সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

কলারোয়ায় গাভী পালন প্রদর্শনী খামারিদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

জাহাঙ্গীর আলম, কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের খাদ্য বিতরণকে কেন্দ্র করে এন এ টি পি (সীল) কর্মী আশেকে রাসূলের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১ টায় এন এটি পি প্রকল্পের(২) আওতায় কলারোয়ায় ১৩ জন খামারিদের মাঝে খাদ্য ও ঔষধ বিতরণ কার্যক্রম থাকায় সকাল থেকেই খামারি এবং প্রকল্পের কর্মীরা অফিসে উপস্থিত ছিলেন।

সেসময় কলারোয়া ভেটেনারি সার্জন ডাঃ সাইফুল ইসলাম খামারিদের খাদ্য ঔষধ টাকা বুঝিয়া পাবার আগেই খামারিদের মাঝে উস্কানির মাধ্যমে পরিস্থিতি বেগতিক করার চেষ্টা চালান।

তিনি খামারিদেরকে বলেন মোট ৩৭৫ কেজি খাদ্য এবং চার হাজার টাকা প্রদান করা হয়েছে সরকারের তরফ থেকে এমন মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করলে পরিস্থিতি খারাপ পর্যায়ে গেলে প্রকল্পের আওতায় কর্মী আশেকে রাসুল বিষয়টির প্রতিবাদ করেন এবং কলারোয়ার প্রাণিসম্পদ অফিসার অমল কুমার সরকারের সরকারি কাজের বিরুদ্ধে অসত্য তথ্য কেন দিচ্ছেন জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে আশেকে রাসুল উপরে হামলা চালান ভেটেনারি সার্জন ডা সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত খামারি এবং অন্যান্য অফিস কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই বিষয়ে আশিকে রসুল সাংবাদিকদেরকে জানান, কলারোয়া প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর অমল কুমার সরকারের নির্দেশনায় আমি সকাল থেকেই খাদ্য ঔষধ সামগ্রী বন্টনের কাজ করছিলাম। খামারিরা সুষ্ঠু ভাবেই এখানে উপস্থিত ছিল কিন্তু হঠাৎ করেই ডা ঃ সাইফুল ইসলাম স্যার কিছু খামারীকে তার কাছে ডেকে নিয়ে গিয়ে তিনি মিথ্যা ভুল তথ্য দিয়ে অমল কুমার সরকার স্যার কে খামারিদের কাছে খারাপ করার জন্য প্রচেষ্টা চালায় সে সময় কিছু খামারি আমাদের কাছে সরকারের বরাদ্দ থেকে বেশি খাদ্য বস্তা দাবি করে আমি তার প্রতিবাদ জানালে তিনি বলেন ডাঃ সাইফুল ইসলাম আমাদেরকে বলেছেন আমরা ২৪০কেজি না ৩৭৫ খাদ্য পাবো আমি সে বিষয়ে জানার জন্য সাইফুল ইসলাম স্যারের কাছে যাই এবং গিয়ে দেখি তিনি একজন খামারিকে একই পরামর্শ দিচ্ছে।

এবিষয়ে স্যারের কাছে জানতে চাইলে স্যার আমার মারতে তেড়ে আসেন এবং ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন এবং দুই টাকার সীল বলে গালিগালাজ করতে থাকেন।
উন্নয়ন প্রকল্পে এমনটি করে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন বলে মনে করেন সীল আশেকে রাসূল।

এই বিষয়ে অমল কুমার সরকার বলেন, আমার নির্দেশনায় আশিকে রসুল সকাল থেকেই খাদ্য ঔষধ বন্টন এর কার্যক্রমে সহযোগিতা চালিয়ে আসছিলেন আমি কলারোয়া ইউএনও সাহেবের সাথে একটি মিটিংয়ে ছিলাম এসে শুনি খাদ্য বিতরণে একটি ভুল তথ্য দিয়ে খামারিদেরকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করছিলেন ডা ঃ সাইফুল ইসলাম।
সত্যতা জানতে চাইলে ডাঃ সাইফুল ইসলাম সাহেব আমার সাথে অস্বীকার করেছেন। কিন্তু বিভিন্ন ভিডিও ফুটেজে আমি তার সত্যতা পেয়েছি বিষয়টি পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে ভেটেনারি সার্জন সাইফুল ইসলাম সাংবাদিকদের সাথে কোন কথা বলতে চাননি।
উল্লেখ্য, কলারোয়া উপজেলার প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি সার্জন সাইফুল ইসলামের অনিয়মের অভিযোগ উঠলেও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এই পর্যন্ত কোন ব্যবস্থা নিচ্ছেন না তার বিরুদ্ধে।
আগেও তিনি মাঠকর্মী কে আটকে টাকা আদায় খামারীকে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়া তালিকাবিহীন ঔষধ বিতরণ সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনি পতাকা র‌্যালি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পতাকা র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালেন সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়েছে সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনি ।

বুধবার সকল জেলা আনসার অফিস থেকে বেলা ১১টায় পতাকা র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনির কামান্ডিং অফিসার মোরশেদা খানম।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনির সহকারী কামান্ডিং অফিসার শেখ কামরুজ্জামান, সদর উপজেলা অফিসার ওবাইদুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনির মহাপরিচালকের নির্দেশনায় ৫০টি পতাকা ৫০মিনিট ধরে ৫৬ জন বিভিন্ন স্থানের আনসার সদস্যরা পতাকা উত্তোলণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি’র ভোট পুনরায় গননার দাবি জানিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রবিউল্যাহ

নিজস্ব প্রতিনিধি : ভোট গননায় অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট গননার দাবি জানিয়েছেন সদ্য সমাপ্ত কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ঘোড়া প্রতীকের প্রার্থী জি এম রবিউল্যাহ বাহার। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।লিখিত অভিযোগে তিনি বলেন, গত ২৮ নভেম্বর ২১ অনুষ্ঠিত হওয়ায় কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করি।

নির্বাচন শেষে ভোট গননার সময় এবং পরে অধিকাংশ কেন্দ্রে প্রিজাইডিং অফিসারগণসহ কতিপয় কর্মকর্তারা আমার প্রতিদ্বন্দ্বি লাঙ্গল প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে গিয়ে সুকৌশলে ভয়ানক অনিয়মের আশ্রয় গ্রহণ করেন। নির্বাচনী এলাকার কৃষান মজদুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া প্রতীকের নিয়োগকৃত পোলিং এজেন্টদের ঘোড়া এবং লাঙ্গল প্রতীকের ভোটের ব্যালটের বান্ডেলের পরিমান সমান সমান থাকলেও পরবর্তীতে হঠাৎ করে লাঙ্গল প্রতীকের বান্ডেল বেশি এবং ঘোড়ার কম দেখা গেলে নিয়োগকৃত এজেন্ট বান্ডেল চেকিং করার অনুরোধ করলে প্রিজাইডিং অফিসার চেকিং করতে আপত্তি জানান এবং বার বার বলা স্বত্বেও তিনি ব্যালটের ব্যান্ডেল চেকের অনুমতি না দিয়ে দ্রুত বস্তাবন্দি করেন।

এছাড়া আস্ফালন করে বলেন, “আমার কাছ থেকে ব্যলটের বান্ডেল চেক করার ক্ষমতা কার আছে?। কৃষ্ণনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড নাম দক্ষিণ রঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের আমাকে একটি কক্ষে আটকে রেখে অন্য বুথে/ কক্ষে ভোট গননা করে আমাকে জোর পূর্বক ভোট গননার বিবরনীতে স্বাক্ষর করতে বাধ্য করে। বিভিন্ন কৌশলে এজেন্টদের বের করে দিয়ে ২ ঘন্টা দেরিতে ফল প্রকাশ করে।

রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় এজেন্টদের বের করে দিয়ে একটি রুমে ব্যলট বক্স রেখে প্রায় ১ ঘন্টা পর ভোট গননা শুরু করে। এর প্রতিবাদ করেও কোন লাভ হয়নি উল্টো প্রশাসনের কর্মকর্তারা এজেন্টদের কে বিভিন্নভাবে চাপপ্রয়োগ করে ভোট গননার বিবরণীতে স্বাক্ষর করতে বাধ্য করে ১ ঘণ্টা দেরিতে ফলাফল প্রকাশ করেন।

নেংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গননার বিবরণীতে কোন এজেন্টের স্বাক্ষর ছিলো না। এছাড়া উক্ত কেন্দ্রে ব্যলট পেপার কম ছিলো। যা আমার এজেন্ট পরীক্ষার করার অনুরোধ করলে প্রিজাইডিং অফিসার তা আমলে নেয়নি। বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী এজেন্টদের কাছ থেকে ভোট গননার বিবরণীতে প্রিজাইডিং অফিসার জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেন। এছাড়া এজেন্ট কে ধমক দিয়ে বসিয়ে রেখে ঘোড়া প্রতীকের ব্যলট লাঙ্গল প্রতীকের ব্যলটের ব্যান্ডেলে ঢুকিয়ে ভোটের সংখ্যা বাড়িয়ে প্রকাশ করেন।

পশ্চিম কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে আনুমানিক ২০০ শত ব্যালেট পেপার তিন নং বুথ থেকে অফিস রুমে নিয়ে লাঙ্গল প্রতিকে সীল মেরে ভোটের সংখ্যা বাড়িয়ে ফলাফল তৈরি করা হয়। অভিযুক্ত প্রতিটি কেন্দ্রের ব্যলটের বান্ডেলের নীচে এবং উপরে লাঙ্গল প্রতীকের ব্যলট এবং মাঝে ঘোড়া প্রতীকের ব্যালট ঢুকিয়ে লাঙ্গল প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে গভীর ষড়যন্ত্র মূলকভাবে সুকৌশলে সহযোগিতা করা হয়েছে। নির্বাচনে অনিয়মের বিষয়ে ২৮ নভেম্বর রাতে উপজেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জমা দিতে গেলেও তিনি গ্রহণ করেননি। তিনি কৃষ্ণনগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ভোটের ব্যলট পুনরায় গননার জন্য জেলা নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ‘মুজিববর্ষ বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট’র সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় ‘মুজিববর্ষ বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট-২০২১’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে সাতক্ষীরা টেনিস ক্লাব প্রাঙ্গণে ক্লাবের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। তিনি বলেন, খেলা উপভোগ করে ভালোই লাগলো। খেলায় ১২ টি দল অংশগ্রহণ করে অবাক করে দিয়েছে। সাতক্ষীরার টেনিস খেলোয়াড়রা যে পিছিয়ে নেই তার প্রমাণ আজকের টেনিস খেলা। এই খেলায় সবাই যে জিতবে তা নয়, অন্যান্য যেসকল খেলোয়াড়রা জয়ী হতে পারেনি, তাদের মন খারাপ করার নেই কিছু। আগামীতে তারা আরও ভালো খেলবে। তিনি আরও বলেন, আজকের ফাইনাল খেলায় লাল দল ও সবুজ দলের মধ্যকার ৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এরমধ্যে লাল দলে ২ জন ও সবুজ দলে ২ জন খেলোয়াড় বিজয়ী হয়। তবে কোনো গ্যালারি না থাকায় দর্শকদের খেলা উপভোগ করতে ভোগান্তিতে পড়তে হয়। সেই ভোগান্তির অবাসান ঘটাতে একটি গ্যালারি নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়ে জেলা প্রশাসককে অনুরোধ করেন। সকল পরাজিত খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

সাতক্ষীরা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুবার রহমান বিশ্বাস এর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আক্তার হোসেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহমুদুর রহমান, সাতক্ষীরা টেনিস ক্লাবের সহ-সভাপতি আব্দুল ওয়ারেশ খান চৌধুরী (পল্টু), সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান, ডা. আবুল কালাম বাবলা, বিপু, সুজা চৌধুরী, মেরু, রবিউল ইসলাম, ফারুক, ড. মিজান, ডা. আমিরুল, সাইফুল ইসলাম, কেশব, রাকিব, আনিসসহ অন্যান্য খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। খেলায় মোট ১২ টি দলের ২৪জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পদোন্নতিপ্রাপ্ত যুগ্ন জেলা জজ রেজওয়ানুজ্জান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলাম ও অন্যত্র বদলী জনিত কারণে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহমুদুর রহমানকে বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিজয়ের মাসে কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা মোসলেম’র কবর পুস্পমাল্য অর্পণ

কলারোয়া প্রতিনিধি :
১ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে প্রয়াত যুদ্ধাকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলীর কবর পুস্পমাল্য অর্পণ করা হয়েছে। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মাজার জিয়ারত করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলার যুদ্ধ কালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, দাউদ আলী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পিচ্চি ওমর, আকছেদ আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী ক্রিকেট দল

খেলার খবর: জিম্বাবুয়ে থেকে সফল মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লক্ষ্য ছিল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। তা সঙ্গে করে নিয়েই দেশে ফিরেছেন নিগার সুলতানা জ্যোতি, রোমানা আহমেদ, সালমা খাতুনরা।

বুধবার বাংলাদেশ সময় পৌনে ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ নারী দলকে বহনকারী বিমান। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে প্রায় তিনদিনের লম্বা ভ্রমণের পর দেশে ফিরতে পারলেন তারা।

গত ২৮ নভেম্বর জিম্বাবুয়ে থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছিল বাংলাদেশ নারী দল। নামিবিয়া থেকে ওমানের মাসকাট হয়ে দেশে ফিরতে পেরেছেন তারা। জিম্বাবুয়ে থেকে আসায় দেশে ফেরার পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে নারী দলের সদস্যদের।

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে নভেম্বরের শুরুতে জিম্বাবুয়ে গিয়েছিল নিগার সুলতানা নেতৃত্বাধীন দল। সেখানে প্রথমে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকয়টি ম্যাচই জেতে বাংলাদেশ নারী দল। যা বিশ্বকাপ বাছাইয়ের জন্য দেয় বাড়তি আত্মবিশ্বাস।

পরে বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে নিজেদের মিশন শুরু করেন সালমা-রোমানা-জাহারানারা। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে আরও এক ধাপ এগিয়ে যায় তারা। কিন্তু বৃষ্টি আইনে থাইল্যান্ডের কাছে হেরে যায় তৃতীয় ম্যাচ। তবু ভালোভাবেই বেঁচে ছিল সুপার সিক্স খেলার আশা।

গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ছিল স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে। কিন্তু সেই ম্যাচ মাঠে গড়ানোর আগেই ওমিক্রনের প্রভাবে বাতিল করে দেওয়া হয় বিশ্বকাপ বাছাইপর্ব। তবে র‍্যাংকিংয়ের পাঁচ নম্বরে থাকার সুবাদে বাংলাদেশ পেয়ে গেছে বিশ্বকাপের টিকিট।

এছাড়া পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকেও র‍্যাংকিংয়ের ভিত্তিতে দেওয়া হয়েছে বিশ্বকাপ খেলার টিকিট। আগামী বছর নিউজিল্যান্ডে হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো খেলতে নামবে বাংলাদেশ দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘নাগিন’ মৌনী রায় বিয়ে করছেন

বিনোদন ডেস্ক: বলিউডে যেন বিয়ের ধুম পড়েছে। একে একে বিয়ে করছেন তারকারা। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী মৌনী রায়। ২০০৪ সালে রান সিনেমা দিয়ে অভিষেক, এরপর গোল্ড, রোমিয়ো আকবর ওয়াল্টার, মেড ইন চায়না, লন্ডন কনফিডেনশিয়াল সিনেমায় অভিনয় করেন তিনি।

সম্প্রতি ‘দিল গালতি কার বেয়ঠা হ্যায়’ শিরোনামের মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে গায়ক জুবিন নাটিয়ালের সঙ্গে৷ তিন বাঙালি মেয়ে মৌনী রায়। বলিউডে এখন বেশ পরিচিত তিনি। এ অভিনেত্রীও বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে। এ খবর অবশ্য পুরনো। নতুন খবর হলো বিয়ের তারিখ জানিয়েছেন এ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২৭ জানুয়ারি হতে চলেছে বিয়ের আয়োজন। বিয়ের স্পটও ঠিক ছিল আগে থেকে। মৌনী বিয়ে করবেন দুবাই বা ইটালিতে। তবে বৌভাতের অনুষ্ঠান হবে কোচবিহারে। কারণ সেখানেই থাকেন অভিনেত্রী ও তার পরিবার।

আর বর হলেন সুরুজ নাম্বিয়ার। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ব্যবসা করেন তিনি। গত লকডাউনের সময় দুবাইয়ে মৌনীর দীর্ঘ অবস্থানের সময় সম্পর্কে জড়ান দুজনে।

আগামীতে মৌনীকে দেখা যাবে ব্রহ্মাস্ত্র সিনেমায়। এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট ও দক্ষিণী তারকা নাগার্জুন৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তি করা মেয়র আ.লীগ নেতা আব্বাস আটক

রাজনীতির খবর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১ ডিসেম্বর) ভোরে রাজধানীর কাকরাইলের হোটেল রাজমণি ইশা খাঁ থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে রাজধানীর হোটেল রাজমণি ইশা খাঁ থেকে আটক করা হয়।

কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, ভোর থেকে অভিযান শুরু হয়। অভিযান এখনো চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এর আগে ২৪ নভেম্বর বিকেলে দলীয় কার্যালয়ে পবা উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে আব্বাসকে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest