সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত-৬ : বাড়ি-ঘর ভাংচুর

আসাদুজ্জামান : তৃতীয় ধাপের ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটিতে আওয়ামীলীগ সমর্থিত বিজয়ী ও পরাজিত দুই ইউপি সদস্যের কর্মী-সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বাড়ি-ঘর ভাংচুরসহ আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করেছেন। সোমবার রাতে এ হামলার ঘটনাাট ঘটে।

এদিকে, রাতেই নবনির্বাচিত ইউপি সদস্য গোলাম রব্বানীসহ ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪০ জনের নামে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
স্থানীয়রা জানান, গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদে নির্বাচনে দেবহাটা উপজেলার পুষ্পকাটি ৩ নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে শাহেদুজ্জামান রিপন ও গোলাম রাব্বানী প্রতিদ্বন্দীতা করেন। এতে গোলাম রাব্বানী বিজয়ী হন।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকার পরাজিত প্রার্থী আসাদুল ইসলামের পক্ষে ছিলেন পরাজিত ইউপি সদস্য প্রার্থী রিপন এবং নবনির্বাচিত ইউপি সদস্য গোলাম রাব্বানী ছিলেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও নবনির্বাচিত চেয়ারম্যান আছাদুল হকের পক্ষে। নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই তাদের দুজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে সোমবার (২৯ নভেম্বর) রাতে নব নির্বাচিত ইউপি সদস্য গোলাম রব্বানি ও নবনির্বাচিত চেয়ারম্যান আছাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওনের নেতৃত্বে হাশেম সরদার, রহিম গাজী, তরিকুল ইসলাম, শহীদ গাজীসহ ৫০/৬০ জনের একটি গ্রুপ শাবল, লোহার রড, জিআই পাইপ নিয়ে গোলাম কিবরিয়া, গোলাম মোস্তফা, রবিউল ইসলাম, মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট হায়দার আলী ও পরাজিত প্রার্থী শাহেদুজ্জামান রিপনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় ওই সব পরিবারের কমপক্ষে ৬ জন আহত হন।
এ ব্যাপারে নবনির্বাচিত ইউপি সদস্য গোলাম রব্বানির সঙ্গে মোবাইল ফোনে যোগোযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে কয়েকজনের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় শাহীনুজ্জামান রিপন বাদি হয়ে সোমবার রাতেই নবনির্বাচিত ইউপি সদস্য গোলাম রব্বানী ও দেলোয়ার হোসেন শওনসহ ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪০ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে ১৩জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি আরো জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় হারানো ৫৫ টি মোবাইল মালিকদের নিকট হস্তান্তর

আসাদুজ্জামান : সাতক্ষীরায় পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক ৫৫টি হারানো মোবাইল উদ্ধার করে তা প্রকৃত মালিকদের নিকট হস্থান্তর করা হয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় জেলা পুলিশ লাইন্সে প্রকৃত মালিকদের নিকট উক্ত মোবাইল গুলো হস্থান্তর করেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান।

এসময় আরো সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের প্রধান ইকবাল হোসেন, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান প্রমূূখ।

পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান এ সময় বলেন, পুলিশের অক্লান্ত পরিশ্রমে দেশের বিভিন্ন জেলা থেকে অত্যান্ত দক্ষতার সাথে আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ৮ মাসে সাতক্ষীরর ৮টি থানায় মোবাইল হারানো ও চুরি হওয়া সংক্রান্ত জিডি হয়েছে মোট ৭৪১ টি। এর মধ্যে পুলিশ উদ্ধার করে তা প্রকৃত মালিকদের নিকট হস্থান্তর করতে পেরেছেন ২৪২ টি। তিনি আরো জানান, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলাতে এই উদ্ধার কাজ চলমান রয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা শিল্পকলা একাডেমী চত্বরে দুই দিন ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা হৈমন্তী হাট বসেছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শিল্পকলা একাডেমী চত্ত¡রে দুই দিন ব্যাপী দেশীয় কাপড়ের তৈরী পোষাক, হ্যান্ড পেইন্ট রিক্সা পেইন্টের কাপড় ও গহনা এবং দেশীয় খাবার তৈরী কারক ক্ষুদ্র উদ্যোক্তা মেলা হৈমন্তী হাট বসেছে।
সোমবার সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমী চত্ত¡রে ক্ষুদ্র উদ্যোক্তা সবনম রোজ ও অদিতা আদৃতা সৃষ্টির যৌথ উদ্যোগে এবং রঙ্গন এর আয়োজনে দুই দিন ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা “হৈমন্তী হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে দুই দিন ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা “হৈমন্তী হাট” উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
তিনি বলেন, করোনা মহামারির কারণে সাতক্ষীরায় অনেক দিন মেলা বসেনি। ক্ষুদ্র উদ্যোক্তারা যে মেলার আয়োজন করেছে এতে জেলাবাসীকে অংশগ্রহন করতে বলবো। কোন পণ্য না কিললেও মেলা থেকে ঘুরে বেড়িয়ে যাওয়ার আহŸান জানান তিনি।
ক্ষুদ্র উদ্যোক্তা সবনম রোজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবু আফফান রোজবাবু, সহ-সভাপতি নাসরিন খান লিপি, সাতক্ষীরা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন।
এসময় উপস্থিত ছিলেন ক্ষুদ্র উদ্যোক্তা সাদ্দাম হোসেন, নাহিদ হাসান লিটু, রওশন জাহান রুপা, তানজিনা আহমেদ মৃদুলা, রিক্তা প্রমুখ। দুই দিন ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা “হৈমন্তী হাট” প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় ১২টি স্টলে ২৩জন ক্ষুদ্র উদ্যোক্তা দেশীয় কাপড়ের তৈরী নারী, পুরুষ ও বাচ্চাদের বিভিন্ন ধরনের পোষাক, হ্যান্ড পেইন্ট রিক্সা পেইন্টের কাপড় ও গহনা, হ্যান্ডমেইড মেটালিক গহনা, বিভিন্ন ধরনের মিষ্টি পিঠা, ঝাঁল পিঠা, ফ্রোজেন ফুড, মসলা, আাঁচার, মাশরুম, পেস্ট্রিকেক, পুডিংসহ বিভিন্ন পণের পসরা সাজিয়ে বিক্রি করছেন।
দুই দিন ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলায় সখের গুদাম, রুবি’স পাঁচ মেশলি, কসমিক মাশরুম পয়েন্ট, খাঁটি মশলা, সৌখিন কারুকাজ, খেরো শিল্প, প্রাণ সায়র অনলাইন সপ, খুলনার খেয়া, বনলতা ফ্যাশান, খাটিপণ্য, আফি ফ্যাশান, সাত রঙ্গের বুননসহ ১২ স্টলে ২৩জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশ গ্রহণ করেছেন।
সন্ধ্যায় মনোঞ্জ সাংস্কৃতির আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষার্থীদের গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত

দেশের খবর: আন্দোলনের মুখে গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। এক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

বিআরটিসি বাসে হাফ ভাড়া কার্যকরে দেওয়া শর্তগুলোর মতো বাস মালিক সমিতিও শর্ত আরোপ করছে। আর এই শর্তগুলো প্রায় একইরকম।

ভ্রমণকালে বিআরটিসি বাসের মতোই ব্যক্তি মালিকানাধীন বাসে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে। বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবে। তবে ব্যক্তি মালিকানাধীন বাসে এ সুবিধা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৮টা পর্যন্ত।

এছাড়াও ছুটির দিন হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু ঢাকায় সীমাবদ্ধ, অন্যান্য জেলার জন্য নয় বলে জানিয়েছেন খন্দকার এনায়েত উল্যাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বড় ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ

খেলার খবর: প্রথম ইনিংসে ব্যাটে-বলের নৈপুণ্যে কিছুটা হলেও আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ক্রমেই সেই আশা রূপ নিল হতাশায়। পরের ইনিংসে ব্যাটে-বলে কোনো বিভাগেই জ্বলে উঠতে পারেননি মুমিনুলরা। উল্টো দুই বিভাগে দাপট দেখিয়ে সহজেই চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে আট উইকেটে হারিয়েছে পাকিস্তান।

আজ মঙ্গলবার টেস্টের শেষ দিনের প্রথম সেশনেই বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছে পাকিস্তান। দুই ইনিংসে দুর্দান্ত করে ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের ওপেনার আবিদ আলী। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা আবিদ দ্বিতীয় ইনিংসে খেলেছেন ৯১ রানের ইনিংস।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনই ম্যাচের লাগাম টেনে ধরেছিল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গতকালই জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল সফরকারীরা। জয় থেকে স্রেফ ৯৩ রান দূরে থেকে দিন শেষ করে তারা। আজ মাঠে নেমে প্রথম সেশনে নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। বাংলাদেশ দুটি উইকেট তুলে নিলেও পাকিস্তানের জয় আটকাতে পারেনি।

জয়ের কাজটা সহজ করে যান আবিদ ও শফিক। একজন ৯১ রান করে ফেরেন। আর শফিক ফেরেন ৭৩ রান করে। এরপর আজহার আলী করেন ২৪ রান আর বাবর আজম করেন ১৩ রান।

গতকাল চতুর্থ দিন শেষ সেশনে শক্ত জুটি উপহার দিয়েছেন আবিদ আলী ও আবদুল্লাহ শফিক। প্রথম ইনিংসের মতোই দুজনেই সাবলীল ব্যাটিংয়ে পাকিস্তানকে এগিয়ে নিয়েছেন দুজন। কাল শেষ সেশনে বাংলাদেশের চার বোলার মিলে তাদের জুটি ভাঙতে পারেননি। দুজনেই হাফসেঞ্চুরি তুলে দিন শেষ করেন। আর আজ জয়ের পথই তৈরি করে দেন দুজন।

কাল চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে, চরম চাপের মুখ থেকে বাংলাদেশকে কিছুটা হলেও পথ দেখান লিটন দাস। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন দ্বিতীয় ইনিংসে তুলে নেন হাফসেঞ্চুরি। তাঁর ব্যাটে চড়ে চট্টগ্রাম টেস্টে পাকিস্তান ২০২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ।

লিটনের ব্যাটে দ্বিতীয় ইনিংসে ১৫৭ রান করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের লিড ছিল ৪৪ রান। মোট ২০১ রানের পুঁজি পায় মুমিনুল হকের দল। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন লিটন।

এর আগে প্রথম ইনিংসে ৩৩০ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১১৪ রান করেন লিটন। বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করে ২৮৬ রানে থামে পাকিস্তান।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে বেশ উজ্জ্বল ছিলেন তাইজুল ইসলাম। ১১৬ রান দিয়ে সাত উইকেট নেন তিনি। এটি তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। ৪৭ রান খরচায় দুটি উইকেট নেন ইবাদত। আর মেহেদী হাসান মিরাজ পান একটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৩০

পাকিস্তান প্রথম ইনিংস: ২৮৬

বাংলাদেশ ২য় ইনিংস : ১৫৭ ( সাদমান ১, সাইফ ১৮, নাজমুল ০, মুমিনুল ০, মুশফিক ১৬, ইয়াসির আহত অবসর ৩৬, লিটন ৫৯, মিরাজ ১১, সোহান ১৫, তাইজুল ০, আবু জায়েদ ০, ইবাদত ০*; আফ্রিদি ১৫-৮-৩২-৫, হাসান ১১-০-৫২-২, ফাহিম ৮-৩-১৬-০, নুমান ৯-৩-২৩-০, সাজিদ ১৩.২-১-৩৩-৩)।

পাকিস্তান দ্বিতীয় ইনিংস : ২০৩/২ (আবিদ ৯১, শফিক ৭৩, আজহার ২৪ ও বাবর ১৩ ; তাইজুল ২৮-৪-৮৯-১, ইবাদত ৯-২-৩০-০, রাহি ৪-০-২৩-০, মিরাজ ১৮.৩.-৪-৫৯-১)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিস বাংলাদেশের মডেল: সাইফুল ইসলাম

ডেস্ক রিপোর্ট : জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ মো: সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিস বাংলাদেশের একটি মডেল এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বাংলাদেশ জুডিসিয়ারীর একজন নেতা।

তিনি আরও বলেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে শেখ মফিজুর রহমান তৃণমূল মানুষের দোরগোড়ায় লিগ্যাল এইড’র সেবাকে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন জেলার জেলা জজগন তাঁর এসকল কার্যক্রমকে অনুসরণ করে চলেছেন। তিনি গতকাল চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনে জেলা লিগ্যাল এইড অফিস সংলগ্ন আপোষÑমিমাংসা কক্ষ উদ্বোধন কালে এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, সাতক্ষীরার অসহায় দরিদ্র মানুষ আইনি সেবা পাওয়ার জন্য লিগ্যাল এইড অফিসে আসেন।

এখানে আপোষ-মিমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা হয়ে থাকে এবং সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে আইনগত পরামর্শ দেওয়া হয়ে থাকে। বিচারপ্রার্থীদের বসার জন্য এবং পরামর্শ করার জন্য মহিলাদের সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করে আপোষ-মিমাংসা কক্ষ উদ্বোধন করা হলো। এটির মাধ্যমে সাতক্ষীরার সাধারণ মানুষ উপকৃত হবেন। এসময় উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান সহ সাতক্ষীরা বিচার বিভাগের সকল পর্যায়ের বিচারক ও কর্মচারীবৃন্দ। সদ্য উদ্বোধন হওয়া আপোষ-মিমাংসা কক্ষে মাতৃদুগ্ধ কর্ণার, এডিআর কর্নার, পরামর্শ কক্ষ, রেকর্ড রুমসহ বেবিকেয়ার কর্নারের ব্যবস্থা করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজধানীতে বেপরোয়া বাসের চাপায় ছাত্র নিহত, ৯ বাসে অগ্নিসংযোগ

দেশের খবর: রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহণের একটি বাসচাপায় এক এসএসসি পরীক্ষার্থীর নিহতের ঘটনার জেরে কমপক্ষে ৯টি বাসে অগ্নিসংযোগ ও তিনটি বাস ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর করা ও আগুন দেওয়া বাসের বেশিরভাই অনাবিল পরিবহণের।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ডিআইটি রোডে সোনালী ব্যাংকের সামনে বাসচাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয় (১৬) নামের ওই এসএসসি পরীক্ষার্থী নিহত হন।

মাইনুদ্দিনের নিহত হওয়ার বিষয়ে রাকিব নামে এক প্রত্যক্ষদর্শী পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন।

তিনি বলেন, আমরা ৪-৫ জন রামপুরার ওই সড়কের পাশেই ছিলাম। দেখলাম যে রাইদা পরিবহনের একটি বাস রামপুরা থেকে মালিবাগের দিকে যাচ্ছিল। হঠাৎ করে একটি ছেলে রাইদা বাসে উঠতে চেষ্টা করে। বাসে ওঠার পর কোনো কারণে সঙ্গে সঙ্গে নামিয়ে দেওয়া হয়।

বাঁ পাশ দিয়েই বেপরোয়া গতিতে অনাবিল পরিবহনের একটি বাস আসছিল। বাসটি ওই ছেলেকে চাপা দেয়। এরপর আমরা বন্ধুরাসহ মোট ২০-২২ জন বাসটিকে রামপুরা থেকে মালিবাগের দিকে ধাওয়া করি। প্রায় এক কিলোমিটার যাওয়ার পর আমরা বাসটি আটকে দিই। পরে জানালা দিয়ে চালক ও দরজা দিয়ে হেল্পার পালিয়ে যায়।

তিনি আরও বলেন, রাইদা ও অনাবিল উভয় বাসের চালকরা ফাঁকা রাস্তা পেয়ে প্রতিযোগিতা করে বাস চালাচ্ছিল। এটা দেখেই বোঝা যাচ্ছিল। দুই বাসই বেপরোয়া ছিল।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রথমে দায়ী বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় এবং বাস থেকে পালিয়ে যাওয়ার সময় আহত এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এরপর ওই সড়কে সামনে পড়া একে একে আরও ৮টি বাসে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা।

ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রেখেছেন এবং নিরাপদ সড়কসহ ঘাতক চালককের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। যে কারণে ঘটনার পর থেকেই ডিআইডি সড়কসহ আশপাশের এলাকার যানচলাচল বন্ধ রয়েছে।

নিহত মাইনুদ্দিন পূর্ব রামপুরার বাসিন্দা। তিনি রামপুরা একরামুন্নেসা বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। রামপুরার তিতাস রোডে ভাড়া বাসায় থেকে চায়ের দোকান চালান মাঈনুদ্দিনের বাবা।

ঘটনার বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার রাত ১১টার পর রামপুরা বাজারের কাছে আব্দুল্লাহপুর থেকে সায়েদাবাদগামী অনাবিল বাসের ধাক্কায় একজন ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসে আগুন দিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাউন্সিলর হত্যায় এজাহারভুক্ত ২ আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

দেশের খবর: কুমিল্লায় কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর সংরাইশ গোমতী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মামলার ৩ নম্বর আসামি মো. সাব্বির হোসেন ও ৫ নম্বর আসামি মো. সাজেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ হত্যা মামলার দুই আসামি সংরাইশ ও নবগ্রামে অবস্থান করছে- এমন তথ্যে সেখানে অভিযান চালানো হয়। এতে অংশ নেয় কোতোয়ালি মডেল থানা ও ডিবি পুলিশের একাধিক টিম।

বালুমহলের কাছে সংরাইশ গোমতী নদীর বেড়িবাঁধের কাছে ডিবি ও থানা পুলিশের দল পৌঁছালে আসামিরা এলোপাতাড়ি গুলি করে। পাল্টা গুলি চালায় পুলিশও। পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল থেকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লা ডিবির এসআই পরিমল দাস বলেন, সন্ত্রাসীদের গুলিতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি ৭.৬৫ পিস্তল, একটি পাইপগান, তাজা গুলি ও গুলির খোসা জব্দ হয়েছে। স্থানীয়রা তাদের কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ হত্যার আসামি বলে শনাক্ত করেন।

সরকারি কাজে বাধা, হত্যা ও অবৈধ অস্ত্র রাখার দায়ে পলাতক আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

উল্লেখ্য, ২২ নভেম্বর বিকালে কাউন্সিলর সোহেলসহ গুলিবিদ্ধ হন অন্তত ছয়জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল ও তার সঙ্গী হরিপদ সাহার মৃত্যু হয়।

এ ঘটনায় করা মামলায় ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় ১০-১২ জনকে।

মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, মো. মাসুম, মো. সুমন, আশিকুর রহমান রকি, আলম মিয়া ও জিসান মিয়া। এজাহারের বাইরের মোহাম্মদ রাব্বি ইসলাম অন্তু নামের একজনকেও গ্রেফতার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest