সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সাত্তার মোড়ল ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সরকারের উন্নয়নে বাঁধা সৃষ্টিকারী বন ও ভূমিদস্যু সাতক্ষীরার কালিগঞ্জের সাত্তার মোড়ল ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন এবং আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নে সুনামের সাথে গত ৫ বছর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছি। আর এ জন্যই আগামী ২৮ নভেম্বর কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপিতে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সভানেত্রী ও বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে পুনঃ নৌকা প্রতিক দিয়েছেন। আমি আমার ইউনিয়নে আ’লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দেকাটি গ্রামের ভূমিদস্যু সাত্তার মোড়ল এবং তার বাহিনীর অন্যতম সদস্য হত্যাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী আকবর মোড়ল, আব্দুল কাদেরসহ তাদের দোসররা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। তারা গোপন বৈঠকের মাধ্যমে বিশৃংখলা সৃষ্টিকরা, সরকারের উন্নয়নে বাঁধা সৃষ্টিকরাসহ বহু অপকর্ম করে দাপিয়ে বেড়াচ্ছে। তাদের কারনে আমি বর্তমানে ব্যাপক নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। তিনি বলেন, ২০১২ ও ১৩ সালে হিন্দুর বাড়ীতে আগুন জ্বালানো ও সহিংসতার অর্থদাতা, বহু অপকর্মের হোতা সাত্তার মোড়ল ও তার বাহিনীর প্রধান সন্ত্রাসী, হত্যা, চাঁদাবাজীসহ ডজন মামলার আসামী নুরুল ডাকাত, আকবর মোড়লসহ ১৫/২০ জনের চিহ্নিত সন্ত্রাসীরা আমার ও আমার পরিবারের হুমকী হয়ে দাঁড়িয়েছে। যে কোন সময় আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুন, গুম ও হত্যা করবে বলে বিভিন্ন সময় তারা সাত্তার মোড়লের বাড়িতে গোপন বৈঠক করে চলেছে।

নৌকা প্রতিকের কর্মী ও সমর্থকদেরও তারা বিভিন্ন সময়ে খুন গুমের পাশাপাশি সারাজীবনের জন্যে পঙ্গু করে দেওয়ার হুমকী দিচ্ছে। গত দুই তিনদিন সন্ত্রাসী আব্দুল কাদের, আশরাফুল, সাঈদ, শাহিন, রুইনসহ ৫০/৬০ জনের স্বশস্ত্র দল পিকআপ ও ইঞ্জিন ভ্যানে বিষ্ণুপুর ইউনিয়নে অস্ত্রের মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করছে। তিনি আরো বলেন, গত সোমবার রাত আনুমানিক ১০ ঘটিকার সময়ে আমার ভাই শেখ আব্দুর রহমান ইউনিয়নের হোগলা মোড় নামক স্থানে নৌকা প্রতিকের অফিস থেকে বাড়িতে ফিরছিল। এমন সময় ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারী জাহাঙ্গীর আলমের বাড়ির সংলগ্ন এলাকা অতিক্রমের সময়ে অতর্কিতভাবে তাকে এবং আমার কর্মী আলাউদ্দীনকে পথরোধ করে মটর সাইকেল ভাংচুর করে এবং লোহার রডদিয়ে তাদেরকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তারা আমাকেও এমনিভাবে পথেঘাটে তাদের সন্ত্রাসীদের দিয়ে যখন তখন খুন গুম করতে পারে বলে আমি আশংকা করছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় সরকারের উন্নয়নে বাঁধা সৃষ্টিকারী ভূমিদস্যু সাত্তার মোড়ল ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন এবং আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী, পুলিশের আইজিপি, ডিআইজি, সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গভ্যাক্স মানবদেহে প্রয়োগের অনুমোদন পেলো

দেশের খবর : দেশে তৈরি গ্লোব বায়োটেক লিমিটেডের বঙ্গভ্যাক্স টিকার মানবদেহে প্রয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।

তিনি বলেন, মঙ্গলবার মানবদেহে বঙ্গভ্যাক্স টিকা প্রয়োগের নৈতিক অনুমোদন দেওয়া হয়েছে। এখন আমরা ক্লিনিক্যালের অনুমোদনের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করব। অনুমোদন পেলেই বঙ্গভ্যাক্স টিকা মানবদেহে প্রয়োগ শুরু করব।

প্রাথমিক ফলাফলে এই টিকা ডেল্টাসহ বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ১১টি ভেরিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর বলে দাবি করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।

বঙ্গভ্যাক্স টিকার অ্যানিমেল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। বিএমআরসিতে ট্রায়ালের প্রতিবেদনও জমা দিয়েছে।

গ্লোব কর্তৃপক্ষ জানিয়েছে, বঙ্গভ্যাক্স টিকাটি প্রাকৃতিক বিশুদ্ধ এমআরএনএ (মেসেঞ্জার রাইবোনিউক্লিক এসিড) দিয়ে তৈরি, তাই এটি সবচেয়ে বেশি নিরাপদ ও কার্যকর হওয়ার সুযোগ রয়েছে। বঙ্গভ্যাক্স টিকাটি এক ডোজের। এটি অনুমোদন পেলে বিদেশেও চাহিদা তৈরি হবে।

গ্লোব বায়োটেক লিমিটেড ২০২০ সালের ২ জুলাই দেশে প্রথমবারের মতো টিকা আবিষ্কারের ঘোষণা দেয়। এর প্রায় সাড়ে তিন মাসের মাথায় ১৫ অক্টোবর গ্লোব বায়োটেকের তিনটি টিকাকে অনুমোদনপ্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গ্লোব বায়োটেকই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যাদের সর্বোচ্চ তিনটি টিকা অনুমোদনপ্রার্থী তালিকায় রয়েছে।

চলতি বছরের ১৭ জানুয়ারি বঙ্গভ্যাক্সের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নীতিগত পরীক্ষার জন্য বিএমআরসির কাছে প্রটোকল জমা দেওয়া হয়। এরপর বিএমআরসির চাহিদা অনুযায়ী সংশোধিত প্রটোকল জমা দেওয়া হয় ১৭ ফেব্রুয়ারি।

গত ২২ জুন বিএমআরসি মানবদেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষা চালানোর অনুমতি দেয়, যদিও এর আগে বানর বা শিম্পাঞ্জির দেহে পরীক্ষা করার শর্ত দেওয়া হয়। গত ১ আগস্ট প্রতিষ্ঠানটি বানরের দেহে পরীক্ষা শুরু করে, যা শেষ হয় ২১ অক্টোবর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বীর মুক্তিযোদ্ধাদের মত নি:স্বার্থ দেশ প্রেমিক হিসেবে নিজেদের গড়তে হবে–সাতক্ষীরায় বিএনসিসি মহাপরিচালক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মহান ভাষা সৈনিক মুুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের স্মরণ সভা উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বিএনসিসির পরিচালক ২য় লে: কর্ণেল ছানোয়ার হোসাইনের সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের ভাষা সৈনিক লুৎফর রহমানের মাজারে গার্ড অব অনার শেষে পুস্প মাল্য অর্পণ করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, বিএনসিসি’র মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান (বিএসপি, এনডিসি, পিএসসি), সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সুন্দরবন রেজিমেন্ট এর অধিনায়ক লে:কর্ণেল হাসান মাহমুদ, রেজিমেন্ট এ্যাডজুটেন্ড মেজর ওমর ফারুক, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যণার্জি, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান প্রমুখ।

পরে বেলা ১২টায় সখিপুর লাইট হাউজ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনসিসি’র মহা পরিচালক নাহিদুল ইসলাম (বিএসপি,এনডিসি,পিএসসি)। এছাড়া বক্তব্য রাখেন ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমানের পুত্র ও সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক আবু রায়হান তিতু। অনুষ্ঠান পরিচালনা করেন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম। আলোচনা সভার শুরুতে ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের জীবনী পাঠ করেন এস এস সি পরীক্ষা ঐশী।

এসময় প্রধান অতিথি বলেন, আজ আমরা দেশের মাটিতে যে সেখানেই আছি তা শুধু মাত্র স্বাধীনতার কারনে সম্ভব হয়েছে। আর দেশের কথা বলতে গেল বঙ্গবন্ধুকে অস্বীকার করার সুযোগ নেই। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার সকল শ্রেণি পেশার মানুষ পাকিস্তানীদের হটিয়ে স্বাধীনতা এনেছিল। তাদেরই একজন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান। লুৎফর রহমানদের মত দেশ প্রেমিক, ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমরা আজ স্বাধীন বাংলাদেশে মাথা উচু করে কথা বলতে পারি।

আমরা তাদের জন্য গর্বিত। লুৎফর রহমানদের মত মানুষেরা যে সাহস নিয়ে নি:স্বার্থ কাজ ভাবে দেশের জন্য আমাদের দিয়ে গেছেন। তা আমাদের প্রেরনা যুগিয়েছে। মুক্তিযোদ্ধারা নি:স্বার্থভাবে দেশের জন্য শুধু দিয়ে গেছেন। কিছুই চাননি। তরুণ প্রজন্মকে আত্মত্যাগের আদর্শে আদর্শিত হতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা হবে। সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের মত নি:স্বার্থ দেশ প্রেমিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।##

২৩.১১.২১

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জের কৃষ্ণনগরে নৌকার প্রার্থীকে লক্ষ্য করে বোমা হামলা

কালিগঞ্জ প্রতিনিধি :  কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে নৌকা প্রতীকের প্রার্থী শ্যামলী রানী অধিকারীকে লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। এ ঘটনায় শ্যামলী রানী অধিকারীসহ তার বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রবিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী শ্যামলী রানী অধিকারী কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী এলাকায় নির্বাচনি পথসভা শেষে বাড়ি ফেরার পথে কৃষ্ণনগর শ্মশানঘাট এলাকায় পৌছালে এ বোমা হামলা করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আরব আলী, সেলিম মাহমুদ ও আরিফুল ইসলাম জানায়, ‘নেঙ্গী এলাকা থেকে নির্বাচনি পথসভা ও প্রচার প্রচারণা শেষে ফেরার পথে কৃষ্ণনগর শ্মসানঘাট এলাকায় পৌছালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত আমাদের লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে নৌকার প্রার্থী শ্যামলী রানী অধিকারী ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন এবং গুরুতর আহত হন। এছাড়া আমাদের শরীরে বেশ কিছু জায়গায় পুড়ে গেছে ও ক্ষত হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা নিয়েছি। শ্যামলী রানীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ‘ঘটনা শুনেই আমি নিজেই সেখানে গিয়েছি। কিছু জালের কাটি ও কাচের গুলি ভাঙা অংশ পাওয়া গেছে। তবে কেউ আহত হয়নি বলে তিনি দাবী করেন। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’।
উল্লেখ্য, প্রায় এক মাস পূর্বে নৌকা প্রতীকের প্রার্থী শ্যামলী রানী অধিকারীর বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। টানা দুইবার বোমা হামলার ঘটনা ঘটায় এলাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা সিএন্ডএফ এর কমিটির অনুমোদন দেয়নি জেডিএল : ৪৫ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি: ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কমিটির অনুমোদন দেয়নি জেডিএল। গঠনতন্ত্রের বিধান প্রতিপালন পূর্বক ৪৫ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার দিয়েছে বিভাগীয় শ্রম অধিদপ্তর খুলনার রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়নের পরিচালক।

গত ১৪ অক্টোবর বিভাগীয় শ্রম অধিদপ্তর খুলনার রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়নের পরিচালক স্বাক্ষরিত একটি পত্রে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি/সাধারণ সম্পাদককে এ নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত পত্রে উল্লেখ করা হয়েছে গত ৪ সেপ্টেম্বর ২১ তারিখে অনুষ্ঠিত নির্বাচনী সাধারণসভা দুজন কর্মকর্তা তত্বাবধায়ন পূর্বক প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন সূত্রে জানাগেছে, ইউনিয়নের ২০১৯ Ñ২০২০ সালের আয় ব্যয়ের হিসাব উপস্থাপিত হয়নি এবং অনুমোদন হয়নি।

সভায় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনের তারিখ নির্ধারন এবং নির্বাচন কমিশন গঠন করা হয়নি। সভায় পরবর্তী তিন বছরের জন্য ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়। কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেকৃত গঠনতন্ত্রের পরিপন্থি। যে কারণে ৪৫ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার নির্দেশ দিয়েছেন শ্রম অধিদপ্তর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সবজি ও সমন্বিত মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ
দেবহাটা ব্যুরো: দেবহাটায় বসতবাড়িতে সবজি ও সমন্বিত মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। ৩দিন ব্যাপী প্রশিক্ষণটি বে—সরকারি সংস্থা উত্তরণের আয়োজনে শুরু হয়।
প্রশিক্ষণ টি উত্তরণ দেবহাটা কেন্দ্রে ২১ নভেম্বর শুরু হয়ে ২৩ তারিখে শেষ হবে। চলমান এ কর্মসূচি পরিদর্শন করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হাসান সিদ্দিকী।
এসময় আরো উপস্থিত ছিলেন
দেবহাটা উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, উত্তরণের দেবহাটা শাখা ব্যাবস্থাপক শফিকুল ইসলাম সহ সকল কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণে দেবহাটার ৩০ জন সুবিধাভোগী অংশ নিয়েছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর ছাত্রলীগের বর্ধিত সভা

সাতক্ষীরা পৌর ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হাসানুজ্জামান নিশানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তাওহিদ হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন। এসময় বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি/সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কোভিড-১৯ মোকাবেলায় এনজিওদের ভূমিকা শীর্ষক কর্মশালা

আসাদুজ্জামান : সাতক্ষীরায় কোভিড-১৯ মহামারী মোকাবেলায় এনজিওদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংগঠন ব্রাকের সহযোগীতায় ও এফএনবি এর আয়োজনে সোমবার বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা এনজিও সমন্বয় সভার সমন্বয়কারী জি,এম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির।

উন্নয়ন কর্মী মুছা করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা মৎস্য অফিসার মোঃ আনিছুর রহমান প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন, সদর থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ বাবুল আক্তার,

সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ। কর্মশালায় এ সময় বিভিন্ন এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। জেলায় এনজিওদের টোটাল কার্যক্রমের চিত্র, চ্যালেঞ্জ সমূহ এবং সরকারের কাছে এনজিওদের প্রত্যাশাগুলো তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ব্য্রাকের জেলা প্রতিনিধি এ,কে,এস আশরাফুল মাশরুদ।

জেলা প্রশাসক হুমায়ন কবির বলেন, করোনা মহামারী মোকাবেলায় এনজিওদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। সরকারের পাশাপাশি তারা রুরাল লেবেলে গিয়ে মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়েছে। এজন্য এনজিওদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন বর্তমানে বিশ্ব থেকে করোনা ভাইরাস এখন চলে যাইনি। বিশ্বের অনেক দেশে আবার করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে সেকারনে তারা লকডাউনের উদ্যোগ নিয়েছে।

এজন্য তিনি সাতক্ষীরা বাসী সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান করেন। বিশেষ করে সকলকে সবসময় মাস্ক পরতে হবে উল্লেখ করে বলেন সরকারী-বেসরকারী অফিসে মাস্ক ছাড়া কেউ সেবা পাবেনা এটা বাধ্যতামূলক এটা বেশি বেশি প্রচার করতে হবে। এছাড়া তিনি বলেন যারা এখনও টিকার জন্য রেজিষ্ট্রেশন করেননি তাদেরকে রেজিষ্ট্রেশনের জন্য উদ্বুদ্ধ করতে হবে তারা যেন দ্রুত টিকার রেজিশ্ট্রেশন করেন। গত দ’ুবছর সরকারকে সহযোগীতা করার জন্য সকল এনজিওদের ধন্যবাদ জানিয়ে সবাইকে কোভিড-১৯ মোকাবেলায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানকে সমন্বয় করে কাজ করতে আহবান জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest