সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সাতক্ষীরায় ১৫শ দরিদ্র কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ

আসাদুজ্জামান : সাতক্ষীরায় ১৫০০ দরিদ্র কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় চত্বরে উক্ত ধানের বীজ বিতরন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ড. এস.এম মফিজুল ইসলাম।

ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইমরান উল্লাহ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার ফার্ম ম্যানেজার অসীম কুমার বিশ^াসসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী গন।

প্রধান অতিথি বলেন, আধুনিক পদ্ধতিতে কিভাবে ব্রি ধান উৎপাদন করা যায় তার কলাকৌশল নিয়ে এ সময় বিস্তারিত কৃষকদের সাথে আলোচনা করা হয়। আলোচনা শেষে সেখানে ব্রি-২৮, ৫০, ৬৩, ৬৭, ৮১, ৮৪, ৮৬, ৮৮ সহ বিভিন্ন প্রজাতির বোরো ধানের বীজ ১৫০০ দরিদ্র কৃষকের মাঝে সর্বনি¤œ ১০ কেজি থেকে সর্বেচ্চ ২০ কেজি করে বিতরন করা হয়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : শীতকালে রোগপ্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের তুলনায় খানিকটা কমে যায়। এ কারণে এ সময় শরীরে ভিটামিন সি, ফাইবার ইত্যাদি প্রয়োজনীয় কিছু উপাদান জোগান দেওয়া জরুরি। সেজন্য শীতকালে বেশি করে টক জাতীয় ফল খাওয়া প্রয়োজন। টক ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে। এ সময়ে দৈনন্দিন খাদ্যতালিকায় যেসব টক ফল রাখতে পারেন-

কুল: ফাইটোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ কুল হজমের জন্য খুবই ভালো। কুলে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামসহ নানা প্রয়োজনীয় উপাদান থাকে।

কমলা: বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কমলা সর্দি-কাশি সারায়। এই ফল হজমশক্তিও বাড়ায়। কমলায় শরীরের জন্য উপকারী ভিটামিন সি ও ক্যালসিয়ামও পাওয়া যায়।

জলপাই: জলপাইতে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও সি থাকে। এ কারণে এই ফল বাতের ব্যথা, অ্যাজমা নিরাময়ে দারুণ কার্যকরী।

আমলকী: ভিটামিন সি সমৃদ্ধ আমলকী দাঁত, চুল, ত্বকের জন্য ভাল। রক্তাস্বল্পতা দূর করতেও আমলকী উপকারী।

পেয়ারা : আজকাল সারাবছরই পেয়ারা পাওয়া যায়। এই ফলে থাকা ভিটামিন এ ও বি কমপ্লেক্স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ফল চোখের জন্যও উপকারী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আদালতে পরীমণির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

বিনোদন সংবাদ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে চার্জ গঠনের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার সকাল সোয়া ১০টার দিকে আদালতে উপস্থিত হন পরীমণি। এ মামলার অপর দুই আসামি হলেন— আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।

গত ১২ অক্টোবর ঢাকার সিএমএম আদালত থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। পরদিন আদালত চার্জশিট গ্রহণের তারিখ ২৬ অক্টোবর ধার্য করেন।

ওই দিন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পরীমণিসহ অপর দুই আসামি। তবে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক চার্জশিট গ্রহণ করেননি। ১৫ নভেম্বর চার্জশিট গ্রহণের তারিখ ধার্য করেন আদালত।

গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরীমনির ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। পরদিন তিনি কারামুক্ত হন। গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখায় চার্জশিট জমা দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ নিয়ে এমসিসির মূল্যায়ন : দুর্নীতিসহ রেড জোনে রেকর্ড

২০ সূচকের ১৬ টিতেই লাল তালিকায় * এমসিএফ’র অনুদান সুদূরপরাহত, বারবার ব্যর্থ হচ্ছে ইআরডি

দেশের খবর : মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যায়নে এবার লাল তালিকায় রেকর্ড করেছে বাংলাদেশ। দেশটির ‘মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশনের’(এমসিসি) মূল্যায়নে দুর্নীতি নিয়ন্ত্রণসহ ২০ সূচকের মধ্যে ১৬টিতেই বাংলাদেশ রেড জোনে পড়েছে। গত ১৮ বছরের মধ্যে এই প্রথম এত বেশি লাল সূচকভুক্ত হলো দেশ। গ্রিন বা সবুজ জোনে রয়েছে মাত্র ৪টি সূচক। এবার নতুন করে অবনতি ঘটেছে চারটি সূচকে। আর উন্নতি ঘটেছে একটিতে। গত বছর ১৩টি সূচক ছিল রেড জোনে। প্রতিবছর ‘রেড’ এবং ‘গ্রিন’ রং দিয়ে সূচকের মান প্রকাশ করে এমসিসি। সম্প্রতি ২০২২ সালের জন্য বাংলাদেশের মূল্যায়ন প্রতিবেদনটি প্রকাশ করেছে মার্কিন এ সংস্থা (এমসিসি)।

লালসূচক বেশি পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডের (এমসিএফ) মোটা অঙ্কের অনুদান পাওয়া ফের অনিশ্চিত হয়ে পড়ল। স্কোর কার্ডের উন্নতির ভিত্তিতে সাধারণত কোনো দেশকে এই ফান্ডে যুক্ত করা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পক্ষ থেকে দীর্ঘ কয়েক বছর চেষ্টা করেও এই ফান্ডে যুক্ত হতে পারছে না বাংলাদেশ। এবারও হলো না। এটাকে ব্যর্থতা হিসাবেই দেখছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এবং আমেরিকা ও জাপান ইউং-এর প্রধান শাহরিয়ার কাদের সিদ্দিকী কোনো মন্তব্য করেননি। পরে কথা বলব বলে জানান। তবে ইআরডির অপর এক কর্মকর্তা বলেন, স্কোরের উন্নতি করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং। এমসিসি তৃতীয় পক্ষের মাধ্যমে এই মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করে। তারা আমাদের তথ্য খুব বেশি গ্রহণ করতে চায় না। ফলে এক্ষেত্রে উন্নতি করাটা প্রায় দুরূহ হয়ে পড়েছে।

প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, রেড জোনের সূচকগুলো হচ্ছে, কন্ট্রোল অব করাপশন (দুর্নীতি নিয়ন্ত্রণ), রাজনৈতিক অধিকার, সরকারের কার্যকারিতা, জমির অধিকার ও প্রাপ্যতা, নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকারিতা, বাণিজ্য নীতিমালা, ফ্রিডম অব ইনফরমেশন (তথ্যের স্বাধীনতা), অর্থনীতিতে নারী ও পুরুষের সমতা, স্বাস্থ্য খাতে সরকারি ব্যয়, প্রাথমিক শিক্ষায় সরকারি ব্যয় এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা সূচক। এছাড়া আরও রয়েছে বেসামরিক লোকের স্বাধীনতা, আইনের কার্যকারিতা, ঋণপ্রাপ্তির সহজলভ্যতা, ফিসক্যাল পলিসি (রাজস্বনীতি) এবং শিশু স্বাস্থ্য।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এই প্রতিবেদনে বাস্তব অবস্থার প্রতিফলন ঘটেছে। এটা অত্যন্ত উদ্বেগজনক। বারবার একই ধরনের প্রতিবেদন প্রকাশ হলেও দুর্নীতি প্রতিরোধে কার্যকর কিছুই হয়নি। সেজন্য এই সূচক থাকছে লাল তালিকায়। সরকার হয়তো একটা ব্যাখ্যা দেবে। কিন্তু এ রকম যেসব প্রতিবেদন প্রকাশ হচ্ছে সেগুলো অস্বীকার করার সুযোগ নেই। কেননা সুশাসন প্রতিষ্ঠা না হলে দুর্নীতি কমবে না। সরকারের উচিত এসব মূল্যায়ন আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা।

এমসিসির প্রতিবেদনে সবুজ তালিকায় থাকা সূচকগুলো হচ্ছে-মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, টিকা দেওয়ার হার, বিজনেস স্টার্ট আপ (ব্যবসা শুরুর)। এছাড়া গত বছর রেড জোনে থাকলেও এবার গ্রিন জোনে উঠে এসেছে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় অন্তর্ভুক্তির সূচকটি। ইআরডির সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম বলেন, অনেক বছর ধরে চেষ্টা করেও কোনো ফল হচ্ছে না। স্কোর উন্নতিতে ইআরডির তেমন কিছুই করার নেই। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিতে পারে। তবে বিষয়টি অনেকটাই রাজনৈতিক। অর্থনৈতিক অংশ কম আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা মহামারির কারণে শিশুস্বাস্থ্যসহ কিছু সূচক নতুন করে রেড জোনে আসতে পারে। কেননা করোনা মোকাবিলা করতে গিয়ে এগুলোতে বেশি নজর দেওয়া সম্ভব হয়নি।

সূত্র জানায়, ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সবচেয়ে বেশি সূচক রেড জোনভুক্ত হলো ২০২২ সালের প্রতিবেদনে। গত ১০ বছরের চিত্র হচ্ছে-২০২১ প্রতিবেদনে রেড জোনে ছিল ১৩টি সূচক। এছাড়া ২০২০ সালে ১২টি, ২০১৯ সালে ১১টি, ২০১৮ সালে ৭টি এবং ২০১৭ সালে ছিল ১০টি সূচক। এর আগে ২০১৬, ২০১৫ এবং ২০১৪ সালের প্রতিবেদনে ছিল ৯টি করে সূচক। ২০১৩ ও ২০১২ সালের প্রতিবেদনে রেড জোনে ছিল ১০টি করে সূচক।

সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, এটা দুর্ভাগ্যজনক। আমরা তো প্রতিনিয়তই দেখছি রাজনৈতিক স্বাধীনতা হরণ হচ্ছে। বিভিন্নভাবে রাজনৈতিক দমনপীড়ন চলছে। এরই প্রতিফলন ঘটেছে আন্তর্জাতিক মূল্যায়নে। এ ধরনের প্রতিবেদন সরকারকে জাগ্রত করার ক্ষেত্রে সহায়ক হবে।

ইআরডি সূত্র জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ড গঠন করে এবং এটি পরিচালনার জন্য ২০০৪ সালে প্রতিষ্ঠা করে মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (এমসিসি)। ফান্ড গঠনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা। এমসিএফ’র আওতায় স্টেট ডিপার্টমেন্ট দুটি কর্মসূচির মাধ্যমে নির্বাচিত দেশগুলোকে সহায়তা করে থাকে। এর একটি হচ্ছে থ্রেসহোল্ড কান্ট্রি বা কম অঙ্কের সহায়তার দেশ। এই প্রোগ্রামের আওতায় সাধারণত ১০ কোটি থেকে ৪০ কোটি মার্কিন ডলার পর্যন্ত অনুদান দেওয়া হয়ে থাকে। অন্যটি হচ্ছে কমপ্যাক্ট অর্থাৎ বড় অঙ্কের সহায়তা। এর আওতায় ৫০ কোটি মার্কিন ডলার থেকে বিভিন্ন অঙ্কের অনুদান দেওয়া হয়। এই ফান্ডের সঙ্গে উন্নয়নশীল দেশগুলোকে যুক্ত করতে প্রতিবছর বৈঠক করে মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (এমসিসি)। কোনো দেশকে মূল্যায়নের জন্য প্রথমদিকে ১৭টি নির্দেশক থাকলেও সর্বশেষ ২০১২ সালে নতুন নির্দেশকসহ মোট ২০টি নির্দেশক যুক্ত করা হয়। ওই বছরই প্রথমবারের মতো মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফর করেন। তখন ওই ফান্ডে অন্তর্ভুক্তির বিষয়ে তাকে অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে এ সংক্রান্ত এক বৈঠকে অংশ নিয়েছিল সরকারের প্রতিনিধিও। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিবছর বাংলাদেশের পার্টনারশিপ ডায়ালগ অনুষ্ঠিত হবে। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হয়েছিল। এর মধ্যে এমসিএফ’র বিষয়ে বাংলাদেশ থেকে টেকনিক্যাল টিম পাঠাতে বলেছিল। কিন্তু টেকনিক্যাল টিম পাঠানো হলেও চ্যালেঞ্জ ফান্ডে যুক্ত হওয়ার বিষয়টি আর এগোয়নি। সূত্র : যুগান্তর

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে প্রতিবন্ধী উন্নয়ন ও  পুনর্বাসন কমিটির সভা

কালিগঞ্জ প্রতিনিধি : “প্রতিবন্ধীরা সমাজর বোঝা নয়, সুযোগ পেলে তারাও এ দেশে সম্পদ” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে প্রতিবন্ধী উন্নয়ন ও পূনঃবাসন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভাড়াশিমলা ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন ও পূণঃবাসন কমিটির আয়োজনে রোববার বিকেলে মারকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আহবায়ক আব্দুল অহেদ আলীর সভাপতিত্বে ও গাজী হাফিজুর রহমানের পরিচালনায় সভা শুরুর পূর্বে সংহতি প্রকাশ করেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন ও স্বতন্ত্র আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান নাঈম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, চেয়ারমান প্রার্থী আফছার আলী গাজী ও আব্দুল কুদ্দুস সাহেব আলী, সাধারণ ওয়ার্ড সদস্য হাফিজুর রহমান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য আলেয়া খাতুন ও হালিমা খাতুন শিরিনা, ইউনিয়ন প্রতিবন্ধী কমিটির সহ-সভাপতি জাকির হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, আমরা নির্বাচিত হলে প্রতিবন্ধীদের সরকারি সুযোগ সুবিধাসহ সকল প্রকার সহযোগিতা করার চেষ্টা করবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে এসএসসি পরীক্ষার্থী শেখ হাসিবিস সাঈদী রাজা নামের এক শিক্ষার্থী আতœহত্যা করেছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার কুশুলিয়া গ্রামে এঘটনা ঘটে।

সে ঐ গ্রামের শেখ বাহাউদ্দিনের ছেলে। খবর পেয়ে রোববার সকালে উপ-পরিদর্শক হাসানুর রহমান ঘটনাস্থলে পৌছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ধর্মীয় বিধান মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। নিহত শিক্ষার্থীর মামা কাজী আসলাম বলেন,

এসএসসি পরীক্ষার পূর্বে ফিজার এফজেড মটরসাইকেল কিনে না দেওয়ায় বাবা ও মায়ের উপর অভিমান করে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। সে কুশুলিয়া কলেজিয়েট স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে, মামলা নং-৫৩। শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা ওয়াস এসোসিয়েশন’র একদরের মূল্য তালিকা উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : ১৪ নভেম্বর রবিবার পৌরসভায় ওয়াস ব্যবসায়ীদের নিয়ে সাতক্ষীরা ওয়াস এসোসিয়েশন কর্তৃক তৌফিক এন্টারপ্রাইজ এ একদরের মূল্য তালিকা উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ওয়াস এসোসিয়েশনের সভাপতি শেখ হাবিবুর রহিম রিন্টু, সাধারণ সম্পাদক সমিত ঘোষ, সহ সভাপতি ফরিদা খাতুন, কনজুমার গ্রুপ সদস্য মারিয়া সুলতানা। কেহ পিছে পড়ে রবে না এসডিজি’র এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌরসভার প্রান্তিক এলাকায় ওয়াস সুবিধা বাঞ্চিত এলাকার মানুষের মাঝে ওয়াস সেবা প্রদানের লক্ষে সাতক্ষীরা ওয়াস এসোসিয়েশন কাজ করে যাচ্ছে। এলাকার মানুষ ওয়াস সেবা ও পন্য কেন্দ্র হতে এক দরের পন্য ও সেবা গ্রহণ করতে পারবে। ওয়াস সেবা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠির মাঝে স্থায়িত্বশীল ও ন্যয়সঙ্গত ওয়াস সেবা প্রদানই এর লক্ষ্য।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার ও নন্দিতা রানী দত্ত। উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার কেরালকাতা ইউপিতে যুবদলের ফরম বিতরণ

কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ফরম প্রদান ও জমা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার কেরালকাতা ইউনিয়নের বিভিন্ন স্থানের জাতীয়তাবাদী যুবদলের কর্মী সমর্থকদের মধ্যে ফরম তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কেরালকাতা ইউনিয়নে টিম লিডার মেহেদী হাসান রাজু।

এছাড়া উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি,আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুবদলের সাবেক সভাপতি লিটিল,হাফিজুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest