সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সাতক্ষীরায় বন্ধু সভার আয়োজনে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় গান, কবিতা আবৃত্তি, কেককাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে প্রথম আলোর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেছে প্রথম আলো বন্ধুসভা।

রোববার বিকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মরিয়ম কেয়া। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি।
বিশেষ অতিথি ছিলেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি,কবি স ম তুহিন, অধ্যক্ষ ভারতেশ্বরী বিশ্বাস, বাংলা ভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, হেড এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন প্রমুখ।

বক্তব্য রাখেন, বন্ধুসভার সাধারণ সম্পাদক গোলাম হোসেন,শুভেচ্ছা বক্তব্য রাখেন সহসভাপতি রবিউল ইসলাম, থিম সং পরিবেশন করেন সমাজকল্যাণ সম্পাদক বৈশাখী চ্যাটার্জী, আবৃত্তি করেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রতীক। সঞ্চালনায় ছিলেন যোগাযোগ সম্পাদক শেখ শরিফ হাসান ও তথ্য সম্পাদক পূরবী চ্যাটার্জী।

এসময় বক্তারা বলেন, প্রথম আলো পত্রিকা সত্য প্রকাশে আপোষহীন।প্রথম আলো একটি ব্যান্ড, একটি প্রতিষ্ঠান আর প্রথম আলো বন্ধুসভা একটি বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন। যেটি আন্তর্জাতিকভাবে পরিচিত। দুর্যোগকালিন সময়ে বন্ধুসভার বন্ধু হাত পা গুটিয়ে বসে না থেকে মানুষের পাশে গিয়ে দাড়ায়। প্রথম আলো না থাকলেও বন্ধুসভা যুগ যুগ ধরে থাকবে।
পরে অতিথিবৃন্দ কেক কেটে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহরে ইউপি নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাহিনী কর্তৃক নৌকার কর্মী সমর্থকদের মারপিট, ভাংচুর

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজান চৌধুরীর বাহিনী কর্তৃক নৌকার কর্মী সমর্থকদের মারপিট, অফিস ও দোকানঘর ভাংচুর এবং হুমকি ধামকিসহ এলাকায় ত্রাস সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, ধুলিহর গ্রামের মৃত আনার মাস্টারের পুত্র ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দীন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৮নং ধুলিহর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিজান চৌধুরী জয়লাভ করেন। নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর নব নির্বাচিত চেয়ারম্যান মিজান চৌধুরীর সন্ত্রাসী বাহিনীর সদস্যরা এলাকায় নৌকার কর্মী সমর্থকদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট শুরু করেন। তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা প্রকাশ্যে অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছেন।

যারা নৌকার পক্ষে কাজ করেছেন তাদের কে খুঁজে খুঁজে বের করে এলাকা ছাড়তে হুমকি দিচ্ছেন। অনেকের বাড়ির সামনে গিয়ে লাঠি সোটা নিয়ে তাদের কে হুমকি-ধামকি দিচ্ছেন। তার বাহিনীর সদস্যরা ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে খুন জখমের হুমকি দিয়ে গৃহবন্দি করে রেখেছেন। তার বাহিনীর দাপটে ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল বাড়ি থেকে বের হতে পারছেন না। তার বাহিনীর তান্ডবে এলাকার আওয়ামীলীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ এক রকম জিম্মি হয়ে পড়েছেন। ইতিমধ্যে বাড়ি ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী বাবলুর রহমান। এছাড়া আওয়ামীলীগের আরো অনেক নেতাকর্মী তাদের ভয়ে আত্মগোপনে রয়েছেন।
তিনি আরো বলেন, মিজান চৌধুরীর বাহিনীর নেতা মাহমুদ হাসান বাবলু, বিপ্লব, সাদ্দাম হোসেন, আবুল কাশেম, ইদ্রিস আলী, রাজ্জাক, ফজলু, জাহিদ, আজমল, আনারুলসহ ৪০/৫০ জনের একটি বাহিনী গত ১৩ নভেম্বর সন্ধ্যায় ১নং ওয়ার্ডের বড়দল গ্রামের ভাগ্যের বাড়ির মোড়ে অবস্থিত ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় এবং যুবলীগ সেক্রেটারির বাবলুর রহমানের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করেন। এ সময় বাবলু তাদের ভয়ে গোপনে পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয় ব্রহ্মরাজপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এছাড়া নির্বাচনের পরদিন মাটিয়াডাঙ্গা, যুগিপোতা, সুপারিঘাটা,বালুইগাছা, খড়িয়াডাঙ্গা, সানাপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের আওয়মাীলীগের নেতাকর্মীদের খুন জখমসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করে যাচ্ছেন। তার বাহিনীতে যোগ দিয়েছেন ইউনিয়নের জায়ামাত-বিএনপির নেতাকর্মীরা। তাদের দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চান মিজান চৌধুরি।

ফলে তার বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপে নির্বাচন পরবর্তীতে ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে অবিলম্বে মিজান চৌধুরী ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আওয়ামীলীগ নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে জানার জন্য নবনির্বাচিত চেয়ারম্যান মিজান চৌধুরীর কাছে তার ব্যবহৃত ০১৭১৯-৪৮১৩৭৩ নাম্বারের মোবাইল ফোনে বার বার ফোন দিলেও তার ফোনটি রিসিভ হয়নি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে এস.এস.সি পরীক্ষা

আসাদুজ্জামান: দীর্ঘ বিরতির পর নির্ধারিত সময়ের নয় মাস পরে অনুষ্ঠিত আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে ২০২১ সালের এসএসসি পরীক্ষা। এ বছর সাতক্ষীরা জেলায় মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট পরীক্ষায় স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল থেকে মোট ৪৬টি পরীক্ষা কেন্দ্রে ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১৮ হাজার ৭০৭ জন স্কুলে, ৫ হাজার ৯৩২ জন মাদ্রাসায় ও ১ হাজার ৬৩৮জন ভোকেশনালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছে।

করোনা সংক্রমন মাথায় রেখে যশোর শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরার প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থ্যা। যদিও বোর্ডের নির্দেশনা অনুযায়ী একজন শিক্ষার্থীর সাথে একজন অভিভাবকের উপস্থিতির কথা বলা হলেও এই নির্দেশনা মানছে না অনেক অভিভাবক।

তবে কেন্দ্রের ভিতরে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি বেঞ্চে একজন পরিক্ষার্থী বসে জেড প্যাটেন্ট এ পরিক্ষা দিচ্ছে বলে জানালেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রের ভিতরে প্রবেশ করানো হচ্ছে প্রতিটি শিক্ষার্থী। মাপা হচ্ছে শরীরের তাপমাত্রা। করোনা সংক্রমন রোধে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা। এই ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে অসুস্থ পরিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে দুইটি আইসোলেসন রুম। আর সার্বক্ষনিক থাকবে একজন চিকিৎসক। এছাড়াও প্রতিটি বেঞ্চে বসানো হবে একজন করে পরিক্ষার্থী।

এদিকে দীর্ঘদিন পর স্বল্প পরিসরে পরিক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরাও কিছুটা সস্তিতে। আর দ্রুত ফল প্রকাশ করে নতুন শিক্ষা বর্ষ শুরু করা দাবি অভিভাবকদের। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শিক্ষা ডেস্ক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়েছে। এ বছর পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। সারাদেশে ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে।

এবার ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৯৯৮ জন। দাখিল পরীক্ষায় অংশ নেবে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন। ১ লাখ ২৪ হাজার ২২৮ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছেন।

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি। এবার বিদেশে ৯টি কেন্দ্রে ৪২৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

প্রতিদিন দুই শিফটে হবে এবারের পরীক্ষা। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বেলা সাড়ে ৩টা। পরীক্ষা ৩ ঘণ্টার পরিবর্তে হচ্ছে দেড় ঘণ্টা করে।

প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। উভয় অংশের মাঝে বিরতি থাকবে না। প্রতিটি পরীক্ষার জন্য দেড় ঘণ্টা সময় দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পরীক্ষার সূচি চূড়ান্ত করেছে আগেই। সূচি অনুযায়ী, আজ পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা। ২৩ নভেম্বর পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ হবে।

পরীক্ষা শেষ হবে আগামী ২৩ নভেম্বর এবং ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্যবিধি ঠিক রাখতে শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের একই সময়ে পরীক্ষা না নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে আনা হয়েছে।

সাধারণ বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা ১৪ নম্বর শুরু হয়ে ২৩ নভেম্বর শেষ হবে। মাদ্রাসা ও ভোকেশনালের পরীক্ষা ১৪ নম্বর শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধর্ষণ মামলার রায়ে পর্যবেক্ষণ দেয়া বিচারককে আদালতে না বসার নির্দেশ

দেশের খবর : ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম কামরুন্নাহারকে আজ সকাল সাড়ে ৯টা থেকে আদালতে না বসার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিরা আলোচনাক্রমে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারকে রোববার সকাল সাড়ে ৯টা থেকে হতে আদালতে না বসার নির্দেশ দিয়েছেন। তার ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করার জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

গত ১১ নভেম্বর রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণার পর পর্যবেক্ষণে আদালত পুলিশের উদ্দেশে ধর্ষণের ৭২ ঘণ্টা পর মামলা না নিতে ‘পরামর্শ’ দেন। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের আদালত আলোচিত এ মামলার রায় দেন।

এর আগে শনিবার আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার বিচারকের বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হবে।

আইনমন্ত্রী আরো বলেছেন, অবজারভেশনে তিনি (আইনজীবী) যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক। বিচারক হিসেবে তার দায়িত্ব পালন নিয়ে যেন ব্যবস্থা নেওয়া হয়, সেজন্য আগামীকাল প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাবিয়ান সাতক্ষীরা’র সদস্য নিবন্ধন ফরম পূরণ কার্যক্রম উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন (রাবিয়ান) এর সদস্য নিবন্ধন ফরম পূরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাবিয়ান সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক এড. এম শাহ আলম।

সদস্য ফরম পূরণ কার্যক্রম বিষয়ে আহবায়ক বলেন, সাতক্ষীরা জেলার যে সমস্ত রাবিয়ান আছে তাদের সমন্বয়ে এ সংগঠনটি জেলা ব্যাপি আত্ম মানবতার সেবায় যেমন কাজ করবে তেমনি কাজ করবে রাবিয়ান সদস্যবৃন্দের সামগ্রিক সমস্যা সমাধানে ও কাজ করবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠন সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক পিপি এড. তপন কুমার দাস, যুগ্ম আহবায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সদস্য সচিব র.ম.শ হাবিব-উস-সালাম, যুগ্ম সদস্য সচিব অধ্যাপক সামসুজ্জোহা, যুগ্ম সদস্য সচিব ব্যাংক কর্মকর্তা মাগফুর রহমান, জেলা কমিটির অন্যতম সদস্য এড. কুন্ডু তপন কুমার, সাতক্ষীরা সদর প্রতিনিধি মোশারফ হোসেন। বক্তারা আগামী দিনে সংগঠনকে বেগবান ও শক্তিশালী করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। সাতক্ষীরা জেলার বাসিন্দা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদেরকে ০১৭১৭-৮১০৬৭৫(নূর মোহাম্মদ পাড়) ও ০১৭৩৭ ৯২৮৫৬৯( হাবিব সালাম) এর সাথে যোগাযোগ করে সদস্য নিবন্ধন ফরম পূরণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিদেশ গমনকারীদের জনতা ব্যাংক লি: সেনেরগাঁতী শাখার পক্ষ থেকে শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি :
দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে বিদেশ গমনকারীদের জনতা ব্যাংক লিমিটেড সেনেরগাঁতী শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা জানানো হয়েছে।

শনিবার বিকাল ৪টায় ধানদিয়া ইউনিয়নে জনতা ব্যাংক লিমিটেড সেনেরগাঁতী শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনতা ব্যাংক লিমিটেড সেনেরগাঁতী শাখার ব্যবস্থাপক মো: নাসির উদ্দীন।

প্রধান অতিথি ছিলেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আসাদুজ্জামান টিপু, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাখার সহকারী ব্যবস্থাপক নাহিদ পারভেজ, রেমিটেন্স কর্মকর্তা দিদারুল ইসলাম, মো: বজলুর রহমান প্রমুখ।
বিদেশগামীদের মধ্যে বক্তব্য রাখেন, মো: কামরুজ্জামান, মো: আমিনুর রহমান, মো: হাসানুর, আবু সাঈদ।
অনুষ্ঠানের শুরুতে বিদেশগমনকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা এবং কামনা জানান শাখা ব্যবস্থাপক নাসির উদ্দীন ও সহকারী ব্যবস্থাপকের পুত্র আল রাফি।

এসময় বক্তারা বলেন, বিদেশ থেকে অর্জিত অর্থ অবৈধভাবে দেশে না পাঠিয়ে বৈধভাবে পাঠাতে হবে। এতে সরকার উপকৃত হবে, নিজের পরিবার উপকৃত হবে। পাশাপাশি নিজের পরিশ্রমের অর্থ সঠিকভাবে স্বজনদের হাতে পৌছানোর নিশ্চয়তা থাকবে। সুতরাং দেশের স্বার্থে এবং নিজেদের অর্জিত অর্থ নিরাপদে বাড়ি পাঠাতে অবশ্যই বৈধপন্থা অবলম্বন করতে হবে।

এ সময় বিদেশগামীরা বৈধভাবে টাকা পাঠানোর বিষয়ে সাড়া দিয়ে জনতা ব্যাংক সেনেরগাঁতী শাখায় একাউন্ট খোলার ইচ্ছা প্রকাশ করলে তাদের মধ্যে একাউন্ট ফোরাম সরবরাহ করা হয় হিসাব খোলার ব্যবস্থা গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা ছাত্রলীগের সভাপতির পক্ষে উপকূলে শিক্ষা উপকরণ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের পক্ষ থেকে শ্যামনগর উপকূলীয় অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়। ১৩ নভেম্বর শনিবার দাতিনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মামুন, আল আমিন হোসেন, বুলবুল, সাইফুল, ইমরান সোহাগ, ওসমান গনী প্রমুখ। মামুন বলেন জেলা ছাত্রলীগের সভাপতি আশিক এর নির্দেশে আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest