সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সাতক্ষীরার সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গো-মাংস

আসাদুজ্জামান : সাতক্ষীরার সীমান্তবর্তী গ্রামগুলিতে ফেরি করে বিক্রি হচ্ছে ভারতীয় গরুর মাংস। চোরাচালানীরা ভারতে জবাই করা গবাদিপশুর মাংস চোরাইপথে বাংলাদেশে নিয়ে আসার পর তা হাটে বাজারে ও গ্রাম এলাকায় কম দামে বেচাকেনা করছে। বাংলাদেশের বাজারমূল্য অপেক্ষা এই গরুর মাংসের দাম অনেক কম হওয়ায় ক্রেতারাও তা কিনছেন হরহামেশা।

সাতক্ষীরা সীমান্তের কাকডাঙা, কেঁড়াগাছি, তলুইগাছা, বৈকারি, কুশখালিসহ কলারোয়ার কয়েকটি এলাকার চোরাকারবারিরা সাইকেল, ভ্যান অথবা মোটরসাইকেলে করে বস্তাভর্তি এই মাংস ফেরি করছে। এই মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৫০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকায়। কোন কোন সময় এর কমেও বেচাকেনা হচ্ছে। প্রতিদিন ভোরে গ্রামে গ্রামে তারা পৌছে দিচ্ছে এই মাংস। আগ্রহী ক্রেতারাও কমদামে তা কিনে নিচ্ছে।

স্থানীয়রা বলছেন, বাংলাদেশের বাজারে জবাইকৃত গরুর মাংস সচরাচর ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হয় প্রতিকেজি। অথচ চোরাপথে আসা মাংসের দাম তার অর্ধেকের কিছু বেশী। এমন অবস্থায় দরিদ্র ক্রেতারা এর প্রতি ঝুকে পড়ছেন। বিশেষ করে যারা অসচেতন তারাই এই মাংস ক্রয় করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশের সীমান্তবর্তী কসাইদের কাছেও চোরাচালানের এই মাংস কম দামে সরবরাহ করা হয়। ফলে মাংস ব্যবসায়ী কসাইরা দেশীয় মাংসের সাথে মিশাল দিয়ে বাড়তি মুনাফা লুটে নিচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কড়া নজরদারির কারনে ভারতীয় গবাদিপশু বাংলাদেশে আসতে পারছে না। ফলে চোরাকারবারিরা ভারতীয় এলাকায় গরু জবাই করে তা মাংস হিসাবে এই সীমান্তে পাঠিয়ে দিচ্ছে। দাম কম হওয়ায় ক্রেতারাও এর দিকে ঝুকে পড়ছেন। বিজিবি সদস্যরা প্রায়ই এসব মাংস আটক করে থাকেন। তা সত্ত্বেও গরুর মাংসের চোরাচালান থামছে না।
এ ব্যাপারে জানতে চাইলে বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, চোরাপথে ভারতীয় গরুর মাংস বাংলাদেশের এলেই আমাদের সদস্যরা আটক করে থাকে। প্রায়ই আমাদের অভিযানে এই মাংস জব্দ করা হয়। পরে তা আমরা মাটিচাপা দিয়ে নষ্ট করে ফেলি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির তুয়ারডাঙ্গায় কৃষি মাঠ দিবসের আলোচনা সভা
বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গায় ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আধুনিক চাষাবাদ পদ্ধতিতে আমন ধানের বীজ উৎপাদনের লক্ষে কৃষি মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে তুয়ারডাঙ্গা বাজার মৎস্য সেটে আশাশুনি কৃষি পণ্য উৎপাদন এসোসিয়েশনের আয়োজনে ও সুশীলন এর সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সলিডারিটিস ইন্টারন্যাশনাল এর অর্থায়নে জেলা কৃষি পণ্য উৎপাদন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, সলিডারিটিস ইন্টারন্যাশনালের ডোনার প্রতিনিধি মিজানুর রহমান, সুশীলনের জেলা সমন্বয়কারী টিপু সুলতান,
সহকারি জেলা সমন্বয়কারী দেব রঞ্জন বিশ্বাস, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, জেলা কৃষি পণ্য উৎপাদন এসোসি
য়েশনের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টিটু, সদস্য আব্দুল লতিফ, আশাশুনি কৃষি পণ্য উৎপাদন এসোসিয়েশনের সভাপতি রুহুল কুদ্দুস, সদস্য আনারুল ইসলাম, শারমিন সুলতানাসহ ইউনিয়ন পর্যায়ের কৃষি মাঠকর্মীসহ কৃষকরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রাইট-টু-গ্রো প্রকল্পের প্রারম্ভিক সভা

আসাদুজ্জামান : সাতক্ষীরায় শিশুদের ওয়াশ, পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের “রাইট-টু-গ্রো” প্রকল্পের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সস্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সিভিল র্স্জন ডাঃ হুসাইন শাফায়াত, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, রাইট টু গ্রো প্রকল্পের প্রোগ্রাম অপারেশন অফিসার লিমা হান্না দারিং, এরিয়া প্রোগ্রাম কোর্ডিনেটর ফুলি সরকার প্রমুখ।

সভায় জানানো হয়, ওয়ার্ল্ড ভিশনের রাইট টু গ্রো প্রকল্পের আওতায় সাতক্ষীরা দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের ৫ বছরের নিচে সকল শিশুদের এই পুষ্টি সেবা দেয়া হচ্ছে। যা ২০২১ সাল থেকে শুরু হয়ে চলবে ২০২৫ সাল পর্যন্ত।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ভোমরায় নব গঠিত ৫ সদস্যের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নবগঠিত৫ সদস্য বিশিষ্ঠ এডহক কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভোমরাস্থ এ্যাসোসিয়েশনের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন নেতৃবৃন্দ। রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন, খুলনার বিভাগীয় পরিচালক স্বাক্ষরিত এক আদেশে জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপনকে আহবায়ক করে এডহক কমিটি গঠন করা হয়। কমিটিকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে বলা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু, সাবেক সহ-সভাপতিরাম কৃষ্ণ চক্রবর্তী, সাবেক অর্থ সম্পাদক এ এস এম মাকছুদ খান ও সদস্য মো. মিজানুর রহমান ।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, কাজী আকতার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জি এম ফাত্তাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সাতক্ষীরা পৌর আ.লীগের সভাপতি শেখ নাছেরুল হক, সাধারণ সম্পাদকসাহাদাৎ হোসেন প্রমুখ।

অপরদিকে কোন সিদ্ধান্ত ছাড়াই বিল অব এন্ট্রি প্রতি এসোসিয়েশনের চাঁদা দুইশত টাকা থেকে বাড়িয়ে হটাৎ চারশত টাকা করা হয়েছে। এসব নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এদিকে এডহক কমিটি গঠন সংক্রান্ত গত ৩০ নভেম্বর ২০২১ তারিখে বিভাগীয় শ্রম পরিচালকের আদেশে বলা হয়েছে, গত ৯ অক্টোবর ২০২১ তারিখে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়। এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী শ্রম দপ্তরের তত্ত্বাবধানে দ্রুত ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়া আবশ্যক।
আদেশে আরো বলা হয়েছে, ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের গত ৪ অক্টোবর ২০২১ তারিখে অনুষ্ঠিত নির্বাচনী সাধারণসভা সম্পর্কে বিভাগীয় শ্রম দপ্তরের দুইজনকর্মকর্তা প্রতিবেদন দাখিলকরেছেন। উক্ত প্রতিবেদন সহতে জানাযায়, ট্রেড ইউনিয়নের ২০১৯ ও ২০২০ সালের আয় ব্যয়ের উপস্থাপিত হিসাব বিবরণী সভায় অনুমোদিত হয়নি।
সভায় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনের তারিখ নির্ধারণ ও নির্বাচন কমিশন গঠনকরা হয়নি। সভায় পরবর্তি তিন বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করার উক্ত প্রক্রিয়া ট্রেড ইউনিয়নের বিদ্যমান রেজিস্ট্রিকৃত গঠনতন্ত্রের পরিপন্থী।
আদেশে আরো বলা হয়েছে, ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী ৪৫ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু উল্লিখিত সময় অতিবাহিত হলেও ইউনিয়ন কর্তৃক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠান করা হয়নি এবং নির্বাচন অনুষ্ঠানের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি মর্মে নথিদৃষ্টে প্রতীয়মান হয়।
বিভাগীয়শ্রম পরিচালকের আদেশে আরো বলাহয়, মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক রীট পিটিশন নম্বর ৯৭৯৯/২০২১ এর আদেশে পরিচালক ও রেজিস্টার ইউনিয়ন, খুলনা কেনির্দেশনা প্রদান করেছেন। উক্ত নির্দেশনা মোতাবেক একটিপত্র নিষ্পত্তি করা হয়েছে।
বিভাগীয় শ্রম দপ্তর খুলনার আদেশে আগামী ৪৫ দিনেরমধ্যে নবগঠিত এডহক কমিটিকে নির্বাচন সংক্রান্ত সাধারণসভা আহবানসহ নির্বাচনী সকল কার্যক্রম পরিচালক রেজিস্টার অব ট্রেড ইউনিয়নের তত্বাবধায়নে অনুষ্ঠিত হওয়া আবশ্যক বলে উল্লেখ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের সময় হাতেনাতে ধরা পড়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। বুধবার রাতে আদালতে নিজ কক্ষে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাতের অন্ধকারে কোর্ট বিল্ডিংয়ে নিজ কক্ষে ডেকে আনেন কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। রাত ৯ টার দিকে কোর্ট ইন্সপেক্টরের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢোকেন। এ সময় আলো জ্বালালে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ। তিনি জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া তাকে ক্লোজড করা হয়েছে। ইন্সপেক্টর প্রদীপকে পুলিশ লাইনে ও নারী কনস্টেবলের ছুটি বাতিল করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, আসছে সর্বোচ্চ সতর্কতা

বিশেষ ডেস্ক: ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। সৌদি আরবের দেয়া এই ঘূর্ণিঝড়ের অর্থ উদার বা মহান। থাইল্যান্ড থেকে আসা নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে বঙ্গোপসাগরে।ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবারের ঘূর্ণিঝড়ের নাম ‘জাওয়াদ’।

একইসঙ্গে সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আগামী ৩ ও ৪ ডিসেম্বরের ৯৫টি ট্রেন শিডিউল বাতিল করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

আগামিকাল শনিবার সকালে ভারতের উত্তর অন্ধ্র ও ওড়িশা উপকূলের কাছে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর। এর প্রভাবে সপ্তাহান্তে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে শনিবার। বইবে ঝোড়ো হাওয়া।

রোববার কলকাতাসহ হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। অতি ভারী বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি মালদহেও ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি, কাল থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিনামূল্যে ধান বীজ ও সার পেলো তালায় ১৮’শ কৃষক

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় ১৮০০ কৃষকের মধ্যে বিনামূল্যে ধানের বীজ-সার বিতরণ করা হয়েছে।
২০২১-২২ অর্থবছরে রবি মেীসুমে বোরে ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যামে উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা কৃষি পুর্নবাসন বাস্তবায়ন কমিটি বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমী হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন।

উপজেলা উপ-সহকারী (উদ্ভিদ সংরক্ষণ) কর্মকর্তা শেখ আবু জাফর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি,তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাস, জেলা কৃষক লীগ সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রোমা প্রমুখ ।

উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন জানান, এই কর্মসূচির পুনর্বাসন আওতায় পর্যায়ক্রমে উপজেলার ১৮০০ কৃষকের মধ্যে চাহিদা মোতাবেক বোরো ধান (উফশী) বীজ-৫ কেজি, ডিএপি সার-১০ কেজি ও এমওপি সার-১০ কেজি করে বিতরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি উপজেলার ইউপি নির্বাচন : অর্ধশতাধিক চেয়ারম্যান প্রার্থী মাঠ কাপাচ্ছেন

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
আগামী ৫ জানুয়ারী’২২ আশাশুনি উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সব ইউনিয়ন মিলিয়ে অর্ধশতাধিক চেয়ারম্যান প্রার্থী প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। মাঠ কাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। অনেক আগে থেকেই দোয়া চেয়ে বিলবোর্ড টানানো, মতবিনিময় সভা, উঠান বৈঠাক ও গণ সংযোগ করার মাধ্যমে অধিকাংশ চেয়ারম্যান প্রার্থীই তাদের প্রার্থীতার জানান দিয়েছেন। গত ২৭ নভেম্বর আশাশুনি উপজেলার ১১ ইউনিয়ন পরিষদসহ সারা বাংলাদেশের ৭০৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষনা হওয়ার পর থেকে সকল প্রার্থীরা তাদের পক্ষে জোর জনসমার্থন আদায়ের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অধিকাংশ প্রার্থীরা প্রতিদিন কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত তাদের নিজ নিজ ইউনিয়নের পাড়া-মহল্লায় গণসংযোগ, উঠান বৈঠক, নির্বাচনী সভা করে চলেছেন। ওয়াজ মাহফিল,

জানাজা নামাজ, পূজা-পার্বন, শ্রাদ্ধানুষ্ঠান, খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অনুরুপ বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহনের মাধ্যমে ভোটারদের আস্থাভাজন হওয়ার চেষ্টা করছেন। ইউনিয়নবাসীর দৃষ্টি আকর্ষণ আর নিজের পক্ষে অধিক জনসমর্থন প্রদর্শন করতে মাঝে মধ্যে কোন কোন প্রার্থীর পক্ষে মোটরসাইকেল বহরযোগে গণসংযোগ করতেও দেখা যাচ্ছে। ইউনিয়নগুলোর বিভিন্ন চায়ের স্টল, হাট-বাজার, পাড়া-মহল্লায় আর রাজনীতি সচেতন মানুষের মুখে মুখেও চলছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলাপ আলোচনা। কখনো কখনো আবার চায়ের আড্ডায় বা রাজনৈতিক পরিচয় এর সূত্র ধরে প্রার্থীদের ভালো-মন্দ দিক, জনসেবা, যোগ্যতার মাপকাঠি আর দলীয় মনোনয়ন প্রাপ্তির সম্ভাব্যতা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া আশাশুনি উপজেলার শোভনালী, বুধহাটা, কুল্যা, দরগাহপুর, কাদাকাটি, আশাশুনি সদর, শ্রীউলা, বড়দল, খাজরা, আনুলিয়া ও প্রতাপনগর ইউপি নির্বাচনে যেসকল প্রার্থী মাঠে রয়েছেন, তাদের অধিকাংশই আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতা। তাদের প্রায় সবাই আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। তবে, বিভিন্ন ইউনিয়নের কয়েকজন প্রার্থী কোন দলের ব্যানারে না থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বলে ইতিমধ্যে ঘোষনা দিয়েছেন। এছাড়াও কয়েকজন প্রার্থী সরাসরি বলছেন যে, দলীয় মনোনয়ন পাওয়ার জন্যই সে চেষ্টা করছেন, মনোনয়ন না পেলে শেষ পর্যন্ত মাঠে থাকবেন না। বিভিন্ন ইউনিয়নের ভোটাররা জানান,

আওয়ামীলীগের যেসব প্রার্থী মাঠে রয়েছেন তাদের দু’একজন দলীয় মনোনয়ন না পেলেও যেই পাক না কেন তিনি/তারা নির্বাচনী মাঠে থাকবেনই। আবার অনেকেই বলছেন, বিগত দিনে বিদ্রোহী প্রার্থী হওয়ারা যদি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্তি থেকে বঞ্চিত হন তাহলে অনেক নেতাকেই সাইড বেঞ্চে থাকা লাগতে পারে। আর এই সুযোগটা নেয়ার জন্য আরও দু’একজন কৌশল হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন। এদিকে, বিএনপি জামায়াতের কোন প্রার্থী দলীয় ব্যানারে মাঠে না থাকলেও বিভিন্ন ইউনিয়নে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বলে জানা যাচ্ছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কে থাকেন। তবে ভোটাররা যার দ্বারা নিজ নিজ এলাকার উন্নয়ন হবে এমন সৎ ও ক্লিন ইমেজের প্রার্থীকে ভোট দিবেন বলে জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest