সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

খেলাপি ঋণ দেশে এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে

অর্থনীতির খবর : ব্যাংক খাতে খেলাপি ঋণ আবারও এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে। খেলাপি ঋণসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিবরণী থেকে এই তথ্য পাওয়া গেছে।

গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ১ লাখ ১৬৮ কোটি টাকায় উঠেছে। গত বছর একই সময়ে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ ছিল ৯৪ হাজার ৪৪০ কোটি টাকা। এক বছরে ব্যাংকগুলোয় খেলাপি ঋণ বেড়েছে ৫ হাজার ৭২৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ৯৪ হাজার ২৬৫ কোটি টাকা, যা জুনে ৯৮ হাজার ১৬৪ কোটি টাকায় উন্নীত হয়। গত বছরের জুনে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৬ হাজার ১১৬ কোটি টাকা।

ব্যাংকাররা বলছেন, ব্যাংক খাতে যেভাবে খেলাপি ঋণ বৃদ্ধি পাওয়ার কথা ছিল, সেভাবে তা বাড়েনি। কারণ, বাংলাদেশ ব্যাংক আগামী ডিসেম্বর পর্যন্ত ঋণ পরিশোধে একরকম ছাড় দিয়ে রেখেছে। ফলে ঋণ শোধ না করেও অনেকে খেলাপির নাম ও খেলাপ হওয়া ঋণের তথ্য তালিকায় যুক্ত হয়নি।

তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৬৫ হাজার ২১০ কোটি টাকা। এর মধ্যে ঋণ খেলাপির পরিমাণ ১ লাখ ১৬৮ কোটি টাকা। মোট খেলাপি ঋণের মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকে ৪৪ হাজার ১৬ কোটি টাকা, বেসরকারি খাতের ব্যাংকগুলোয় ৫০ হাজার ১৫৫ কোটি টাকা, বিশেষায়িত তিন ব্যাংকে ৩ হাজার ৬৯৯ কোটি টাকা ও বিদেশি ব্যাংকগুলোতে ২ হাজার ২৯৭ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে ঋণের পরিমাণ ছিল ১১ লাখ ৫৮ হাজার ৭৭৫ কোটি টাকা। এর মধ্যে ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকাই ছিল খেলাপি। সেই হিসাবে ঋণের ৭ দশমিক ৬৬ শতাংশ খেলাপি ছিল, যা গত জুনে বেড়ে হয়েছে ৮ দশমিক ৬১ শতাংশ। আর সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৬০ শতাংশ।

ব্যাংকাররা বলছেন, দেশে নথিপত্রে খেলাপি ঋণ যত দেখানো হয়, প্রকৃত চিত্র তার চেয়ে তিন গুণ বেশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারা দেশজুড়ে রেড অ্যালার্ট জারি

রাজনীতির খবর: রাজধানী ঢাকাসহ সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার মধ্যরাত থেকে এ রেড অ্যালার্ট জারি করা হয়।

এরপরই পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটে বাড়তি সতর্কতা নেওয়া শুরু হয়। এমনকি পুলিশের দায়িত্বশীল যেসব কর্মকর্তা ছুটিতে ছিলেন, তাও বাতিল করা হয়েছে। তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি ঘিরে কেউ যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও গুজব বা অসত্য তথ্য ছড়ানোর কারণে বিশৃঙ্খলার বিষয়টিতেও নজর রাখা হচ্ছে।

দেশের সব থানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ঘিরে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নব-নিবাচিত সভাপতি শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি :  সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে থেকে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নব-নিবাচিত সভাপতি শেখ আবু হানিফ কে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন

জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শিল্প ও বানিজ্য বিষায়ক সম্পাদক শেখ এজাজ আহম্মেদ স্বপন,সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী,

উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, সদস্য মুন্নি,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড.ফারুক হোসেন,

জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা রফিকুল ইসলাম, শেখ নিয়াজ মাহমুদ বিমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা নাইম,মাসুদ,রানা,জীবন, হিমেল, সহ জেলা,সদর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জেলা ভূমিহীন সমিতির এক প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা সঙ্গীতা মোড়ে এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলী। “দুনিয়ার ভূমিহীন এক হও” প্রতিপাদ্যে খাস জমি ভূমিহীনদের দিতে হবে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করার দাবি জানিয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছামাদ,

দপ্তর সম্পাদক মোঃ বাবলু হাসান, সদর উপজেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পী, জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, ভূমিহীন সমিতির ভাইস প্রেসিডেন্ট মোঃ মফিজুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ভুমিহীন নেতৃবৃন্দ।
বক্তারা সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা, রাজনগর, খেলারডাঙ্গী, দেবনগরসহ ঐ এলাকার পানি নিষ্কাশনের একমাত্র উপায় প্রাণ সায়ের খাল। কিন্তু এই খালে সম্প্রতি বাধ দেওয়ার ফলে লাবসা ইউনিয়নে

আবারও জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এলাকা পানির নিচে ডুবে যাবে বলে আশংকা করছেন। এলাকাবাসী মনে করেন দ্রুত যদি ঐ বাধ যদি না কাটা হয় তবে গরিব কৃষকরা খুবই অসুবিধার সম্মুখীন হবে। তানা হলে এলাকাবাসী কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন। এজন্য বক্তারা সাতক্ষীরা সদরের সকল জলাবদ্ধতা দুরিকরণসহ দেবহাটা উপজেলার খলিশাখালিতে ভূমিহীণ নামধারী কর্তৃক মালিকানা সম্পত্তি ছেড়ে দিয়ে আসার দাবি জানিয়ে অনতিবিলম্বে জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরকে উপরোক্ত

দাবি দাবা পুরনের উদ্যোগ গ্রহনযোগ্য আহ্বান জানান। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজে দেবহাটা হতে বদলী হয়ে আসা মিজানুর রহমান এবং নাটের গুরু ড্রাইভার বশিরসহ আরএমও মারুফ, ত্বত্তাবধায়ক কুদরত ই খোদার আউট সোর্সিয়ের বেতন কম দিয়ে বহু ভুয়া বিল করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করাসহ ঔষধ চুরি করে পুতে রাখার সাথে জড়িত সাবেক স্টোর কিপারসহ সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত পূর্বক অনতিবিলম্বে দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান

আসাদুজ্জামান : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান করা হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কাজী আরিফুর রহমানের নিকট উক্ত স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য অ্যাডঃ এ.বি.এম, সেলিম, সিনিয়র অ্যাডঃ সৈয়দ এখলেছার আলী বাচ্চু, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ আকবর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ আব্দুল জলিল(২), অ্যাডঃ কামরুজ্জামান ভুট্টু, অ্যাডঃ আলহাজ্ব নুরুল আমীন, অ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী, অ্যাডঃ আবু সাইদ রাজা, অ্যাডঃ আলমগীর আশরাফ, অ্যাডঃ জি,এম, ফিরোজ আহমেদ, অ্যাডঃ রফিকুল ইসলাম খোকন ও অ্যাডঃ লুৎফুন্নেছা রুবী প্রমুখ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচারে বাঁধা ও মারপিটের অভিযোগ

কালিগঞ্জ প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিগঞ্জের বিষ্ণুপুর ও রতনপুর ইউনিয়নে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর প্রচার প্রচারণায় বাঁধা ও মারপিটের অভিযোগে রিটানিং অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।

উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ‘লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ রিয়াজ উদ্দিনের কর্মী সমর্থকরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের কর্মী আশরাফুল ইসলাম বাবু ও নজরুল ইসলামকে সোমবার রাত ১০টার দিকে বন্দকাটি গোরস্থান মোড়ে ফিরোজ লস্কর, আলাউদ্দিন মোড়ল, রবিউল ইসলাম, হাফিজুর রহমান (হাফি), মামুনুর রশিদ মিন্টু সহ ১০/১৫ জন অতর্কিত হামলা করে।

এ সময় আনারস প্রতীকের কর্মী আশরাফুল ইসলাম ও নজরুল ইসলাম গুরুতর আহত হয়। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম ২৩ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অপর দিকে উপজেলার ১১নং রতনপুর ইউনিয়নে আ‘লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম, আলীম আল রাজী টোকনের কর্মী ও সমর্থরা প্রতিদ্বন্দী আনারাস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আঃ ওয়াহেদ এর প্রচারণা কাজে বাঁধা, মাইক ভাংচুর, রেকডিং মেমোরী ছিনতাই, ব্যানার, পোষ্টার ছেঁড়াসহ কর্মী সমর্থকদের নানবিধ হুমকী দেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, রিটানিং অফিসার বরাবব লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আঃ ওয়াহেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষিন কাটিয়ার খানকায়ে মোজাদ্দেদিয়া ওয়াকফ স্টেটের মেতাওয়াল্লি নূরুল বাশার আর নেই

সাতক্ষীরার দক্ষিন কাটিয়ার হযরত হাকিম আব্দুল হাকিম (রহ.) এর সুযোগ্য পুত্র খানকায়ে মোজাদ্দেদিয়া ওয়াকফ স্টেটের মেতাওয়াল্লি ও সভাপতি হযরত নূরুল বাশার (রহ.) আর নেই। তিনি ২৩ নভেম্বর মঙ্গলবার রাত ৩টা ২০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

মরহুমের জানাযার নামাজ সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। উক্ত জানাযার নামাজে সকলকে উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘করোনার বুস্টার ডোজের বিষয়ে ভাবা উচিত’

দেশের খবর: করোনা টিকা দুই ডোজ দেওয়ার পর বুস্টার ডোজ দেওয়ার চিন্তা করা উচিত বলে মন্তব্য করেছেন মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ। তিনি বলেন, ‘দেশে করোনা টিকার ভালোই কার্যক্রম চলছে। আশা করি আগামী জানুয়ারির মধ্যে ৭০ থেকে ৮০ ভাগ মানুষ টিকার আওতায় চলে আসবে। সবাই টিকার আওতায় আসার পর বুস্টার ডোজের বিষয়ে ভাবা উচিত।’

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘কোভিড ১৯ বর্তমান পরিস্থিতি’ শীর্ষক সেমিনার শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, ‘ইউরোপিয়ান দেশগুলোতে করোনা বেড়ে যাচ্ছে। বিশেষ করে জার্মান, ইউকে, রাশিয়াতে বেশি হচ্ছে। আমেরিকাতেও আক্রান্তের হার বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সেই হিসেবে আমরা বলতে পারি, আমাদের সংক্রমণের হার অনেক কম। মৃত্যুর সংখ্যাও কম। তবে একটা মানুষও মারা যাক, এটা আমরা চাই না। আমরা ভালো আছি এটা সত্য, এই ভেবে যেন, আত্মতৃপ্তিতে না ভোগেন। করোনা কখন বাড়ে, কখন কমে কেউ বলতে পারবে না। রাশিয়া ভ্যাকসিন আবিষ্কার করেছে। ৭০ থেকে ৮০ ভাগ লোক ভ্যাকসিনের আওতায় এসেছে। তারপরও সেখানে করোনা নিয়ন্ত্রণ হচ্ছে না।’

করোনা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এই মেডিসিন বিশেষজ্ঞ বলেন, ‘যেকোনো সময় করোনার প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। করোনা থেকে বাঁচার দুটো রাস্তা, এটা হচ্ছে স্বাস্থ্যবিধি মানা, আরেকটা হচ্ছে টিকা দেওয়া।’

বুস্টার ডোজের বিষয়ে এ বি এম আব্দুল্লাহ বলেন, ‘পৃথিবীর অনেক দেশে দুই ডোজ টিকা দেওয়ার পর বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। বিশেষ করে যাদের বয়স বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আমাদের দেশে ভবিষ্যতে দেবে, এটা নিয়ে কথা বার্তা আলোচনা চলছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest