সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সপ্তম ব্যালন ডি’অর জিতলেন মেসি

খেলার খবর: একেতে করোনাভাইরাসের থাবা, তারপর আবার দলবদল। সবমিলিয়ে বছরটা তেমন ভালো যায়নি লিওনেল মেসির। তবে ২০২১ সালের শেষটা আনন্দ ও উৎসবেরই হলো মেসির। ক্যারিয়ারের সপ্তম ব্যালন ডি’অর জিতলেন তিনি।

প্যারিসের থিয়েখ দু শাতেলে জমকালো অনুষ্ঠানে শেষভাগে এসে ব্যালন ডি’ অর ট্রফি জয়ীর নাম ঘোষণা করা হলো। যা ধারণা করা হয়েছিল সেটাই হয়েছে। লিওনেল মেসির হাতেই উঠেছে সপ্তমবারের মতো এই ট্রফি! ফ্রান্স ম্যাগাজিনের জরিপে ২০১২ সালে বিশ্বের সেরা খেলোয়াড় হয়েছেন ৩৪ বছর বয়সী এ তারকা।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেওয়া গত বছরের সেরা খেলোয়াড়ের এ পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে ছিলেন পিএসজির আর্জেন্টাইন এ তারকা। রবার্ট লেওয়ানডস্কি এই পুরস্কার জয়ে ছিলেন মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী। লড়াইটা শুধু এই দুজনের মধ্যেই দেখেছেন বেশির ভাগ বিশ্লেষক।

শেষ পর্যন্ত ভোটাভুটিতে রবার্ট লেওয়ানডস্কিকে হারিয়ে নিজের সর্বোচ্চসংখ্যক ব্যালন ডি’অর জয়ের রেকর্ডকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেলেন মেসি।

সাংবাদিকদের ভোটে মেসি পেছনে ফেলেছেন রবার্ট লেওয়ানডস্কি, কাইলিয়ান এমবাপে, করিম বেনজেমা, ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা জর্জিনহোর মতো তারকাকে। আর রোনালদোর সঙ্গে তার ব্যবধান আরও বাড়লো। পর্তুগাল তারকা জিতেছেন ৫ বার।

মেসি নিজ দেশকে ২৮ বছর পর এনে দিয়েছিলেন কোপা আমেরিকা শিরোপা। ঐ টুর্নামেন্টে মাঠে ছিলেন ৬৩০ মিনিট। ৪ গোল ও ৫ অ্যাসিস্ট করে হয়েছিলেন টুর্নামেন্টসেরাও। ধুঁকতে থাকা বার্সেলোনাকেও জিতিয়েছিলেন কোপা দেল রে শিরোপা, লা লিগায় করেছিলেন তৃতীয়ও। ক্লাবটির হয়ে লা লিগাতেই করেছেন ৩০ গোল।

এখন সবচেয়ে বেশি ব্যালন ডি’অর যে মেসির- এটি বোধ হয় বলাই বাহুল্য। এখনও খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে ব্যালন আছে কেবল একজনের, লুকা মদ্রিচ একবারই জিতেছিলেন ২০১৮ সালে।

আগের ছয়বার মেসি এই পুরস্কার জিতেছেন- ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ ও ২০১৯ সালে। সবগুলোই বার্সেলোনায় থাকতে। এক বছর বিরতি দিয়ে আবারও জিতলেন এই ট্রফি। এখন তিনি পিএসজির।

বারের ব্যালন ডি’অরের আলোচনায় নেই রোনালদো। জাতীয় দল কিংবা ক্লাব ‍ফুটবলে সময়টা খুব একটা ভালো যায়নি তার। নেইমারও খুব একটা আলোচনায় নেই। পোলিশ তারকা লেভানদভস্কি ও ইতালিকে ইউরো জেতানো জর্জিনহো ছিলেন প্রতিদ্বন্দ্বিতায়।

তবে বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমের শুরু থেকে ৬০ ম্যাচে ৭৩ গোল করা রবার্ট লেওয়ানডস্কি পেয়েছেন প্রথমবারের মতো প্রবর্তিত সেরা স্ট্রাইকারের পুরস্কারটি। ব্যালন ডি অরে দ্বিতীয় হয়েছেন পোলিশ তারকাই। ‍তৃতীয় চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো। চতুর্থ ও পঞ্চম ফ্রান্সের দুই তারকা করিম বেনজেমা ও এনগোলা কান্তে।

স্পেন ও বার্সেলোর মিডফিল্ডার পেদ্রি হয়েছেন সেরা তরুণ খেলোয়াড়। ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন।

মেয়েদের মধ্যে ব্যালন ডি’অর জিতেছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আলেকজিয়া পিউতেলাস। ইংলিশ ক্লাব চেলসি অন্যদের টপকে সেরা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিবের ব্যাংক হিসাব তলব

বিনোদন ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঢালিউডের সুপারস্টার শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে। সম্প্রতি ব্যাংকগুলোতে পাঠানো এনবিআরের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, শাকিব খান রানার নামে বা তার ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ নামে ব্যাংক হিসাব বা তাদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব থাকলে তার তথ্য জমা দিতে হবে।

২০১৩ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত লেনদেনের বিবরণী এনবিআরে পাঠাতে হবে। ব্যাংক হিসাবের পাশাপাশি তাদের নামে যেকোনো সঞ্চয়ী হিসাব চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, শেয়ার হিসাব থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। এমনকি বন্ধ হয়ে গেছে এমন হিসাব থাকলেও তা জমা দিতে হবে।

চিঠিতে শাকিব খান রানার পরিচয় দেওয়া হয়েছে অভিনেতা হিসেবে। পিতার নাম আবদুর রব, মাতা রোজিয়া বেগম, স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের মুকসুদপুর। বর্তমান ঠিকানা গুলশান-২।

চিচিতে আরো উল্লেখ আছে, আয়কর অধ্যাদেশের ১৯৮৪- এর ১১৩ (এফ) ধারার ক্ষমতাবলে এই হিসাব তলব করেছে এনবিআর। আয়কর ফাঁকির অনুসন্ধানের জন্য এই ধারা ব্যবহার করে থাকে তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বহুল আলোচিত ‘মাসুদ রানা’র নায়িকা মিম

বিনোদন সংবাদ: বলিউডে বহুল আলোচিত সিনেমা ‘মাসুদ রানা’। কাজী আনোয়ার হোসেনের বেস্ট সেলার ‘মাসুদ রানা’ সিরিজের চরিত্র এটি। পেশায় গোয়েন্দা। দারুণ সব অভিযানে তাকে দেখা যায় জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তিনি কাজ করে যান। বহুকাল ধরেই এদেশের পাঠকের কাছে প্রিয় চরিত্র মাসুদ রানা।

সেই চরিত্র নিয়ে সিনেমা বানাতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া। ‘এমআর নাইন’ নামের সিনেমাটিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। রোববার (২৮ নভেম্বর) নায়িকা এ তথ্য নিশ্চিত করেছেন।

সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়ে মিম জানান, গেল সপ্তাহেই ‘এমআর নাইন’ সিনেমাটিতে যুক্ত হয়েছেন তিনি। যেখানে এবি এম সুমনের বিপরীতে দেখা যাবে তাকে। তার চরিত্রের নাম সুলতা রাও। তিনি ভারতীয় গুপ্তচর।

মিম বলেন, ‘গেল শনিবার প্রযোজক আব্দুল আজিজ ভাইসহ সিনেমাটির সংশ্লিষ্ট কয়েকজন আমাদের বাসায় এসেছিলেন। তখনই চুক্তিবদ্ধ হয়েছি।’

ছবিটি নির্মাণ করবেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। সিনেমাটিতে মাসুদ রানার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবি এম সুমনকে।

‘এমআর নাইন’ সিনেমাটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। তাদের সঙ্গে থাকছে হলিউডের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট। সিনেমাটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে।

এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, সাজ্জাদ, সাঞ্জু জন, জেসিয়া, হলিউডের মাইকেল জে হোয়াইট, লুইস ট্যান্টসহ অনেকে।

সিনেমাটির শুটিং শুরু হবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। প্রথম লটের দৃশ্যধারণ করা হবে বাংলাদেশে। মাঝে এক সপ্তাহ বিরতি দিয়ে যুক্তরাষ্ট্রে শুটিং শুরু হবে। সেখানে টানা ১৫ দিন চলবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশকে জয় পেতে অবিশ্বাস্য কিছু করতে হবে

খেলার খবর: চট্টগ্রাম টেস্ট জয়ের পথে রয়েছে পাকিস্তান। তাদের চাই আর ৯৩ রান, হাতে রয়েছে দশ উইকেট। মঙ্গলবার (৩০ নভেম্বর) ম্যাচের শেষ দিন ম্যাচ জিততে হলে অবিশ্বাস্য কিছুই করতে হবে বাংলাদেশকে।

দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৫৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ দল। মাত্র ৪ রানে পড়েছে শেষের ৪ উইকেট। প্রথম ইনিংসের ৪৪ লিডসহ পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২০২ রানের। দিন শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ১০৯ রান।

বাংলাদেশের দেওয়া ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও স্বাগতিক বোলারদের কঠিন পরীক্ষাই নিয়েছেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক। মাত্র ৩৩ ওভারেই ১০৯ রান করে ফেলেছে এই জুটি।

প্রথম ইনিংসে তাদের জুটির সংগ্রহ ছিলো ১৪৬ রান। অভিষিক্ত শফিক আউট হন ৫২ রান করে। এবার দ্বিতীয় ইনিংসেও শতরান পেরিয়ে অবিচ্ছিন্ন রয়েছেন তারা। এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন আবিদ-শফিক দুজনই।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আবিদ আলি দিনের খেলা শেষে অপরাজিত রয়েছেন ১০৫ বলে ৫৬ রান করে। অন্যদিকে ৯৫ বল থেকে ৫৩ রান করেছেন আরেক ওপেনার শফিক। এ দুজনের জুটিতে সহজ জয়ের পথেই রয়েছে পাকিস্তান।

এর আগে সোমবার চতুর্থ দিনের শুরুতে বেশ ভালোভাবেই এগুচ্ছিলো বাংলাদেশ। যদিও দিনের প্রথম ওভারেই আউট হন মুশফিকুর রহিম। তবে এরপর জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন ইয়াসির আলি রাব্বি ও লিটন দাস। কিন্তু শাহিন শাহ আফ্রিদির বাউন্সারে কনকাসন হয়ে মাঠ ছাড়তে হয় ইয়াসির রাব্বিকে। তার ব্যাট থেকে আসে ৩৬ রান। ইয়াসিরের জায়গায় কনকাসন সাব হয়ে আসেন নুরুল হাসান সোহান। তিনি জুটি গড়ার ইঙ্গিত দিলেও আউট হয়ে যান ১৫ রান করে।

ফলে প্রায় একা বনে যান লিটন। তবু দলকে দেড়শ পার করানোর মূল কৃতিত্ব এ উইকেটরক্ষক ব্যাটারের। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এই ইনিংসেও তার ব্যাট থেকে এসেছে ৮৯ বলে ৫৯ রান। লিটন আউট হওয়ার পর আর এক রানও যোগ হয়নি স্কোরবোর্ডে।

পাকিস্তানের পক্ষে একাই ৫ উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি। এছাড়া সাজিদ খান তিনটি ও হাসান আলির শিকার দুই উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার কেঁড়াগাছি ইউপির স্থাগিত হওয়া ১নং ওয়ার্ডের ভোট গ্রহন মঙ্গলবার

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্থাগিত হওয়া সেই ভোট  মঙ্গলবার ৩০নভেম্বর অনুষ্ঠিত হবে। উপজেলা রিটারিং অফিসার রফিকুল ইসলাম ও প্রিজাইডিং অফিসার শেখ ইমরান হোসেন জানান-কেঁড়াগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দি¦তা করলেও স্থাগিত কেন্দ্রটিতে মূলত স্বতন্ত্র দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দি¦তা চলছে। ভোটে বেশ পিছিয়ে আসেন নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল (আনারস প্রতীক) ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন (মোটরসাইকেল প্রতীক)। স্থাগিত কেন্দ্র ব্যতিত অন্য ৮টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী-স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন হাবিল আনারস প্রতীক নিয়ে ৯৩৪ ভোটে এগিয়ে রয়েছেন। স্থাগিত হওয়া কেন্দ্রের ২১১১ ভোট। পুরুষ ভোটার-১০৭০ ও মহিলা ভোটার-১০৪১ জন। উল্লেখ্য-৮টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল (স্বতন্ত্র-আনারস প্রতীকের প্রার্থী)-৪৬৯৩ ভোট, মারুফ হোসেন (স্বতন্ত্র-মোটরসাইকেল প্রতীকের প্রার্থী)-৩৭৫৯ভোট ও নৌকা প্রতীকের প্রার্থী ভুট্টো লাল গাইন-৩২৮৪ভোট। এছাড়া সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ২/৩ ওয়ার্ডে ছাবিলা খাতুন (মাইক প্রতীকের প্রার্থী)-১৯০৯ ভোট, মাফুজা খাতুন (কলম প্রতীকের প্রার্থী)-২৪৬ভোট, আকলিমা খাতুন (বক প্রতীকের প্রার্থী)-৬৯৯ ভোট, রুবিনা খাতুন (হেলিকাপ্টার প্রতীকের প্রার্থী)-১১২ভোট। এছাড়া সংশ্লিষ্ট ১নং ওয়ার্ডে পুরুষ সদস্য তৌহিদুজ্জামান মোরগ প্রতীকের প্রার্থী ও মুনছুর আলী বিশ^াস (ফুটবল প্রতীকের প্রার্থী) রয়েছেন।

আজ মঙ্গলবার ৩০নভেম্বর কেঁড়াগাছির স্থাগিত হওয়া কেন্দ্র- ১নং ওয়ার্ড কেড়াগাছি উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই কেন্দ্র এলাকায় চারাবাড়ী-৪০৪ ও কেঁড়াগাছি-১৭০৭ ভোটার রয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন অনুষ্ঠি হবে। এদিকে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম আফজাল হোসেন হাবিল অভিযোগ করে বলেন- অন্যন্যে প্রার্থীরা ভোট কেন্দ্র এলাকায় বহিরাগত লোকজন এনে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে পারে সে জন্য তিনি উপজেলা নির্বাহী অফিসার, কলারোয়া থানা ও উপজেলা রিটার্নিং অফিসার বরাবরে লিখিত ভাবে অভিযোগে দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির খাজরায় কৃষি মাঠ দিবসের আলোচনা সভা

 বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আধুনিক চাষাবাদ পদ্ধতিতে আমন ধানের বীজ উৎপাদন উপলক্ষে কৃষি মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে ইউনিয়নের পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশাশুনি কৃষি পণ্য উৎপাদন অ্যাসোসিয়েশনের আয়োজনে সুশীলন এর সহযোগিতায় সলিডারিটিস ইন্টারন্যাশনাল এর অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, সলিডারিটিস ইন্টারন্যাশনালের সাতক্ষীরা জেলার ডোনার প্রতিনিধি মিজানুর রহমান, সুশীলনের জেলা সমন্বয়কারী টিপু সুলতান, সহকারি জেলা সমন্বয়কারী দেব রঞ্জন বিশ্বাস, ইউনিয়ন কৃষি উপসহকারি আরিফুল ইসলাম, সাতক্ষীরা জেলা কৃষি পণ্য উৎপাদন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টিটু,

আশাশুনি কৃষি পণ্য উৎপাদন অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল কুদ্দুস, সদস্য আনারুল ইসলাম, পিরোজপুর কৃষিপণ্য উৎপাদক সমিতির সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রিপন এবং ইউনিয়ন পর্যায়ের কৃষি মাঠকর্মীসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকুলে জেলা পরিষদের ৫৪ লক্ষ ৬১ হাজার টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে গরীব, অসহায় ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনূকুলে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ চত্বরে এ চেক বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মাশরুবা ফেরদৌস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এসময় তিনি বলেন, “বঙ্গবন্ধু মৃত্যুর পর দেশের উন্নয়ন থমকে গিয়েছিল কিন্তু জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে গরীব অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা দিয়ে আসছে জননেত্রী শেখ হাসিনা সরকার। তারই ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এ সহায়তার চেক বিতরণ করা হচ্ছে।”

এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আল-ফেরদাউস আলফা, ওবায়দুর রহমান লাল্টু, এস এম মাকসুদর রহমান মুকুল, মো. আব্দুল হাকিম, মো. মহিতুর রহমান, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, মতিয়ার রহমান গাজী, রোজিনা ইসলাম কান্টু, হিসাব কর্মকর্তা আবু হুরায়রা প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ৬০৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে ৫৪ লক্ষ ৬১ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় সমগ্র সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নৌকা কেড়ে নেয়ার পরও ঘোড়া প্রতিকে জিতলেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত

নিজস্ব প্রতিনিধি ঃ নৌকা প্রতিক মনোনয়ন দিয়েও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে গাজী শওকত হোসেনের মনোনয়ন প্রত্যাহার করে নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ইউনিয়ন আ.লীগ সভাপতি স্বজল মুখার্জী অভিযোগ তুলেছিলেন, গাজী শওকত হোসেন একজন রাজাকারপুত্র। নৌকা বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েন শওকত হোসেন। রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিক নিয়ে জয়লাভ করেন তিনি।
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ২২ অক্টোবর আ.লীগের দলীয় মনোনয়ন ও নৌকা প্রতিক বরাদ্দ দেয়া হয়।

ওই সময় নৌকা পান ধলবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গাজী শওকত হোসেন। এরপরই মনোনয়ন বানিজ্যের অভিযোগ তোলেন ইউনিয়নটির আ.লীগ সভাপতি স্বজল মুখার্জী। গাজী শওকত হোসেনকে রাজাকারপুত্র আখ্যায়িত করে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনও করেন তিনি। এই ঘটনার পর ২৮ অক্টোবর গাজী শওকত হোসেনের দলীয় মনোনয়ন প্রত্যাহার করে স্বজল মুখার্জীকে নৌকা প্রতিকের মনোনয়ন দেয় আ.লীগ।
নির্বাচনে ১০ নং ধলবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নৌকা প্রতিক নিয়ে লড়েছেন ইউনিয়ন আ.লীগ সভাপতি স্বজল মুখার্জী, চশমা প্রতিক নিয়ে মাঠে ছিলেন দলটির ইউনিয়ন সাধারণ সম্পাদক নাজমুস শাহাদাত রাজা।

এছাড়া বিএনপির স্বতন্ত্রপ্রার্থী আব্দুল করিম আনারস প্রতিক, শেখ ফিরোজ আলম মোটর সাইকেল প্রতিক ও বর্তমান চেয়ারম্যান গাজী শওকত হোসেন ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নেন।
কালিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ও ধলবাড়িয়া ইউনিয়নের রিটানিং কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ভোট গণনা শেষে নৌকা প্রতিক ৪,২৭৬ ভোট, চশমা প্রতিক ২,৬৭৮ ভোট, ঘোড়া প্রতিক ৫,৩৮৩ ভোট, আনারস প্রতিক ৩৯৭ ভোট ও মোটর সাইকেল প্রতিক ৭৬৬ ভোট পায়। এরপর চেয়ারম্যান পদে বেসরকারিভাবে ঘোড়া প্রতিকের প্রার্থী গাজী শওকত হোসেনকে বিজয়ী ঘোষনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest