সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

মুজিব জন্মশত ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ৮ দলীয় যুব ফুটবল টুর্নামেন্ট-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সাতক্ষীরায় ক্যাথলিক মিশন মাঠে খ্রিষ্টীয় যুব সমাজ আয়োজিত ও জেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি হেনরি সরকারের সার্বিক ততা¡বধায়নে সারাদিন ব্যাপী এ টুর্নামন্টে অংশ নেয় সাতক্ষীরা-১, সাতক্ষীরা-২, সেনেরগাতী, ধানদিয়া, জয়নগর, খোর্দ, কামারালি ও পাইকগাছা দল।
নক আউট পদ্ধতির খেলায় ফাইনালে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় ধানদিয়া দল ও রানার আপ হয় পাইকগাছা দল।

খেলা শেষে চার্চের সহকারী পালক পুরোহিত ফাদার রিপন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান ফুটবল দলগুলোর মধ্যে ট্রফি প্রদান করেন। খেলাটি পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আকবর আলি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, হেনরি সরদার, ডা: লুকাস পান্ডে, সেরাফিন রায়, শিমন মাখাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটায় নাশকতা মামলার আসামীদের হামলায় সাংবাদিকসহ আহত ৫জন

নিজস্ব প্রতিনিধি :
মসজিদের ইমাম নিয়োগ নিয়ে মতবিরোধে নাশকতা মামলার আসামীদের হামলায় সাংবাদিকসহ ৫জন আহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার বাদ জুম্মা বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের মোড়ল পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় জামায়াত-শিবির নেতাকর্মীদের নিয়োগকৃত ইমাম নিয়ে বিরোধ বাধে বর্তমান মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাথে। জামায়াত-শিবিরনেতা কর্মীদের মনোনীত ইমাম নিয়োগে অসম্মতি দেওয়ায় নাশকতা মামলার আসামী ইন্তাজ আলীর পুত্র রবিউল ইসলাম,

সুরোত সরদারের পুত্র কামরুল ইসলাম, মৃত আয়ুব আলী সরদারের পুত্র এরশাদ আলীসহ প্রায় ২০/২৫ জন সংঘবদ্ধ জামায়াত-শিবির কর্মীরা মসজিদের মধ্যেই বর্তমান মসজিদ কমিটির সভাপতি সাংবাদিক ড. মেহেদী হাসান, হান্নান, আব্দুর রহমান বাবুসহ কয়েক হামলা করে এবং মসজিদের মধ্যেই অবরুদ্ধ করে রাখে। পরে আশাশুনি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের কে উদ্ধার করে।

এতে বেউলা গ্রামের শেখ নেহাল উদ্দীনের পুত্র ড. শেখ মেহেদী হাসান, মৃত নেছার উদ্দীন সরদারের পুত্র হান্নান, আব্দুর রহমান, মৃত.কেয়াম উদ্দিনের পুত্র আকিম উদ্দীনসহ ৫ জন গুরুতর আহত হন। এছাড়া আব্দুল হান্নানের বাড়ি ঘর এবং মটরসাইকেল ভাংচুর করে।
ভুক্তভোগী আব্দুল হান্নান বলেন, শুক্রবার পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমাদের মারপিট করে আহত করে। হামলাকারীদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। তিনি এবিষয়ে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে জাতীয় হিন্দু মহাজোটের মাসিক সভা

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে জাতীয় হিন্দু মহাজোটের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উত্তরপার কাকশিয়ালী ব্রিজের নীচে জাতীয় হিন্দু মহাজোট উপজেলা কার্যালয়ে এই মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখা সভাপতি হোমিও চিকিৎসক পতিরাম মল্লিকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন সম্পাদক মিত্যুঞ্জয় মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন,

জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার নির্বাহী সভাপতি প্রভাস মন্ডল, সাধারণ সম্পাদক গোপাল সরদার, রাজা প্রতাপাতিত্য স্মৃতি সংরক্ষন পরিষদের সভাপতি স্বপন কুমার বিশ্বাস, সহ-সভাপতি যতিন বর্মণ,

কোষাধ্যক্ষ ও নবনির্বাচিত ইউপি সদস্য দেব প্রসাদ মন্ডল, পুলক মল্লিক, প্রকাশ দেবনাথ, সুকদেব রায়, হরোলাল রায়, সাগর মন্ডল, গৌরঙ্গ মন্ডল, প্রভাষ মন্ডল, বিষ্ণু অধিকারী প্রমুখ।

মাসিক মতবিনিময় সভায় বক্তরা বলেন, সংগঠনের মধ্যে একতা না থাকায় আমরা সব জায়গায় পিছিয়ে পড়ছি। সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, মেম্বর ও সাংরক্ষিত ওয়ার্ডে নবনির্বাচিতদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভোটে জিতে বাড়িতে মিষ্টি পাঠাচ্ছেন ইউপি সদস্য

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জে ভোটে বিজয়ী হয়ে ভোটারদের বাড়ি বাড়ি মিষ্টি পাঠিয়ে বিজয়ের আনন্দ উদযাপন করছেন বরুণ কুমার ঘোষ নামে এক নবাগত ইউপি সদস্য। তিনি গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে লড়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বরুণ ঘোষ পূর্ব-নারায়নপুর গ্রামের অসিম ঘোষের ছেলে। নির্বাচনে জেতার পর থেকে প্রত্যেকের বাড়ি বাড়ি যেয়ে আনন্দ উদ্যাপন, কুশল বিনিময় এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। খোঁজ খবর নিয়ে জানা গেছে,

৯নং ওয়ার্ডে বিগত দিনে ইউপি সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন সাবেক মেম্বর নিরঞ্জন কুমার ঘোষ। দীর্ঘ ২৫ বছর যাবৎ নামী দামী অনেক প্রার্থী এই ওয়ার্ডে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেও ভোটে মাঠে পরাজিত হন। এবারের নির্বাচনে এই ওয়ার্ডে (তিন জন) প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলে বরুণ কুমার ঘোষ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করায় পূর্বনারায়নপুর গ্রামে আনন্দের বন্যা বইছে। এরই রেশ ধরে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে নবাগত ইউপি সদস্য প্রত্যেকের বাড়িতে মিষ্ঠি পৌছে দিচ্ছেন।

এ বিষয়ে নবনির্বাচিত ইউপি সদস্য বরুণ ঘোষের কাছে জনতে চাইলে তিনি বলেন, আমাদের গ্রামে ২৫ বছর ধরে নতুন কোন প্রার্থী বিজয়ী হতে পারেনি। সদ্যসমাপ্ত নির্বাচনে ভোটাররা আমাকে ভালবেসে বিপুল ভোটে বিজয়ী করেছে। এজন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় “কোভিডোত্তর বিশে^র টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্বে ও অংশগ্রহণ” “৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরা’র আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল, বরসা, সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, সুমনা ফাউন্ডেশন, নব-দিগন্ত সংস্থা ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থাসহ বিভিন্ন এনজিও সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিজয়ের মাসে জাতির জনক বঙ্গবন্ধু,

শহিদ জাতীয় চারনেতা ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীরা প্রশিক্ষণের মাধ্যমে শরীর চর্চা, কুচকাওয়াজ, গান-বাজনাসহ ক্রীড়াঙ্গণেও সাফল্যের সাথে অংশগ্রহণ করছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ,

সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহার্য্য কেন্দ্র’র কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা রেজিস্ট্রেশন অফিসার মো. তরিকুল ইসলাম প্রমুখ। এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক এম রফিক, বরসা এনজিও’র প্রতিনিধি নাজমুল আলম মুন্না, দৃষ্টি প্রতিবন্ধী আবুল কালাম প্রমুখ। এসময় ৫জন দৃষ্টি প্রতিবন্ধীকে ডিজিটাল স্মার্ড সাদা ছড়ি, ২জনকে শ্রবণ যন্ত্র, ১জনকে হুইল চেয়ার ও ৫জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সুবর্ণ নাগরিক’র পরিচয় পত্র প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের আহবায়ক কমিটি’র মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি :
৪৫ দিনের মধ্যে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নির্বাচনের মধ্যে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। ভোমরা স্থল বন্দরকে গতিশীল করার জন্য সব ধরনের উদ্যোগ নেয়া হবে। আহবায়ক কমিটির সদস্যরা সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন তথ্য জানিয়েছেন। শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, মাকসুদ খান, শহর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমূখ।

মতবিনিময় সভায় জানানো হয় গত ৪ সেপ্টম্বর সাধারণ সদসদের মতামত উপেক্ষা করে নিয়ম বহির্ভূতভাবে সাধারণ সভায় একটি কমিটি ঘোষনা করা হয়। যা খুলনা বিভাগীয় শ্রম দপ্তর অনুমোদন দেয়নি। যে কারনে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও ৪৫ দিনের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য একটি ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। আহবায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে বিশেষ সাধারণ সভা, ব্যবসায়িদের সব ধরনের স্বার্থ সংরক্ষন করাসহ ভোট গ্রহনের সার্বিক কার্যক্রম শুরু করা হবে বলে জানান নতুন আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ২টি মোটরসাইকেলসহ ছিনতাই চক্রের হোতা আটক

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় মোটরসাইকেল ছিনতাই চক্রের হোতা একাধিক মামলার আসামী এসএম কামরুজ্জামান ওরফে বঙ্গাল (৫০) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার আশাশুনী এলাকার কুল্যা মোড় হতে তাকে আটক করা হয়। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক যশোরের ঝিকরগাছা এলাকার মাটিকুমড়া থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সে সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকার মৃত নওয়াব আলী ছেলে। তবে বর্তমানে আশাশুনীর বুধহাটা এলাকায় বসবাস করে।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।

তালা থানা ওসি জানান, তালা উপজেলার বালিয়াদহ গ্রামের মৃত আকবর আলী ফকিরের ছেলে মোঃ রুহুল আমিন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। গত ৩ নভেম্বর প্রতিদিনের ন্যায় রুহুল আমিন তার মোটরসাইকেল নিয়ে ভাড়া খাটার জন্য বের হন। তালা ব্রিজ মোড়ে অবস্থানকালে একজন অজ্ঞাতনামা ব্যক্তির সাথে তার পরিচয় হয়। উক্ত ব্যক্তি রুহুল আমীনের সাথে স্বল্প সময়ের মধ্যে বিশ্বস্তপূর্ণ সম্পর্কের সূচনা হয়। এক পর্যায়ে তার সাথে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় যাবেন বলে চুক্তিতে আবদ্ধ হয়। সে অনুযায়ী তারা তালার জেঠুয়া বাজারে যাবার উদ্দেশ্যে রওনা হওয়ার পথিমধ্যে তিনি জিডি করার জন্য তালা থানায় যাওয়ার কথা বলেন। তিনি নিজে মোটরসাইকেল চালিয়ে পিছনে রুহুল আমীনকে নিয়ে তালা থানায় আসেন। রুহুল আমীনকে তালা থানার সামনে দাঁড় করিয়ে উক্ত ব্যক্তি থানায় প্রবেশ করেন এবং কিছুক্ষণ পরেই তিনি বের হন। এরপর তিনি আবারও প্রস্তাব দেন তিনি তাকে নিয়ে বেশ কিছু জায়গায় যাবেন। ইতিমধ্যে থানায় প্রবেশ করার কারণে তার বিশ্বস্ততা আরো অর্জন করেছেন। ঐদিন সকাল ১০ টার সময় থানা থেকে রওনা হন। সাড়ে ১০ টার দিকে তালা ব্রীজ মোড় পাকা রাস্তার উপর পৌছালে উক্ত ব্যক্তির পরিকল্পনা অনুযায়ি তাকে মোটরসাইকেল থেকে নামিয়া দোকান থেকে তেল নেওয়ার কথা বলে রুহুল আমীনকে ১ হাজার নোট ভাঙানোর কথা বলে অন্য দোকানে পাঠান।

এ সময় সে মোটরসাইকেল নিয়ে চম্পট দেয় ঐ প্রতারক। এরপর রুহুল আমীন তালা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি পাওয়ার পর উক্ত ব্যক্তি থানায় আসার সূত্র ধরে থানার সিসি ক্যামেরা থেকে উক্ত ব্যক্তির স্পষ্ট ছবি সংগ্রহ করে তার পরিচয় উদ্ঘাটন করে গ্রেফতার ও মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চালানো হয়। ঘটনার ১ মাস পর উক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

এক পর্যায়ে বৃহস্পতিবার গভীর রাতে তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে এসআই আবু কাউসার ও চন্দন কুমার মন্ডলের একটি চৌকশ টিম যশোর, কেশবপুর, সাতক্ষীরা, আশাশুনী ও শ্যামনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত আসামী এস,এম কামরুজ্জামানকে আশাশুনীর কুল্যা মোড় এলাকা থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ি যশোর ঝিকরগাছা এলাকার মাটিকুমড়া থেকে রুহুল আমীনের খোয়া যাওয়া মোটরসাইকেলসহ ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তালা থানা ওসি আরো জানান, আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিজ্ঞ আদালতে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে আরো আসামীর কাছ থেকে আরো তথ্য জানা যাবে। মামলা নং- ৪, তাং- ০২/১২/২০২১ইং।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ সনাতন কল্যাণ জোট সাতক্ষীরা’র আহবায়ক কমিটি

বাংলাদেশ সনাতন কল্যাণ জোট সাতক্ষীরা জেলা শাখার ৩১ সদস্য বিশিস্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৯ নভেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ সনাতন কল্যাণ জোট কেন্দ্রীয় সভাপতি লায়ন চন্দন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক রতন কুমার দাস,

মুখপাত্র শ্যামল ঘোষ স্বাক্ষরিত এক পত্রে ৩১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, আহবায়ক সন্দ্বিপ বর্মন, যুগ্ম আহবায়ক যথাক্রমে প্রসেনজিত সরকার, ভবরঞ্জন সরকার, রমেশ সরকার, নয়ন মন্ডল, সদস্য সচিব দেবাশিষ সরকার এবং বাকীদের সদস্য করে উক্ত কমিটি অনুমোদিত হয়। উক্ত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest