৌ অলিম্পিয়া ইন্ডিয়াতে

খেলার খবর: ভারতের মুম্বাইয়ের এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে অলিম্পিয়া ইন্ডিয়া বডি বিল্ডিং প্রতিযোগিতা। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দেশসেরা নারী বডিবিল্ডার মাকসুদা আক্তার মৌ। তিনি গত এপ্রিলে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে স্বর্ণ জিতেন।

মাকসুদা মৌ এই প্রতিযোগিতায় ‘ওমেন ফিজিক’ শ্রেণিতে অংশ নেবেন। ​‍শুক্রবার শুরু হওয়া এ আন্তর্জাতিক প্রতিযোগিতাটি চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

কানাডায় পাবলিক হেলথে মাস্টার্স করা মৌ শরীর গঠনের চর্চা শুরু করেন বেশ আগে থেকেই। কাজ করেছেন যমুনা ফিউচার ফিটনেসের ট্রেইনার হিসাবেও। যেখানে নামকরা অনেক অভিনেতা, অভিনেত্রীকে ফিটনেস ট্রেনিং করাতেন মৌ। করেছেন ছেলেদের ফিটনেস ট্রেনারের কাজও।

ছোটবেলা থেকে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে দেখার ইচ্ছা ছিল মৌয়ের। সেই ইচ্ছা পূরণ হওয়ায় বেশ খুশি ২৮ বছর বয়সী এই বডি বিল্ডার।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রসঙ্গে মাকসুদা মৌ বলেন, আমাদের দেশে মেয়েদের বডিবিল্ডিং নিয়ে এখনো একটা ট্যাবু আছে। সেই বাধার দেওয়াল ভাঙার চেষ্টা করছি আমি, যাতে আমাদের দেশের অন্য মেয়েরাও বডিবিল্ডিংয়ে আসতে পারেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে খুব ভালো লাগছে আমার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে সেনাবাহিনীর ‘ভুল’ অভিযানে নাগাল্যান্ডে নিহত ১৪

বিদেশের খবর : ভারতীয় সেনাবাহিনীর ‘ভুল’ অভিযানে এক সেনা সদস্য এবং ১৩ নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মিয়ানমার সীমান্তের কাছে নাগাল্যান্ডে ওই অভিযান চালানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন। এই ঘটনা তদন্তে একটি বিশেষ তদন্তকারী টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সেনাবাহিনী ভুলবশত সেখানে সন্ত্রাসবিরোধী অভিযান চালালে গ্রামবাসী নিহত হয়। নাগাল্যন্ডের মন জেলায় তিরু-ওটিং গ্রামে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় নিরাপত্তাবাহিনী গুলি চালায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় বেসামরিক নাগরিক ছাড়াও এক জওয়ান নিহত হয়েছেন।

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও এক টুইট বার্তায় এই ঘটনা উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন। একে ‘দুর্ভাগ্যজনক ঘটনা’ বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এই ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের বিশেষ দল গঠন করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

এদিকে আসাম রাইফেলসের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হবে। দোষীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, একটি পিক-আপ ভ্যানে করে তিরু-ওটিং গ্রামে ফিরছিলেন গ্রামবাসীরা। সে সময় তাদের সন্ত্রাসী ভেবে গুলি চালায় নিরাপত্তা বাহিনী।

এরপরেই বিক্ষুব্ধ গ্রামবাসী নিরাপত্তা বাহিনীর গাড়িগুলো ঘিরে ফেলে। পুলিশ জানিয়েছে, সে সময় পুলিশ আত্মরক্ষায় গুলি চালালে কমপক্ষে সাতজন আহত হয়। নিরাপত্তা বাহিনীর কমপক্ষে তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা স্থল বন্দর সি.এন্ড.এফ এজেন্টস্ এসোসিয়েশনের অবৈধ এডহক কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সি.এন্ড.এফ এজেন্টস্ এসোসিয়েশনের অবৈধ এডহক কমিটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সি.এন্ড.এফ
এজেন্টস্ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান নাসিম।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ভোমরা স্থল বন্দরকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে ব্যাহত করার জন্য একটি অব্যবসায়ী মহল
উঠে পড়ে লেগেছে। তিনি বলেন, গত ০৪/০৯/২০২১ ইং তারিখে ভোমরা সি.এন্ড.এফ এজেন্টস্ নিজস্ব ভবনে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী
সাধারণ সভায় অত্র এসোসিয়েশনের প্রায় ১৩৩ জন সদস্য উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.এক.এম ফজলুল হক, জেলা প্রশাসকের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি, ডি.জি.এফ.আই প্রতিনিধি, এন.এস.আই প্রতিনিধি, পরিচালক ও রেজিষ্টার অব ট্র্রেড ইউনিয়ন্স খুলনার দুই জন প্রতিনিধি ও সাংবাদিকসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত নির্বাচনী সাধারণ সভায় উপস্থিত সকল সি.এন্ড.এফ এজেন্টস্ সদস্য গণের সর্ব সম্মতিক্রমে গঠনতন্ত্র মাফিক
রাজু/নাসিম এর নেতৃত্বে ০৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ গঠন করার
সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্তকে কতিপয় সিএন্ড.এফ অব্যবসায়ী অংশীদার পরিচালক ও রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স, খুলনাকে প্রভাবিত করে
গঠনতন্ত্র মাফিক কমিটিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাতারাতি গত ১৪/০৯/২০২১ ও ১৪/১০/২০২১ একই স্মারকে দুটি অবৈধ চিঠি এবং কোন সভা আহবান না করে গত
২৭/১১/২০২১ ইং তারিখে অবৈধ বিশেষ সাধারণ সভা দেখিয়ে ৫ সদস্য এডহক কমিটি, তিন জন নাম বিহীন নির্বাচন পরিচালনা কমিটি গত ০১/১২/২০২১ইং তারিখের পত্রের মাধ্যমে দেখানো হয়েছে তার আদৌও কোন সত্যতা ও অস্তিত্ব নাই। এই অবৈধ এডহক কমিটি বহিরাগত সন্ত্রাসী নিয়ে ভোমরা স্থল বন্দরকে অশান্ত,
জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ব্যাহত এবং ভোমরা সি.এন্ড.এফ এজেন্টস এসোসিয়েশনের দখলে পায়তারা করছেন। যাহা দীর্ঘদিনের এসোসিয়েশনের সুনামকে
মর্যাদাহানি করেছেন। আমরা এই অবৈধ এডহক কমিটি মানি না। তিনি আরো বলেন, ভোমরা স্থল বন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিভিন্ন
সংকটে সাংবাদিকরা ইতি পূর্বে যে অগ্রনী ভূমিকা রেখেছেন তা আমরা সবাই অকপটে স্বীকার করি। ভবিষ্যতে এ ধারা অব্যহত থাকবে বলে আমরা বিশ^াস করি।
সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় অবৈধ এই এডহক কমিটি ও নাম বিহীন নির্বাচন
পরিচালনা কমিটির বিরুদ্ধে আশু ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা-(২) সদর আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক,
সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি, পরিচালক ও রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স খুলনা,
ডি.জি.এফ.আই ও এন.এস.আই সাতক্ষীরার আশু হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে তিনি ভোমরা স্থল বন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম যাহাতে সচল থাকে তারও জোর দাবী জানান। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, ভোমরা স্থল বন্দর সি.এন্ড.এফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু, সহ-সভাপতি আবু মুছাসহ অন্যান্য নেতৃবৃন্দ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি হাসপাতালে শাপলা চত্বরের উদ্বোধন

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমপাউন্ডে শাপলা চত্বরের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শাপলা ফুল গাছ রোপনের মাধ্যমে এ চত্বরের শুভ উদ্বোধন করা হয়। জানাগেছে, হাসপাতাল ক্যাম্পাসের শোভা বর্ধণ এবং হাসপাতালে আগত রোগি ও তাদের সহযোগিতায় আগত পরিবারের সদস্যদের রোগি চিকিৎসার পাশাপাশি মনে তৃপ্তি দানের লক্ষ্যে শাপলা চত্বরের কাজের পরিকল্পনা করা হয়।

এরই ধারাবাহিকতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার এ চত্বরের শুভ উদ্বোধন করেন। এসময় হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা তার সাথে ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ

আসাদুজ্জামান : সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা ছাত্রদলের আয়োজনে শনিবার বিকাল ৪ টায় শহরের ইটাগাছা হাটের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর শহরের মাওয়াচাইনিজের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ।

এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সহ-সভাপতি মিলন হোসেন, যুগ্ন সম্পাদক মেহেদি হোসেন, সুমন হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ আবু রায়হান, দপ্তর সম্পাদক জাহাঙ্গির হোসেন পলাশ প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন নেতা। অথচ তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হচ্ছে না। এটা খুবই দুঃখ জনক।
বক্তারা এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তি না দিলে এবং তাকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে সাতক্ষীরা থেকে এই স্বৈরচার সরকার পতনের বৃহৎ আন্দোলন শুরু করার ঘোষনা দেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরা সদর খাদ্য গুদামে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ /২০২১-২২ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১২টায় সদর খাদ্য গুদাম প্রাঙ্গণে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, সদর উপজেলা ফুড ইন্সপেক্টর হুমায়ুন বাসিদ, সদর উপজেলা খাদ্য গুদাম ইনচার্জ এ.এস.এম মন্জুরুল আলম, জেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফাফার, সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল খালেক, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।
উল্লেখ্য ঃ এবছর সরকার নির্ধারিত মূল্যে আমন ধান ২৭ টাকা কেজি দরে এবং সিদ্ধ চাল ৪০ টাকা কেজি দরে ও আতপ চাল ৩৯ টাকা কেজি দরে ক্রয় করা হচ্ছে। সাতক্ষীরা সদর উপজেলায় অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৬শ ৫৭ মেঃ টন এবং ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৪৮ মেঃ টন। জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৩শ’ ৮৫মেঃ টন এবং ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৮শ’ ৯৮ মেঃ টন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আ’লীগের সম্পাদকের সাথে দক্ষিণশ্রীপুর ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের সাথে কালিগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের নব নির্বাচিত নৌকা প্রতীকে চেয়ারম্যান গোবিন্দ মন্ডলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের বাসভবনে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন নব নির্বাচিত চেয়ারম্যান গোবিন্দ মন্ডল।

শুভেচ্ছা বিনিময়কালে আলহাজ্ব নজরুল ইসলাম ফুলের মালা পরিয়ে নব নির্বাচিত চেয়ারম্যানকে বরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ,

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, উদীচীর নাট্য সম্পাদক মনিরুল ইসলাম, মানবাধিকারের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আপন, কর্ণ বিশ্বাস, সৌরভ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest