সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

জেলা ইজতেমায় দেশের অগ্রগতি-শান্তি ও শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া চাইলেন নজরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি : দেশের অগ্রগতি ও শান্তি কামনায় সাতক্ষীরা জেলা ইজতেমায় অংশ নিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। শুক্রবার (১৯ নভেম্বর) সাতক্ষীরা পৌর এলাকার কুখরালী মন্টু মিয়ার ইটভাটা ময়দানে অনুষ্ঠিত জেলা ইজতেমায় যান তিনি। (৩ দিন ব্যাপী)ইজতেমায় প্রথম দিনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা সেখানে জামায়াত হন এবং সেখানে ধর্মপ্রাণ মুসল্লীদের সাথে পবিত্র জুমআর নামাজ আদায় করেন তিনি।এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম জেলা ইজতেমায় অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করেন। একই সাথে দেশের অগ্রগতি ও শান্তি কামনার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া চান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশীদ ও সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আল ফেরদাউস আলফা প্রমুখ। ১৯,২০,২১- নভেম্বর তিন দিন ব্যাপী জেলা ইজতেমায় প্রথম দিনে প্রায় ১৫ হাজার ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ ও দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইজতেমার আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হচ্ছে সাতক্ষীরা জেলা ইজতেমায়

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮৬ সাতক্ষীরার বন্ধুদের জেলা সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি :  এস এস সি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশের সাতক্ষীরা জেলার বন্ধুদের জেলা সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার ছয়ঘোরিয়া এলাকায় অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের আহবায়ক আবু জাফর অনুষ্ঠানের শুরুতে বলেন, “বন্ধুর জন্য বন্ধু হয়ে থাকবো মোরা পাশাপাশি। এই বিষয়টিকে হৃদয়ে ধারন করে ৮৬ সাতক্ষীরার বন্ধুরা আজ এখানে মিলিত হয়েছি। সারা বিশ্বব্যাপী ১৯৮৬ সালে এসএসসি পাশকৃত শিক্ষার্থীরা বন্ধুত্বের সাথে সাথে মানবতার জন্য কাজ করছে।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব মো: মাগফুর রহমান গত বছরের কার্যক্রমের অংশসমূহ সকলের সামনে তুলে ধরেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা পেশ করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় এবং স্থানীয় উত্তর কুশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ বৃক্ষ রোপন করা হয়। র‌্যাফেল ড্রসহ অনেক আনন্দঘন ইভেন্ট নিয়ে দিন ব্যাপি অনুষ্ঠানটি সন্ধ্যায় শেষ হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মো:গোলাম হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ.লীগ থেকে মেয়র জাহাঙ্গীর আজীবনের জন্য বহিষ্কার

রাজনীতির খবর : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নিল আওয়ামী লীগ।

শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

গত ২২ সেপ্টেম্বর ঘরোয়া আলোচনার রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের একটি অংশ মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বিক্ষোভে নামে।

এরপর গত ৩ অক্টোবর মেয়র জাহাঙ্গীরের ব্যাখ্যা চায় আওয়ামী লীগ। এতে তাকে ১৫ দিন সময় দেয়া হয়। ১৮ অক্টোবর সময়সীমা শেষ হওয়ার আগেই মেয়র তার ব্যাখ্যা দেন।

২৩ অক্টোবর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ১৯ নভেম্বর তাদের দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাম্প্রদায়িক বিভাজন রুখতে ধর্মীয় সংখ্যালঘু জাতিসত্তার অধিকার রক্ষায় জনগণকে লড়াই গড়ে তোলার আহবান ওয়ার্কার্স পার্টির

সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পাটকেলঘাটা বহুমুখি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল।
প্রধান অতিথি ছিলেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য তালা-কলারোয়া-১ আসনের সংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন, পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড সাবীর হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আবেদুর রহমান, কমরেড ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমার রাজবংশী, জেলা কমিটির সদস্য কমরেড আব্দুল জলিল মোড়ল, কমরেড আব্দুর রউফ মাস্টার, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড হিরন্ময় মন্ডল, উপজেলা কমিটির নেতৃবৃন্দ, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
সভায় পুস্তিকা পাঠ করেন, জেলা পার্টির সাধারণ সম্পাদক কমরেড এড. ফাহিমুল হক কিসলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মুস্তফা লুৎফুল্লাহ বলেন, রাজনীতি ও সমাজে সাম্প্রদায়িক বিভাজন রুখতে দেশের ধর্মীয় সংখ্যালঘু ও সংখ্যালঘু জাতিসত্তার অধিকার রক্ষায় জনগণকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করুন, লড়াই গড়ে তুলুন।
তিনি আরো বলেন, ধর্ম যার যার উৎসব সবার এই মুলনীতিকে ধারন করেই বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান আবহমান কাল ধরেই আমরা এ দেশে বসবাস করে আসছি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে বাংলার হিন্দু, বাংলার মুসলিম, বাংলার বৌদ্ধ আমরা সকলেই মিলেই পাকিস্তানী সেনাবাহিনী ও রাজাকার আলবদরদের আমরা রুখে দিয়েছিলাম।
মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে একটি অসাম্প্রদায়িক সংবিধান রচিত হয়েছিল। যার মূলনীতি ছিলো গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পরে সামরিক সরকাররা ক্ষমতায় এসে কাচি দিয়ে কেটে সংবিধানকে ধর্মের ভিত্তিতে ছোট করে ফেলেছে।
বাঙালির সংস্কৃতিকে ধ্বংস করতে দেওয়া যাবে না। সে কারনে অবিলম্বে ৭২ এর সংবিধানে ফিরে যেতে হবে। আমাদের দেশীয় সংস্কৃতিতে পৌষের মেলা, পিঠা উৎসব, জারিগান, বৈশাখী মেলা, নাবান্না উৎসব, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি, মে দিবস পালনের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ. লীগের প্রেসিডিয়ামে নতুন ৩ নেতা

রাজনীতির খবর : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে ঠাঁই পেয়েছেন তিন নেতা। শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলটির সভাপতি শেখ হাসিনা তিন নেতাকে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।

নতুন তিন সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং এএইচএম খায়রুজ্জামান লিটন।

এই তিন নেতার মধ্যে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এতদিন ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। আর খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নতুন এই তিনজনকে নিয়ে এখন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যের সংখ্যা দাঁড়াল ১৭ জনে।

২০১৯ সালের ২০ ও ২১শে ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। নতুন কমিটিতে সভাপতি পদে নবমবারের মতো শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনর্নিবাচিত হন।

আর সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন- সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, নুরুল ইসলাম নাহিদ, ড. মো. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান। আগামী বছরের ডিসেম্বরে দলটির ২২তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান- এই তিনজন নতুন করে ঠাঁই পেয়েছিলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ১৭ জন সদস্যের মধ্যে গত বছরের ১৩ জুন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরের মাস ৯ জুলাই মৃত্যুবরণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সর্বশেষ চলতি বছরের ১৪ এপ্রিল মৃত্যুবরণ করেন আবদুল মতিন খসরু। ফলে তিনটি পদ শূন্য হয়।

উল্লেখ্য, আগামী বছরের ডিসেম্বরে দলটির ২২তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জয়ের আশা জাগিয়েও হেরে গেল টাইগাররা

খেলার খবর : আশা জাগিয়েও জয় ছিনিয়ে নিতে পারেনি বাংলাদেশ। ১২৭ রান করেও জয়ের সুযোগ তৈরি করেছিল টাইগাররা।

কিন্তু শেষ দিকে ইনিংসের শুরুর মতো বোলিং করতে না পারায় শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে যায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। শেষ ওভারের দ্বিতীয় বলে আমিনুলকে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান।

টার্গেট তাড়া করতে নেমে দলীয় ১৬ রানে মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই সময়ের সেরা ক্রিকেটার ও অধিনায়ক বাবর আজমকে বোল্ড করেন পেসার তাসকিন আহমেদ।

দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরতে পারেননি হায়দার আলী। তাকে এলবিডব্লিউ করে ফেরান মেহেদি হাসান।

২৩ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে স্কুল ছাত্রের মতো হাস্যকর রান আউট হন শোয়েব মালিক।

চার দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাওয়া পাকিস্তানের এই সাবেক অধিনায়ক ক্রিজের বাইরে গিয়ে ঘোরাঘুরি করছিলেন, এই সুযোগে বাংলাদেশ দলের তরুণ উইকেটকিপার নুরুল হাসান সোহান দারুণ এক থ্রোতে স্টাম্প ভেঙে দেন। ৫.৬ ওভারে দলীয় ২৪ রানে ফেরেন শোয়েব মালিক। ৩ বল খেলে শূন্য রানে ফেরেন তিনি।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় টাইগাররা।

বাংলাদেশ দলে শুরুতেই আঘাত হানেন পাকিস্তানের তারকা পেসার হাসান আলী। তার গতির বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।

এরপর পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ ওয়াসিমের বলে ফখর জামানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এই ম্যাচে অভিষেক হওয়া সাইফ হাসান।

পঞ্চম ওভারে ফের বোলিংয়ে এসেই দীর্ঘদিন পর টি-টোয়েন্টি খেলতে নামা নাজমুল হোসেন শান্তকে ক্যাচ তুলতে বাধ্য করেন ওয়াসিম। নিজের বলে নিজেই ক্যাচ নেন পাকিস্তানের ২০ বছর বয়সী এ তরুণ পেসার।

১৫ রানে নাঈম শেখ, সাইফ হাসান ও শান্তর উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় বাংলাদেশ।

৮.৬ ওভারে দলীয় ৪০ রানে আউট হন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে সরাসরি বোল্ড করে দেন পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নওয়াজ।

শুরুতে নিয়মিত উইকেট পতনের কারণে প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৪০ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। তবে আফিফ হোসেন, নুরুল হাসান সোহান ও মেহেদীর ঝড়ো ইনিংসে শেষ ১০ ওভারে ৮৭ রান যোগ করে বাংলাদেশ।

লেগ স্পিনার শাদাব খানের শিকারে পরিনত হওয়ার আগে দলের হয়ে ৩৪ বলে দুই চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৩৬ রান করে ফেরেন আফিফ।

১৬.৫ ওভারে দলীয় ৯৬ রানে আউট হন উইকেটকিপার ব্যাটসম্যান নরুল হাসান সোহান। তার আগে ২২ বলে ২টি ছক্কায় ২৮ রান করেন তিনি। ইনিংসের শেষ দিকে হাত খুলে খেলার চেষ্টা করেন অলরাউন্ডার মেহেদি হাসান। ২০ বলে এক চার আর ২টি ছক্কায় অপরাজিত ৩০ রান করেন তিনি। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ি দলের স্কোর ১২৭/৭ করেন পেসার তাসকিন আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ১০ ওভারে ১২৭/৭ রান (আফিফ হোসেন ৩৬, মেহেদি হাসান ৩০, নুরুল হাসান সোহান ২৮; হাসান আলী ৩/২২, মোহাম্মদ ওয়াসিম ২/২৪)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা সদরের আলোচনাসভা

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার ইউনিয়ন কমিটি গঠন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন, খুলনা বিভাগীয় আহবায়ক শেখ আব্দুল গণি।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমীন, সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আসাফুর রহমান, সদস্য আবু সুফিয়ান, জেলা সম্পাদক এস এম শরিফুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা সংসদের সহ-সভাপতি মনিরুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, নূরে আলম সিদ্দিকী,মাস্টার মুরাদ হোসেন, সদর উপজেলা সংসদের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, হাসানুজ্জামান সুমন, মাস্টার সিরাজুল ইসলাম, আশাশুনি সভাপতি রাজু আহমেদ, বাঁশদহা সভাপতি মাস্টার শহীদুল ইসলাম, বৈকারীর সভাপতি আব্দুল জলিল, দেবহাটার আহবায়ক সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধাদের তাজা রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তানদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
পরে সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের মনোয়ন ফরম ক্রয়ে বাধা : কার্যালয়ে তালা দিলেন ক্ষুদ্ধ ভোটাররা

আসাদুজ্জামান : সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচনকে সামনে রেখে আজ ১৮ নভেম্বর ছিল মনোনয়ন পত্র গ্রহনের দিন। এমন ঘোষনায় মনোনয়নপত্র কিনতে এসে কাউকে না পেয়ে রেড ক্রিসেন্ট ভবনে তালা ঝুলিয়ে দেন কয়েকজন আওয়ামীলীগ নেতার নেতৃত্বে সাধারন ভোটাররা। এর ফলে ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ের অফিস-সহকারী কামরুল ইসলাম ও সহ-সভাপতি শেখ নুরুল হক। যদিও পুলিশ এক ঘন্টা পরে তাদের উদ্ধার করেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট অফিসে।

রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা জানান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির ২০২২-২৪ এর নির্বাচন আগামী ৪ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফশীল অনুযায়ী ১৮ নভেম্বর সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহের সময় ধার্য্য ছিলো। কিন্তু দুপুর দেড়টার দিকে কয়েকজন ভোটাররা মনোনয় ক্রয় করতে গেলে অফিসে কেউ নেই বলে তাদের জানিয়ে দেওয়া হয়। এসময় মনোনয়ন ক্রয় করতে আসেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন এবং আওয়ামীলীগ নেতা রাশেদুজ্জামান রাশিসহ ৩০/৩৫ জন। পরে ক্ষুদ্ধ ভোটাররা রেড ক্রিসেন্ট কার্যালয়ে তালা লাগিয়ে দেন।
মনোনয়ন সংগ্রহে আগ্রহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন জানান, আমরা দেখতে পাই অফিসে নির্বাচন কমিশনার তামিম আহমেদ সোহাগ ও সদস্য সচিব কেউই উপস্থিত নেই। তারা কোথায় এবং কখন আসবেন তাও কেউ বলতে পারেন নি। এমন অবস্থায় বিক্ষুব্ধ হয়ে আমরা ভবনে তালা ঝুলিয়ে দেই।

সেখানে উপস্থিত জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান জানান, মনোনয়ন ক্রয় করতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ পেয়ে আমি রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে আসি। সেখানে এসে দেখি ক্ষুদ্ধ ভোটাররা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।

এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার তামীম আহমেদ সোহাগ জানান, আমি সকালে একবার গিয়েছিলাম। পরে চলে এসেছি।
এছাড়া নির্বাচন কমিশনার সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ জানান, আমি অসুস্থ্য ঢাকায় আছি। এছাড়া সাবেক কাউন্সিলর আব্দুস সেলিম বলেন, আমি বাইরে আছি রেড ক্রিসেন্ট কার্যালয়ে যেতে পারিনি।
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-পরিচালক আক্তার হোসেন জানান, আমার শ্বশুর মারা যাওয়ায় আমি ছুটিতে বাড়ি এসেছি।
এ বিষয়ে জানতে চাইলে রেড ক্রিসেন্ট সেক্রেটারি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র জানান, আমি দুপুর দেড়টা পর্যন্ত অফিসে ছিলাম। ততক্ষনে কিছুই ঘটেনি। পরের কোনো খবর আমার জানা নেই।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest