সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

ক্রমাগত কমছে রেমিট্যান্স, দেড় বছরের মধ্যে সর্বনিম্ন

অর্থনীতির খবর: মহামারি করোনাভাইরাসের মধ্যেও রেমিট্যান্স ভালো এলে বর্তমানে তা নিম্নমুখী। এখন ক্রমেই কমছে রেমিট্যান্সের পরিমাণ। সদ্য বিদায়ী নভেম্বর মাসে দেশে ১.৫৫ বিলিয়ন বা ১৫৫ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। যা দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের মে মাসে সর্বনিম্ন ১৫০ কোটি ডলার রেমিট্যান্স আসে দেশে।

বুধবার (০১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য বিদায়ী নভেম্বর মাসে ১.৫৫ বিলিয়ন বা ১৫৫ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা দেড় বছর বা ১৮ মাসের মধ্যে এটিই সবচেয়ে নিম্নগামী। গত বছরের (নভেম্বর ২০২০) একই সময়ের চেয়ে ২৫ শতাংশ কম। ২০১৯ সালের নভেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ২০৭ কোটি ৮৭ লাখ ডলার। এর আগে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের মে মাসে। ওই সময় রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ১৫০ কোটি ডলার।

করোনার পর অবৈধ চ্যানেলগুলোতে (হুন্ডি) অর্থ লেনদেন বেড়ে যাওয়ায় রেমিট্যান্স কমছে বলে জানান খাতসংশ্লিষ্টরা। পাশাপাশি করোনায় চাকরি হারিয়ে প্রবাসীরা জমানো টাকা দেশে আনায় করোনাকালে রেমিট্যান্স বেড়েছিল।

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দেশে রেমিট্যান্স আসে ৮৬০ কোটি ৮৮ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৭৩ হাজার ৮৬৪ কোটি টাকা। এর আগের অর্থবছর অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের একই সময়ের তুলনায় ২২৮ কোটি ৫২ লাখ বা প্রায় ২১ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে প্রথম পাঁচ মাসে এক হাজার ৮৯ কোটি ৪১ লাখ ডলার বা ৯২ হাজার ৬০০ কোটি টাকা প্রবাসী আয় এসেছিল।

সদ্য বিদায়ী নভেম্বর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩০ কোটি ৯৪ লাখ ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ডলার রেমিট্যান্স। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২০ কোটি ৬৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৭৪ লাখ ডলারের রেমিট্যান্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ প্রধান বিচারপতির

দেশের খবর : সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ সংক্রান্ত সব মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের সব অধস্তন ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মামলার অভিযোগপত্র বিচারিক আদালতে প্রাপ্তির ৯০ কার্যদিবসের মধ্যে আবশ্যিকভাবে মামলা নিষ্পত্তির নির্দেশনা প্রদান করা হলো।’

নির্ধারিত সময়সীমার মধ্যে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হলে তার কারণ উল্লেখপূর্বক ব্যাখ্যা বাংলাদেশ সুপ্রিম কোর্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সীমান্ত হত্যা বন্ধ হতে হবে: ভারতীয় হাইকমিশনার

দেশের খবর: সীমান্ত হত্যা দুঃখজনক, এটা অবশ্যই বন্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

বুধবার (০১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজের (রিস) যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশ-ভারতের ৫০ বছরের অংশীদারত্ব: আগামী ৫০ বছরের অগ্রযাত্রা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

দোরাইস্বামী বলেন, সীমান্ত হত্যা দুঃখজনক ঘটনা, এটা অবশ্যই বন্ধ হতে হবে। সীমান্তে ভারতের দিকেই এটা হয়ে থাকে। কেননা অপরাধীরা সীমান্ত বাহিনীর ওপর আক্রমণ চালায়। সীমান্ত এলাকায় বর্ডার হাট, অর্থনৈতিক কার্যক্রম বাড়ালে সীমান্তের সমস্যা কমানো যেতে পারে।

তিনি বলেন, সীমান্তে মানবপাচারও হয়। যৌথভাবে মানবপাচার রোধ করতে হবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য বাড়ানোর আরো সুযোগ রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের প্রধান সমস্যা হলো লজিস্টিক। বাণিজ্যের বেশির ভাগই হয়ে থাকে বেনাপোল ও পেট্রাপোল সীমান্ত দিয়ে। তবে শুধু সড়ক পথেই নয়, নদী ও রেলপথেও বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে চোর নির্মূলে কঠোর হুশিয়ারি ওসি গোলাম কবিরের

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার সকল ইউনিয়নের কর্মরত গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির। বুধবার দুপুরে থানা চত্বরে মতবিনিমকালে গ্রাম পুলিশদের উদ্দেশ্যে ওসি গোলাম কবির বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার্থে সন্ত্রাসী, চাঁদাবাজী, চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধ নির্মূলে আশাশুনি থানা পুলিশ বদ্ধপরিকর। যে কোন মূল্যে থানা এলাকা থেকে এসব অপরাধ নির্মূল করতে হবে।

এসময় তিনি বিভিন্ন অপরাধ নির্মূলে অপরাধীদের তালিকা করে স্ব স্ব ইউনিয়নের বিট অফিসারের কাছে জমা দিতে গ্রাম পুলিশদের নির্দেশ প্রদান করেন। মতবিনিময়কালে পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী, এসআই জাহাঙ্গীর সেলিম,

এসআই ফকির জুয়েল রানা, এসআই আজিজুল ইসলাম, এসআই শফিউল্লাহ, এসআই মিঠুনসহ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুলিয়ায় আসাদুল হক সমর্থকদের উপর হামলা : আহত-২

ডেস্ক রিপোর্ট : স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর ও সমর্থকদের উপরে হামলা সম্পর্কিত বিষয়ে গণমাধ্যমে কথা বলার অভিযোগে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী আসাদুল হকের সমর্থকদের উপরে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী আসাদুল ইসলামের সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার সকালে ইউনিয়নের দেওকুল গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় দুইজন আহত হয়েছেন। আহত শফিকুল ইসলাম দেওকুল এলাকার আবুল কাশেমের ছেলে ও আহত গৃহবধূ আলেয়া খাতুন একই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী। স্থানীয়সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর সন্ধ্যায় কুলিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আসাদুল হকের নির্বাচনী অফিস ভাংচুর ও তার সমর্থকদেরকে মারধর করে নৌকার প্রার্থী আসাদুল ইসলামসহ তার সমর্থকরা।

আর এঘটনা সম্পর্কিত বিষয়ে গণমাধ্যমে কথা বলেন শফিকুল ইসলাম, আলেয়া খাতুনসহ আরও অনেকে। গণমাধ্যমে কথা বলায় আসাদুল ইসলামের সমর্থকরা শফিকুল ইসলাম, আলেয়া খাতুনসহ আরও অনেককে প্রাণনাশের হুমকি-ধামকি দেন। পরবর্তীতে ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকার প্রার্থী ঐ এলাকায় হেরে যাওয়ায় পেছনে শফিকুল ইসলাম ও আলেয়া খাতুন মূখ্য ভূমিকা রয়েছে বলে প্রচার হয়।

আর এমন ধারণায় পরাজিত প্রার্থী আসাদুল ইসলাম ও তার সহদর ভাই এমাদুল ইসলামের সমর্থকরা এলাকার শফিকুল ইসলাম ও আলেয়া খাতুনকে মারধর করেছে দাবি করেন স্থানীয়রা। এসময় তারা আরও বলেন, বুধবার সকালে দেওকুল এলাকার নৌকার সমর্থক নজরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন, হেনার ছেলে শওকত, আব্দুল খালেকের ছেলে আজগার আলী, সামছুর রহমানের ছেলে মফিজুল ইসলাম, মৃত আশরাফের ছেলে ইসমাঈল হোসেন, মাজেদ আলীর ছেলে কামাল হোসেন, রেজাউল ইসলামের ছেলে মঈনুর রহমান, লালমিয়ার ছেলে আকবার আলী, মৃত জনাব খাঁ’র ছেলে আব্দুস সবুর, জুম্মাতমিস্ত্রীর ছেলে আশরাফ আলী, শফিউদ্দীনের ছেলে আল-আমিন, নজরুল মিস্ত্রীর ছেলে নাজমুল হোসেন, মুত আতর আলীর ছেলে সাদ্দাম হোসেন, রকিব বিশ্বাসের ছেলে বাবু, চাকমা, জিয়া, লাপ্পাসহ অজ্ঞাত ১০/১২জন ব্যক্তি ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে শফিকুল ইসলামের বসতবাড়িতে এসে তাকে মারধর করতে থাকেন।

এসময় শফিকুলের স্ত্রী আলেয়া খাতুন এগিয়ে এলে তাকেও মারধর করেন নৌকার সমর্থকরা। এসময় তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে নৌকার সমর্থকরা পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় শফিকুল ইসলাম ও আলেয়া খাতুনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা। এদের ভিতরে শফিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া লাগতে পারে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এবিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ’র সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

জাহাঙ্গীর আলম লিটন : কলারোয়াঃ  কলারোয়ায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান স্বাধীনতা দিবস ২১’ পালন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমীন হোসেন, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু,

থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষাবীদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কৃষ্ণ সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল গফুর গাজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সূধিবৃন্দ। সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে বলে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি পৌর শাখার মাসিক মিটিং

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা নিউ মাকের্টস্থ পৌর শাখার অস্থায়ী কার্যালয়ে পৌর সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। পৌর কমিটির সাধারণ সম্পাদক আল আমিন হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, গ্রাম ডা: মাহমুদা খাতুন, পৌর কমিটির সহ-সভাপতি বিকাশ চন্দ্র সরকার, মাহবুবর রহমান, সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসেন,

সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধক্ষ্য শামীমা আক্তার, প্রচার সম্পাদক উত্তম কুমার পাল, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, স্বাস্থ্য ও প: প: সম্পাদক প্রদীপ কুমার, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন ফেরদৌসি, সমাজ কল্যাণ সম্পাদক ফারজানা ইয়াসমিন, কার্যনির্বাহী সদস্য রাজু আহমেদ, সুশান্ত কুমার, সন্তোষ কুমার, রবিউল ইসলাম, আজহারুল ইসলাম শফি, আব্দুল মালেক, সমীর কুমার, আলাউদ্দিন মিঠু, ইসমাইল হোসেন সুজন, হাসান জমাদ্দার এবং মো: শামসুজ্জামান। অনুষ্ঠানে পৌর শাখার নবাগত সদস্যদের পরিচয়পত্র প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাইস্কুলে সম্প্রসারণকৃত একাডেমিক ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ডি বি ইউনাইটেড হাইস্কুলের উর্দ্ধমুখী সম্প্রসারণকৃত ৪তলা নব-নির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ডি বি ইউনাইটেড হাইস্কুল ম্যানেজিং কমিটির বিদ্যুৎসায়ী সদস্য শেখ আব্দুল আহাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মহান বিজয়ের মাসের প্রথম দিনে সকলকে বিজয় মাসের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,এ বিজয়ের মাসের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি শেষ হতে যাচ্ছে।

জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আমার সদর নির্বাচনী এলাকায় কোন মাটির রাস্তা থাকবেনা। রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির, শতভাগ বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়নের ছোয়া লেগেছে। সাতক্ষীরার বিনেরপোতা হতে আশাশুনি সড়কে কানেন্টিং রোড তৈরী হবে ইনশাল্লাহ। সাতক্ষীরা ডি বি ইউনাইটেড হাইস্কুলের উন্নয়নে সকল প্রকার সহযোগিতার আশ^াস প্রদান করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডি বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, উপ-সহকারি প্রকৌশলী আতিকুর রহমান প্রমুখ।

ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের সম্প্রসারণ প্রকল্পের (৩২৫০ স্কুল) আওতায় বিদ্যমান একতলা একাডেমিক ভবনের (৭০১৬)-২য়,৩য় ও ৪র্থ তলার উর্দ্ধমূখী সম্প্রসারণকৃত ১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা ডি বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest