সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

বিশ্ববাজারে জ্বালানি তেল-গ্যাসের দাম কমলো

বিদেশের খবর : বিশ্ববাজারে কমলো জ্বালানি তেল-গ্যাসের দাম। গেলো এক সপ্তাহে অপরিশোধিত তেল এবং ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে প্রায় এক শতাংশ। হান্টিং অয়েলের দাম কমেছে দুই শতাংশের ওপরে। আর প্রাকৃতিক গ্যাসের দাম কমেছে প্রায় সাড়ে ১৩ শতাংশ।

চলতি বছরের শুরুতে তেলের দামের বৃদ্ধির প্রবণতা দেখা যায়। কয়েক দফা দাম বেড়ে করোনার মধ্যে প্রথমবার চলতি বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৬০ ডলারে উঠে আসে। এর মাধ্যমে মহামারি শুরু হওয়ার আগের দামে ফিরে যায় অপরিশোধিত তেল।

আর ২০১৮ সালের অক্টোবরের পর গত জুনে করোনার প্রকোপের মধ্যে প্রথমবারের মতো অপরিশোধিত তেলের ব্যারেল ৭৫ ডলারে উঠে আসে। আর অক্টোবরে এসে তেলের দাম বৃদ্ধির পালে নতুন করে যেন হাওয়া লাগে। এতে অক্টোবরের শেষ সপ্তাহে এসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৮৪ ডলার ছাড়িয়ে যায়। এর মাধ্যমে সাত বছরের মধ্যে সর্বোচ্চ দামে উঠে আসে তেলের দাম।

বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার প্রেক্ষিতে গত ৩ নভেম্বর দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় সরকার। ওইদিন রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা করে বাড়িয়ে বিজ্ঞপ্তি দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বগতির কারণে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ তেলের দাম সমন্বয় করছে। গত ১ নভেম্বর ভারতে ডিজেলের বাজার মূল্য লিটার প্রতি ১২৪ দশমিক ৪১ টাকা বা ১০১ দশমিক ৫৬ রুপি ছিলো। আর বাংলাদেশে ডিজেলের মূল্য প্রতি লিটার ৬৫ টাকা অর্থাৎ ৫৯ দশমিক ৪১ টাকা কম।

বর্তমান ক্রয়মূল্য বিবেচনা করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ডিজেলে লিটার প্রতি ১৩ দশমিক ০১ টাকা কমে বিক্রি করছে। অপরদিকে ফার্নেস অয়েল বিক্রি করছে লিটার প্রতি ৬ দশমিক ২১ টাকা কমে। এতে করে প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান দিচ্ছে বিপিসি। অক্টোবর মাসে বিভিন্ন গ্রেডের পেট্রোলিয়াম পণ্য বর্তমান দামে সরবরাহ করায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মোট ৭২৬ কোটি ৭১ লাখ টাকা লোকসান হয়েছে।

অপরদিকে গ্রাহক পর্যায়ে ভ্যাটসহ কেজিতে সাড়ে ৪ টাকা হারে বাড়িয়ে ৪ নভেম্বর এলপিজির নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৩১৩ টাকা।

একই হারে দাম বাড়ানো হয়েছে সাড়ে ৫ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম। সেই সঙ্গে রেটিকুলেটেড এবং যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে।

রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা এলপিজির দাম ভোক্তাপর্যায়ে মূসক ছাড়া প্রতি কেজি ৯৯ টাকা ৩৭ পয়সা এবং মূসকসহ প্রতি কেজি ১০৬ টাকা ১৯ পয়সা ঠিক করা হয়েছে। অক্টোবরে এ গ্যাসের দাম মূসক ছাড়া প্রতি কেজি ছিলো ৯৫ টাকা ১৭ পয়সা এবং মূসকসহ প্রতি কেজি ১০১ টাকা ৬৮ পয়সা।

আর যানবাহানে ব্যবহৃত অটোগ্যাসের মূসক ছাড়া দাম প্রতি লিটার ৫৭ টাকা ৬১ পয়সা এবং মূসকসহ ৬১ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। অক্টোবরে এই গ্যাসের দাম মূসক ছাড়া দাম প্রতি লিটার ৫৫ টাকা ২৭ পয়সা এবং মূসকসহ ৫৮ টাকা ৬৮ পয়সা ছিলো।

ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার প্রেক্ষিতে গাড়ির ভাড়াও বাড়ানো হয়েছে। দেশের বাজারে ডিজেল, কেরোসিন এবং গ্যাসের এই দাম বাড়ার সমালোচনা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। সেই সঙ্গে গাড়ি ভাড়া বাড়ানোরও সমালোচনা করা হচ্ছে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোকে অযৌক্তিক হিসেবে উল্লেখ করা হয়েছে। এই গবেষণা প্রতিষ্ঠানটি জ্বালানি তেল আবার আগের দামে ফিরিয়ে নেওয়ার সুপারিশ করেছে।

এ পরিস্থিতিতে গেলো এক সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার প্রবণতা দেখা গেলো। গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দশমিক ৯০ ডলার কমে ৮০ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম কমেছে দশমিক ৭৩ শতাংশ। তবে মাসের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম এখনো দশমিক ৩০ শতাংশ বেশি। আর বছরের ব্যবধানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এখন ৬৬ দশমিক ২৮ শতাংশ বেশি।

অপরিশোধিত তেলের পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েলের দামও গত সপ্তাহ কিছুটা কমেছে। গেল সপ্তাহের শেষ কার্যদিবসে দশমিক ৭৩ ডলার কমে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দাঁড়িয়েছে ৮২ দশমিক ১৪ ডলার। এতে গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে দশমিক ৭৩ শতাংশ। আর মাসের ব্যবধানে কমেছে ১ দশমিক ২৫ শতাংশ। তবে বছরের ব্যবধানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এখনো ৫৮ দশমিক ৫৭ শতাংশ বেশি।

অপরদিকে গত এক সপ্তাহে ২ দশমিক ১১ শতাংশ কমে প্রতি গ্যালন হান্টিং অয়েলের দাম ২ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। এর মাধ্যমে মাসের ব্যবধানে হান্টিং অয়েলের দাম কমেছে ৪ দশমকি ৬৬ শতাংশ। তবে বছরের ব্যবধানে হান্টিং অয়েলের দাম এখনো ৬১ দশমিক ৯৭ শতাংশ বেশি।

এদিকে জ্বালানি তেলের পাশাপাশি গেল এক সপ্তাহে বিশ্ববাজারে প্রাকৃতিক গ্যাসের দামও কমেছে। গত এক সপ্তাহে প্রাকৃতিক গ্যাসের দাম কমেছে ১৩ দশমিক ৪৫ শতাংশ। এতে মাসের ব্যবধানে প্রকৃতিক গ্যাসের দাম কমেছে ১৪ দশমিক ৬০ শতাংশ। তবে এরপরও বছরের ব্যবধানে প্রাকৃতিক গ্যাসের দাম এখনো ৮৮ দশমিক শূন্য ৩ শতাংশ বেশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেড় যুগ পর মালদ্বীপের বিরুদ্ধে বাংলাদেশের জয়

খেলার খবর : মালদ্বীপকে হারিয়ে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে চার জাতি ফুটবলে টিকে থাকলো বাংলাদেশ। শনিবার কলম্বোয় মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

ম্যাচের প্রথমার্ধের খেলা ছিল ১-১। পরে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের পক্ষে জয়সূচক গোলটি করেন তারকা ডিফেন্ডার তপু বর্মণ। এর আগে প্রথমার্ধে দলের প্রথম গোলটি করেছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

দলের দুই তারকা জামাল-তপুর গোলে দীর্ঘ ১৮ বছর পর মালদ্বীপকে হারানোর স্বাদ পেলো বাংলাদেশ।

একসময় যে মালদ্বীপের জালে গুনে গুনে গোল দিতো বাংলাদেশ, সেই মালদ্বীপ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি। বাংলাদেশের জন্য তো সাম্প্রতিক সময়ে ভয়ংকর এক প্রতিপক্ষ। সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে ২-০ গোলের হারটি ছিল দ্বীপ দেশটির বিপক্ষে বাংলাদেশের টানা চতুর্থ।

বাংলাদেশ কবে হারিয়েছিল মালদ্বীপকে তা অনেকে ভুলতেই বসেছিলেন। কারণ ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের পর ৫ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে বাংলাদেশ। একটি ম্যাচ হয়েছিল ড্র। চার হারের মধ্যে ৫-০ গোলের লজ্জাজনক ব্যবধানও আছে।

দীর্ঘ ১৮ বছর পর সেই মালদ্বীপকে হারালো বাংলাদেশ। শনিবার শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ফুটবল টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে বাংলাদেশ জিতেছে ২-১ গোলে। প্রথমার্থের খেলা ছিল ১-১ গোলে ড্র। বাংলাদেশ পেনাল্টি থেকে জয়সূচক গোল করেছে ম্যাচের ৮৮ মিনিটে।

প্রথমার্ধে ম্যাচের ১২ মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো থেকে জামাল ভূঁইয়া গোল করে এগিয়ে দেন দলকে। যদিও গোলটি বাংলাদেশকে আদায় করতে হয়েছে রেফারির কাছে জোর আবেদন করে।

জামাল বল জালে পাঠালেও সহকারী রেফারি পতাকা ওঠান অফসাইডের। জামালদের আবেদনে সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে গোলের বাঁশি বাজান রেফারি।

পরে ৩২ মিনিটের কর্নার কিক থেকে গোল করে মালদ্বীপকে ম্যাচে ফেরান মুহম্মদ উমাইর। আলী আশফাকের কর্নার থেকে কোন সুযোগ না দিয়ে বল জালে পাঠান অরক্ষিত অবস্থায় থাকা উমাইর।

দ্বিতীয়ার্ধে ৮৮ মিনিটের সময় বল নিয়ে বক্সে ঢুকলে জুয়েল রানাকে অবৈধভাবে বাধা দেন মালদ্বীপের গোলরক্ষক। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন তপু বর্মন।

বাকি সময় গোল ধরে রেখে ১৮ বছর পর মালদ্বীপের বিপক্ষে জয়ের উৎসব করে বাংলাদেশ। বাংলাদেশের মাধ্যমেই প্রথম জয় দেখলো এই টুর্নামেন্টও।

দুই ম্যাচে ১ ড্র ও ১ জয় থেকে ৪ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে শেষ ম্যাচ ড্র করলেই ফাইনাল নিশ্চিত বাংলাদেশের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় ভূমি অফিসের নিজস্ব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মো: আব্দুল হামিদ এর সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা ও মো: ইয়াছিনুর রহমান। নবনির্বাচিত জেলা কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করান।

এসময় দ্বিতীয় বারের মত নবনির্বাচিত সভাপতি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো: আব্দুল বারী, সাধারন সম্পাদক ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আব্দুল আমিন খান চৌধুরি রনি,

সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মো: মহসীন আলীসহ উপস্থিত ছিলেন যথাক্রমে সহসভাপতি কান্তিলাল সরকার, মোস্তফা মনিরুজ্জামান, সহ: সাধারন সম্পাদক গাজী আবু হেলাল, শেখ মিজানুর রহমান, সহ:সাংগঠনিক সম্পাদক এস এম আকরাম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এম আব্দুল মজিদ, সহ: প্রচার ও প্রকাশনা সম্পাদক জালাল আহম্মেদ, সাংস্কৃতিক সম্পাদক গগন চদ্র মন্ডল, অর্থ সম্পাদক মো: বাশারাত হোসেন, দপ্তর সম্পাদক এস.এম ফজলুর রহমান, মহিলা সম্পাদক সুরাইয়া পারভীন, সদস্য মো: রফিকুল ইসলাম,মো: আব্দুল হাই, তারক চন্দ্র মন্ডল, মো: সিদ্দিক উল্যাহ, নাজমুল হাসান খান চৌধুরি, সঞ্জয় রায়, শেখ মুনজির আহম্মেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা কমিটি গঠন

বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের নকল নবিস কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সদর সভাপতি মো: আমানুর রহমান।

সার্বিক পরিচালনায় ছিলেন, সদর সেক্রেটারী মীর মাহমুদুল হাসান লাল্টু। সাতক্ষীরা জেলার ৭টি উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের নকল নবিস এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে ৩ সদস্যের উপদেষ্টা কমিটি এবং ২১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা কমিটি গঠন করা হয়।

কমিটির নেতৃবৃন্দ হলেন, প্রধান উপদেস্টা জেলা রেজিষ্ট্রার, উপদেষ্টা যথাক্রমে সহকারী সাব রেজিষ্ট্রি অফিস, মোহরাব সদর সাব রেজিষ্ট্রি অফিস, টি.সি মোহরার সদর সাব রেজিষ্ট্রি অফিস।
সভাপতি শেখ নাজমুজ্জামান সুমন, সহ-সভাপতি পঙ্কজ হালদার, মো: ইছাফুল কবির, রাজিব কুমার ঘোষ, সাধারণ সম্পাদক লাবলু হোসেন, যুগ্ম সম্পাদক জিয়ারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রাম প্রসাদ রায়, সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেন, কোষাধ্যক্ষ মো: আব্দুর রউফ, প্রচার সম্পাদক আমির হামজা, দপ্তর সম্পাদক মো: সাইফুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক সুজয় মল্লিক, মহিলা সম্পাদিকা জেসমিন নাহার, সহ-মহিলা সম্পাদিকা উল্লাসিনী, কার্যকরি সদস্য হাফিজুর রহমান, তাপস রানা, জিয়াউর রহমান, আশরাফুর রহমান রকি, মাসুম পারভেজ(সোহাগ), মাহমুদা মল্লিক, সুরাইয়া গুলমান।

প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ব্যবসায়ীকে মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মারপিট ও নগদ টাকা ছিনিয়ে ঘটনার প্রতিবাদে ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার শ্রীউলা গ্রামের মৃত সৈয়েব শিকারীর পুত্র ভুক্তভোগী মোঃ খলিল শিকারী।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি শ্রীউলা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। আমি একজন মৎস্য ঘের ব্যবসায়ী। গত ১২ নভেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে আমি উজিরপুর বাজার হইতে বাগদা চিংড়ী মাছ বিক্রয় করে পায়ে হেঁটে বাড়ী ফিরছিলাম।

পথিমধ্যে আশাশুনি উপজেলার হাড়ীভাঙ্গা নামক স্থানের শ্বশান ঘাটের সামনে ফাঁকা রাস্তার উপর পৌছানো মাত্রই সেখানে একটি বাগানের মধ্যে ধারালো দা, চাইনিজ কুড়াল, হাতুড়ী, লোহার রড, বাঁশের লাঠি সোটা নিয়ে পূর্ব থেকে ওৎ পেতে থাকা শ্রীউলা গ্রামের জালাল সরদারের পুত্র রাশেদ সরদার, সাহেদ সরদার ও রাসেল সরদারসহ একই গ্রামের মৃত গণি সরদারের পুত্র নাছিম সরদার ও আব্দুল বারী সরদারের পুত্র জাহাঙ্গীর সরদার আমার উপর অতর্কিত আক্রমণ করে এলোপাতাড়ি মারপিট করে আমার পকেটে থাকা নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।
তিনি বলেন, আমি মৎস্য ঘের ব্যবসায়ী হওয়ায় উক্ত ব্যক্তিদের সাথে আমার পুর্ব থেকেই শত্রুতা ছিল। এরই জেরে আমাকে তারা মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। উক্ত রাশেদ, সাহেদ, রাসেল, নাছিম ও জাহাঙ্গীর আলাউদ্দীন লাকী বাহিনীর ক্যাডার। আমাকে তারা ওই দিন পথরোধ করে বলতে থাকে সন্ত্রাসী লাকীর নির্দেশে তোকে খুন করার জন্য এসেছি। এসময় আমাকে এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে আমার গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং বলতে থাকে আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের বিরুদ্ধে যা বলতে বলবো তাই বলতে হবে নতুবা এখানেই তোকে মেরে ফেলবো। আমি মৃত্যুভয়ে ভীত হয়ে লাকী বাহিনীর ক্যাডারদের দেওয়া ভাষ্য মতে আমার অনিচ্ছাস্বত্ত্বেও শ্রীউলা ইউপি চেয়ারম্যান সাকিলের বিরুদ্ধে কথা বলি, যা লাকী বাহিনীর ক্যাডাররা তাদের মোবাইলে রেকর্ড ধারণ করে রাখে। এক পর্যায়ে আমাকে আটক ও মারধরের সংবাদ আশাশুনি থানার ওসি জানতে পেরে তাৎক্ষণিক আমাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এঘটনায় উক্ত আসামীদের বিরুদ্ধে আমি থানায় একটি এজাহার দায়ের করেছি।
তিনি আরো বলেন, আমি ওসির সহযোগিতায় উদ্ধার হওয়ার পর আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়োছি। সন্ত্রাসী আলাউদ্দীন লাকীসহ আমার দায়েরকৃত এজাহারে বর্ণিত আসামীদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজী, পুলিশ এ্যাসল্ট, চিংড়ী ঘের লুটপাটসহ প্রায় ১৮টি মামলা চলমান রয়েছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় লাকী বাহিনী কর্তৃক মারপিট ও নগদ টাকা ছিনিয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের প্রস্তুতি সভা

বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, বন্ধন শিল্পী সংসদের সভাপতি কৃষি কর্মকর্তা মো: জিয়াউল হক।

বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট টিভি নাট্য পরিচালক মো: মুছা করিম। বিশেষ অতিথি ছিলেন, টেলিমিডিয়ার সভাপতি অতুল কুমার ঘোষ, সহ-সভাপতি বাবু অনুজিৎ মন্ডল, সহকারী অধ্যাপক ফরিদ উদ্দীন মাসউদ,

শেখ মনিরুজ্জামান, মো: ইব্রাহিম হোসেন, বায়েজিদ হাসান, সাধারণ সম্পাদক আসিফুল আলম(আসিফ), শহিদুল ইসলাম, ইকবাল হোসেন-১, সাহিত্যিক রাবেয়া বশরি, ময়না খাতুন, আয়শা খাতুন খুকু, ডেইজি, জাহাঙ্গীর হোসেন ইকবাল-২ প্রমুখ। সভায় জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং ফ্রে-স ড্রামেটিক ক্লাবের মুজিববর্ষ বিজয় দিবসের নাট্য উৎসবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ধর্ষণের রায়ে বিচারকের পর্যবেক্ষণ অসাংবিধানিক, চিঠি দেওয়া হবে’

দেশের খবর : রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দেওয়া রায়ের পর্যবেক্ষণ ‘অসাংবিধানিক’ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সুপ্রিম কোর্টে আয়োজিত সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদারসহ অন্যান্য আইনজীবীদের স্মরণসভা শেষে শনিবার (১৩ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি এ বিষয়ে বিচারকের পাওয়ার সিজ (ক্ষমতা কেড়ে নেওয়া) করতে প্রধান বিচারপতিকে চিঠি দেবেন বলে জানান।

গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের আদালত ওই মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জনকে খালাস দেন।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, মামলার দুই ভিকটিম আগে থেকেই সেক্সুয়াল কাজে অভ্যস্ত। তারা স্বেচ্ছায় হোটেলে গিয়েছেন। সেখানে গিয়ে সুইমিং করেছেন। ঘটনার ৩৮ দিন পর তারা বললেন, ‘আমরা ধর্ষণের শিকার হয়েছি’। অহেতুক তদন্তকারী কর্মকর্তা প্রভাবিত হয়ে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন। এতে আদালতের ৯৪ কার্যদিবস নষ্ট হয়েছে। এরপর থেকে পুলিশকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। এছাড়া এরপর থেকে ধর্ষণের ৭২ ঘণ্টা পর যদি কেউ মামলা করতে যায় তা না নেওয়ার পরামর্শ দিচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রক্তদান সংগঠন আল মুমিন ব্লাড ব্যাংকের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: “রক্তিম ভালোবাসা, ছড়িয়ে যাক প্রানে প্রানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন “আল মুমিন ব্লাড ব্যাংকের” উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে উক্ত ব্লাড ব্যাংকের ফিতা কেটে উদ্বোধন করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট্য সমাজ সেবক আলহাজ¦ ডাঃ আবুল কালাম বাবলা।

সংগঠনটির সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক কাজী ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা তাতীলীগের সভাপতি কাজী মারুফ, সংগঠনটির সাধারন সম্পাদক মোঃ মারুফ হোসাইন প্রমূখ। উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কর্মীরা সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে থাকেন। এ সময় তারা সরকারী চাকুরীর ক্ষেত্রে স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কোটা রাখার জন্য সরকারের কাছে আহবান জানান। অনুষ্ঠানে এ সময় জেলার ১৫ টি স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন তাদের অনুষ্ঠানে যোগদান করেন এবং তারা একত্রে কাঁধেকাধ মিলিয়ে স্বেচ্ছায় কাজ করার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest