সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সাতক্ষীরায় ঘুষ ছাড়া নিয়োগ পেলেন ৪১ জনপুলিশ কনস্টেবল

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন হলো পুলিশের কনস্টেবল পদে। সাড়ে ৬ হাজার আবেদনকারীর মধ্যে নিয়োগ পেয়েছেন ৪১ জন। নিয়োগকারী পুলিশ কর্মকর্তাদের দাবি,সবধরণের প্রভাব মুক্তভাবে যথাযথ যাচাই প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে তাদের। আর নিয়োগ পাওয়া কনস্টেবলরা পরিবারের মুখে হাসি ফুটাতে পেরে উচ্ছ্বসিত।

পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা যায়,সাতক্ষীরায় ৪১টি পদের বিপরীতে আবেদন করে ছিলেন সাড়ে ছয় হাজার জন। এরমধ্যে মাঠ পরীক্ষায় যোগ্যতা অর্জন করেন ১ হাজার ৬ শ’ ৪০ জন। তার মধ্যে লিখিত পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করেন ৩শ’ ৮ জন। উত্তীর্ণ হয়েছিলেন ১শ’ ১৩ জন। ২৪ নভেম্বর মৌখিক ও মনস্তাত্বিক পরীক্ষায় ৪১ জনকে চুড়ান্ত ভাবে উত্তীর্ণ করা হয়। ফলাফল ঘোষিত হয় সোমবার সন্ধ্যার দিকে।
সরকারি চাকরি পেতে ঘুষ বানিজ্যের অভিযোগ উঠে প্রতিনিয়ত। তবে সাতক্ষীরায় ৭টি ধাপে স্ব্চছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয় াহয়েছে কনস্টেবলদের। চাকরি নামক সোনার হরিণ পেয়ে ব্যাপক খুশি নিয়োগ পাওয়া কনস্টেবলরা। তাদের আশা, চাকরির উপার্জনে পরিবারের মুখে হাসি ফুটাতে পারবেন তারা।

চাকরি পাওয়া সদর উপজেলার দেবনগর গ্রামের নাজমা খাতুন জানান,তারা ২ বোন । তিনি বড়। ভাইনা থাকাতে প্রতিবেশিরা বাবাকে প্রায়ই বলত বিয়ে দিতে। কিন্তু আমি বাবাকে বলতাম, আমাকে নিয়ে তোমাকে তাড়াহুড়ো করতে হবেনা। আমি ঠিকই তোমাদের উপার্জন করে খাওয়াব। বাবা বলতেন,চাকরি পেতে গেলেতো টাকা লাগে। আজকে বাবার এই আশঙ্কা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি নিজ যোগ্যতায় চাকরি পেয়েছি।

ঘুষ ও তদবির ছাড়াই চাকরি পাওয়াতে খুশি অভিভাবকেরা। যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়ায় নিয়োগকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
এ প্রসঙ্গে কলারোয়ার খলসি গ্রামের আনোয়ারা খাতুন জানান,ছেলে আজিজুল ইসলামকে নিয়ে খুবই হতাশ ছিলাম। ও কলেজে পড়ে। ভাবতাম,১৫/২০ লাখ টাকা দিয়ে চাকরি পাওয়ার সামর্থ্য আমাদের নেই। স্বামী যা আয় করে,নুন আনতে পান্তাফুরায়। কিন্তু আজ প্রমাণিত হয়েছে, চাকরি বিনা পয়সাতেও হয়।

জেলার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৪১ জনকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে । এরমধ্যে অনুসরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা কোটা,পোষ্য কোটা ও নারী কোটা। মাত্র ১শ’ টাকাখরচ করে চাকরি পেয়েছে ৪১ জনতরুণ-তরুণী।

তিনি আরও জানান, সাতক্ষীরায় ৪১টি পদের বিপরীতে আবেদন করেছিলেন সাড়ে ছয় হাজার জন। এর মধ্যে ১৪,১৫ ও ১৬ নভেম্বর মাঠপরীক্ষায় যোগ্যতা অর্জন করেন ১ হাজার ৬ শ’ ৪০ জন। পরবর্তীতে ১৭ নভেম্বর লিখিত পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করেন ৩শ’ ৮ জন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১শ’ ১৩ জন। তাদের মধ্যে মৌখিক ও মনস্তাত্বিক পরীক্ষায় ২৪ নভেম্বর ৪১ জনকে চুড়ান্ত ভাবে উত্তীর্ণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭০তম শাখার উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি:
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) শ্যামনগর উপজেলার হায়বাতপুর মোড়ে ব্যাংকের ১৭০তম শাখার উদ্বোধন করেছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান কার্যালয় হতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাজুল ইসলাম
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক,(খুলনা) ডি.জি.এম. ডাঃ শেখ রাফিউল্লাহ,সোশ্যাল ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মোঃ রাশিদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক তুফান কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, শেখ আব্দুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

এসময় সোশ্যাল ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার ব্যবস্থাপক মোঃ জাবির হোসেন ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পুড়িয়েছে দূর্বৃত্তরা

আসাদুজ্জামান : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাতের আধারে নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে নলতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম পাইকাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নলতা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল হোসেন পাড় জানান, বিএনপি-জামায়াতের নাশকতা মামলার আসামীরা জামিনে এলাকায় এসে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমানের পক্ষ নিয়ে নৌকার কর্মী-সমর্থকদের হুমকি ধামকি প্রদান করে আসছেন। বুধবার সন্ধ্যায়ও তারা নলতার কাশিবাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী আনসার আলি সরদার,

রশিদ, জয়নাল ও মিজানুর রহমানকে নৌকার পিছনে না ছুটতে হুমকি প্রদান করেন। তিনি অভিযোগ করে বলেন, রাতের আধারে নৌকার নির্বাচনী অফিসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ অফিসে আগুন লাগিয়ে পুড়িয়ে দিেেয়ছে তারপ্রতিপক্ষের কর্মী-সমর্থকরা। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতিও নিচ্ছেন বলে আরো জানান।

তবে পাল্টা অভিযোগ করে নলতা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও চশমা প্রতিকের স্বতন্ত্রপ্রার্থী আজিজুর রহমান জানান, তার নেতাকর্মীদের হয়রানির একটি কৌশল হিসেবে পরিকল্পিতভাবে এই জঘন্য কাজটি করেছেন নৌকা প্রতিকের প্রার্থীসহ তার কর্মী-সমর্থকরা।

নৌকার বাইরে কাউকে ভোট দেয়া যাবে না বলে তারা হুমকি ধামকি দিয়ে আসছেন আগে থেকেই। পরিকল্পিতভাবে তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে আগুন দিয়ে একটি বেঞ্চের উপর রেখে প্রচার করছে নৌকার অফিসে আগুন দেওয়া হয়েছে। তিনি নিজেও এ ঘটনার তদন্ত করে ঘৃণিত এই কাজে জড়িতদের শাস্তির দাবি জানান। পাশাপাশি উদ্দেশ্য প্রণোদিতভাবে যেন তার কর্মী সমর্থকরা পুলিশী হয়রানি শিকার না হন সেজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ঘটনায় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ নৌকার নির্বাচনী অফিসে আগুন লাগার ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে, এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। মামলা হলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জের কৃষ্ণনগরে চেয়ারম্যান প্রার্থী সাফিয়ার গনসংযোগ

কালিগঞ্জ প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জের বালিয়াডাঙ্গা বাজারে পথ সভা করেছেন কেন্দ্রীয় মহিলা জাতীয় পার্টির সদস্য, সাফিয়া পারভীন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে (লাঙ্গল) প্রতীকের এই নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। এসময় এলাকার শত শত ভোটার পথ সভায় ও গণসংযোগে অংশগ্রহন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভোট যুদ্ধে লড়ছেন বৌমা-শশুর

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে ইউপি নির্বাচনে সাধারণ ওয়ার্ডে ভোটযুদ্ধে লড়ছেন বৌমা-শ্বশুর। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং সাধারণ ওয়ার্ডে টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বিন্দ্বীতা করছেন ফারজানা শওকাত আফি ও মোরগ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন বর্তমান মেম্বর শেখ সিদ্দিকুর রহমান। খোঁজ খবর নিয়ে জানাগেছে,

প্রতিদ্বিন্দ্বী প্রার্থীদের মধ্যে দূর সম্পর্কের চাচা শ্বশুর ও বৌমার সম্পর্ক। নির্বাচনী লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তবে জয়ের ব্যাপারে দুই প্রার্থী শতভাগ আশাবাদী। ভোটযুদ্ধে শ্বশুরের বিরুদ্ধে বৌমার লড়াই জমবে ভাল এসমন মুখোরোচক আলোচনায় চায়ের দোকান গুলো সরগরম।

সরেজমিনে গেলে এলাকার ভোটাররা জানান, আগামি ২৮ নভেম্বর বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এবার দেখা দিয়েছে সম্পূর্ণ ভিন্ন আমেজ। মেম্বার পদে বৌমা-শ্বশুর বেশ আঁটঘাট বেঁধেই ভোট যুদ্ধে নেমেছেন এবং জোরেশোরে প্রচারণাও চালাচ্ছেন। তাছাড়া নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ।

রাস্তাঘাট, হাট-বাজার ও অলিগলিতে প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীরা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এ অবস্থায় ভোটাররা চান সব ধরনের সংঘাত এড়িয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে। এ ব্যাপারে বর্তমান ইউপি সদস্য ও শেখ সিদ্দিকুর রহমান বলেন, গতবার জনগণ আমাকে নির্বাচিত করেছিলেন এবারও জনগণের ভালোবাসা নিয়ে আমি জয়ের জন্য শতভাগ আশাবাদী। প্রতিন্দিন্দ্বী প্রার্থী ফারজানা শওকাত আফি বলেন, এলাকাবাসীর সমর্থন নিয়ে আমি নির্বাচনে দাড়িয়েছি। ভোটাররা আমাকে সমর্থন দিচ্ছেন। আশা করি নির্বাচনে তারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা ইউপিতে নৌকার প্রার্থী ও তার বাহিনীর ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার নৌকার প্রার্থী ভুমিদস্যু আবুল হোসেন পাড় ও তার সন্ত্রাসী বাহিনীর ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, আসন্ন ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নলতা ইউনিয়ন পরিষদের চশমা প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে পরিকল্পিতভাবে আগুন জ্বালানো ও নির্বাচনে সহিংসতার পায়তারাকারী নলতা ইউনিয়নের ত্রাস, ভূমিদস্যু ও অসংখ্য হত্যা মামলার আসামী আবুল হোসেন পাড় এবং তার সন্ত্রাসী বাহিনী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছেন। নিজের লোক দিয়ে নিজের নির্বাচনী কার্যালয়ে আগুন ধরিয়ে প্রতিপক্ষ প্রার্থীকে ফাঁসানোর চেষ্টা করছেন তিনি। তিনি ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন গোপন বৈঠকের মাধ্যমে বিশৃংখলা সৃষ্টি করাসহ আমার কর্মীসমর্থকদের খুন গুম ও হাত পাঁ ভেঙ্গে দেওয়ার প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছেন।

নৌকার প্রার্থী আবুল হোসেন পাড়ের হুকুমে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তার ভাই ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল পাড় ও বিএনপি নেতা শহিদুল পাড় এবং সন্ত্রাসী রশিদ সরদার, বোমা করিম, সবুর পাড়, মহব্বত আলী কারিকর, রহিম পাড়সহ তাদের ৩০/৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে নির্বাচন বানচাল করে সরকারকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছেন ও নানা অপকর্ম করে দাঁপিয়ে বেড়াচ্ছেন। তিনি আরো বলেন, আমি নলতা ইউনিয়ন পরিষদে অতি সুনামের সাথে পাঁচটি বছর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি এবং জননন্দিত হয়েছি। আমি অন্যায়কে কখনও প্রশ্রয় দেয়নি। শুধুমাত্র জনকল্যাণে অবদান রাখতে চেষ্টা চালিয়ে গেছি এবং ইউনিয়ন বাসীর কল্যাণে নিবেদিত হয়ে কাজ করেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনার একটি অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করছেন। অথচ সরকার ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে নলতা ইউপির নৌকার প্রার্থী জনবিচ্ছিন্ন আবুল হোসেন পাড় ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের সন্ত্রাসী কার্যকলাপে আমি ও আমার কর্মী-সমর্থকরা বর্তমানে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছি।

যে কোন সময় আমাকে ও আমার পরিবারের সদস্যসহ আমার কর্মী-সমর্থকদের খুন, গুম ও হত্যা করবে বলে বিভিন্ন সময় জনবিচ্ছিন্ন এই আবুল হোসেন এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে তার বাড়িতে গোপন বৈঠক করে চলেছেন। তারা আমার নির্বাচনী প্রচার মাইক, ভ্যান ও কর্মী সমর্থকদের বিভিন্ন সময়ে খুন গুমের পাশাপাশি সারাজীবনের জন্যে পঙ্গু করে দেওয়ার হুমকিও দিচ্ছেন। গত দুই তিনদিন ধরে আবুল হোসেন পাড় ও তার ভাইসহ ৫০/৬০ জনের স্বশস্ত্র দল পিকআপ ও ইঞ্জিন ভ্যানে নলতা ইউনিয়নে অস্ত্রের মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করছেন। এরই অংশ হিসাবে বৃহস্পতিবার ভোর রাতে নলতা ইউনিয়নের পশ্চিম পাইকাড়া এলাকায় নৌকা প্রতিকের নির্বাচনী কার্যালয়ে কথিত অগ্নিসংযোগ করে নতুন নাটকের জন্ম দিয়েছে। তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে যে পরিকল্পিতভাবে আগুন জ্বালিয়ে দিয়েছে তার জলন্ত প্রমান হলো তার ওই কাঠের বেড়ার অস্থায়ী কার্যালয়ে ছবি রাখার বেঞ্চ, বেড়া ও নৌকার পোষ্টারগুলো অক্ষত অবস্থায় রয়েছে। এতে কোন প্রকার আগুন লাগেনি। এমনকি তার অস্থায়ী কার্যালয়ের প্রতিবেশীরা খবরও রাখেন না। কথিত এই অভিযোগে আমার ও আমার কর্ম-সমর্থকদের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা দায়েরের অপচেষ্টা চালাচ্ছেন নৌকার প্রার্থী আবুল হোসেন পাড়। তারা পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে একটি কথিত নাটকের অবতারনা করে শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে পরিকল্পিতভাবে আগুন জ্বালানো আবুল হোসেন পাড় ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ ২৮ নভেম্বর নলতায় অবাধ, সুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি, ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের উদ্ধতন কৃর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ঝাউডাঙায় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি : কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা সদরের ঝাউডাঙা ইউনিয়ন আওয়ামী লীগ অফিস চত্বরে এ কর্মসুচি পালন করা হয়।

ঝাউডাঙা ইউনিয়ন আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক হারুনার রশীদ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ঝাউডাঙা ডিগ্রী কলেজের প্রভাষক মঈনুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি সোহরাব হোসেন সাজু, মুক্তিযোদ্ধা ডাঃ আবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জাহিদ হোসেন, সাংগঠণিক সম্পাদক আতাউর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সোহাগ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, বাংলাদেশ যুবলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠণ হিসেবে দলকে শক্তিশালী করতে জন্মলগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশে তালিবানি শাসন প্রতিষ্ঠা করতে চায়।

তাই যারা বিগত ঝাউডাঙা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পছন্দ না হওয়া নৌকা প্রতীক পাওয়া প্রার্থীর পক্ষে কাজ করতে চাননি বা দলীয় নেতা হিসেবে স্বতন্ত্র প্রার্র্থীর পক্ষে কাজ করার অভিযোগে গালমন্দ করছেন তাদেরকে সংযত হতে হবে। নইলে আওয়ামী লীগের ঐক্য বিনষ্ট হবে। জামায়াত শিবির ও বিএনপি আবারো ২০১৩ সালের মত সাতক্ষীরাসহ সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করবে।

অপরদিকে স্থানীয় নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন যে, দলের মধ্যে হাইব্রীডরা এখন আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। তৃণমূল স্তরের নেতা কর্মীদের মতামতকে উপেক্ষা করে ঝাউডাঙায় নৌকা প্রতীক দেওয়ায় তারা হতাশ হয়েছেন। অনেকেই স্বতন্ত্র প্রাথী আওয়ামী লীগার জয়দেব ঘোষের পক্ষে কাজ করেছেন। নৌকা প্রার্থী জয়লাভ করার পর সংবর্ধনা সভায় ত্যাগী আওয়ামী লীগ নেতাদের কুলঙ্গার বলা হয়েছে। যারা এ ধরণের আচরণ করেছেন তাদেরকে যথাসময়ে সমুচিৎ শিক্ষা দেওয়া হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় নেতা কর্মীদের গণজোয়ার প্রমান করে কাদের সঙ্গে তৃণমূলের নেতা কর্মীদের নাড়ির টান রয়েছে।
কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা ও কালিগঞ্জ উপজেলায় নির্বাচন ঘিরে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: সাতক্ষীরার দেবহাটা ও কালিগঞ্জ উপজেলায় নির্বাচন ঘিরে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। নির্বাচন কমিশন সচিবালয়ের ১৪ নভেম্বর তারিখের ১৭.০০.০০০০.০৭৯.৪১.০৩৯.২১-৫০৯ নম্বর স্মারক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২২ নভেম্বর ৩৫.০০.০০০০.০২০.০০৯.০২৭.২১-৫৩৪ নম্বর স্মারকে এ প্রজ্ঞাপন জানানো হয়।

এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের ১৪ নভেম্বর তারিখের ১৭.০০.০০০০.০৭৯.৪১.০৩৯.২১-৫০৮ নম্বর স্মারকে এ প্রজ্ঞাপন জানানো হয়। সেই মোতাবেক ৩য় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সাতক্ষীরার দেবহাটার ৫টি ও কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

দেবহাটার কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, দেবহাটা সদরে ২৭ নভেম্বর মধ্যরাত ১২টা হতে ২৮ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক, পিকআপ, লঞ্চ, ইঞ্জিন চালিত সকল নৌ-যান, স্পীড বোট চলাচল বন্ধ থাকবে। এছাড়া ২৬ নভেম্বর মধ্যরাত ১২টা হতে ২৯ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল বন্ধ থাকবে।

একই সাথে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর, বিষ্ণপুর, চাম্পাফুল, দক্ষিণশ্রীপুর, কুশুলিয়া, নলতা, তারালী, ভাড়াশিমলা, মথুরেশপুর, ধলবাড়িয়া, রতনপুর, মৌতলা ইউনিয়নে ২৭ নভেম্বর মধ্যরাত ১২টা হতে ২৮ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক, পিকআপ, লঞ্চ, ইঞ্জিন চালিত সকল নৌ-যান, স্পীড বোট চলাচল বন্ধ থাকবে। এছাড়া ২৬ নভেম্বর মধ্যরাত ১২টা হতে ২৯ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল বন্ধ থাকবে।

উল্লেখ্য, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্ট, দেশী-বিদেশী পর্যবেক্ষকরা রিটার্নিং অফিসারের কাছ থেকে বৈধ পরিচয়পত্র ও যানবাহনের অনুমতি পাবেন যাতায়াত বা ভোট পর্যবেক্ষন করতে পারবেন। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত গনমাধ্যম কর্মীরাও নির্বাচন কমিশনের নির্ধারিত বৈধ পরিচয়পত্র ও যানবাহনের অনুমতি নিয়ে যাতায়াত করতে পারবেন।

নির্বাচনের কাজে কর্মকর্তা-কর্মচারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনের বৈধ পরিদর্শক, কতিপয় জরুরী কাজ (এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি) কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া জরুরী পণ্য সরবাহ সহ অনান্য জরুরী প্রয়োজনীয় কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন। এসব নিষেধাজ্ঞা অমান্য করলে দন্ডনীয় অপরাধ হিসাবে গন্য হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest