সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

মদের প্রচারে ইলিয়েনা, নেটিজেনদের সমালোচনা

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ইলিয়েনা ডি ক্রুজ। বড় পর্দার পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। এবার মদের একটি ব্র্যান্ডের প্রচার করছেন এই নায়িকা।

সম্প্রতি ইলিয়েনা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, কিছু খাবার সামনে নিয়ে চেয়ারে বসে আছেন ইলিয়েনা। খাবারের পাশে রাখা একটি হুইস্কির বোতল। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেন, ‘টোকির সঙ্গে আমার এই যাত্রাকে ভালোবাসুন।’

ব্যাখ্যা করে ইলিয়েনা লিখেন, ‘‘টোকি’ একটি জাপানি শব্দ। এর অর্থ সময়। নতুন জাপানের সঙ্গে জাপানের ঐতিহ্যগত আত্মার সেতুবন্ধন। এটি জাপানের সবচেয়ে আইকনিক ব্র্যান্ড। এক গ্লাস টোকি হুইস্কির সঙ্গে ছুটি উদযাপন করছি।’’

এ পোস্টের পর ইলিয়েনার রূপের প্রশংসা করছেন অনেকে। তবে নেটিজেনদের একাংশ তার প্রচারের বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেননি। বরং কটাক্ষ করে মন্তব্য করছেন। সলিম নামে একজন লিখেছেন, ‘তোমার লজ্জা নেই।’ অনেকে আবার মদের ক্ষতিকর দিক তুলে ধরেও মন্তব্য করেছেন।

দক্ষিণী সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও বলিউডের সিনেমা নিয়ে অধিক ব্যস্ত ইলিয়েনা। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য বিগ বুল’। এতে আরো অভিনয় করেন অভিষেক বচ্চন। গত ৮ এপ্রিল ডিজনি হটস্টারে মুক্তি পায় সিনেমাটি। বর্তমানে তার হাতে বলিউডের আরো দুটি সিনেমার কাজ রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশি নিরাপত্তায় টাঙ্গাইল ছেড়েছেন রেজা কিবরিয়া ও ভিপি নুর

রাজনীতির খবর : পুলিশি নিরাপত্তায় টাঙ্গাইল ছেড়েছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর।

মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে এসে হামলার ঘটনার পৌনে ৩ ঘণ্টা পর বুধবার (১৬ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে তারা সফরসঙ্গী ও দলীয় নেতাকর্মী নিয়ে বের হন।

এর আগে ডা. জাফরুল্লাহ মাজারে পুষ্পস্তবক অর্পণ করে ভিপি নুরের সঙ্গে দেখা করতে এসে একত্রে পুলিশ ফাঁড়ি থেকে বের হন। পরে যাওয়ার পথে টাঙ্গাইল সদর থানায় পুলিশি হেফাজতে থাকা ড. রেজা কিবরিয়াকে নিয়ে তারা ঢাকার দিকে রওনা হন।

এদিকে হামলার ঘটনায় মাজার ও বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নুরুল হক নুর বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা জানাতে আসি। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়।

এসময় সহযোদ্ধারা আমাকে নিরাপত্তা দিয়ে মাজারের পাশে থাকা একটি পুলিশ ভ্যানে তোলেন। এরপরও মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

এক পর্যায়ে নিরাপত্তার স্বার্থে পুলিশ আমাদের সেখান থেকে টাঙ্গাইলের কাগমারি পুলিশ ফাঁড়িতে হেফাজতে নন। অন্যদিকে ড. রেজা কিবরিয়াকে টাঙ্গাইল সদর থানায় নেওয়া হয়। হামলার ঘটনায় আমাদের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবির পাল বলেন, ড. রেজা ও ভিপি নুর সরকার-প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শ্লোগান দিচ্ছিলেন। এসময় ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিবাদ করায় তারা আমাদের ওপর হামলা করে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরোয়ার হোসেন জানান, গণঅধিকার পরিষদের নেতারা মওলানা ভাসানীর মাজারে কাছাকাছি পৌঁছার পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে দুপুরে মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর। এসময় দফায় দফায় তাদের ওপর হামলা চালানো হয়। অপরদিকে ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি ভিপি নুরের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে দুই ছাত্রীকে রাতভর নির্যাতন

শিক্ষাঙ্গন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের এক ছাত্রী ও তার সহপাঠীকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে একই হলের বেশ কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীর কাছে লিখিত অভিযোগ তুলেছেন রোকেয়া হলের প্রথম বর্ষের এক ছাত্রী।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের জুলি মারমা, তৃতীয় বর্ষের নাসরিন জাহান খুশি, মার্কেটিং বিভাগের জান্নাত নিপো ও রিনাকি চাকমা, দর্শন বিভাগের পূজা দাস। এরা সবাই তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

অন্যদিকে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী হলেন- ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আয়েশা আক্তার রিজু। তিনি বলেন, মঙ্গলবার রাত দশটার দিকে পাশের (৩) নম্বর রুমের আপুরা (জুলি, নাসরিন) আমার রুমে (৪) আসেন। আমার রুমটি ছাত্রলীগ নেত্রী মাসুমা ইয়াসমিনের।

আয়েশা আক্তার জানান, আমার রুমের আপুদের (নিপো, রিনাকি ও পূজা) সাথে আঞ্চলিক ভাষায় গল্প করছিল। আমি বিনয়ের সাথে জুলি আপুকে বললাম, ‘আপু আমি ভাত খাই।’ আপনার ভাষায় এটার আঞ্চলিক রূপ কি। এ সময় তিনি (জুলি) রাগান্বিত হয়ে বললেন, তুই আমাকে জিজ্ঞেস করিস তোর সাহস তো কম না তোকে র‌্যাগ দিতে হবে।

এরপর নাসরিন বলল, শুধু ওকে নয় এই ফ্লোরের প্রত্যেকটাকে র‌্যাগ দিতে হবে।

রিজু আরো বলেন, জুলি আপু, নিপো আপুকে পাঠিয়ে অন্য রুমের আমার এক সহপাঠীকে নিয়ে আসেন।

আমি আইনগতভাবে হলে উঠেছি এই কথা বলায় জুলি আপু বলেন, আবার কীসের প্রশাসন? আমরা থাকতে দিচ্ছি বলেই থাকতে পারিস। তোরা দুই মিনিট ভেবে নে তোরা কি করবি। তোদের আজকে নাচাবো।

তিনি নিপু আপুকে বললেন, এই খারাপ একটা গান ছাড়। তোদের আজ খারাপ গানে নাচাবো। পেছন থেকে আপু বলছিলেন, র‌্যাগ দে, র‍্যাগ দে, চিল হবে চিল।’

কাঁদতে কাঁদতে রিজু বলেন, গত মাসের (অক্টোবর) ২৫ তারিখে আমার মায়ের মৃত্যুর পর বাবা মারা যান। আমি সেই কষ্ট এখনো কাটিয়ে উঠতে পারিনি। তার উপরে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। তারপরও তাদের এই পাশবিক নির্যাতন চলে রাত একটা পর্যন্ত। এরপর আমি ও আমার সহপাঠীকে অনেক সময় ধরে নাচতে বাধ্য করে। র‌্যাগ শেষে জুলি ও খুশি বলেন, ম্যামকে বলবি? ম্যামকে বলে কোন লাভ নাই। আমাদের কিছুই হবে না।

এই বিষয়ে জানতে চাইলে রোকেয়া হলের প্রোভোস্ট জিনাত হুদা বলেন, আমি এই বিষয়ে কিছু জানি না। একটু আগে শুনেছি। আমি জানার আগেই তো আপনারা জানেন। আমি ওদেরকে নিয়ে বসেছি।

অভিযোগের বিষয় জানতে অভিযুক্ত জুলি, খুশি, নিপো, রিনাকি ও পূজার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

লিখিত অভিযোগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর গোলাম রাব্বানী বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি যাচাই-বাছাইয়ের পর হল প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। হল প্রশাসন তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আয়োজনে নজরুল ইসলামের জন্মদিন পালন

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলামের ৭০ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের নিজস্ব বাসভবনে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ সাতক্ষীরার জননন্দিত এ নেতার শুভেচ্ছা জানান এবং কেক কেটে জন্মদিন পালন করেন।

উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, সদর উপজেল আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি, পৌর শাখার সভাপতি শেখ নুরুল হক, মাকছুদ খান, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আসিফ শাহবাজ, সাবেক ছাত্রনেতা বশির আহমেদ, আবির হোসেন অভি প্রমুখ। এসময় সাতক্ষীরাবাসীর প্রিয় এ নেতার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধান শিক্ষকদের সাথে সদর উপজেলা শিক্ষক সমিতির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের সাথে নবনির্বাচিত সদর উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: আব্দুল্ল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আবু তাহের, আ: মালেক গাজী, সাহাজান আলী,হাবিবুর রহমান, তৈমুর রহমান, শাহাজান সিরাজ, আফজালুর রহমান, হাসানুজ্জামান, আব্দুর রকিব, নাজমুন নাহার, আব্দুল করিম, নজিবুল্লাহ, মাখন লাল বিশ^াস, আবু হাসান, আব্দুল্লাহ, সিদ্দিকুর রহমান, ইজাজ উদ্দীনসহ সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তাদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সরকারি নিয়ম মেনে স্কুল পরিচালনার বিষয়সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কমিউনিটি স্যোশাল ল্যাবের ৭ম ডায়ালগ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের ইটাগাছায় কমিউনিটি স্যোশাল ল্যাবের ৭ম ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের ইটাগাছা পূর্বপাড়া এলাকায় জি আই জেডের কারিগরি সহায়তায় ইউএম আই এমসিসি /ইউএমএমএল প্রকল্পের আওতায় ইটাগাছাপূর্ব পাড়া স্বেচ্ছাসেবক দল এবং সিডিসির উদ্দ্যোগে কারিতাস কর্তৃক কমিউনিটি স্যোশাল ল্যাবের ৭ম ডায়ালগে সভাপতিত্ব করেন পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সেবাস্টিয়ান রোজারিও। আমন্ত্রিত অতিথি ছিলেন, জার্মান ভিত্তিক উন্নয়ন সংগঠন জি.আই.জেড এবং কারিতাস এর উন্নয়ন পরামর্শক মিস এরিকা ডিভোরাকোভা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কারিতাস খুলনা আঞ্চলিক অফিসের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি কর্মকর্তা মি. তাপস সরকার। ডায়ালগে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান, শহর সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, কারিতাস খুলনার সিনিয়র হিসাব রক্ষক বিনয় কৃষ্ণ সমাদ্দার, কারিতাস খুলনা অঞ্চলের মাঠ কর্মকর্তা প্রতাপ সেন, ফেসিলিটেটর সোহাগ নাগ, জিআইজেড ও ইউএমআইএম সিসি এর এডভাইজার রতন মানিক সরকার, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর ফিল্ড কো-অর্ডিনেটর মো: হাসান আলী, সমাজকর্মী ফাতেমা খাতুন প্রমুখ।
উল্লেখ্য জিআইজেড এর কারিগরী সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনিক ডেভেলপমেন্ট ও কোপারেশন (বিএমজেড) এর অর্থায়নে সাতক্ষীরা পৌরসভা ও সমাজসেবা অফিসের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা পৌরসভার নির্বাচিত বস্তিসমূহে বসবাসরত জলবায়ু অভিবাসী ও দরিদ্র পরিবার সমূহের জীবনমান উন্নয়নে টেকসই ও স্বায়ীত্বশীল জীবিকায়নে ইউএমআইএমসিসি/ ইউএমএমএল প্রকল্পবহুমূখী এপ্রোচে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, কমিউনিটি ফ্যাসিলেটেটর অর্চনা মল্লিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ভাংচুর করে লুট, আহত-৩

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে  দোকানে হামলা চালিয়ে দোকান ভাংচুর করে নগদ অর্থ লুট ও মালামাল নষ্ট করার অভিযোগ উঠেছে। এই হামলায় ওই সংখ্যালঘু পরিবারের ৩জন আহত হয়েছে। এর মধ্যে দুজন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিসাধীন আছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের দক্ষিণ ফিংড়ি দাশ পাড়া পূজা মন্ডপ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে আহত হন রমেশ দাশ ও উৎপাল দাশ নামের দুই ভাই এবং তাদের বাবা সত্যচরণ দাশ।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রমেশ দাশ জানান, গত ১১ই নভেম্বর অনুষ্ঠিত হওয়া ১৪নং ফিংড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ফুটবল প্রতীকে প্রতিদ্ব›দ্বীতাকারী ইউপি সদস্য প্রার্থী খান আবদুল হামিদের সমর্থক হিসেবে কাজ করেন এতে ক্ষিপ্ত হন আরেক সদস্য প্রার্থী মনিরুল সানার সমর্থক দক্ষিণ ফিংড়ি দাশপাড়া এলাকার মৃত ভ‚ধর দাশের ছেলে নির্মল দাশ ননী।

নির্বাচনকালীন সেই ক্ষোভ থেকে গত মঙ্গলবার (১৬ নভেম্বর) দক্ষিণ ফিংড়ি দাশপাড়া পূজামণ্ডপ সংলগ্ন ভ্রাম্যমাণ মিষ্টি ও ভাজার দোকানে এসে নির্বাচনে তার প্রতিপক্ষকে সমর্থন করার কথা উল্লেখ করে গোলোযোগ শুরু করে। গোলোযোগের এক পর্যায়ে রমেশ দাশের বাবা সত্যচরণ দাশকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নির্মল দাশ। পরে ফোন করে তার বোনের দুই ছেলে ঠাকুর দাশ ও নয়ন দাশসহ অজ্ঞাত আরও ৮/১০জনকে ডেকে তাদেরকে সাথে নিয়ে রমেশ দাসের দোকানে হামলা চালিয়ে নগদ ১৩হাজার টাকা লুট এবং দোকানের প্রায় ৩৫হাজার টাকার মালামাল নষ্ট করে নির্মল বাহিনী। তাদেরকে বাঁধা দিলে তারা রমেশ দাশকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার গলা, মুখ ও পায়ে রক্তাক্ত জখমসহ শীররের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ছোট ভাই উৎপল দাশকেও মারধোর করে নির্মল দাশ গংরা।

এ হামলার পর আহত অবস্থায় রমেশ দাশ ও উৎপল দাশকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

হামলার প্রসঙ্গে জানতে অভিযুক্ত নয়ন দাশের মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নাম্বার বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফিংড়ি ইউনিয়ন পরিষদের ০৫নং ওয়ার্ডের সদস্য খান আবদুল হামিদ ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, নির্বাচনে আমাকে সমর্থন করাকে কেন্দ্র নির্মল দাশ ননী রমেশ দাশের দোকান ভাংচুর করেছে। আমি ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুজন সাতক্ষীরা পৌরশাখার নব নির্বাচিত কমিটির পরিচিত ও আলোচনাসভা

প্রেস বিজ্ঞপ্তি :
সচেতন সংস্কৃতি ও সোচ্ছার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবচ এই শ্লোগানকে সামনে নিয়ে সাতক্ষীরায় সুজন- সুশাসনের জন্য নাগরিক সাতক্ষীরা পৌরশাখার নব নির্বাচিত কমিটির পরিচিত ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল বিকাল সাড়ে ৩টায় সুজন পৌর শাখার আয়োজনে সাতক্ষীরা শহরের মেহেদীবাগ আরা সংস্থার সম্মেলন কক্ষে সুজন পৌর কমিটির সভাপতি এম ঈদুজ্জামানের সভাপতিত্বে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন, সুজন এর জেলা সভাপতি অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন, দুদক সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক, জেলা সুজনের সাংগঠনিক সম্পাদক এড. এবিএম সেলিম, উদিচি সাতক্ষীরা জেলা সভাপতি সিদ্দিকুর রহমান, সুজন সাতক্ষীরা জেলার যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা সুজনের সভাপতি লিলি জেসমিন প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন, সুজন সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক মো: আশরাফুর রহমান।

নব নির্বাচিত পৌর কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি শেখ হারুন, আলহাজ্ব মো: সিরাজুল ইসলাম, এড.মিজানুর রহমান বাপ্পি, যুগ্ম সম্পাদক মোস্তফা আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ডা: জি এম মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক বাবলুর রহমান, কোষাধ্যক্ষ মনোরঞ্জন মন্ডল, দপ্তর সম্পাদক জহুরুল

ইসলাম,নির্বাহী সদস্য আব্দুস সোবহান, রেদওয়ান, এড. রফিকুল ইসলাম খোকন, নাজমুল হাসান, আব্দুস সেলিম, জাফর উল্লাহ, মীর তুহিন হাসান, এড.ফারহানা ইয়াসমিন রতœা।

অনুষ্ঠানের শুরুতে জেলা কমিটির নব নির্বাচিত পৌর কমিটির নেতৃত্বকে ফুলে দিয়ে বরণ করেন। এছাড়া পৌর কমিটিও সাতক্ষীরা জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest