সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সাতক্ষীরায় পুলিশ লাইন স্কুলের ১০ম শ্রেণি শিক্ষার্থীকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জের ধরে পুলিশ লাইন স্কুলের ১০ম শ্রেণি শিক্ষার্থীকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে।
গত ১৯ নভেম্বর বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার যোগরাজপুর গ্রামে এঘটনা ঘটে।

এঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা মফিজুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, গত ১৯ নভেম্বর সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে দক্ষিণ দেবনগর গ্রামের জাকির হোসেনের পুত্র মাসুদ, অমাইনুর রহমানের পুত্র সবুজ হোসেন, মো: আব্দুর রকিবের পুত্র মিলন,ইসমাইল হোসেনের পুত্র মহাসিন হোসেন, মোস্তফার পুত্র সাগরসহ ১০/১২ জনের সংঘবদ্ধ বাহিনী মফিজুল ইসলামের বাড়িতে প্রবেশ করে। সে সময় বাড়িতে থাকা সাতক্ষীরা পুলিশ লাইনস স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী সজিব হাসান কে টেনে হিছড়ে বের করে বেধড়ক মারপিট করে এবং

শ্বাসরোধ করে হত্যা চেস্টা করে। সে সময় তারা হামলাকারীরা দুই লক্ষাধিক টাকার মালামাল ভাংচুর করে। এঘটনায় ভুক্তভোগির পিতা মফিজুল ইসলাম প্রতিকারের দাবিতে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের সব নদ-নদীর পূর্ণাঙ্গ তালিকা চেয়েছেন হাইকোর্ট

দেশের খবর : দেশের সব নদ-নদীর পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটের পক্ষের আইনজীবী ও বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, ছয় মাসের মধ্যে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং দেশের সব জেলা প্রশাসককে সংশ্লিষ্টদের মাধ্যমে এ রিপোর্ট জমা দিতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের সচিব, পানি উন্নয়ন বোর্ড এবং সব জেলা প্রশাসককে ছয় মাসের মধ্যে নদীর তালিকা ও নদী দখলকারীদের তালিকা জমাদানের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে দেশের সব নদীর পূর্ণাঙ্গ তালিকা, তুরাগ নদীর সীমানা পুনরুদ্ধার ও প্রতিটি বিভাগে নদী দখলকারীদের তথ্য জানার নির্দেশনা চেয়ে রিট দায়ের করে পরিবেশবাদী আইনজীবীদের সংগঠন বেলা।

রিটে বলা হয়েছে, নদীর সংখ্যা নিয়ে একেকটি পক্ষের একেক হিসাব রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, দেশে নদীর সংখ্যা ৪০৫টি। নদী রক্ষা কমিশনের হিসাবে ৭০৭টি নদী আছে বাংলাদেশে। আর বেসরকারি গবেষণায় এক হাজার ১৮২টি নদীর কথা বলা হয়েছে। তাই নদীর সঠিক তালিকা ও অন্যান্য নির্দেশনা চেয়ে বেলা এই রিট দায়ের করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাঠে পাকিস্তানকে সমর্থনকারীদের পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা

খেলার খবর : বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কারা পাকিস্তানকে সমর্থন করেছে তা পরীক্ষা-নিরীক্ষা করে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ‘স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে হস্তান্তর’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, এটা (বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাকিস্তানকে সমর্থন করা) দুর্ভাগ্যজনক যদি কেউ করে থাকে। একটা টিমকে যে কেউ সমর্থন করতে পারে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে সমর্থন করা দেশপ্রেমিক নাগরিকের জন্য শোভন মনে হবে না।

তিনি বলেন, কবি কয়েকশো বছর আগে বলেছেন ‘যেসব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।’ এ রকম কিছু তো থাকে। এটা সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে এবং আইনানুগ ব্যবস্থা নেবে। তারা বাংলাদেশের নাগরিক কিনা বা কারা তারা আমিও ঠিক জানি না। আমি শুনলাম আমরা দেখব বিষয়টি।

এদিকে মাঠের বাইরে পাকিস্তানের জার্সি গায়ে এক বাংলাদেশি যুবকের ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বাংলাদেশের খেলায় অন্য দলকে এভাবে সমর্থন দেওয়ায় শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত টাইমলাইনে এক স্ট্যাটাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘খেলার সঙ্গে কোনো কিছু মেলানো যায় না এটা ঠিক। কিন্তু খেলাটা যখন আমাদের দেশে আর খেলছে আমাদের দেশ, সেখানে অন্য যে দেশই খেলুক না কেন, তাদের পতাকা তাদের দেশের মানুষ ছাড়া আমাদের দেশের মানুষ উড়াবে, এটা দেখে সত্যি কষ্ট লাগে।’

সবাইকে বাংলাদেশ চিৎকারে গ্যালারি মাতানোর আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, যে যাই বলুক, ভাই দেশটা কিন্তু আপনার। আজ হয়নি তো কাল হবে, না হলে পরশু হবে। আপনারা পাশে না থাকলে আর হবেই না। হারি বা জিতি স্টেডিয়ামে আমাদের দেশের পতাকা উড়ুক, চিৎকার হোক বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহরের অদুরে তুফান কনভেনশন সেন্টারে উক্ত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।

জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ। সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যার আব্দুর রউফ, রহমতুল্লাহ পলাশ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান, বিএনপি নেতা ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ কামরুজ্জামান, আশাশুনি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেদায়েতুল ইসলাম, সাধারন সম্পাদক রুহুল কুদ্দুস, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সোলায়মান কবির প্রমুখ। সভায় এসময় জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জু নেতা-কর্মীদের একত্রিত থাকার আহবান জানিয়ে বলেন, এই সরকারের আমলে দেশের কোন জনগণ ভালো নেই। এই সরকারকে হঠাতে হলে আন্দোলনের কোন বিকল্প। আর তাই জনগণকে সাথে নিয়ে সাতক্ষীরা থেকেই এই আন্দোলন শুরু করার জন্য নেতা-কর্মীদের কাছে আহবান জানান তিনি। তিনি এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ২৩ বিএনপি নেতা-কর্মীর নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের সবচেয়ে একজন জনপ্রিয় নেতা। অথচ তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়া খুবই অমানবিক। তিনি এ সময় বেগম খালেদা জিয়া যাতে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে দোয়া অনুষ্ঠানে যুবলীগের হামলায় ৮ বিএনপি নেতাকর্মী আহত

আসাদুজ্জামান : বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান চলাকালে যুবলীগ নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদসহ বিএনপির ৮ নেতা-কর্মী।

শনিবার সন্ধ্যায় মাগরিব নামাজের আগে শ্যামনগর সদর ইউনিয়নের চন্ডীপুর জামিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদ চত্বরে এই দোয়া মাহফিল চলছিল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমরা যখন দোয়া করছিলাম সেসময় এই হামলা চালানো হয়। এই হামলায় নেতৃত্ব দেন যুবলীগের নেতা হাফিজ সরদার ও শিশুকিশোর লীগের রহমতসহ বেশ কয়েকজন। তারা লাঠিসোটা নিয়ে আমাদের বেপরোয়া মারধর করে। এতে আহত হন উপজেলা বিএনপি সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য এমএম আশেক এলাহী মুন্না, জহুরুল ইসলাম নিজে, ভুরুলিয়া ইউপি বিএনপির সভাপতি আব্দুল মতিনসহ ৮ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সাতক্ষীরা বেসরকারি সিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকীদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ মোর্শেদ জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে কেউই এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাফ ভাড়া দিতে চাওয়ায় ছাত্রীকে ধর্ষ‌ণের হুম‌কি, প্রতিবাদে উত্তাল ঢাকা

অনলাইন ডেস্ক: হাফ ভাড়া দিতে চাওয়ায় ধর্ষণের হুমকির প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীর বকশি বাজার সড়ক অবরোধ করে আন্দোলন করছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ সাত কলেজের ছাত্র-ছাত্রীরা। আজ সকাল থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এর আগে গতকাল শনিবার সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী অভিযোগ করে জানান, হাফ ভাড়া দেয়ায় বাসের চালক ও হেলপার তাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন।

অভিযোগকারী ওই ছাত্রী জানান, তিনি ক‌লে‌জে যাওয়ার উদ্ধেশ্যে শ‌নিরআখড়া থে‌কে ঠিকানা প‌রিবহ‌নের বা‌সে উঠে। সেখান থে‌কে ক‌লে‌জের ভাড়া ১০টাকা। ‌কিন্তু তার কাছ থেকে ১৫ টাকা ভাড়া রাখা হলে তিনি ‌নি‌জে‌কে স্টুডেন্ট বলে ১০ টাকা ফেরত চাই‌লে হেলপার তার সা‌থে খারাপ ভাষায় কথা ব‌লেন এবং নামা‌র সম‌য়ে তাকে ৫ টাকা দিয়ে ধর্ষণ ও শারী‌রিক নির্যাত‌নের হু‌মকি দেন। বাসটি চলন্ত অবস্থায় থাকায় বাসটির নম্বর ম‌নে রাখ‌তে পা‌রি‌নি ওই ছাত্রী।

তিনি আরও জানান, প্র‌তি‌দিন তাদের এমন ভোগা‌ন্তি‌তে পড়তে হয় এবং বাসগু‌লো তাদের তুল‌তে চায় না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ সশস্ত্র বাহিনী দিবস

দেশের খবর : সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর রোববার। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে। দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদগুলোতে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রোববার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করবেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করবেন। তিন বাহিনী প্রধানগণ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২১’ উপলক্ষে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ভিটিসির মাধ্যমে সংযুক্ত থেকে ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্বাচিত সংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক উপস্থিত থেকে পাঁচজন সেনা, দুজন নৌ ও একজন বিমান বাহিনী সদস্যকে ২০২০-২০২১ সালের শান্তিকালীন পদকে ভূষিত করবেন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

দিবসটি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রোববার বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিটিসির মাধ্যমে যোগ দেবেন। এ সংবর্ধনায় উল্লেখযোগ্য আমন্ত্রিত ব্যক্তিত্বগণের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রাক্তন রাষ্ট্রপতিগণ, সংসদের বিরোধী দলীয় নেতা, প্রাক্তন প্রধান উপদেষ্টাগণ, মন্ত্রী ও মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিগণ, প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিগণ, ডেপুটি স্পিকার, বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতগণ, আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারগণ, বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, মুখ্য সচিব, সংসদ সদস্য (ঢাকা এলাকার), প্রাক্তন সামরিক কর্মকর্তাগণ, বাহিনীত্রয়ের প্রাক্তন প্রধানগণ, ২০২১ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্বাধীনতা যুদ্ধের সব বীরশ্রেষ্ঠের উত্তরাধিকারীগণ, স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী সময়ে ঢাকা এলাকায় বসবাসরত খেতাবপ্রাপ্ত কর্মকর্তা/তাঁদের উত্তরাধিকারীগণ, উচ্চপদস্থ অসামরিক কর্মকর্তাগণ এবং তিন বাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান স্ব-স্ব বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ ছাড়া সেনাবাহিনী প্রধান ২৩ নভেম্বর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা/তাঁদের উত্তরাধিকারীদের অনুরূপ সংবর্ধনা দেবেন। ঢাকা ছাড়াও বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, যশোর, রংপুর ও খুলনা সেনানিবাস/ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এদিকে, দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকার বাইরে দেশের অন্যান্য সেনা গ্যারিসন, নৌ জাহাজ/স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটিতেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকা, খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনী জাহাজগুলো রোববার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য নিকটস্থ ঘাটে অবস্থান/নোঙ্গরকৃত অবস্থায় রাখা হবে।

সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে শনিবার বাংলাদেশ টেলিভিশন রাত ৮টার বাংলা সংবাদের পর সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বেতার ‘বিশেষ দূর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে। টেলিভিশনের জন্য নির্মিত ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠানটি বেসরকারি টিভি চ্যানেলগুলোতেও পরবর্তীতে পর্যায়ক্রমে সম্প্রচারিত হবে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রোববার বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। এ উপলক্ষে সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার (অনলাইন ভিত্তিক) আয়োজন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest