সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন

আসাদুজ্জামান : সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি’র আয়োজনে মেডিক্যাল ক্যাম্পেইনে গরীব রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোমরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ। মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেডিকেল অফিসার কর্তৃক রোগ নির্ণয় করে ৩শ’ রোগীকে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

এসময় লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন,সাতক্ষীরা ব্যাটালিয়নের সদস্যগণ জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বৎসর ব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বিজিবি। মেডিক্যাল ক্যাম্পেইন তারই ধারাবাহিকতার অংশ বলে উল্লেখ করেন বিজিবি অধিনায়ক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

অনলাইন ডেস্ক : আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে ও প্রশ্নফাঁস রোধে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এইচএসসি-সমমান পরীক্ষার প্রস্তুতি তুলে ধরতে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কুখ্যাত জামাত নেতা আলতাফ প্রতারণার অভিযোগে নারায়ণগঞ্জে আটক

ডেস্ক রিপোর্ট:
প্রতারনার অভিযোগে সাতক্ষীরার পলাতক জামায়াত নেতা আলতাফ হোসেনকে আটক করেছে র‌্যাব-০১।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মধুখালি এলাকা একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব-০১ এর অধিনায়ক জানান, আটক আলতাফ হোসেন রূপগঞ্জে রিয়েল এস্টেটের ব্যবসার নামে জমির দালালি ও প্রতারণা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতেই আমরা তাকে আটক করি। আটকের পর আমরা জানতে পেরেছি তার বিরুদ্ধে ১৫ টি মামলা এবং ৫টি ওয়ারেন্ট রয়েছে।

সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার আহসান উল্যার ছেলে আলতাফ হুসাইন সাতক্ষীরা জেলা জামাতের সাবেক প্রচার সম্পাদক, সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক ও সিটি কলেজ ছাত্রলীগের তৎকালিন সভাপতি এবিএম মামুন হোসেন হত্যা মামলার অন্যতম আসামী।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত শিবিরের সহিংসতায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন জখম হয়। এদিন নৃশংসভাবে হত্যা করা হয় সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক ও সিটি কলেজ ছাত্রলীগের তৎকালিন সভাপতি এবিএম মামুন হোসেনকে। এরপর জামাত-বিএনপির সন্ত্রাসীদের হাতে একে একে খুন হয় ১৭ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। রাস্তা কেটে গোটা সাতক্ষীরাকে প্রায় ১০ মাস অবরুদ্ধ করে রাখে জামাত-বিএনপির দুর্র্ধষ ক্যাডাররা। জেলাজুড়ে তান্ডব চালায় জামাত-বিএনপি। আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এঘটনায় সাতক্ষীরা সদর থানা পুলিশ বাদী হয়ে তৎকালিন জেলা জামাতের আমীর যুদ্ধাপরাধী মামলার আসামী অধ্যক্ষ খালেক মন্ডল, যুগ্ম-সম্পাদক জেনারেল আজিজুর রহমান, জামাতের প্রচার সম্পাদক ও দৈনিক আলোর পরশের তৎকালিন সম্পাদক আলতাফ হোসাইন, সদর উপজেলা জামাতের আমীর রফিকুল ইসলাম, সদর পশ্চিম থানা আমীর মাওলানা শাহাদাৎ হোসেন, কাশেমপুর হাজামপাড়া জামে সমজিদের ইমাম মোহাম্মদ আলী, কাশেমপুর গ্রামের মাওলানা ঈমান আলী, ফিংড়ির হাবিবুর রহমানসহ ১৯০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০১৩ সালের ২৮ফেব্রুয়ারি জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর রক্তাক্ত হয়ে উঠে সাতক্ষীরা। ঘোষণা দিয়েই সহিংসতায় জড়িয়ে পড়ে জামাত-শিবিরের ক্যাডাররা। রায় ঘোষণার পর বিকালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের অন্যতম নেতা সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি প্রভাষক এবিএম মামুনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলায় শুরু হয় জামাত শিবিরের তান্ডবলীলা। জ্বালিয়ে দেওয়া হয় মামুনের ঘরবাড়ি। শতশত হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে পুড়িয়ে দেয় জামাত-শিবির।
২০১৩ সালের ডিসেম্বরের মাঝামাঝি সাতক্ষীরায় আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অপারেশন শুরু করলে আলতাফ হুসাইনসহ অন্যরা চলে যায় আত্মগোপনে। রাজধানী ঢাকায় আত্মগোপনে থেকে শুরু করেন হাউজিং ব্যবসা। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় এসটিসি ১১১/২০১৯, এসটিসি ১১২/২০১৯, এসটিসি ১৩৩/২০১৭সহ দেড় ডজন মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি কর্মকর্তাদের জনবান্ধব হতে হবে–সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, বর্তমান প্রশাসন ঔপনিবেশিক প্রশাসন নয়, এটা স্বাধীন বাংলাদেশের প্রশাসন। সে কারণ আমাদের চিন্তার বাক্সে পরিবর্তন আনতে হবে। তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের আরও বেশি জনবান্ধব হতে হবে। তা না হলে মানুষের সমস্যার সমাধান হবেনা। তিনি বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য নবীন কর্মকর্তাদের উপদেশ দেন।

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভারে প্রশিক্ষণরত নবীন কর্মকর্তাদের একটি অংশ প্রশিক্ষনের অংশ হিসেবে সাতক্ষীরায় এসেছেন এবং সাতক্ষীরার বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল হচ্ছেন। এর অংশ হিসেবে গতকাল সকালে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর কার্যালয়ে উপস্থিত হলে তিনি ওই সব নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে উপরোল্লিখিত কথা বলেন।
এ সময় প্রশাসন, পুলিশ, কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ সব কর্মকর্তাগণ প্রশিক্ষনের অংশ হিসেবে পর্যায়ক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগনের সাথেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঐক্যবদ্ধ হয়ে‌ নৌকার পক্ষে কাজ করার আহ্বান ডাঃ রুহুল হকের

আশাশুনি ব্যুরো::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানালেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক।

বুধবার বেলা ১১টায় আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল কাউন্সিলরদের সাথে ভার্চুয়াল
মতবিনিময় কালে উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, পার্টির সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে এবং এ ঐক্য ভবিষ্যতেও অটুুুট থাকবে। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিশ্বাসী। নেত্রী যাকে নৌকা প্রতীক দিবেন আমাদের সবার উচিত সকল ভেদাভেদ ভুলে তার জন্য কাজ করা। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এবং সর্বোপরি দলের স্বার্থে আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও সমর্থকদের দলের মধ্যে দূরত্ব মিটিয়ে ভেদাভেদ ভুলে এবং সকল অভিমানকে পিছনে ঝেড়ে ফেলে নৌকায় ভোট দিয়ে নৌকা প্রার্থীককে বিজয়ী করতেই হবে। নৌকার প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রীর প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী। চোখ বন্ধ করে নৌকায় ভোট দিতে হবে। নৌকার জয় ছিনিয়ে আনা আমাদের নৈতিক দায়িত্ব। নৌকার বিরোধিতাকারকরা দলের সাথে বেঈমানী করার সামিল। ইতিমধ্যেই অনেককে নৌকার বিরুদ্ধে প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের ব্যাপারে দলীয় হাইকমান্ড কঠিন ব্যবস্থা নিতে প্রস্তুত।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শোভনালী ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রত‍্যশী শম্ভুজিৎ মন্ডল। প্রভাষক রবীন্দ্র নাথ সরকারের সঞ্চালনায় এবং শম্ভুজিত মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় এসময় সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, ইউনিয়ন ও ওয়়াার্ড কাউন্সিলরবৃৃন্দ, আওয়ামী লীগ ও অংগসংগঠন নেতৃত্বীবৃন্দের উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা শ্রমিকলীগের সভাপতি, সদর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ঢালী সামছুল আলম, মৌমাছি এনজিও’র পরিচালক সুশান্ত মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেরা করদাতার তালিকায় মাহমুদউল্লাহ-তামিম-সৌম্য

খেলার খবর : ক্রিকেটাররা শুধু খেলেনই না, জাতীয় জনগুরুত্বপূর্ণ দায়িত্ব পালনেও নেন অগ্রণী ভূমিকা। আয়কর প্রদানের ক্ষেত্রে এগিয়ে থাকার সুবাধে এবার সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন তিন ক্রিকেটার টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল এবং ব্যাটসম্যান সৌম্য সরকার।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী বুধবার (১৭ নভেম্বর) ২০২০-২১ করবর্ষের সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানের নামে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর মধ্যে এবার ব্যক্তিপর্যায়ে ৭৫ জন, কোম্পানি পর্যায়ে ৫৪ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টি ট্যাক্সকার্ড প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। সম্মাননা হিসেবে তাদের প্রত্যেককে বিশেষ সুবিধার ট্যাক্সকার্ড দেওয়া হবে।

জাতীয় আয়কর দিবসে তাদের হাতে প্রদান করা হবে এ সম্মাননা। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসু সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

ব্যাক্তি পর্যায়ে নানা খাতের ব্যাক্তিদের সঙ্গে খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে নির্বাচিত হলেন মাহমুদউল্লাহ, তামিম এবং সৌম্য। গত বেশ কয়েকবছর ধরেই সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড পাচ্ছেন তামিম ইকবাল। বাকি দু’জন এবার তার সঙ্গে যুক্ত হলেন। এর আগে সাকিব, মাশরাফিরাও সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন।

একদিন পরই পাকিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। যথারীতি বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তামিম ইকবাল ইনজুরির কারণে দলে নেই। সৌম্য সরকারকে বাদ দেয়া হয়েছে অফ ফর্মের কারণে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিখিল-নুসরাতের বিয়ে আইনত বৈধ নয়: আদালত

বিনোদন ডেস্ক: নিখিল জৈন এবং নুসরাত জাহানের বিয়ে আইনত বৈধ নয়। অবশেষে এমন রায় দিয়েছেন পশ্চিমবঙ্গের আলিপুর আদালত। তাদের বিয়ে খারিজ করে দেন আদালত।

মঙ্গলবার এ মামলার রায় দান প্রক্রিয়া শেষ হয়। এরপর বুধবার আদালতের পক্ষ থেকে এ নির্দেশনা দুপক্ষের আইনজীবীদের হাতে তুলে দেওয়া হয়। খবর ভারতীয় সংবাদমাধ্যমের

বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্কে ভাঙন ধরে। তুরস্কে নুসরাত ও নিখিলের বিয়ে হলেও ভারতে বিয়ের রেজিস্ট্রি হয়নি। সে কারণে গত ফেব্রুয়ারিতেই অ্যানালমেন্টের মাধ্যমে নুসরাতের কাছ থেকে আলাদা হতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিখিল।

‘অ্যানালমেন্ট অব ম্যারেজ’ নিয়ে নিখিল জৈনের করা মামলায় আদালত রায় দিয়েছেন তার পক্ষেই। নিখিলের আইনজীবী সত্যব্রত চক্রবর্তী জানিয়েছেন, ‘বিচারপতি আমার মক্কেলের পক্ষে রায় দিয়েছেন’।

বুধবার নিখিল জৈনের জন্মদিন ছিল। আদালতের এই রায় সম্পর্কে নিখিল বলেন, জন্মদিনে এটা সেরা উপহার। নুসরাতের জন্য গত দুই বছর ঠিক মতো জন্মদিন উদযাপন করতে পারিনি।

২০১৯ সালের ১৯ জুন নিখিল জৈনের সঙ্গে তুরস্কের বোদরুমে রূপকথার ‘বিয়ে’ সেরেছিলেন নুসরাত জাহান। এরপর জুনে কলকাতায় বসেছিল তাদের বৌভাতের অনুষ্ঠান। সেই বিয়েকে বৈধ নয় বলে ঘোষণা দিলেন আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুবর্ণা-তাহসান-মিমসহ সেরা করদাতার তালিকায় ৬ তারকা

বিনোদন সংবাদ : ২০২০-২১ করবর্ষে অভিনেতা-অভিনেত্রী ও শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন ছয় জন তারকা।

গত মঙ্গলবার (১৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক গ্যাজেট প্রজ্ঞাপনে ২০২০-২১ করবর্ষে ব্যক্তি পর্যায়ে দেশের শীর্ষ করদাতাদের নাম প্রকাশ করা হয়েছে।

যেখানে অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেলেন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা মিম ও বাবুল আহমেদ। এছাড়া শিল্পী (গায়ক-গায়িকা) ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তাহসান রহমান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিৎ।

বিগত বছরগুলোর মতো এবারও সেরা করদাতার হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা ট্যাক্স কার্ড পাচ্ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest