সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

পারুলিয়া ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থীর নির্বাচনী সভা

দেবহাটা প্রতিনিধি :
পারুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী সভায় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।

উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদৌস আলফা,পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আবারা, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ লোকমান কবির, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব আব্দুল্লাহ হীম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এ এইচ সোহাগ সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ এলাকা বাসি।
এসময় ২৮ নভেম্বর নৌকা প্রতিকের ভোট দেওয়ার আহবান জানান বক্তরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় মানব পাচার প্রতিরোধে স্বক্রিয় কর্মীদের রিফ্রেশার্স প্রশিক্ষণ

জি.এম আবুল হোসাইন : কলারোয়ায় মানব পাচার প্রতিরোধে স্বক্রিয় কর্মীদের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি সংস্থা সি.ডব্লিউ.সি.এস এর আয়োজনে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কয়লা ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন, সি.ডব্লিউ.সি.এস এর আশ্বাস প্রকল্পের লিয়াজো অফিসার মো. রুহুল আমিন।

আশ্বাস প্রকল্পের মাধ্যমে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী পুরুষদের জন্য মানব পাচার প্রতিরোধে স্বক্রিয় কর্মীদের নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন, আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আসাদুজ্জামান রিপন। সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, সোস্যাল মোবিলাইজার মো. মাহমুদুল হাসান ও আছিয়া খাতুন।

বিভিন্ন এলাকা থেকে আগত অংশগ্রহণকারী ২০জন সিটিপ সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাগ, টি শার্ট, ক্যাপ, হ্যান্ড স্যানিটাইজার, মাক্স সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনী সভা
কে এম রেজাউল করিম দেবহাটা :
 দেবহাটার পারুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী প্রশান্ত সরকারের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় পারুলিয়ার বড়শান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সমাজসেবক আব্দুল বারি সানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাট্য পরিচালক জিএম সৈকত।
বক্তব্য দেন স্থানীয় ব্যক্তিত্ব সুভাস সরকার, রমেশ সরকার, প্রশান্ত সরকার প্রমুখ। এসময় আগামী ২৮ নভেম্বর ফুটবল প্রতিকে ভোট দেওয়ার আহবান জানানো হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘোনা ও লাবসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্তি

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার অন্তর্গত ৪নং ঘোনা ইউনিয়ন ও ১৩ নং লাবসা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
৪নং ঘোনা ইউনিয়ন ও ১৩ নং লাবসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সাংগঠনিক সম্পাদক কার্যক্রম না থাকায় ২০ নভেম্বর ২০২১ তারিখে সদর উপজেলা শাখার সভাপতি এ্যাড. মো: ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মো: শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক পত্রে উক্ত দুটি ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। পরবর্তীতে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে নুতন কমিটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি :

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সাতক্ষীরায় গণ-অনশন

আসাদুজ্জামান :
বিএনপি চেয়ারাপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সাতক্ষীরায় গণ-অনশন কর্মসূচি পালিত হয়েছে । শনিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ইটাগাছা হাটের মোড় এলাকায় অবস্থিত একটি কম্যুনিটি সেন্টারে গণ-অনশন কর্মসূচি পালিত হয়। গণ-অনশন কর্মসূচিতে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণ-অনশন চলাকালে জেলা বিএনপি’র আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল আলিম,পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব,সাংগঠনিক সম্পাদক শাহ্ কামরুজ্জামান কামু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু,সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা কৃষক দলের আহবায়ক আহসানুল কাদির শোভন,সদস্য সচিব শাহিনুজ্জামান শাহিন,জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরীফুজ্জামান সজীব,সুলাইমান আলী,মহিউদ্দীন সিদ্দিকী প্রমুখ।

বক্তারা বলেন,বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তাই সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে। অন্যথায় তার দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় পানিফল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

তালা প্রতিনিধি ::
সাতক্ষীরা তালা উপজেলায় ব্যাপক সম্ভাবনা থাকায় পতিত জমিতে পানিফল চাষ জনপ্রিয় হয়ে ওঠেছে। কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকরা পানিফল চাষে আগ্রহী হয়েছেন। সুস্বাদু এ ফলটি বাজার জাতকরণ খুবই সহজ। জলাবদ্ধ এলাকায় পতিত জমিতে খুব সহজেই চাষ করা যায় এফলটি।

অন্যদিকে, সুস্বাদু হওয়ায় এ অঞ্চলে ক্রেতাদের মাঝে বেড়েছে পানি ফলের জনপ্রিয়তা। তাছাড়া উপজেলা থেকে উৎপন্ন এ ফলটি এখন চলে যাচ্ছে জেলার বিভিন্ন বাজারে।

শুক্রবার সকালে খেত থেকে পানিফল তুলছিলেন তালা উপজেলার ঘোষনগর গ্রামের জয়ন্ত শেখর দেবনাথের ছেলে রবী শংকর দেবনাথ (৪৫)। তিনি বলেন, পানিফল চাষ করে এখন সংসারে সচ্ছলতা ফিরেছে। চলতি মৌসুমে সাড়ে ছয় বিঘা জমিতে পানি ফলের চাষ করেছেন তিনি। পানি নিষ্কাশিত না হওয়ায় এ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। অন্য কৃষিকাজ করা সম্ভব হয় না। যার কারণে গত তিন বছর ধরে জলাবদ্ধ জমিতে পানিফল চাষ শুরু করেছি। এতে বাড়তি লাভ হচ্ছে। খরচ কম আবার উৎপাদন ও বিক্রি বেশি। সাড়ে ছয় বিঘা জমিতে পানি ফল চাষ করেছি। এতে বিঘা প্রতি জমির হারি সহ খরচ হয়েছে ১৫ হাজার টাকা। এখন প্রতিদিন প্রায় সাত মন পানিফল বিক্রয় করি। বর্তমানে প্রতি কেজি পানিফল বিক্রি হচ্ছে ১৫ টাকা। বছর শেষে সবকিছু খরচ বাদ দিয়ে প্রায় ২লক্ষ টাকা থাকে।

পানিফল তুলছেন শ্রমিক সালমা,হাছিনা, জাহিদা । তারা বলেন, আমরা এখানে প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজ করি (চুক্তিভিত্তিক দিনমজুর)। প্রতি ঘন্টায় ৩০ টাকা করে মজুরি পায়। গাছ থেকে ফল তুলে নিয়ে সেগুলো পরিষ্কার করে দিতে হয়।

চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জলাশয়ে চাষ হওয়া পানিফল স্থানীয় চাষিদের কাছে ‘পানি শিঙাড়া’ নামেও পরিচিত। এ ফলের কোনো বীজ নেই। নিচু এলাকার বিল-জলাশয়ে মৌসুমি ফসল হিসেবে পানিফল চাষ হয়। এ ফল পানিতে ভরপুর এবং তাতে প্রচুর খনিজ উপাদান থাকে।

তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন জানান,পতিত জমিতে পানিফল চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে। এই ফলের পুষ্টিমানও বেশি। উপজেলায় দুই হেক্টর জমিতে পানিফলের চাষ হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মবার্ষিকী ও ফ্রি চিকিৎসা ক্যাম্প উপলক্ষে পরামর্শ সভা

দেবহাটা প্রতিনিধি :

বিগত বছরের আলোকে এবছর ২০ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা শরীফের আস্তানা ভবনে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে-
ডিসেম্বর মাস ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প সহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন নলতা পাক রওজা শরীফের খাদেম ও কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মৌ.মো: আব্দুর রাজ্জাক।

বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো: সাইদুর রহমান শিক্ষক, সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: এনামুল হক, সহ-সম্পাদক আলহাজ্জ মো: মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো: আনোয়ারুল হক, নির্বাহী সদস্য আলহাজ্জ আবুল ফজল, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো: আবু সাঈদ, সাবেক নির্বাহী সদস্য মো: আনছার আলী ও ঢাকা আহ্ছানিয়া মহিলা মিশনের যুগ্ম-সম্পাদক ড. ফাহিমা খাতুন।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুয়াজ্জিন মৌ. খানজাহান আলী৷

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের যুগ্ম-সম্পাদক ডা: মো: নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নির্বাহী সদস্য আলহাজ্জ ডা: আকছেদুর রহমান, আলহাজ্জ রবিউল হক,আলহাজ্জ একরামুল রেজা, আলহাজ্জ মুজিবর রহমান শিক্ষক সহ অন্যান্য সদস্যবৃন্দ, সাবেক নির্বাহী সদস্য ও নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মো: আনিছুজ্জামান খোকন, মো: মহসীন হালদার, আস্কারপুর আলিমীয়া কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্জ মো: আকদাস হোসেন (মন্টু),
আলহাজ্জ আবুল কাশেম, প্রভাষক ও সংবাদকর্মী মো: মনিরুজ্জামান (মহসিন), আলহাজ্জ গোলাম মুকতাদির, স্থানীয় মেম্বর পদপ্রার্থী বদরুল আহ্ছান বাবু, সংবাদকর্মী মো: রফিকুল ইসলাম সহ বিভিন্ন এলাকা হতে আগত পুরুষ ও পর্দার আড়ালে মহিলা শাখা মিশনের কর্মকর্তাবৃন্দ, এবাদুল হক, রমজান আলী, ইদ্রিস আলী সহ অন্যান্য স্টাফ তথা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনুষ্ঠান সফল করতে যার যার অবস্থান থেকে বেশি বেশি সহযোগিতার আহবান জানান বক্তাগণ।

পরামর্শ সভার শেষ পর্যায়ে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের ছানি ইমাম আলহাজ্জ হাফেজ মো: শামছুল হুদা।

আসন্ন ডিসেম্বর মাস ব্যাপী অনুষ্ঠিতব্য ফ্রি চিকিৎসা ক্যাম্প সহ অন্যান্য কর্মসূচী হলো-

৪ ও ৫ ডিসেম্বর ২০২১ শনি ও রবিবার:

খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল ও সাইট সেভার্স খুলনা এর সহযোগিতায় নলতা শরীফে চক্ষু ক্যাম্পে ছানি পড়া রোগীদের পরীক্ষা করে ৬ শত টাকার বিনিময়ে লেন্স সংযোজনের জন্য বাছাই করা হবে।

১১ ডিসেম্বর শনিবার :

হার্ট ও মেডিসিন ক্যাম্প (বিশেষজ্ঞ চিকিৎসকগণ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা)।

১৮ ডিসেম্বর শনিবার:

শিশু, গাইনী, নাক-কান-গলা ও মেডিসিন ক্যাম্প।

২৫ ডিসেম্বর শনিবার :

পীর কেবলা আলহাজ্জ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৪৮ তম জন্মবার্ষিকীর সেমিনার।

২৯ ডিসেম্বর বুধবার :

সুন্নতে খাতনা ক্যাম্প (খাতনা ইচ্ছুক বাচ্চাদের ২৭ ডিসেম্বরের পূর্বে মিশন অফিসে নাম লেখাতে হবে)।

উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্প ও অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিত হওয়ার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষে সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: এনামুল হক খোকন বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির পথসভা

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় সাতক্ষীরা শহরের হাটের মোড়ে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী।
সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি মফিজুর রহমান, আরমান আলী, হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক শাহজাহান আলী ছোট বাবু, যুগ্ম সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক বাবলু হাসান, অর্থ সম্পাদক কাজী আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক স্বপন কুমার সানা, মহিলা নেত্রী নাজমা খাতুন, যুবজোটের আহবায়ক সেলিম হোসেন, সদর উপজেলা ভূমিহীণ সমিতির সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি, প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, গত বছর সাতক্ষীরা মেডিকেল কলেজের মাটির নিচ থেকে কোটি কোটি টাকার ঔষধ পাওয়া যায়। ঔষুধগুলো মেডিকেলের কতিপয় কর্মকর্তা-কর্মচারী পুতে রেখেছিল। পরে বৃষ্টির পানিতে ধুয়ে তা বেরিয়ে যায়। এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হলেও ঔষুধ পুতে রাখার মূল হোতা সাবেক স্টোর কিপার মোস্তাজুল, দেবহাটার স্টাফ ডেপুটেশনের ইলেক্টেশিয়ান মিজানুর রহমানসহ কয়েকজনকে বাদ দিয়ে মেডিকেলের কয়েকজন নির্দোষ ব্যক্তিদের জড়ানো হয়েছে। অথচ প্রকৃতভাবে তারা দোষী ছিলেন না। অবিলম্বে ঔষুধ পুতে রাখার ঘটনার বিষয়টি পুন:তদন্ত পূর্বক দুর্নীতিবাজ মোস্তাজুল ও মিজানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এদিকে মেডিকেল কলেজের অধিকাংশ চিকিৎসক ঔষধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে সুবিধা নিয়ে রোগীদের অপ্রয়োজনীয় ঔষধ লিখে হয়রানি করে। বক্তারা সুষ্ঠু তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।  প্রেস বিজ্ঞপ্তি :

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest