নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম এঁর ৭০তম জন্মদিন উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর)দুপুরে জেলা পরিষদের কনফারেন্স রুমে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আল ফেরদাউস আলফা, মো. ওবায়দুর রহমান লাল্টু, মো. মতিয়ার রহমান, মো. আব্দুল হাকিম, মীর জাকির হোসেন, মাহফুজা সুলতানা রুবি, রোকেয়া মোসলেম উদ্দিন, মো. মহিতুর রহমান, শিল্পী রানী মহলদার, রোজিনা পারভীন, মাকসুদুর রহমান মুকুল, মনিরুল ইসলাম, এস এম দেলোয়ার হোসেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আসিফ এহসান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ।
এসময় জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলামের হাতে। উপস্থিত সকলের ফুল ও ভালবাসায় সিক্ত হলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম। এসময় ৩৮তম বিসিএস ক্যাডারে সরকারি চাকুরীতে সদ্য যোগদান করা কর্মকর্তাবৃন্দ, জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো :
দেবহাটার সাপমারা খালের উপর নির্মিত পারুলিয়া ফুটবল মাঠ সংলগ্ন সংযোগ সেতুটি ভাঙনের মুখে পড়ে কয়েক মাস আগে। অপরিকল্পিত ভাবে সাপমারা খাল পুনখননে বিভিন্ন পয়েন্টের সংযোগ সেতুগুলো ঝুঁকির মধ্যে পড়ে। যার মধ্যে অন্যতম পারুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন খেজুরবাড়িয়া সংযোগ সেতু।
গত বর্ষার মৌসুমে প্রবল বর্ষণে সেতুর পাশের মাটি সরে যাওয়ায় আরও বেশি হুমকির মুখে পড়ে যোগাযোগ ব্যবস্থা। বিষয়টি কতৃর্পক্ষের নজরে আসায় উপজেলা পরিষদ থেকে প্রকল্প নিয়ে ভাঙন রোধে পাইলিংয়ের কাজ হাতে নেওয়া হয়। এ কাজের জন্য ১ লক্ষ ৯৮ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়। পরে উপজেলা পরিষদের এই অর্থ স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হয়। কিন্তু সে সময়ের বরাদ্ধ দিয়ে শুধু মাত্র পাইলিংয়ের কাজ শেষ করা হয়। কিন্তু মাটি ভরাট না দেওয়ায় পরবর্তীতে সেতুর উভয় রাস্তায় ধ্বংস নামতে থাকে। যা বর্তমানে সেতুটি মরন ফাঁদের রূপ নিয়েছে।
অপরদিকে তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের নির্দেশনায় উপজেলা এলজিইডি’র সার্বিক তত্ত্বাবধানে উপজেলা ঠিকাদার সংগঠনের সভাপতি শেখ মারুফ হোসেনের মাধ্যমে পারুলিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে সাপমারা খালের উপর সেতু কাজ শুরু হয়। পরে গত ২৫ আগষ্ট এ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার সহ সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে আরো জানা যায়, ১৯৯৭ সালে ১৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা ব্যায়ে নির্মিত হয় সেতুটি। এরপর থেকে দীর্ঘ কয়েক যুগের পর বর্তমানে সেতুটি ব্যবহারের অনুপযোগী হতে চলেছে। এমনকি পায়ে হেটে চলাও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ঝুঁকি নিয়ে পারাপার হতে গিয়ে প্রতিদিন কেউ না কেউ পড়ে আহত হচ্ছেন। এই জনবহুল সেতু দিয়ে স্থানীয়রা বাজার, ব্যাংক, জরুরী কাজ সহ কর্মস্থলে যান। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পারাপার হতে হয়। সেতুটি ব্যবহার অনুপযোগী হওয়ায় অনেকে দীর্ঘপথ ঘুরে যাচ্ছেন গোন্তব্যে। এতে তাদের ভোগান্তি বেড়ে চলেছে।
সাধারণ মানুষ বলছে, সেতুটি গত বছর থেকে ভাঙনের কবলে। খাল খননের প্রভাবে সেতুর দুপাশে মাটি সরে গিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকাবাসী আরো জানান, সাপমারা মৃত খালটি গত অর্থবছরে সরকারের খাল খনন কর্মসূচির আওতায় পানি উন্নয়ন বোর্ডের অধীন ১৯ কোটি টাকা ব্যয়ে খনন করে পুনর্জীবিত করা হয়েছিল। কিন্তু তাতে খুব বেশি লাভবান হয়নি স্থানীয়রা। উল্টো সংযোগ সেতুগুলো ভেঙে পড়েছে। এতে আমাদের ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে।
উপজেলা ঠিকাদার সংগঠনের সভাপতি শেখ মারুফ হোসেন জানান, বরাদ্ধ অনুযায়ী সাপমারা খালের উপর পারুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সংযোগ সেতুটির পাইলিংয়ের কাজটি বাস্তবায়ন শেষে আমি ব্যক্তিগত ভাবে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার কে জিও ব্যাগ দিয়ে মাটি ভরাটের অনুরোধ জানাই। কেননা জিও ব্যাগ দিয়ে মাটি ভরাট না দেওয়া হলে সেতু ভাঙন রক্ষা সম্ভব না। কিন্তু কাজ শেষ হওয়ার দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার ফলে সেতুর দুপাশে ভাঙনের সৃষ্টি হয়েছে শুনেছি।
পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে জানানো হলেও কোন সমাধান পাওয়া যায়নি। এমনকি উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি তুলে ধরা হলেও সমাধান হয়নি। আমরা চাই সেতুটি দ্রুত চলাচলের উপযোগী করা হোক।
এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, খেঁজুরবাড়িয়া সেতুটি দিয়ে চলাচলের ব্যবস্থা করতে আজকেই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। আগামী দুএকদিনের মধ্যে কাজ শুরুর আশ্বাস দেন তিনি।
খেলার খবর : নিজেরা জিতে গেলে আর তাকাতে হতো না অন্যের দিকে। কিন্তু ব্রাজিলের বিপক্ষে জিততে পারেনি কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। ফলে তাকিয়ে থাকতে হয়েছিল চিলি-ইকুয়েডর ম্যাচের দিকে।
গোলশূন্য অবস্থায় অমীমাংসিত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ঘণ্টাখানেকের মধ্যে শেষ হয়েছে চিলি-ইকুয়েডর ম্যাচ। যেখানে চিলিকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার কাজ সহজ করেছে ইকুয়েডর।
এই ম্যাচে চিলির পরাজয়ে লাতিন অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। এর আগে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল ব্রাজিল।
লাতিন অঞ্চলের বাছাইয়ে ১৩ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে ব্রাজিল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। দুই দলই অপরাজিত রয়েছে বিশ্বকাপ বাছাইয়ে।
অন্য দলগুলো খেলেছে একটি করে বেশি ম্যাচ। ইকুয়েডর ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। সমান ১৭ পয়েন্ট করে রয়েছে কলম্বিয়া ও পেরুর।
ইকুয়েডরের কাছে হেরে যাওয়া চিলির ঝুলিতে রয়েছে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট, অবস্থান ছয় নম্বরে। তাদের সামনেও রয়েছে বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ।
কাতার বিশ্বকাপের জন্য চলতি বাছাইপর্বে লাতিন অঞ্চল থেকে সরাসরি টিকিট পাবে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল। টেবিলের পাঁচ নম্বরে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ। সব দলই পাবে সমান ১৮টি করে ম্যাচ।
অনলাইন ডেস্ক : বলিউডের অকালপ্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারের পাঁচ সদস্য সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে বিহারের লাখিসারাইতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা।
দুর্ঘটনায় প্রয়াতদের মধ্যে একজন সুশান্তের বড় বোনের স্বামী। এ ছাড়াও এই অভিনেতার দুই ভাগ্নের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় লালজিত সিং, নেমানি সিং ওরফে অমিত শংকর, রামচন্দ্র সিং এবং মগিনা দেবী, অনীতা দেবীর নাম রয়েছে।
ভয়ঙ্কর এই দুর্ঘটনায় সুশান্তের পরিবারের পাঁচ সদস্য ছাড়াও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালকের, গুরুতর আহত আরো চারজন। দুর্ঘটনায় প্রাণ হারানো ছয়জনের দেহ ময়নাতদন্তের জন্য লখিসারাইয়ের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহতদের পাটনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হলসি থানা এলাকায় একটি ট্রাক এবং একটি সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। সুমো গাড়িটিতে ছিলেন সুশান্তের পরিবারের সদস্যরা। মৃতদের সবাই পরিবারের এক সদস্যের শেষকৃত্যে যোগ দিতে পাটনা গিয়েছিলেন। সেখান থেকে জামুইখেরা ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোরবেলায় গাড়ির গতি অনিয়ন্ত্রিত ছিলো, পাশাপাশি কুয়াশা থাকায় কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় দুর্ঘটনা।
দেশের খবর : সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী দুদিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৫ থেকে ১০ কিমি।
সম্পর্কিত খবর
তবে আন্দামান সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত নিম্নচাপে পরিণত হতে পারে। এ কারণ পরে বৃষ্টি দেখা দিতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে।
আহম্মাদ উল্যাহ বাচ্চু :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেহ যদি সুষ্ঠু পরিবেশ বিঘিœত করার চেষ্টা করে তাদের আইনের আওতায় আনা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল বলেছেন, স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নিবাচনে প্রতিযোগিতা থাকবে কিন্তু সেটি হতে হবে পরিচ্ছন্ন, মারামারি এবং বিশঙ্খলা মুক্ত। জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল পক্ষ চায় একটি সুষ্ঠু নির্বাচন। সরকারেরও কঠোর নির্দেশনা রয়েছে নিরপেক্ষ নির্বাচন করার। অতএব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরণের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে আমরা রেফারির ভূমিকায় রয়েছি। প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগনের ভোটে নির্বাচিত হওয়ার মর্যাদা অনেক বেশি অতএব আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনী পরিবেশ নষ্ট করবেন না। নিজে অপকর্ম করে অন্যের উপর দায় চাপানোর চেষ্টা করবেন না। আইন সবার জন্য সমান, নির্বাচনে যদি কেউ পেশি শক্তি ব্যবহার করার চেষ্টা করেন তাহলে তা কঠোর ভাবে প্রতিহত করা হবে। নির্বাচনে নিরাপত্তার কোন ঘাটতি থাকবে না উল্লেখ করে তিনি বলেন, সবাই আচারণ বিধি মেনে প্রচার প্রচারনা করুন, প্রশ্ন বিদ্ধ হয় কেউ এমন কিছু করবেন না। নির্বাচনে ভিন্ন কিছু করার সুযোগ থাকবেনা এবং কেউ যদি এধরণের চিন্তা করে থাকেন তাহলে তা মাথা থেকে ঝেড়ে ফেলার পরামর্শ দেন তিনি।
সকলের সহযোগিতায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস আয়োজিত প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা ও আচরণ-বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন। শুরুতে আচরণ-বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার অনুজ গাইন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু পরিচালনায় সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা,
সিনিয়র মৎস্য কর্মকর্তা ও রিটানিং অফিসার শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ও রিটানিং অফিসার আব্দুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা ও রিটানিং অফিসার ইকবাল আহমেদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ও রিটানিং অফিসার ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার আবুল কালাম আজাদ। সভায় উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য প্রার্থীরা উপস্তিত ছিলেন।
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে আনসার সদস্যদের সঙ্গে ব্রিফিং…
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…