সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

বিমানের সঙ্গে গরুর ধাক্কা, কক্সবাজারে অল্পের জন্য রক্ষা ৯৪ যাত্রী

দেশের খবর: কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়ের আশেপাশে চরা দুটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি বিমানের ডানায় ধাক্কা লেগে গরু দুটি মারা যায়। তবে বেঁচে যান বিমানের ৯৪ আরোহী।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে কক্সবাজার বিমানবন্দরে নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (ফ্লাইট নং- BG 434, Boeing) রানওয়ে ১৭ নং ডেল্টা পোস্টের সামনে দিয়ে উড্ডয়নের সময় বিমানের ডানদিকের ডানায় ধাক্কা লেগে দুইটি গরু ঘটনাস্থলেই মারা যায়। বিমানটি ৭টা ৫ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে বলে বিমানবন্দর সূত্রে জানা যায়।

এদিকে ওই বিমানটি সফলভাবে উড্ডয়নের পর পরই একই রানওয়ে দিয়ে নভোএয়ার ও ইউএস বাংলার আরও দুটি ফ্লাইট সফলভাবে উড্ডয়ন করে।

উল্লেখ্য, উক্ত গরু দুইটির প্রকৃত মালিক কে এখনো জানা যায়নি। উক্ত স্থানে ক্যাম্প পরিদর্শক ইন্সপেক্টর মনিরুজ্জামান ও সাব-ইন্সপেক্টর তাজউদ্দীন পরিদর্শন করেন। তারা বিমানবন্দরের নিরাপত্তার ঘাটতি সংক্রান্ত খোঁজ-খবর নেন। এ সময় রানওয়েতে আরও অনেক গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জের মথুরেশপুর ইউপি’র ১নং ওয়ার্ডের ব্যালট পেপার পুনরায় গননার দাবিতে সংবাদ সম্মেলন

আসাদুজ্জামান :  সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউপি নির্বাচনের ১নং ওয়ার্ডের ভোটের ব্যালট পেপার পুনরায় গননার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক গাইনের ছেলে ও ১নং ওয়ার্ডের মোরগ প্রতীকের প্রার্থী মোঃ নুরুস সালাম গাইন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৮ নভেম্বর নির্বাচনের পর ভোটের ব্যালট পেপার গননায় সন্দেহ হওয়ায় আমি শুধু মাত্র সাধারণ সদস্যদের ব্যলট গুলো পুনরায় গণনার জন্য প্রিজাইডিং অফিসার নয়ন কুমার সাহাকে অনুরোধ জানালে তিনি প্রথমে গননার আশ^াস দেন। এরপর প্রায় এক ঘন্টা পর তিনি গননার বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, পুনরায় গননার প্রয়োজন হলে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে গননা করতে হবে। এর আগে তিনি আমাদের সাথে প্রতারণা করে মোবাইলে অজ্ঞাত ব্যক্তিদের সাথে কথা বলে আমাদের জানান, দ্বিতীয়বার গননার কোন সুযোগ নেই। আমি এবং আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর জয় পরাজয়ের প্রার্থক্য কত ভোটে হয়েছে সেটিও তিনি না জানিয়ে প্রতারনার আশ্রয় গ্রহণ করেন। এমনকি ভোট গননার পূর্বে সকল প্রার্থীর এজেন্টদের নিকট থেকে আগে ভাগেই স্বাক্ষর নিয়ে প্রতারনার এই কাজটি সম্পন্ন করেছিলেন। আমাদের ধারনা উক্ত প্রিজাইডিং অফিসার আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর দ্বারা প্রভাবিত হয়ে তাকে বিজয়ী করার লক্ষ্যে এসব অপকর্ম সম্পন্ন করেছেন।

তিনি বলেন, তার প্রতারণার অংশ হিসেবে কিছু ভোটারকে ভোট প্রদানের সীলটি (ক্রস সীল) না দিয়ে স্ট্যাম্প প্যাডের কালি আঙ্গুলে মাখিয়ে ব্যালট পেপারের প্রতীকের উপর ছাপ দিতে বলেন। পরবর্তীতে গণনার সময় উক্ত ব্যালট পেপার গুলি বাতিল মর্মে ঘোষণা দেন। উক্ত প্রিজাইডিং অফিসার পেশায় একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং আমার প্রতিদ্বন্দ্বি তালা প্রতীকের প্রার্থী তারই অধীনস্ত উক্ত ভোটকেন্দ্র অর্থাৎ বাগ বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং তার স্ত্রীও উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

এছাড়া ওই বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী ভোট গণনার কাজে দায়িত্ব প্রাপ্ত না হলেও তিনিও স্ব-উদ্যোগে তালা প্রতীকের কাজ করেছেন যা নিয়মবহির্ভূত। উক্ত দপ্তরী ইতিপূর্বে অন্যান্য নির্বাচনে অনুরূপ কোন কোন প্রার্থীর পক্ষে তঞ্চকতার আশ্রয় নিয়ে বিভিন্ন অনিয়ম করেছেন মর্মে তিনি নির্বাচন পরবর্তী বিভিন্ন সময়ে অনেকের সাথে আলোচনা করেছেন। যা অন্যান্য সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য ও চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্টগণের কাছ থেকে স্বাক্ষর গ্রহণের সত্যতা পাওয়া যাবে। তিনি আরো বলেন, উক্ত নির্বাচনে আমার পোলিং এজেন্টদের সহিত বিমাতা সূলভ আচরনসহ উক্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্ব করার কারণে আমি বিজয়ী হতে পারেনি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার ওয়ার্ডের সাধারণ সদস্য পদের ভোটগুলো যাচাই-বাছাই অন্তে পুনরায় গণনার জন্য সাতক্ষীরা জেলা নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় তার শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন
 দেবহাটা ব্যুরো:
দেবহাটায় আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দেবহাটা উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২১—২০২২ এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর।
উপস্থিত ছিলেন দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রব লিটু,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া খাদ্য গুদাম কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এইচ সোহাগ, কৃষকলীগের আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, সদস্য সচিব আব্দুল্লাহ হিম সহ খাদ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার কেরালকাতা ইউপি’র ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জিয়াউর এর গণসংযোগ
জাহাঙ্গীর আলম লিটন ঃ  আগামী ৫ই জানুয়ারি ২০২২ ইং সালের  ইউনিয়ন পরিষদ নির্বাচনে  মেম্বার প্রার্থী হিসেবে আবারও  লড়ছেন কলারোয়া   উপজেলার কেরালকাতা ইউনিয়নের দরবাসা গ্রামের রমজান আলীর পুত্র  সমাজ সেবক জিয়াউর রহমান । উপজেলার কেরালকাতা  ইউনিয়ন পরিষদ নির্বাচনে  ৫ নং ওয়ার্ডের দরবাসা,ফাজিলকাটি, পুটুনি এই তিন গ্রামের  মেম্বার  প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি।
মঙ্গলবার (৩০শে নভেম্বর ) শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে দরবাসা,ফাজিলকাটি, পুটুনি ৩ টি গ্রামের ভোটারদের  সাথে নিয়ে গণসংযোগ করেন জিয়াউর রহমান ।
ইতোমধ্যে এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ড চালানোয় স্থানীয়দের মুখে মুখে এখন তার নাম। নির্বাচনি এলাকা ছাড়াও বিভিন্ন গ্রামে মসজিদ-মাদরাসার কিছু উন্নয়নসহ সমাজের অসহায়-দরিদ্র মানুষের পাশে থেকে সর্বস্তরের মানুষের ভালোবাসা কুড়াচ্ছেন তিনি। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হতে এবং দুঃস্থ মানুষ ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি সকল জনসাধারণের সার্বিক সহযোগিতা, দোয়া এবং সমর্থন কামনা করেছেন।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী জিয়াউর রহমানকে নিয়ে হাট-বাজারে চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। তবে সচেতন ভোটাররা তাকে নতুন প্রজন্মের আদর্শবান-যোগ্য ও সৎ-প্রার্থী হিসাবে মনে করছেন।
এরই মধ্যে বিভিন্ন মতবিনিময় সভা ছাড়াও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ করতে চান জিয়াউর রহমান  । মহামারিকালেও করোনা ভাইরাসের সংক্রমণ তাণ্ডবের মাঝেই দুস্থ ও গরীব মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছেন তিনি।
 তিনি  প্রকৃত সমাজসেবক। এলাকার গরীব অসহায় মানুষের জন্য নিবেদিত প্রাণ এক সমাজকর্মী তিনি। এরকম মানব দরদী মানুষ ইউনিয়নের নেতৃত্বে আসলে সমাজের চিত্রপট পাল্টে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
এ ব্যাপারে  সাবেক মেম্বার ও বর্তমান মেম্বার  পদপ্রার্থী জিয়াউর রহমান   বলেন, আমি সমাজসেবার জন্য গতবার আমাকে ভোট দিয়ে ভোটাররা জনপ্রতিনিধি বানিয়েছেন আমি যদি  তাদের কাজ করে থাকি তাহলে আবার ও তাহারা  আমাকে ভোট দিবেন । মানুষের সেবা করাই হবে আমার অন্যতম প্রধান কাজ। মহান আল্লাহ-তায়ালা যদি আমাকে পুনরায় মেম্বার পদে নির্বাচিত করেন তাহলে কেরালকাতা ৫ নম্বর ওয়ার্ডের   শিক্ষায় ও স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন এনে একটি আধুনিক ও ডিজিটাল ওয়ার্ড হিসেবে রূপান্তর করব, ইনশাআল্লাহ
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কেঁড়াগাছি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হাবিলের জয়

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের একটি ওয়ার্ডের স্থগিত হওয়া ভোট সম্পন্ন হয়েছে । মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৮টা থেকে নিকাল ৫ টা পর্যন্ত কেড়াগাছি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ হয়। ভোটে নৌকা প্রতীকের প্রার্থী ভুট্টো লাল গাইন পেয়েছেন ৭ ভোট।

ভোটে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল (আনারস প্রতীক) পেয়েছেন ৫৫২ ভোট। তিনি সর্বমোট ৫ হাজার ২ শত ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মারুফ হোসেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পেয়েছেন ১১৬১ ভোট। তিনি সর্বমোট ৪ হাজার ৯ শত ২০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে।

এছাড়া নৌকা প্রতীকের প্রার্থী ভুট্টো লাল গাইন পেয়েছেন ৭ ভোট। তিনি সর্বমোট ৩ হাজার ২ শত ৯১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

উল্লেখ্য এর আগে ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণের সময় কেন্দ্রে সহিংসতা করে নৌকা প্রতিকের ব্যালট পেপারে রাত্রে জোরপূর্বক সিল মারার ঘটনায় কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম।

এদিকে, ভোটের আগের দিন থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রটিতে র‌্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অপরদিকে প্রার্থীর অপরাজনীতির কারণে নৌকা প্রতীকের এমন ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির বুধহাটায় রাতের আধারে দুর্ধর্ষ ডাকাতি

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় রাতের আধারে বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে বেউলা গ্রামের প্রভাস বসাকের বাড়িতে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাগেছে, ঘটনার সময় ৮/১০ জনের একটি ডাকাত দল গভীর রাতের কোনো এক সময় বাড়িতে ঢুকে বাড়ির মালিক প্রভাস বসাককে মারধর করে এবং ২ জন কর্মচারীকে মারধর ও জোর করে চেতনা নাশক ঔষধ খাওয়ায়।

পরে বাড়ির মূল্যবান জিনিস পত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। সকালে বাড়ির অন্যান্য কাজের লোকেরা বাড়িতে গেলে ঘটনাটি দেখতে পায় এবং দ্রুত তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বিগত কয়েক মাস আগেও স্থানীয় সুকুমার ব্যানার্জি ও গ্রাম ডাক্তার অরুন কুমার মন্ডলের বাড়িতে অনুরুপ ডাকাতির ঘটনা ঘটে। বারবার এমন ঘটনা ঘটনায় এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। তবে স্থানীয়রা জানান বিগত কয়েকদিন ধরে সাতক্ষীরা সদর এলাকা থেকে কিছু অচেনা মানুষ মটরসাইকেল যোগে বেউলা এলাকায় দিনে ও রাতে সন্দেহ জনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

এব্যাপারে জানতে চাইলে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বলেন, সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া না গেলেও আমাদের তদন্ত অব্যহত রয়েছে। অতিদ্রুত এ ঘটনার সাথে জড়িত মুল হোতাদের আইনের আওতায় আনা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় হেলপারের হাতে স্টেয়িারিং : বাস দুর্ঘটনায় জখম শ্রমিক

নিজস্ব প্রতিনিধি ঃ হেলপার বাস চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাতের পাশে রাখা ইটের স্তুপে ধাক্কা মারায় এক সাইকেল আরোহী জখম হয়েছেন।

এ সময় তার সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। মঙ্গলবার সকাল সাতটার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোপড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করলেও হেলপারকে (চালক) আটক করেনি।

প্রত্যক্ষদর্শী পত্রিকা বিক্রেতা সাবান আলী ও মকবুল হোসেন জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে আশাশুনিগামি যাত্রীবাহি বাস ( খুলনা মেট্রা-জ-০৪-০০০২) এর চালকের দায়িত্ব পালন করছিল ওই বাসেরই হেলপার।

বাসটি খুলনা রোডের মোড় পার হওয়ার পরপরই ডান পাশের একটি ইটের স্তুপে ধাক্কা মারে। এ সময় বাসের সামনের চাকায় পড়ে আহত হন সাইকেল আরোহী পরিবহন শ্রমিক শহরের পলাশপোলের লিয়াকত হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করান।
তবে পুলিশ বাসটি আটক করলেও তাৎক্ষণিক হেলপারকে ছেড়ে দেয়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ারে হুসেন এর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় তিন বছরের শিশু সন্তানের চিকিৎসায় সাহায্যের আবেদন শ্রমিক পিতার

জটিল রোগে আক্রান্ত তিন বছরের শিশু সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শ্রমিক পিতা আল মামুন। অর্থ সংকটে একমাত্র সন্তান আশরাফুল আলম(৩) জটিল রোগে আক্রান্ত থাকলেও চিকিৎসা করাতে পারছেন না। সে কারণে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন রাইচ মিল শ্রমিক আল মামুন মালী।
আল মামুন জানান, তার বাড়ি আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে। জীবিকার তাগিদে ধুলিহর ইউনিয়নের মোস্তাকের মিলে শ্রমিকের কাজ করেন। গত ৩ বছর পূর্বে তাদের ঘরের আলো হয়ে আসেন একমাত্র সন্তান আশরাফুল(৩)। কিন্তু জন্মগতভাবে শিশু আশরাফুল টিউমার, হার্ডের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলো। এপর্যন্ত সাধ্যমত চিকিৎসা করানো হলেও তাকে সুস্থ্য করা সম্ভব হয়নি। উন্নত চিকিৎসা করাতে পারলে সুস্থ হওয়া সম্ভব ছিলো বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু উন্নত চিকিৎসা করার মত টাকা না থাকায় সেটি সম্ভব হয়নি। পিতা হয়েও অর্থ না থাকায় একমাত্র শিশু সন্তানের চিকিৎসা করাতে না পেরে দিশেহারা পিতা আল মামুন। তার একমাত্র সন্তানের চিকিৎসা করাতে সমাজের সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন তিনি। তাদের সাহায্য পাঠাতে ০১৯১৫ ৬১১৩৬৫(বিকাশ, রকেট, নগদ) এর নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন আল মামুন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest