সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

ভালোবাসায় সিক্ত কাশিমাড়ী ইউপির আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শমসের ঢালী
 কাশিমাড়ী প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের সর্বস্থরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শমসের আলী ঢালী।
রবিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের শংকরকাটি বাজারে দলীয় কার্যালয় চত্বরে এ সংবর্ধনা প্রদান করা হয়।
রবিবার দুপুরের পরে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির গঠিত মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত মোতাবেক ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের চূড়ান্ত মনোনয়ন প্রকাশ হয়। এতে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালীকে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী হিসাবে চূড়ান্ত করা হয়।
এই খবর তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র ছড়িয়ে পড়লে ঐ দিনই তাকে রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব গাজী লিয়াকত হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক খোকন সানা, আওয়ামীলীগ নেতা সানাউল্লাহ সরদার, আমিনুর মোড়ল, সাধন মিস্ত্রি, আলাউদ্দিন সানা, গাজী রাজগুল ইসলাম, কামাল হোসেন, যুবলীগ নেতা ডিএম আলমগীর হোসেন, আব্দুল ওহাব পিয়াদা, ডিএম আমিনুর রহমান, জাহিদুর রহমান, সফিকুল ইসলাম, আব্দুল আলীম, তাঁতীলীগ নেতা শামীম আল মাসুদ, ছাত্রলীগ নেতা  আরাফাত হোসেন, গাজী আরাফাত হোসাইন সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবর্ধনা পরবর্তীতে বিশাল এক মোটর সাইকেল শোডাউন সহকারে শংকরকাটি বাজার হতে শুরু হয়ে গোবিন্দপুর, জয়নগর ও কাশিমাড়ী হয়ে পুনরায় শংকরকাটিতে এসে শেষ হয়। এসময় মোড়ে মোড়ে ও বাজারে  আলহাজ্ব শমসের আলী ঢালী সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে দোয়া প্রার্থনা করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জের কৃষ্ণনগরে স্বতন্ত্র প্রার্থীসহ তার নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে লাঙ্গল প্রতীকের প্রার্থীর পক্ষ নিয়ে স্বতন্ত্র প্রার্থীসহ তার নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন,উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আলহাজ¦ মৃত সমশের আলীর পুত্র ভুক্তভোগী স্বতন্ত্র প্রার্থী জি এম রবিউল্যাহ বাহার।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি আসন্ন ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোড়া প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। ইউনিয়নে আমিসহ মোট ৬জন প্রার্থী অংশগ্রহণ করছি। এলক্ষে প্রতিদিন কাকডাকা ভোর থেকে গভীর রাতপর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ভোটপ্রার্থনা করছি। কিন্তু দু:খের বিষয় হলো লাঙ্গল প্রতিকের প্রার্থী সাফিয়া পারভীন পুলিশ কর্মকর্তাকে দিয়ে আমাকেসহ আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে যাচ্ছেন।

এছাড়া প্রায় প্রতিদিনই আমার কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করে যাচ্ছেন। সম্প্রতি সাফিয়ার একটি সাজানো ঘটনায় ১৯জনকে আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলায় আমাকেও আসামী করেছিলেন। যদিও বিজ্ঞ আদালত আমাদের জামিন প্রদান করেছেন। এছাড়া ৭জন অসহায় নিরিহ মানুষকে আটক করেছেন। এমনকি প্রতি নিয়ত তার কর্মী-সমর্থকরা আমার নির্বাচনী ব্যানার ও পোষ্টার ছিড়ে ফেলছেন ।

তিনি বলেন, কৃষ্ণনগর ইউনিয়নের ৬ প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে রয়েছেন। কিন্তু লাঙ্গল প্রতীকের প্রার্থী সাফিয়া পারভীন আমার কর্মী সমর্থকসহ ইউনিয়নের অসহায় নিরিহ মানুষের উপর হামলাসহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করে জনমনে ত্রাস সৃষ্টি করে যাচ্ছেন। তিনি আরো বলেন, জোর করে মিথ্যা মামলা দিয়ে মারপিট করে মানুষের ভোট পাওয়া যায় না। কিন্তু সাফিয়া পারভীন প্রশাসনকে ব্যবহার করে ইউনিয়নের মানুষকে জিম্মি করে ভোটে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছেন। এজন্য তিনি কাউকে গ্রেফতার করিয়ে আবার কাউকে ছাড়িয়ে নিয়েও নিজের ক্ষমতা জাহির করার পায়তারায় লিপ্ত রয়েছেন। নির্বাচনে জয় পরাজয় থাকবে। ইউনিয়নবাসীর প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় সাফিয়া পরভীনের অপতৎপরতা বন্ধসহ ইউনিয়নের শান্তি শৃংঙ্খলা ফিরিয়ে এনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষা নির্বাচনের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির খাজরায় চেয়ারম্যান প্রার্থীর পথসভা

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী নৃপেন্দ্রনাথ মন্ডলের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার কাপসন্ডা মৎস্য সেটে নির্বাচন পথসভা শেষে বৃক্ষরোপণ করেন তিনি।

মফিজুল ইসলাম শারাফাতের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী নৃপেন্দ্রনাথ মন্ডল। এসময় তিনি নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দিরসহ সকল প্রতিষ্ঠানের উন্নয়ন করাসহ ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে খাজরাকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় প্রভাষক রবিউল ইসলাম, ডাক্তার কৃষ্ণপদ রায়, সুকান্ত রায়, বিকাশ শীল, শাহিনুর মোড়ল, ভবতোষ কুমার সানা, প্রণব রায়, কার্তিক সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পথসভা শেষে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালন
আশাশুনি প্রতিনিধি:
“হোক সচেতনতার বিস্তার, চাই এন্টিবায়োটিক রেজিন্ট্যান্স থেকে নিস্তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ’২১ উদযাপিত হয়েছে।
রবিবার সকালে ১৮-২৪ নভেম্বর পর্যন্ত বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,
আরএমও ডাঃ দীপন বিশ্বাস, ডাঃ ফারহানা ফারুক, ডাঃ সানজিদা সুলতানা, জেলা স্যানিটারী ইন্সপেক্টর রথীন্দ্রনাথ দে, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহবুবুর রহমান। সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন এর সঞ্চালনায় এসময় মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউপি নির্বাচনে কালিগঞ্জে ৫ চেয়ারম্যান প্রার্থী জনগনের মুখোখামুখি

কালিগঞ্জ প্রতিনিধি : অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১২নং মৌতলা ইউনিয়নে প্রতিদ্বন্বিতাকারী প্রার্থীগনকে নিয়ে জনগনের মুখোমুখি প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মৌতলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সুজন সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুজন সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখার সভাপতি শেখ সাইফুল বারী সফু‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

সুজন সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির সাধারণ সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজন জেলা কমিটির সহ-সভাপতি এ্যাডঃ শাহনাজ পারভীন মিলি, সাধারণ সম্পাদক প্রভাষক হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ এবিএম, সেলিম, সাকিবুর রহমান, এ্যাডঃ সেলিনা আখতার সেলি, এম ঈদুজ্জামান ইদ্রিস, শেখ সিরাজুল ইসলাম, ডাঃ মাহাবুবর রহমান, এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পি, রোকনুজ্জামান রোকন, আশরাফুর রহমান, আজাহার হোসেন, সুজন কালিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমূখ। প্রশ্ন উত্তর পর্ব শেষে মৌতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫জন চেয়ারম্যান প্রার্থী হাতে হাত ধরে জনগনের সামনে সুষ্টু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষে প্রতিশ্রুতি বদ্ধ হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবাধ সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করতে সম্মলিত সহযোগীতা প্রয়োজন– দেবহাটায় বক্তারা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় নির্বাচনী আচারণ বিধি সংক্রান্ত সভায় বক্তরা বলেছেন, অবাধ সুষ্ঠ নির্বাচনে বিশৃঙ্খলা, প্রভাব বিস্তার কিংবা মিথ্যা তথ্য দেওয়া হলে সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে প্রার্থী হোক বা কোন প্রার্থীর সমার্থক হোক ছাড় দেওয়া হবে না। এমনকি নির্বাচন কেন্দ্র করে কোন গুজব ছড়ালে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস কতৃর্ক আয়োজিত উপজেলা নির্বাচন অফিস চত্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনী আচারণ বিধি সংক্রান্ত সভায় এসব কথা তুলে ধরেন বক্তরা।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে শিক্ষা অফিসার শাহজাহান এর সঞ্চলনায় বক্তব্য দেন দেবহাটা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক নারগিস খাতুন।
বক্তরা আরো বলেন, কোন জীবন্ত প্রাণীকে প্রতিক হিসাবে ব্যবহার করা যাবে না। সব প্রার্থী নিজ নিজ এলাকার মানুষ তাই নির্বাচনকে ঘিরে কোন প্রকার শত্রুতা না করার অনুরোধ জানানো হয়।

নির্বাচনকে ঘিরে বিভিন্ন কর্মকর্তাদের নাম্বার ক্লোন হতে পারে তাই কেউ কোন ফোনে প্রতারিত না হয়ে সচেতন থাকতে নির্দেশ দেওয়া হয়। একই সাথে কোন প্রার্থীর পক্ষে মোটরসাইকেল শো—ডাউন, জনসভা করা যাবে না বলে জানানো হয়। নির্বাচনে কেউ সহিংসতা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোন প্রকার অন্যায়, অনিয়ম মেনে নেওয়া হবে না। নির্বাচনের আগের দিন থেকে ৭২ ঘন্টা মোটরসাইকেল বন্ধ থাকবে। এছাড়া নির্বাচনের আগের রাতত ১২টা হতে নির্বাচনের দিন রাত ১২টা পর্যন্ত কোন প্রকার যানবহন চলাচল করতে পারবে না। তবে নির্বাচন কমিশন কতৃর্ক অনুমোদিত যানবহন চলাচল করতে পারবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিনেত্রী সায়নী ঘোষকে গ্রেপ্তার করেছে আগরতলা পুলিশ

বিদেশের খবর : এবার পুলিশি ঝামেলায় জড়ালেন যুব তৃণমূল সভাপতি ও অভিনেত্রী সায়নী ঘোষ। খুনের চেষ্টার অভিযোগে রোববার (২১ নভেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করে আগরতলা পুলিশ। তার বিরুদ্ধে ৩০৭, ১৫৩ এবং ১২০ ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে হোটেলে ফিরছিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। গাড়িতে চালকের পাশের আসনে বসেছিলেন তিনি। এ সময় যানজটে আটকে যায় তার গাড়ি। গাড়ির পেছনের আসনে বসেছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ ও সুদীপ রাহা। গাড়িটি যানজটে আটকে যাওয়ায় আশেপাশের লোকেরা সায়নীকে দেখে হাত নাড়েন ও ‘খেলা হবে’ স্লোগান দিতে থাকেন। তৃণমূল নেতা-নেত্রীরাও পাল্টা স্লোগান দিতে থাকেন।

পুলিশের অভিযোগ, ঠিক তখনই নাকি সায়নীর গাড়ির ধাক্কায় এক ব্যক্তি আহত হন। সেই সূত্র ধরেই রোববার (২১ নভেম্বর) পুলিশ তৃণমূল নেতা-নেত্রীদের হোটেলে হানা দেয়। সায়নীসহ বাকি তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলে পুলিশ। কিন্তু তাতেও সমস্যা মেটেনি। সায়নীসহ প্রত্যেককেই থানায় নিয়ে যাওয়া হয়।

সায়নীর গ্রেপ্তার নিয়ে টুইটে কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ‘অন্যায়ভাবে গ্রেপ্তার করল সায়নী ঘোষকে। ধিক্কার ত্রিপুরা সরকার। থানায় হামলাকারীরা গ্রেপ্তার হল না। গ্রেপ্তার হল সায়নী।’

সুস্মিতার দাবি, থানার বাইরে লাঠি হাতে, হেলমেট পরে জড়ো হয় বিজেপির কর্মীরা। সায়নী থানায় ঢুকতেই আক্রমণ করেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সেই সঙ্গে তৃণমূল নেতা সুবল ভৌমিকের গাড়ি ভাঙচুরও করা হয়।

স্থানীয় তৃণমূল নেতা সুবল ভৌমিকের দাবি, ‘পুলিশকে কাজে লাগিয়ে এভাবে তৃণমূলের পথরোধ করার চেষ্টা করছে বিজেপি। নেতাকর্মীদের উপর ইট-পাথর নিক্ষেপ করেছে তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতি ছোট্টুর অব্যাহতি প্রত্যাহার

শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতির অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ২১ নভেম্বর আশাশুনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস স্বাক্ষরিত একপত্রে শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: রফিকুজ্জামান ছোট্টু’র অব্যাহতি প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য: সাতক্ষীরা পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: রফিকুজ্জামান ছোট্টুকে অব্যহতি দেওয়া হয়। ২১ নভেম্বর ২১ তারিখে সাতক্ষীরা জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তের প্রেক্ষিতে তার অব্যহতির নির্দেশ প্রত্যাহার করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest