সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

কালিগঞ্জ ইউসিসিএ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে ইউসিসিএ লিঃ (বিআরডিবি‘র) ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০২ জন ভোটারের মধ্যে ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এসএম, শাহাদাত হোসেন (ছাতা) প্রতীক ৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ লুৎফর রহমান (চেয়ার) প্রতীকে ৩৫ ভোট পেয়েছে।

এছাড়া নির্বাচনে ৪ নং ব্লকে শশাংক কুমার সরকার (আম) প্রতীকে ৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম (চশমা) প্রতীকে ৭ ভোট পায়। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ এবং সদস্য মনোনীত হন জহুরুল ইসলাম, আজগার আলি, আশরাফ হোসেন, আবুল কাশেম ও ফারুক হোসেন। নির্বাচন পরিচালনা করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম। তার সহযোগি হিসেবে ছিলেন সমবায় কর্মকর্তা খান তৈয়েবুর রহমান ও পরিদর্শক সুবীর কুমার ঘোষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে সাতক্ষীরায় সমাবেশ পুলিশি বাধায় পন্ড

আসাদুজ্জামান : বাংলাদেশের গণমানুষের নেতা ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবীতে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ করার সময় পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়।

সোমবার বিকালে বিএনপি নেতা-কর্মীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে কয়েক দফায় প্রতিবাদ সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ এতে বাধা দেয়।

প্রতিবাদ সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, কৃষক দলের আহবায়ক আহসানুল কাদের স্বপন প্রমুখ। কর্মসুচিতে এ সময় জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১০০ টাকা বরাদ্দ দিলে গ্রামে ১০ টাকা পৌঁছায়: পরিকল্পনামন্ত্রী

দেশের খবর : ‘হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে যান। দেখতে পাবেন গ্রামে খড় ও ছনের বাড়ি নেই। বর্তমান সরকার সবার জন্য উন্নয়ন করছে’।

সোমবার (২২ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এলডিসি গ্রাজুয়েশন নিয়ে এক সংলাপে অংশ নিয়ে বিএনপি নেতা ড. আব্দুল মঈন খানকে উদ্দেশ্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
সম্পর্কিত খবর

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্রের ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে। অর্থনৈতিক উন্নয়ন ও সমাজের মধ্যে ব্যালেন্স নেই। মাথাপিছু আয় বাড়লেও লাভ নেই, যদি আয়ের সমবণ্টন না হয়। দেশে ধনী গরিবের বৈষম্য বাড়ছে। মেধাবি তরুণরা দেশে থাকতে চায় না। সুযোগের অভাবে তারা এখানে মেধা চর্চা করতে পারে না।

বিএনপির এই নেতা আরো বলেন, ব্যাপক দুর্নীতি ও জবাবদিহীতার অভাব প্রাতিষ্ঠানিক ক্ষমতাকে নষ্ট করে দিয়েছে। অনেকে টাকা তৈরির মেশিনে পরিণত হয়েছেন। বিদেশি বিনিয়োগকারীরা দেশে এসে ক্লান্ত হয়ে ফিরে যাচ্ছেন। গণতন্ত্র না থাকায় সুশাসন হচ্ছে না। কাগুজে শান্তি বিরাজ করছে। মেগা প্রকল্প হচ্ছে ভালো কথা। কিন্তু এগুলোর ব্যবস্থাপনার চ্যালেঞ্জ রয়েছে। তৈরি পোশাক ও রেমিট্যান্স ভালো হচ্ছে।

এসবের জবাবে মন্ত্রী বলেন, সরকার রুট লেভেল থেকে উন্নয়ন করছে। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। করোনা সংকটে রাতে না খেয়েছিল, এমন সংবাদ কোথাও দেখিনি।

বৈষম্য প্রসঙ্গে এম এ মান্নান বলেন, আমি বৈষম্যের পক্ষে নই। তারপরও বলবো, ইউরোপ বলেন, যুক্তরাষ্ট্র বলেন, সবখানে বৈষম্য আছে। বর্তমান সরকার রুট লেভেল থেকে উঠে আসা। সরকার সবার সার্বিক উন্নয়নে কাজ করছে।

মন্ত্রী বলেন, কিছু জায়গায় মিস ইউজ যে হচ্ছে না তা কিন্তু নয়। কেন্দ্রে থেকে ১০০ টাকা বরাদ্দ হলে তা ঠিকাদারের মাধ্যমে সাব-ঠিকাদারের হাতে যায়। সাব-ঠিকাদার আবার তার সাব-ঠিকাদারের হাতে দেয়। এভাবে নানা হাত বদলের মাধ্যমে ১০০ টাকা বরাদ্দ দিলে গ্রামে ১০ টাকা পৌঁছায়। তবে সরকার এই বলয় ভেঙে ফেলতে নানাভাবে কাজ করছে।

দেশের উন্নয়ন তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যসেবার উন্নয়ন করেছে বলেই আয়ু বেড়ে ৭৬ হয়েছে। মাথাপিছু আয়ে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলেছে। প্রকৃত হিসাব করলে মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়িয়ে যাবে। আমি বলতে পারি, পেছনে ফেরার সময় নেই। ২০৩০ সালে মাথাপিছু আয় ৪ হাজার মার্কিন ডলার ছাড়াবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদ্মা সেতুতে ৩০ জুন থেকে যান চলবে

দেশের খবর : পদ্মা সেতুর ৮৭ ভাগ কাজ শেষ হয়েছে। ২০২২ সালের ৩০ জুনের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার (২২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মাসেতুর কাজ ৮৭ শতাংশ অগ্রগতি হয়েছে। আশা করছি ৩০ জুন (২০২২) বা তার আশেপাশের সময়ে ইনশাল্লাহ যান চলাচল ওপেন করে দেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিষ্ণুপুর ইউপিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি ঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে হুমকি, অপপ্রচার ও সহিংসতা বহির্ভুত নির্বাচনী প্রচারনা এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সস্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিষ্ণুপুর ইউপি’র স্বতন্ত্র প্রার্থী মুকুন্দমধুসুধনপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন তার বাবা বিষ্ণুপুর ইউনিয়নে দু’ বার জননন্দিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্বপালনকালিন সময়ে ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত ছিল। আগামি ২৮ নভেম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

সে অনুযায়ি নিবার্চন আচরনবিধি মেনে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন শেখ রিয়াজউদ্দিন। মনোনয়নপত্র জমা দেওয়ার পরবর্তী গত পহেলা নভেম্বর তার নির্বাচন কর্মী জয়পত্রকাটি গ্রামের মহিবুর রহমান, বন্দকাটি গ্রামের আব্দুল মজিদ গাজী, মুকুন্দপুরের মুজাহিদ গাইনসহ কয়েকজন শেখ রিয়াজউদ্দিনের নির্বাচন কর্মী ফিরোজ লস্কর, ফিরোজ গাজী, আলাউদ্দিন মোড়ল, হাফিজুর রহমান হাফিসহ কয়েকজনের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন। একইভাবে গত ১৭ নভেম্বর রাতে নির্বাচনী প্রচারনা শেষে বাড়ি ফেরার সময় হোগলা গ্রামের কালভার্টের পাশে তার নির্বাচন কর্মী মনিরুজ্জামান মনি, মহিবুর রহমান, আফজাল হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ হামলায় অংশ নেয় ফিরোজ লস্কর, ফিরোজ গাজী, আলাউদ্দিন মোড়ল, মামুনুর রশীদ মিন্টু, উজ্জল দাসসহ নৌকা প্রতীকের পক্ষে অংশ নেওয়া আরো কয়েকজন।

এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আনারস প্রতীকের পোষ্টার ছেঁড়া ও ব্যানার খুলে নেওয়াসহ তার কর্মী সমর্থকদের হুমকি ধামকি প্রতিপক্ষ প্রার্থীর নেতা কর্মীদের রুটিন মাফিক কাজ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন প্রাক্কালে সহিংসতার উস্কানি প্রদান, নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখল, ভোট ডাকাতির পরিকল্পনাকে মাথায় রেখে কতিপয় চিহ্নিত সন্ত্রাসীকে ভাড়া করে ভোটের মাঠ দখলে নেওয়ার চেষ্টা চলছে। তার প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে তার দলীয় নেতাকে নিয়ে হিন্দুদের মঠে যেয়ে ভোট চাওয়ার অভিযোগে নির্বাচিন আচরন বিধি ভঙ্গের অভিযোগ স্থানীয় ও জাতীয় দৈনিকে ছাপা হয়েছে।

সার্বিক ঘটনা আমি সংশ্লিষ্ট রিটার্ণিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসারসহ শান্তিপূর্ণ নির্বাচনের সঙ্গে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের কাছে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তাদের যথাযথ ভূমিকার কারণে তিনি আজও নির্বাচনী মাঠে দাঁড়িয়ে রয়েছেন।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, আগামি ২৮ নভেম্বর নির্বাচনে তার ইউনিয়নের নীলকণ্ঠপুর ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্র, চাঁচাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, মুকুন্দ মধুসুধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। এ সব জায়গায় তার নির্বাচনী এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হবে এমনটি আশঙ্কা করছি। বিষয়টি জেলা নির্বাচন অফিসারকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ আকবর আলী ও সচেতন নাগরিক উদয় কর্মকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা পরিষদ আইনের সংশোধনীর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

দেশের খবর : মন্ত্রিসভা আজ একটি খসড়া বিল অনুমোদন করেছে যাতে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা কোনো অজুহাতে তাদের ৫ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পর আর তাদের পদে থাকতে পারবেন না।

এমন বিধান রেখে ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানদের পাঁচ বছরের মেয়াদ শেষে নির্বাচন না হলে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়ার বিধান রাখা হচ্ছে সংশোধিত আইনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন প্রদান করা হয়। তিনি গণভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে বলেন, ‘গত দুটি ক্যাবিনেট মিটিংয়ের আগে স্থানীয় সরকার থেকে একটা আইন নিয়ে আসা হয়েছিল। সেটা ছিল পৌরসভা আইন। আগের আইন অনুযায়ী বিধান ছিল, মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী পরিষদ না হওয়া পর্যন্ত পৌরসভার মেয়র কন্টিনিউ করবেন। তাই দেখা গেছে, মামলা-মোকাদ্দমার কারণে পৌরসভায় একেকজন ১৪/১৫ বছর চেয়ারম্যান থাকতেন। জেলা পরিষদেও এই বিধান ছিল।’
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘এটাও স্থানীয় সরকার বিভাগ নিয়ে আসছে, যে না, এটাও ওই পৌরসভা অ্যাক্টের মতো মেয়াদ শেষ হয়ে গেলে যতদিন পরিষদ গঠিত না হবে সরকার প্রশাসক দিয়ে রাখতে পারবে।’

খন্দকার আনোয়ারুল বলেন, ‘সদস্যদের ক্ষেত্রে একটু পরিবর্তন আনা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও সিটি করপোরেশনের মেয়রের প্রতিনিধিরা উপজেলা পরিষদের সদস্য হবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তারা অবজার্বিং মেম্বার হবেন। বোর্ডটা রিভাইস করার সুপারিশ করা হয়েছে।’

কোন ব্যক্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদ ছাড়া কোনো চলচ্চিত্র প্রদর্শন করলে অনধিক পাঁচ বছরের কারাদন্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রেখে ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২১’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এতদিন আমাদের সিনেমাগুলো অনুমোদন করা হতো সেন্সরসিপ অব ফিল্ম অ্যাক্ট-১৯৬৩ এবং ১৯৭২ সালে একটি অ্যামেনমেন্ড করা ছিল। পরবর্তীতে ২০০৬ সালে আইনটিকে সংশোধন করা হয়েছিল।

তিনি জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এটাকে মোডিফিকেশন করা হয়েছে যে, আইনটি সেন্সরশিপ আইন না হয়ে সার্টিফিকেশন আইন হওয়া উচিত। তার একটা পার্ট থাকবে সেন্সর। শুধু সেন্সর থাকলে এখানে অন্য রকম অসুবিধা হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, পৃথিবীর অন্যান্য দেশে এখন সার্টিফিকেশন আইন। সার্টিফিকেশন আইনে গেলে সেখানে সেন্সর একটা পার্ট থাকবে। সেজন্য উনারা একটা অ্যামেনমেন্ড নিয়ে এসেছিলেন। এখানে খুব বেশি বা ম্যাসিভ কোনো চেঞ্জ হয়নি। সেন্সরশিপ যে আইনটি ছিল, তার সঙ্গে কিছু কিছু যোগ করে এ আইনটা নিয়ে আসা হয়েছে।

শাস্তি প্রসঙ্গে তিনি বলেন, যদি কোনো ব্যক্তি সার্টিফিকেশনবিহীন কোনো চলচ্চিত্র বা প্রতীকবিহীন কোনো সার্টিফিকেশন পাওয়া চলচ্চিত্র প্রদর্শন করেন তাহলে সে অপরাধে তিনি অনধিক পাঁচ বছরের কারাদন্ড বা পাঁচ লাখ টাকা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। আর কোনো ব্যক্তি যদি কোনো চলচ্চিত্রের সার্টিফিকেশন পাওয়ার পর কোনো টেম্পারিং করেন, অনেক সময় যে সিনগুলো সার্টিফিকেটপ্রাপ্ত না বা সেন্সর না সেগুলো যোগ করেন, তাহলে দুই বছরের কারাদন্ড অথবা দুই লাখ টাকা জরিমানা হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বোর্ডে আগের মতোই একজন চেয়ারম্যান থাকবেন। ১৪ জন সদস্যসহ মোট ১৫ জনের একটি বোর্ড থাকবে, যারা সার্টিফিকেট দেবে। চলচ্চিত্রের সার্টিফিকেশনের ক্ষেত্রে শ্রেণিবিন্যাস ও মূল্যায়ন পদ্ধতি করা হবে। সেটি বিধি নিয়ে নির্ধারণ করা হবে। সাত সদস্যের একটি আপিল বোর্ড থাকবে জানিয়ে তিনি বলেন, সেখানে আগের মতোই মন্ত্রিপরিষদ সচিব সভাপতি থাকবেন।

২০২২ সালের ৩০ জুন পদ্মাসেতু দিয়ে যান চলাচল শুরু করা হবে বলে ও ব্রিফিংয়ে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সভায় মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মাসেতুর কাজ ৮৭ শতাংশ অগ্রগতি হয়েছে। আশা করছি ৩০ জুন (২০২২) বা তার আশেপাশের সময়ে ইনশাল্লাহ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুশীলন’র ৩০ বছরপূর্তি সাংবাদিকদের সাথে সুশীলনের নির্বাহী প্রধান ভার্চুয়ালি মতবিনিময়

বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন-এর ৩০ বছরপূর্তি উপলক্ষ্যে সারা দেশের প্রায় ১৫০ জন জাতীয় ও স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের সঞ্চালনায় ভার্চুয়ালি এক আলোচনা ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
সুশীলনের মাসব্যাপী কর্মসূচীর মধ্যে জাতীয় ও স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা কার্যক্রম অন্যতম। গত ২রা নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী সুশীলন-এর ৩০ বছরপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
“প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করি, নবচেতনায় সমাজ বিনির্মাণে অবদান রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুশীলন এবছর ৩০ বছরপূর্তি উৎসব পালন করছে।
আলোচনা সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন এদেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুশীলনের মত বিভিন্ন উন্নয়ন সংস্থা স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, স্যানিটেশন, দারিদ্র দূরিকরণ, পরিবেশ উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে চলেছে।

অংশগ্রহণকারী সাংবাদিকরা আরো বলেন, সুশীলন উপকূলীয় অঞ্চলতথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হত দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত ২০১৭ সাল থেকে সুশীলন রোহিঙ্গা শরণার্থী এবং হোস্ট কমিউনিটির মানুষের জীবন মানউন্নয় নেতাদের পাশে দাঁড়িয়েছে।

সাংবাদিকদের অনেকেই বলেন, সারা পৃথিবীব্যাপী মহামারী করোনাকালীন সময়েও সুশীলন মানুয়ের পাশে দাঁড়িয়ে মানুষকে সাধ্যমত সেবাপ্রদান থেকে বিন্দুমাত্র পিছু হটেনি। আমাদের জানামতে, সুশীলন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতমবৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, তাই এর দ্বায়িত্ব ও কর্তব্য অনেক বেশী। সেদিক থেকে সুশীলন গত ৩০ বছরে যথেষ্ঠ দ্বায়িত্ব শীলতার পরিচয় দিয়েছে। আমরা আশাকরি সুশীলন আগামীদিন গুলিতে ও মানুষের পাশে থেকে সর্বদা সেবা দিয়ে যাবে।

সুশীলনের সভাপতি আ জ ম আজিজুর রহমানের সভাপতিত্বে দেশের বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও জাতীয় ও স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাথে সম্পৃক্ত সাংবাদিকরা বক্তব্য প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রুদ্ধশ্বাস শেষ ম্যাচ হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

খেলার খবর : পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শেষ ওভারের রোমাঞ্চে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২৪ রান করেছিল বাংলাদেশ। জয় পেতে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সফরকারীদের। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রানের। এই সময় বল হাতে তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগার অধিনায়কের করা প্রথম বলে কোনো রানই নিতে পারেননি সরফরাজ আহমেদ। দ্বিতীয় বলে মিড উইকেটে উড়িয়ে মারতে গিয়ে তিনি ক্যাচ দেন নাইম শেখের হাতে।

পরের বলে লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দেন সেট ব্যাটসম্যান হায়দার আলী। অবশ্য চতুর্থ বলে ইফতেখার আহমেদ ৯০ মিটারের বিশাল ছক্কায় পাকিস্তানকে ম্যাচে ফেরান। পঞ্চম বলে এই ব্যাটার অফ সাইডের বল ব্যাকওয়ার্ড পয়েন্টে খেলতে গিয়ে ক্যাচ দেন বদলি ফিল্ডার ইয়াসির আলীর হাতে। শেষ বলে পাকিস্তানের জিততে দরকার ছিল ২ রান। শেষ বলে এক্সট্রা কাভার দিয়ে মাহমুদউল্লাহকে চার মেরে পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন মোহাম্মদ নওয়াজ।

এর আগে ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। আমিনুল ইসলাম বিপ্লবের বলে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে দাড়িয়ে থাকা নাইম শেখের হাতে ক্যাচ দেন সফরকারী দলের অধিনায়ক। আউট হবার আগে তিনি ২৫ বলে ১৯ রান করেন।

এরপর মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম উইকেটের স্বাদ পান অভিষিক্ত শহিদুল ইসলাম। ডানহাতি এই পেসারের শট অফ গুড লেন্থের বল কাট খেলতে গিয়ে স্ট্রাম্পে ডেকে এনে বোল্ড হন এই উইকেট রক্ষক ব্যাটার। আউট হবার আগে অবশ্য ৪৩ বলে ৪০ রানের কার্যকারী এক ইনিংস খেলেন রিজওয়ান।

এই ম্যাচে আগের দুই ম্যাচের মতো পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও টস জিতে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগের দুই ম্যাচে ব্যর্থ নাইম শেখ হাফ সেঞ্চুরি ছোঁয়ার আগেই আউট হয়েছেন ৫০ বলে ৪৭ রান করে।

তার এই ইনিংসে ছিলো দুটি করে চার এবং ছয়ের মার। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ব্যাটিংয়ে তিন নম্বরে প্রমোশন পাওয়া শামীম হোসেনের ব্যাট থেকে। পাকিস্তান সিরিজে প্রথবার খেলতে নামা এই বাঁহাতি ব্যাটার করেছেন ২৩ বলে ২২ রান। আফিফ হোসেন ২১ বলে ২০ রান করে ক্যাচ আউটের শিকার হয়েছেন।

এ ছাড়া মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ১৪ বলে ১৩ রান। এ ছাড়া বলার মতো রান করতে পারেননি আর কোন ব্যাটসম্যান। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন উসমান কাদির এবং মোহাম্মদ ওয়াসিম। ১টি করে উইকেট শিকার করেছেন অভিষিক্ত শাহনেওয়াজ ধানি এবং ইফতেখার আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest