সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সাতক্ষীরায় টেকসই উন্নয়নে স্বাস্থ্যকর গ্রাম শীর্ষক কর্মশালা

আসাদুজ্জামান : সাতক্ষীরায় টেকসই উন্নয়নে স্বাস্থ্যকর গ্রাম শীর্ষক কর্মশালা ও গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন ম্যাক্স ফাউন্ডেশনের আয়োজনে ও এস.কে.এস’র সহযোগিতায় মঙ্গলবার দুপুরে শহরের অদূরে লেকভিউ রিসোর্টে উক্ত কর্মশালা ও স্বাস্থ্যকর গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে লেকভিউ রিসোর্ট চত্বরে ফিতা কেটে স্বাস্থ্যকর গ্রাম্য মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির।

পরে রিসোর্টের তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় টেকসই উন্নয়নে স্বাস্থ্যকর গ্রাম শীর্ষক কর্মশালা। স্থানীয় সরকার মন্ত্রানালয় সাতক্ষীরার উপ-সচিব (ডিডিএলজি) মাশরুবা ফেরদৌস এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত। এ সময় আরো বক্তব্য রাখেন,

জেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ রওশানারা জামান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ম্যাক্স ফাউন্ডেশনের কমিউনিকেশন ম্যানেজার সজল কোরায়েশী।
কর্মশালায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিটি গ্রামকে স্বস্থ্যকর করে তোলার কোন বিকল্প নেই। এ জন্য সরকারী-বেসরকারী সংস্থাসহ স্বাস্থ্যবিভাগকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
কর্মশালা শেষে হেলদি ভিলেজ গড়ে তোলার জন্য সাতক্ষীরা ৪টি উপজেলার ১৩টি ইউনিয়নকে হেলদি ভিলেজ সনদপত্র প্রদান করা হয়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রকে টপকে এখন ‘শীর্ষ ধনী’ দেশ চীন

অনলাইন ডেস্ক :
করোনাভাইরাস মহামারির কারণে সারা বিশ্বে বড় পরিবর্তন এসেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অর্থনীতিতে। করোনার হানায় অস্বস্তিতে পড়েছে তথাকথিত বিত্তশালী দেশগুলোও। গত দু’বছরে বেকারত্ব যেমন বেড়েছে, তেমনি স্বাস্থ্যসহ জনকল্যাণমূলক বিভিন্ন খাতে বরাদ্দ বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তবে করোনাকালীন সংকটের কথা বাদ দিলে গত দুই দশকে বিশ্বের অর্থসম্পদ বেড়েছে প্রায় তিনগুণ। আর সেই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে টপকে পৃথিবীর শীর্ষ ধনী দেশ এখন চীন।

বিশ্ব অর্থনীতির ৬০ শতাংশের বেশি দখলে রাখা শীর্ষ ১০ ধনী দেশের আয়-ব্যয় তথা সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়ে সম্প্রতি সমীক্ষা চালিয়েছিল আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকিনসে অ্যান্ড কোম্পানি। গত সোমবার (১৫ নভেম্বর) প্রকাশ করা হয়েছে সেই সমীক্ষার ফল।

গবেষকরা জানিয়েছেন, ২০০০ সালে বৈশ্বিক ধনসম্পদের পরিমাণ ছিল যেখানে ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার, দুই দশক পরে তার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫১৪ ট্রিলিয়ন ডলারে। এই সময়ে অর্থনৈতিক শক্তি সবচেয়ে বেশি বেড়েছে চীনের। গত ২০ বছরে গোটা বিশ্বে যে পরিমাণ সম্পদ বেড়েছে, তার এক-তৃতীয়াংশই চীনাদের অবদান।

সমীক্ষা অনুসারে, বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেওয়ার আগে ২০০০ সালে চীনের সম্পদ ছিল মাত্র সাত ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১২০ ট্রিলিয়ন ডলারে।

তবে একাধিক নতুন নীতির কারণে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দশকে মার্কিনিদের সম্পদ দ্বিগুণের বেশি বাড়লেও চীনের তুলনায় তা বেশ কম। ২০২০ সালে তাদের অর্থসম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯০ ট্রিলিয়ন ডলার।

তবে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশেই একটি জায়গায় অভাবনীয় মিল। উভয় দেশেই দুই-তৃতীয়াংশের বেশি সম্পদ রয়েছে মাত্র ১০ শতাংশ ধনী পরিবারের হাতে এবং তাদের অংশ ক্রমেই বাড়ছে।

ম্যাকিনসে অ্যান্ড কোম্পানির প্রতিবেদন অনুসারে, বিশ্ব অর্থনীতিতে ছড়ি ঘোরাচ্ছে মূলত রিয়েল এস্টেট বা আবাসন বাণিজ্য। এর প্রভাব পড়ছে গোটা পৃথিবীতে। চীন-যুক্তরাষ্ট্রের মতো শীর্ষ অর্থনীতির দেশেও মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে বাড়ি বা জমির দাম। ফলে সেখানে গৃহহীনের সংখ্যা ক্রমেই বাড়ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বেগম রাজিয়া নাসেরের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া

শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগরে এতিমখানা মাদ্রাসায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর চাচি ও শহীদ শেখ আবু নাসের এর স্ত্রী এবং বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা বেগম রাজিয়া নাসের এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্যামনগর সদরে নকিপুর কাতখালি মহিউচ্ছুন্নাহ এতিমখানা মাদ্রাসায় এক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ইং ১৬ নভেম্বর বাদ আসর বিকাল ৫ টায় এতিমখানা মাদ্রাসায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রনেতা ফেরদাউস হায়দার,মাহাবুব বাবু,ছাবের মিস্ত্রি,আবু হাসান,মনির সহ অনেকে।উক্ত দোয়া অনুষ্ঠানে শেষে মাদ্রাসার বহু হাফেজদের নিয়ে বেগম রাজিয়া নাসের সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সদর যুবলীগের কেক কাটা

নিজস্ব প্রতিনিধি : সংকটের সংগ্রামের, অর্জনে মানবতার সেবায় যুবলীগের ৪৯ বছর। সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২১ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় সদর উপজেলা যুবলীগের আয়োজনে শহিদ নাজমুল সরণীতে ম্যানগ্রোভ সভাঘরে সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. মঈনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ,

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম মারুফ তানভীর হুসাইন সুজন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সহ- সভাপতি মো. গোলাম কিবরিয়া বাবু, জাহিদ হাসান, আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল্লাহ সরদার, ঘোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আজমির হোসেন,

ফারুক হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুর রশিদ, যুগ্ম আহবায়ক বনি আমিন প্রমুখ। উল্লেখ্য যে, ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সাতক্ষীরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে নেতাকর্মীরা বিভিন্ন দায়িত্ব পালনের কারণে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা সম্ভব হয়নি। সেকারণে ১৬ নভেম্বর সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এসময় জেলা, উপজেলা, সদর, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় সাতক্ষীরায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ে গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী,

সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য মো: শের আলী, তাজকিন আহমেদ চিশতী (মেয়র সাতক্ষীরা পৌরসভা), মহিউদ্দীন সিদ্দিকী, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, সাতক্ষীরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মো: কামরুজ্জামান কামু, সাতক্ষীরা জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহবায়ক আহছানুল কাদির স্বপন, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক,

জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা কৃষকদলের সদস্য সচিব শাহীনুর রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু কাউন্সিলর, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আনারুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ মাসুম রাজ, জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন রহমান,

সদস্য সচিব মনিরুজ্জামান প্রিন্স, পৌর যুবদলের আহবায়ক আলী শাহীন,সদস্য সচিব মাসুম রানা সবুজ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিব, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: সোহেল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আহছান খান হাবলু, ইসমাইল হোসেন নিরব,পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহীন, অভি, জাহিদুল বাসার, সেলিম, রাজিব, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জলিল খোকন প্রমুখ। এসময় দেশ নেত্রীর আশু সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও: আব্দুল মাজেদ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ী ও উপকরণ সরবরাহকারীদের সাথে লিংকেজ স্থাপন বিষয়ক সভা

নিজস্ব প্রতিনিধি : হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডব্লিউএওয়াই সাব-প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ-২’ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে যার ফলে পৌরসভার গরিব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনমান উন্নত হবে।

এ উদ্দেশ্য অর্জনে অব্যাহত বিভিন্ন প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে ১৬ নভেম্বর ২০২১ তারিখে বঙ্গবন্ধু মিলনায়তন, প্রেসক্লাব ভবন, সাতক্ষীরাতে ওয়াস উদ্যোক্তা ও উপকরণ সরবরাহকারীদের সাথে লিংকেজ স্থাপন বিষয়ক ফলোআপ সভার আয়োজন করা হয়। আলোচনা সভার লক্ষ্য ওয়াস উদ্যোক্তাগণকে ব্যবসা সফল করার জন্য উদ্যোক্তাদের কাঁচা মাল ক্রয়ের ক্ষেত্রে সমস্যা সমাধান ও সহজলভ্য কিভাবে করা যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কাঁচামাল ব্যবসায়ীরা কিভাবে সহজে মালামাল পৌছে দেওয়া যাবে, মালের গুণগত মান কিভাবে নিশ্চিত করা যাবে সে বিষয়ে আলোচনা করা হয়। কাঁচামাল সরবরাহকারীরা উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দানের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। ওয়াস উদ্যোক্তারা যদি সহজে গুণগতমানের পণ্য পেতে পারে তাহলে ওয়াস সুবিধা বঞ্চিত মানুষদের সহজে সেবা প্রদান করা যাবে বলে বিশ^াস করেন। কাঁচামাল সরবরাহকারীদের মধ্যে আলোচনা করেন আরএফএল প্রতিনিধি মোঃ বখতিয়ার রহমান, বেঙ্গল প্রতিনিধি জাহিদুল ইসলাম,

ব্যবসায়ী লুৎফর রহমান, মোহাম্মদ আলি, মোঃ আসাদুজ্জামান, পানির ব্যবসার মালামাল সরবরাহকারী মোঃ খলিলুর রহমান, বালু ব্যবসায়ী মোঃ আসাদজ্জামানসহ অন্যান্য। উদ্যোক্তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ফরিদা বেমগ, সালমা খাতুন, সমিত ঘোষ, হাবিবুর রহিম রিন্টু ও মনোয়ারাসহ অন্যান্য। কনজুমার গ্রুপ প্রতিনিধি আসমা খাতুন ও বৃষ্টিখাতুন বক্তব্য রাখেন। সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মেহেদী আলী সুজয়,

এম বেলাল হোসেন এবং আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম। নন্দিতা রানী দত্ত’র ব্যবস্থাপনাায় মোঃ রুহুল কুদ্দুস সরকার শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রকল্প ধারনাপত্র ও অনুষ্ঠান সঞ্চলনা করেন মৃনাল কুমার সরকার, টাউন কোঅর্ডিনেটর-এইচপি। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৭০ বোতল ফেন্সিডিলসহ চোরাচালানী আটক

আসাদুজ্জামান : র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার বল্লী এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিলসহ এক চোরাচালানীকে আটক করেছে। সোমবার রাতে বল্লি ইউনিয়নের নারায়নপুর গ্রামের রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা একটি মাঠ থেকে উক্ত চোরাচালানীকে আটক করা হয়।
আটক চোরাচালানীর নাম মাসুম বিল্লাহ শেখ (২৩)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামের মৃত আবু বক্কর শেখের ছেলে।

র‌্যাব জানায়, বল্লি ইউনিয়নের নারায়নপুর গ্রামের রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের উপর কয়েকজন চোরাচালানী মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করা জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ উক্ত চোরাচালানীকে হাতে নাতে আটক করা হয়।

এ সময় তার কাছ একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।
র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এম রিফাত বিন আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাচালানীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাসান ইমামের এমপি পদ বাতিল চেয়ে রিট

রাজনীতির খবর : হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে টাঙ্গাইল-৪ আসনের মো. হাসান ইমাম খানের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।

রিট আবেদনের বিষয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হতে পারে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত জানান, শিক্ষাগত যোগ্যতা নিয়ে তথ্য গোপন করার অভিযোগে হাসান ইমাম খানের এমপি পদ বাতিল চেয়ে রিট আবেদন করেছেন স্থানীয় ভোটার মো. মোখলেছুর রহমান।

তিনি বলেন, বিষয়টি নিয়ে ২৫ জুলাই স্পিকার বরাবর চিঠি দেন মোখলেছুর রহমান। বিতর্কের বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠানোর অনুরোধ করেন। কিন্তু সেটি না হওয়ায় তিনি ওই চিঠি নিষ্পত্তিতে হাইকোর্টে রিট আবেদন করেছেন।

হাসান ইমাম খান টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য। এ আসনের সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকী হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করায় ২০১৪ সালে মন্ত্রিসভা থেকে অপসারিত হন ও দল থেকে বহিষ্কৃত হন। তিনি সংসদ থেকে পদত্যাগ করার পর উপনির্বাচনে হাসান ইমাম খান নির্বাচিত হন। পরে ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন পেয়ে দ্বিতীয়বারের মতো তিনি নির্বাচিত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest