সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

আগামিকাল সকালে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি

খেলার খবর : কোপা আমেরিকার ফাইনালের পর গত সেপ্টেম্বরে ফের মুখোমুখি লড়াইয়ে নেমেছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচের পাঁচ মিনিট খেলাও হয়েছিল। কিন্তু স্বাগতিক দেশ ব্রাজিলের স্বাস্থ্য অধিদপ্তরের বাধায় সেই ম্যাচ আর শেষ করা সম্ভব হয়নি। এখনও স্থগিত হয়ে আছে ম্যাচটি।

সেই ম্যাচের ভাগ্যে কী আছে তা ঠিক করবে লাতিন আমেরিকান ফুটবলীয় সংস্থা কনমেবল ও আন্তর্জাতিক ফুটবলীয় সংস্থা ফিফা। তবে তার আগে পূর্ব নির্ধারিত আরেক ম্যাচে লড়তে দেখা যাবে ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলকে।

বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে ব্রাজিলকে নিজেদের মাঠে স্বাগত জানাবে আর্জেন্টিনা। কাগজে-কলমে এটি ফিরতি ম্যাচ হলেও, আগের ম্যাচ স্থগিত হয়ে থাকায় এটিই মূলত বাছাইপর্বে দুই দলের প্রথম ম্যাচ। স্থগিত ম্যাচটি হয়তো নতুন বছরের আগে আলোর মুখ দেখবে না।

বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ৫টায় আর্জেন্টিনার সান জুয়ান ডেল ভিসেন্তেনারিওতে হবে সুপার ক্লাসিকো ম্যাচটি। যেখানে ব্রাজিল নামবে কোপার ফাইনালে হারের প্রতিশোধ নিতে আর আর্জেন্টিনার লক্ষ্য থাকবে বিশ্বকাপ টিকিটের দিকে আরও এক পা দেওয়ার।

এরই মধ্যে লাতিন অঞ্চলের বাছাইপর্ব থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। খুব একটা পিছিয়ে নেই আর্জেন্টিনাও। এখন পর্যন্ত খেলা ১৩ ম্যাচে ব্রাজিলের সংগ্রহ ৩৪ পয়েন্ট। সমান ম্যাচে আর্জেন্টিনার ঝুলিতে রয়েছে ২৮ পয়েন্ট।

বুধবারের ম্যাচটিতে আর্জেন্টিনা জিতলে তাদের পয়েন্ট হয়ে যাবে ৩১ এবং প্রায় নিশ্চিতই হয়ে যাবে কাতার বিশ্বকাপের টিকিট। একই দিন হতে যাওয়া অন্য ম্যাচগুলোতে কলম্বিয়া ও উরুগুয়ে পয়েন্ট খোয়ালে বুধবারই ২০২২ সালের বিশ্বকাপের টিকিট পেয়ে যাবেন লিওনেল মেসিরা।

অতীত পরিসংখ্যান অবশ্য কথা বলছে ব্রাজিলের পক্ষে। দুই দলের মুখোমুখি দ্বৈরথে এখন পর্যন্ত ব্রাজিলের জয় ৪৬ ম্যাচে আর ড্র হয়েছে ২৫টি। অন্যদিকে আর্জেন্টিনা জিতেছে ৪১ ম্যাচ। তবে শেষ পাঁচ ম্যাচের মধ্যে আবার আর্জেন্টিনার জয় তিনটিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট : মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরার জামায়াত নেতা সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডল ও নবজীবন এনজিওর সাবেক নির্বাহী পরিচালক খান রোকনুজ্জামানের মামলার রায় হবে যে কোনো দিন। গত বৃহস্পতিবার এ মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষায় রাখেন। রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। খালেক মণ্ডলের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার। আর পলাতক আসামি খান রোকনুজ্জামানের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী গাজী এমএইচ তামিম।

প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বলেন, মামলাটি ২০১৫ সালের। পরে ২০১৮ সালের ৫ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। চার আসামির মধ্যে আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কা খান নামের দুই আসামি বিচারাধীন অবস্থায় মারা যান। বাকি দুই আসামির মধ্যে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাতক্ষীরা সদর আসনের সাবেক এমপি আব্দুল খালেক মণ্ডলকে তদন্তের সময়ই গ্রেফতার করা হয়। আর খান রোকনুজ্জামান এখনো পলাতক।

মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরা এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, আটকে রেখে নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। চূড়ান্ত যুক্তিতর্কে প্রসিকিউশন দুই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কথাসাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই

দেশের খবর : প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই। আজ সোমবার রাত সোয়া ৯টার দিকে রাজশাহীর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক নাট্যজন মলয় ভৌমিক এ খবর নিশ্চিত করেছেন।

বরেণ্য এই শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকে।

এর আগে গত ২১ আগস্ট ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হাসান আজিজুল হককে ভর্তি করা হয়। সেখানে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের অধীনে চিকিৎসা নেন তিনি।

বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও আগে থেকেই হাসান আজিজুল হকের হার্টে সমস্যা ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন।

হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এ বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত একনাগাড়ে ৩১ বছর অধ্যাপনা করেন।

সাহিত্যে অবদানের জন্য হাসান আজিজুল হক ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে। ২০১৯ সালে তাঁকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পারুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক

দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠাক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় পারুলিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড মল্লিক পাড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফফার মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনি)।

আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ—সভাপতি মোসলেউদ্দীন মুকুল, নৌকা প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান (মিন্নুর) প্রমুখ।

এসময় ২৮ নভেম্বর নৌকা প্রতিকে ভোট দেওয়ার অনুরোধ জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে দূর্যোগ ঝুকি-হ্রাস পূর্বাভাস ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে দূর্যোগ ঝুকিহ্রাস, পূর্বাভাস, প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় কুশুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইউএসএআইডি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্ট কার্যক্রম বাংলাদেশের দূর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপি কর্মশালার উদ্বোধন করেন উপজেলা দূযোর্গ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।

প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর বিপ্লব তফাদার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমন্বয়কারী অজিত। প্রশিক্ষণে ইউনিয়ন, ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, ক্লাব প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও জনপ্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে রবি/২০২১-২২ অর্থ বছরে গম-ভুট্রা, সরিষা ও খেসারীর ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। আলোচনা সভার শুরুতে কৃষি বিষয়ে সার্বিক দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন,

কৃষক সুশান্ত কুমার। আলোচনা সভা শেষে একজন কৃষককে গোম বীজ ২০ কেজী, ডিএপি সারে ১০, এমওপি সার ১০। ভুট্রা ২ কেজী, ডিএপি সার ২০, এমওপি সার ১০ কেজী। সরিষা বীজ ১ কেজী, এমওপি ১০ কেজী। খেষারী বীজ ৮ কেজী, ডিএপি সার ১০ কেজী, এমওপি সার ৫ কেজী বিনামূল্যে প্রনোদনা উপকরণ প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে জলমহল নীতিমালার অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন ও স্মারকলিপি

কালিগঞ্জ প্রতিনিধি : “জল যার জলা তার, শেখ হাসিনার অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে জলমহল নীতিমালা অনুযায়ি প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। জাতীয় মৎস্যজীবী সমিতি ও গণ-উন্নয়ন ফেডারেশনের আয়োজনে এবং উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্পের সহযোগিতায় সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে রাস্তার উপর ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পলিত হয়।

পরে উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। উপজেলার ক্ষুদ্র জাতীয় মৎস্য জীবি সমিতি উপজেলা শাখার সভাপতি সুকুমার দাশ বাচ্চু‘র পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাতক্ষীরা জেলা জাতীয় মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোল্লা রফিকুল ইসলাম, উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জাতীয় ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, উত্তরণ কালিগঞ্জ অফিসের ম্যানেজার আলমগীর কবির, অপ্রতিরোধ্য প্রকল্পের সহ-সমন্বয়কারী বিলকিস খাতুন প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের কাছে জলমহল নীতিমালা ২০০৯ অনুসারে প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নিকাহ রেজিস্ট্রারদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলার নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধনগনের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করণের লক্ষ্যে অভ্যন্তরীণ কর্মশালা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে জেলা রেজিস্ট্রার অফিস সম্মেলন কক্ষে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মো. আব্দুল হাফিজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে এম. শফিউল আযম, সদর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মশিউর রহমান, কালিগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার এস.এম মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা সাব-রেজিস্ট্রার ইমরুল হাসান, আশাশুনি উপজেলা সাব রেজিস্ট্রার মো. কাজী নজরুল ইসলাম, কলারোয়া সাব-রেজিস্ট্রার মঞ্জুরুল হাসান, ইসলাম কাটির সাব-রেজিস্ট্রার মোস্তাক হোসেন, ধুলিহর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ আলী হাবিবী, আলীপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো. রেজাউল করিম প্রমূখ।

কর্মশালায় বক্তারা বলেন, বাল্য বিবাহ থেকে সকলেকে বিরত থাকতে হবে। যারাই বাল্য বিবাহ দিবে তাদেরকে আইনের আওয়াতার আনতে হবে। শুধু প্রসাশনের মাধ্যমে বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব নয়। বাল্য বিবাহ বন্ধ করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে। কর্মশালায় এ সময় জেলার ৮৭ জন নিকাহ রেজিস্ট্রার অংশ গ্রহন করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest