সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সাতক্ষীরায় বিদেশ গমনেচ্ছুক কর্মীদের সাথে মতবিনিময় ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় বিদেশ গমনেচ্ছুক কর্মীদের সাথে মতবিনিময় ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিনেরপোতাস্থ সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

সাতক্ষীরা টিটিসি’র অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোস্তফা জামান, সাউথইস্ট ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক রাজিব আহমেদ, সদর থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) বাবুল আক্তার, সাতক্ষীরা টিটিসির জবপ্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম প্রমুখ।

এর আগে সদর উপজেলা নির্বাহী অফিসার সাতক্ষীরা টিটিসির বিভিন্ন ট্রেড পরিদর্শন করেন। টিটিসির পক্ষ থেকে প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এছাড়া উপস্থিত সকলকে পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা টিটিসি’র সিনিয়র ইন্সট্রাক্টর মো: আনারুল ইসলাম। পরে ১ মাস মেয়াদী হাউজ কিপিং প্রশিক্ষণে উত্তীর্ণদের মধ্যে ৬ জনকে সনদ পত্র প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বিদেশগমনেচ্ছুক কর্মীদের ভাষা প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, দক্ষ কর্মী হয়ে বিদেশগমন করলে নিজের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি দেশও উপকৃত হবে। দেশের সুনাম বৃদ্ধি হবে। কোন ভাবেই অবৈধপন্থায় বিদেশে গমন করা চলবে না। সরকারের নিয়ম মেনে সম্পূর্ন বৈধভাবেই বিদেশ যাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে সেবা গ্রহণের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি রাজিব আহমেদ বলেন, বিদেশ গিয়ে ব্যাংকি চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠালে সরকার উপকৃত হয়। পরবর্তীতে সরকারে প্রণোদনাও দিয়ে থাকে। আর্থিক লেনদেন অবশ্যই ব্যাংকের মাধ্যমে করতে হবে। তিনি বিদেশগমনেচ্ছুকদের ব্যাংকি সেবা সহজীকরণে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি পুলিশ পরিদর্শক বাবুল আক্তার বলেন, প্রবাসী বন্ধু কলসেন্টারের মাধ্যমে পুলিশ মানবপাচারসহ যে কোন ধরনের সহযোগিতা করে থাকে। মানবপাচারসহ কোন ধরনের সমস্যায় অবশ্যই প্রবাসী বন্ধু কলসেন্টারের মাধ্যমে পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খাজরা ইউপিতে ডালিমের হাতে নৌকা প্রতীক দেখতে চাই দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
একজন সহযোগী মুক্তিযোদ্ধার সন্তানকে ‘রাজাকারপুত্র’ আখ্যায়িত করে বিএনপি দলীয় এক ব্যক্তিকে আওয়ামী লীগ নেতা সাজিয়ে নৌকার মনোনয়ন নেওয়ার পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। তারা বলেন, আমরা প্রত্যক্ষ প্রমান মোজাহার আলী সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে ১৯৭১ সালে আমাদের সহায়তা দিয়েছেন। অথচ তাকে ‘রাজাকার’ বলে গালিগালাজ করে তার ছেলে পরপর ২ বারের চেয়ারম্যান সাবেক যুবলীগ নেতা ও বর্তমানে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি শাহনেওয়াজ ডালিমকে নৌকা প্রতীক মনোনয়নে বাঁধার সৃষ্টি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধারা শাহনেওয়াজ ডালিমের হাতে নৌকা প্রতীক দেখতে চান বলে জানান। এই প্রতীক যেন বিএনপি নেতা ওহিদুল ইসলামের হাতে না ওঠে সে ব্যাপারে তারা সকলকে সচেতন হবার আহবান জানান।
সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন বীর মুক্তিযোদ্ধা এবাদুল মোল্লা। এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দীনেশ কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা আব্দুর রব, মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা ইসহাক আলী, মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা হায়দর আলী সহ বেশ কয়েকজন। তারা বলেন, শাহনেওয়াজ ডালিমকে প্রতিহত করতে খুলনা থেকে আসা বিএনপি নেতা ওহিদুল ইসলামকে রাতারাতি একটি কমিটির মাধ্যমে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি দেখিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে তার নাম পাঠানো হয়েছে কেন্দ্রে। অথচ খাজরা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক হলেন শাহনেওয়াজ ডালিম ও মিলন কান্তি মন্ডল। এ বিষয়ে খুলনার বিএনপি নেতা খাজরা ইউনিয়নের বাসিন্দ ওহিদুল ইসলাম ও তার লোকজন বারবার শাহনেওয়াজ ডালিমের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নৌকা প্রতীক গ্রহনের চেষ্টা করছে।

এর আগে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে একই বিষয়ে অনুষ্ঠিত হয় এক বিশাল মানববন্ধন। এতে বক্তব্য রাখেন খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিলন কান্তি মন্ডল, ইউপি সদস্য বিপ্লব কান্তি দাস, আওয়ামী লীগ নেতা মোঃ রমজান আলী, আব্দুস সাত্তার, ইউপি সদস্য ও যুবলীগ নেতা আসাদুজ্জামান রিপন প্রমুখ। তারা বলেন, চেয়ারম্যান ডালিমের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। নিষ্পত্তি হওয়া ২-১টি মামলা দেখিয়ে তারা তাকে হয়রানি করার চেষ্টা করছেন। একইসাথে একটি মহল তার বিরুদ্ধে মিডিয়ায় বিভিন্ন ভুল তথ্য দিয়ে খবর প্রকাশ করছে। তারা এসব ঘটনার নিন্দা জানিয়ে শাহনেওয়াজ ডালিমের হাতে নৌকা প্রতীক তুলে দেওয়ার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগান টিভি নাটকে নারী নিষিদ্ধ

বিনোদন ডেস্ক : এবার টিভি নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করলো আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন তালেবান সরকার। জানা গেছে, নতুন আইন করে টিভি নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। খবর বিবিসির।

এছাড়া নতুন নিয়ম অনুযায়ী নারী সাংবাদিক ও উপস্থাপকদের পর্দায় হিজাব পরে উপস্থিত হতে বলা হয়েছে, তবে কোন ধরণের হিজাব পরতে হবে তা বলা হয়নি। বিষয়টি নিয়ে আরও স্পষ্ট ধারণা পেতে আফগান সাংবাদিকরা নতুন এই আইনের ব্যাখ্যা চেয়েছেন।

বিবিসি বলছে, তালেবানের সর্বশেষ গাইডলাইনগুলো মূলত আফগান টেলিভিশন চ্যানোলগুলোকে লক্ষ্য করেই সামনে আনা হয়েছে। এই গাইডলাইনে ৮টি নতুন নিয়ম রয়েছে।

নতুন নিয়মে ইসলাম বা শরীয়াহ পরিপন্থি এবং আফগান মূল্যবোধের বিরুদ্ধে কোনো সিনেমা তৈরি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সিনেমার দৃশ্যে পুরুষের অনাবৃত শরীর দেখানোও নিষিদ্ধ করা হয়েছে।

কৌতুক ও বিনোদনের অনুষ্ঠানগুলোতে ধর্মকে অসম্মান করে এমন এবং আফগানদের জন্য আক্রমণাত্মক হিসেবে মনে হতে পারে এমন অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে বিদেশি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে পারে এমন বিদেশি সিনেমা প্রদর্শনের ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্ষমা চাইলেন ধর্ষণ মামলায় জামিন দেওয়া বিচারক কামরুন্নাহার

দেশের খবর : স্থগিতাদেশ থাকার পরও ধর্ষণ মামলার এক আসামিকে জামিন দেওয়ায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ক্ষমা চেয়েছেন আলোচিত বিচারক (বর্তমানে আইন মন্ত্রণালয়ে নিযুক্ত) মোছা. কামরুন্নাহার।

সোমবার (২২ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে হাজির হয়ে তিনি ক্ষমা চান। পরে আদালতের একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে এ দিন শুনানিকালে কোনও সাংবাদিককে কোর্টে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি আপিল বিভাগের কর্মচারীদেরও কোর্ট থেকে বের করে দেওয়া হয়।

এরপর প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার শুনানি হয়। তবে এ মামলায় কী আদেশ হয়েছে তা জানা যায়নি।

এর আগে বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় ৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা নেওয়া যাবে না মর্মে পর্যবেক্ষণ দিয়ে আলোচনায় আসেন বিচারক কামরুন্নাহার। এ অভিযোগে তাকে বিচারকাজ থেকে প্রত্যাহারও করে সুপ্রিম কোর্ট। যদিও লিখিত রায়ে বিতর্কিত পর্যবেক্ষণ বাদ দেওয়া হয়। এরপরই আলোচনায আসে তিন বছরের পুরনো এক ধর্ষণ মামলায় আসামির জামিনকাণ্ড। যার ধারাবাহিকতায় তাকে তলব করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপি-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫০

রাজনীতির খবর : নাটোরে বিক্ষোভ কর্মসূচি পালনকালে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সংবাদকর্মীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে শহরের আলাইপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইজন বিক্ষোভকারীকে আটকের তথ্য জানিয়েছেন সদর থানার ওসি মুনসুর রহমান। জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনের জন্য আলাইপুর এলাকায় বিএনপি কার্যালয়ে জড়ো হন জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিনা উসকানিতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করে। এতে কমিশনার সোহাগ ও আলম গুলিবিদ্ধ হন। এছাড়া বিএনপি নেতা আসাদসহ ছাত্রদল ও যুবদলের মাসুদ, ডালিম, তুষার ও কামরুলসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে যুগান্তরের সাংবাদিক শহিদুল হোক সরকার ও বাংলাভিশনের কর্মী কামরুল আহত হয়েছে।

তবে বিএনপি কর্মীরা সড়কে বিক্ষোভ করে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি বলেন, সড়কের ওপর বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ করতে নিষেধ করা হয়। এ সময় তারা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় সদর থানার ওসি মুনসুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ, লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাল কেটে মিনিকেট-নাজিরশাইল নামে বিক্রি করে কারা- জানতে চায় হাইকোর্ট

দেশের খবর : যেসব অটো রাইস মিলে চাল কেটে বা ছেঁটে মিনিকেট বা নাজিরশাইল নামে বিক্রি করা হচ্ছে তাদের তালিকা চেয়েছে হাই কোর্ট। এ বিষয়ে চার মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেয়। এ ছাড়া চাল কেটে বা ছেঁটে উৎপাদনের কারণে জনগণের স্বাস্থ্যঝুঁকি আছে কি না এবং খাদ্যের পুষ্টিমান নষ্ট হয় কি না- সে বিষয়ে গবেষণা প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছে আদালত। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান। পরে মনজিল মোরসেদ জানান, বিভিন্ন অটো রাইস মিলের মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন চাল কেটে বা ছেঁটে পুষ্টি গুণাগুণ নষ্ট করে বাজারজাত বা বিক্রি করা হচ্ছে। এতে জনগণের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। রুলে তা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং তা বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়েছে আদালত। একই সঙ্গে চাল কেটে বা ছেঁটে পুষ্টিগুণ নষ্ট করে বাজারজাত বা বিক্রি করা বন্ধে নির্দেশনা বা গাইডলাইন তৈরি করার কেন নির্দেশ দেওয়া হবে না- তাও জানতে চেয়েছে হাই কোর্ট।

তিন সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, খাদ্য সচিব, কৃষি সচিব, বাণিজ্য সচিব, পরিবেশ অধিদফতরের ডিজি, র‌্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বিএসটিআই, রাইস রিসার্স ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, সাত জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং অটো রাইস মিলস মালিক সমিতির সভাপতি/সেক্রেটারিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে ইনডিপেন্ডেন্ট টেলিভিশন, বিবিসি বাংলার প্রতিবেদন এবং খাদ্য মন্ত্রণালয়ের রিপোর্ট উপস্থাপন করে মনজিল মোরসেদ বলেন, বিশেষজ্ঞদের মতামত অনুসারে ওভার পলিশ ও ছাঁটাইয়ের কারণে চালে জিংকের পরিমাণ অনেক কমে যায়। এমনকি পুষ্টি উপাদান অনেক কমে যায়। বিশেষজ্ঞদের মতামত অনুসারে চালের ওপরের অংশ ছেঁটে ফেলার কারণে যে চাল মানুষ গ্রহণ করছে সেখানে কার্বোহাইড্রেডের অংশ বেশি। যে কারণে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্তের শঙ্কা বাড়ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে এবারের ইউপি নির্বাচনে সহিংসতায় নিহত অর্ধশত ছাড়ালো

দেশের খবর : যশোরের চৌগাছার হাকিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সংঘর্ষে শওকত আলী খাঁ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবারের এই ঘটনায় সংরক্ষিত আসনের পরাজিত প্রার্থী পলি পারভীন ও তাঁর ছেলে ইমরান হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এ নিয়ে চলমান ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শনিবার পর্যন্ত ৫১ জন নিহত হলো।

এ ছাড়া শনিবার ও গতকাল রবিবার তিন জেলায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সহিংসতায় ১৯ জন আহত হয়েছে। চৌগাছার ঘটনায় স্থানীয়রা জানায়, হাকিমপুর ইউনিয়নের নারী আসন-৩ থেকে হাজিপুর গ্রামের একই গোষ্ঠীর দুজন প্রার্থী হন। প্রার্থী পলি পারভীন ও সাহিদা খাতুন দুজনই পরাজিত হন। এই আসন থেকে যাত্রাপুর গ্রামের প্রার্থী মমতাজ বেগম জয়লাভ করেন। নির্বাচনের পর থেকেই পরাজিত দুই প্রার্থী হারের জন্য একে অন্যকে দোষারোপ করে আসছিলেন। পলি নিহত শওকত আলী খাঁর ভাগ্নি। শওকত আবার সাহিদা খাতুনের দেবর।

নিহতের স্বজনরা জানায়, শনিবার দুপুর ১২টার দিকে পলির সঙ্গে শওকত আলীর কথা-কাটাকাটি হয়। এক পর্যায় ধাক্কাধাক্কিতে শওকত মাটিতে পড়ে যান। এর কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার রাতে পলি ও তাঁর ছেলে ইমরানের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের ছেলে জুয়েল রানা।

থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় হওয়া মামলায় পলি পারভীন ও তাঁর ছেলে ইমরানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর দুই সমর্থক হযরত আলী (২৯) ও মাহবুব হোসেনকে (৩০) কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে। গতকাল দুপুরে খলসী বাজারে এ ঘটনা ঘটে।

নৌকার প্রার্থী চেয়ারম্যান আব্দুল গফফার সরদার বলেন, ‘খলসী বাজারের নির্বাচনী প্রচারের সময় আমার দুই সমর্থককে স্বতন্ত্র প্রার্থী চোরাচালানি নাসির উদ্দিনের সমর্থক সন্ত্রাসী টুটুল হোসেন, শাওন ও নজিবুল্লাহ লোকজনের সামনে কুপিয়ে আহত করে। এরা পরে অস্ত্র উঁচিয়ে পালিয়ে যায়। এ ছাড়া নাসির উদ্দিনের সমর্থক মাদক মামলার আসামি মোমিন মেম্বার তাঁর ভাঙা ঘরের মধ্যে থাকা শোলায় আগুন ধরিয়ে দিয়ে প্রতিপক্ষের ঘাড়ে দায় চাপাচ্ছেন। ওই ঘরের কোনো ক্ষতি হয়নি।’ তবে অভিযুক্ত নাসির উদ্দিন বলেন, ‘আব্দুল গফফার তাঁর গুণ্ডা বাহিনী দিয়ে আমার নির্বাচনী অফিস ভাঙচুর করেছেন।’

পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন বলেন, ‘পুটখালীতে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে তার ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।’

বেনাপোল পোর্ট থানার এসআই সোহেল হোসেন বলেন, ‘আমরা পুটখালীর বারপোতা, খলসী ও বালুণ্ডা এলাকায় টহল দিচ্ছি, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।’

পিরোজপুরের কাউখালীর চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মাহামুদ খান খোকনের সমর্থকদের ওপর সাইকেল প্রতীকের প্রার্থী বজলুর রহমান নান্নুর সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাতে চিরাপাড়া টেম্পোস্ট্যান্ডে এ হামলায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভাইসহ সাতজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত নৌকার সমর্থক মওদুদ খান, মামুন মোড়ল ও মিন্টু তালুকদারকে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেত্রকোনার কলমাকান্দার রংছাতি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার রাতে রংছাতির বেতগড়া ও বরুয়াকোনা এলাকায়, নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরা খাতুন ও স্বতন্ত্র প্রার্থী (প্রতীক মোটরসাইকেল) হাসান আল মামুনের কর্মী-সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। তাহেরা খাতুন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক। হাসান আল মামুন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর, নবাবপুর, জঙ্গল ও ইসলামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মারধর ও অফিস ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ঘটা এসব ঘটনায় বালিয়াকান্দি থানায় পৃথক অভিযোগ দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ল স্টুডেন্টস ফোরামের  প্রতিষ্ঠাবার্ষিকী ও নবাগত আইনজীবী সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি:

ল স্টুডেন্টস ফোরাম এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং নবাগত আইনজীবিদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ল স্টুডেন্টস ফোরামের সভাপতি এস এম বিপ্লব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা। প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার। বিশেষ অতিথি ছিলেন, কবি ও সাহিত্যিক তৃপ্তি মহান মল্লিক, কলেজের প্রভাষক ও ল স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা এড. শেখ সিরাজুল ইসলাম, এড. হোসনেয়ার হক, এড. নাজমুন্নাহার ঝুমুর, এড. মনির উদ্দিন, এড. শরীফ আজমির হোসেন রোকন, এড. শহীদ হাসান, এড. লাকি ইয়াসমিন, ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী সাহাব উদ্দিন সাজু, সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন।
ল স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক অহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় ফোরামের সদস্য ও নবাগত আইনজীবী এড. সাইদুর রহমান এবং এড. এলিজা বিন্তু। সংবর্ধনা অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে গত বছর সর্বোচ্চ নাম্বার পেয়ে কৃতিত্বের সাথে ল পাশ করায় ল স্টুডেন্টস ফোরামের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা প্রদান করা হ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest