সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

এক চোখে পৃথিবীর আলো দেখতে চায় সাতক্ষীরার আবু সাঈদ

নিজস্ব প্রতিনিধি :
রাত কিংবা দিন খবরের সন্ধানে ছুটে চলা তরতাজা যুবক আজ অন্ধ হতে বসেছে। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে না পেরে ইতোমধ্যে একটি চোখ পুরোপুরি নষ্ট হয়েছে গেছে। অন্যটির অবস্থাও ভালো না।

অথচ মাত্র কয়েক বছর পূর্বেই সাতক্ষীরা জেলা শহরের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ক্যামেরা ঘরে নিয়ে ছুটে চলতেন তিনি। রাত কিংবা দিন খবরের সন্ধানেই ছুটতেন। দু চোখে সুন্দর কিছু দেখলেই তা তুলে ধরতেন দর্শকদের সামনে। সামান্য কয়েক বছরের ব্যবধানে সেই দুচোখে শুধুই অন্ধকার দেখেন এক সময়ের সাতক্ষীরার ক্যামরা পার্সন আবু সাঈদ মো: পারভেজ আনোয়ার।
তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল তেতুলতলা গ্রামের মৃত. আইয়ুব আলীর জ্যেষ্ঠপুত্র।
তার পিতা সাতক্ষীরা ডিসি অফিসের রাজস্ব শাখার দপ্তরি পদে কর্মরত ছিলেন।
ক্যামেরা ম্যানের চাকুরি ছেড়ে গত কয়েকবছর পূর্বে যোগ দিয়েছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর পদে। কিন্তু চোখের অবস্থা ক্রমশ খারাপ হওয়ায় চাকুরিটিও চলে যাওয়ার অবস্থায় রয়েছে।
ইতোমধ্যে চোখের চিকিৎসা করাতে সঞ্চিত সমুদয় অর্থ ব্যয় করেছে। হয়েছেন অনেক টাকা ঋণ। ডান চোখে বর্তমানে তিনি কিছুই দেখতে পান না। বাম চোখ দিয়ে কিছুটা দেখতে পেলেও দ্রুত উন্নত চিকিৎসা করাতে না পারলে সেটিও নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু উন্নত চিকিৎসা করাতে প্রায় ৫লক্ষাধিক টাকার প্রয়োজন। যা দরিদ্র আবু সাঈদের পক্ষে জোগাড় করা অসম্ভব।
সকলের সম্মিলিত সহযোগিতা পেলে হয়তো একটি চোখে হলেও পৃথিবীর আলো দেখতে পাবে আবু সাঈদ। তার সু-চিকিৎসার জন্য সকলের সম্মিলিত সাহায্য কামনা করেছেন তিনি। তাকে সাহায্য পাঠাতে ০১৭১৭ ৮০৯৫২৭ (বিকাশ) অথবা ফাস্টসিকিউরিটি ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার একাউন্ট নং- ১৪৬১২৬০০০০০১৮৩। এছাড়া সরাসরি সাতক্ষীরা শহরের পলাশপোল তেতুলাস্থ আবু সাঈদের নিজস্ব বাড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পাখি ও শিকারের সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) অন্তর্ভূক্ত স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ মিশনের তথ্য ও সহোযোগিতায় প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে পেশাদার পাখি শিকারীদের বাড়ি থেকে বিভিন্ন প্রজাতির দেশীয় ও পরিযায়ী পাখি এবং পাখি শিকারের সরঞ্জাম উদ্ধার করেছে।

শনিবার দুপুর ১২টা থেকে বন অধিদপ্তরের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের নির্দেশক্রমে বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পালের ততত্ত্ববধানে ও বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ বিষয়ে জীববৈচিত্র্য কর্মকর্তা তন্ময় আচার্য বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ মিশনের সহযোগিতায় শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে পেশাদার পাখি শিকারীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের কাছে থেকে শিকারকৃত পাখি ও শিকারে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাখির মধ্যে রয়েছে সারস, বক, পানকৌড়ি, ডাহুক, ঘুঘু ও শালিখসহ অর্ধ শতাধিক বিভিন্ন প্রজাতির দেশীয় ও পরিযায়ী পাখি। শিকারের সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়েছে।

শিকারিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত পাখি বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে প্রকৃতিতে অবমুক্ত করা হবে এবং এই অভিযান চলমান থাকবে। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন জীববৈচিত্র কর্মকর্তা তন্ময় আচার্য ও বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আনুলিয়ায় নামযজ্ঞে চেয়ারম্যান প্রার্থী বিকাশ এর মতবিনিময় 

 প্রেস বিজ্ঞপ্তি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ঘাসটিয়ায় অষ্টম প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠানে ১৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ভক্ত মণ্ডলীর সাথে মতবিনিময় করে আশীর্বাদ চান আনুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠিতা সাধারণ সম্পাদক, জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক, আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিকাশ চন্দ্র সরকার। এসময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি মিলন বিশ্বাস, নামযজ্ঞ কমিটির সভাপতি শিক্ষক সুদেব সরকার, সাধারণ সম্পাদক অসিম সরকার, শিক্ষক সুপদ সানা, সুজয় মজুমদার, জাহাঙ্গীর হোসেন, তৌহিদ ইসলাম, সেলিম হোসেন, সুজন দেবনাথ প্রমুখ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে চেয়ারম্যান জহিরুল হায়দার বাবুর মতবিনিময় সভা

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে ৩নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহরুল হায়দার বাবুর নির্বাচনী এলাকায় মানুষের সাথে মতবিনিময় সভা করেন। ১৯ নভেম্বর শুক্রবার সদর ইউনিয়নের খাগড়াদানা গ্রামে দীঘির পারে শত শত এলাকাবাসী মানুষের সাথে মতবিনিময় করেন।

বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট জহরুল হায়দার বাবু, এসময় উপস্থিত ছিলেন নওবেকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন,

সুশান্ত বিশ্বাস বাবুলাল, শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আল মামুন লিটন, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান মারুফ, শ্যামনগর উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব নাসিম হায়দার রিপন, সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইউপি সদস্য গণ। সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বিশেষ অভিযানে ধরা খেল ৫ আসামী

তালা প্রতিনিধি :
সাতক্ষীরা তালায় বিশেষ অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার, (১৯ নভেম্বর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো তালা উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের সাজা প্রাপ্ত আসামী-মোঃ আবুল কালাম, গংগারামপুর গ্রামের সাজা প্রাপ্ত আসামী মোঃ লাভলু মোড়ল, কুমিরা (পশ্চিম ) গ্রামের ইনতাজ সরদার এর ছেলে পরোয়ানাভূক্ত আসামী মোঃ মোসলেম সরদার,

মাদরা গ্রামের অমূল্য মন্ডল এর ছেলে নিয়মিত মামলার আসামী প্রশান্ত মন্ডল এবং বারুইহাটি গ্রামের মাদক মামলার আসামী জি,এম,নূরুজ্জামান মিলন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে তালা থানার ওসির নেতৃত্বে এসআই আবু কাউছার, এসআই মোঃ ফারুক হোসেন, এএসআই শামীম হোসেন, সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই ৫ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে বাড়িঘর ভাংচুর ও মারপিট

প্রেস বিজ্ঞপ্তি ঃ সাতক্ষীরার পাটকেলঘাটায় পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে বাড়িঘর ভাংচুর ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানার জুজখোলা গ্রামের মৃত আতিয়ার মোড়লের ছেলে ভুক্তভোগী শাহাজান মোড়ল। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন দারিদ্র ভ্যান চালক। আমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে তালা উপজেলার রাজেন্দ্রপুর মৌজায় ১৭২ নং খতিয়ানে ও ডিপি ১৫১ নং খতিয়ানে ৮২ শতক সম্পত্তিতে ঘর বাড়ি নির্মাণ পূর্বক শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। কিন্তু সম্প্রতি পাটকেলঘাটার  লালচন্দ্রপুর বস্তি এলাকার শেখ আহসান হাবিব জনৈক এক ব্যক্তির কাছ থেকে উক্ত সম্পত্তি ক্রয় করেছে মর্মে একটি দলিল উপস্থাপন করে আমার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করে। এনিয়ে আমি আদালতে মামলা দায়ের করলে আদালতে

তার উপস্থাপিত দলিল জাল প্রমানিত হয়। এরপর আমার সম্পত্তি দখলের উদ্দেশ্যে ভাড়াটিয়া বাহিনী নিয়ে পায়তারা চালাতে থাকে। একপর্যায়ে পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ বসাবসির তারিখও নির্ধারন করেন।  কিন্তু পুলিশের বসাবসির পূর্বেই ১৯ নভেম্বর ২০২১ তারিখ সকালে শেখ আহসান হাবিব ভাড়াটিয়া বাহিনীর সদস্য জুজখোলা গ্রামের আবুল হোসেন, আব্দুর রাশেদ,
ছাদের আলী মোড়ল, আলী আহম্মদ সরদারসহ ২৫/৩০ জনের একটি সংঘবদ্ধ বাহিনী অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের পৈত্রিক সম্পত্তিতে প্রবেশ করে ঘরবাড়ি ভাংচুর এবং আগুন লাগিয়ে দেয়। এঘটনায় বাধা দেওয়ায় আমার ভাইপো খায়রুল, মেঝ ভায়ের বৌ মাছুরা বেগম, আমার বৃদ্ধা মাতা সরভানুসহ কয়েকজন আহত হয়। এসময় পাটকেলঘাটা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাদের কাছ থেকে
লাঠি সোটা, দা কুড়াল, উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এঘটনায় আমি বাদী হয়ে পাটকেলঘাটায় একটি এজাহার দায়েল করেছি।

তিনি আরো বলেন, আমার এই পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন আমার ভোগদখলে রয়েছ। কিন্তু আমি একজন দারিদ্র ভ্যানচালক হওয়ার সুবাদে উক্ত শেখ আহসান হাবিব টাকার প্রভাব খাটিয়ে আমাদের সম্পত্তি দখল চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পথ সভা

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় দিকে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পানঘাট রাসপুজা মন্দিরে আনারস প্রতীকের ভোট চেয়ে গন সংযোগ করেন। এসময় মন্দির প্রাঙ্গণে উপস্থিত সকল ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় তিনি। আগামি ২৮ নভেম্বর তার পছেন্দের প্রতীক আনারসে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই দফায় কালিগঞ্জ সরকারী কলেজে ভোট গ্রহনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে ও উপজেলা নির্বাচন কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১ উপলক্ষে প্রশিক্ষণ প্রদান করেন খুলনা বিভাগীয় আঞ্চালিক কর্মকর্তা ইউনূস আলী। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য সকলে মিলে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নিজের নৈতিক দায়িত্ব পালনের মধ্যদিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। নির্বাচনে ম্যাজিষ্ট্রেট, র‌্যাব, পুলিশ, বিজেপি, আনসার ভিডিপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মাঠে থাকবে।

প্রশিক্ষণে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব রুহুল আমিন মল্লিক তিনি বলেন, নির্বাচনে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের নৈতিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। প্রশিক্ষণ চলাকালে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবুল কালাম আজাদ সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। আগামি ২৮ নভেম্বর উপজেলার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest