সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

অর্থনীতির খবর : ডিজেলের দাম বাড়ায় ট্রাক, বাস, লঞ্চসহ অন্যান্য গণপরিবহনে ভাড়া বৃদ্ধি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জনগণের উপর এই চাপকে যৌক্তিক বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

করোনায় মানুষ দারিদ্রসীমার নীচে চলে গেছে, চাকরি হারিয়েছে, পণ্যের দাম বেড়েছে। এরসঙ্গে ডিজেলের দাম বাড়ায় ট্রাক, বাস, লঞ্চসহ নানা জায়গায় ভাড়া বেড়েছে। জনগণের উপর এই চাপ দেওয়াটা কতটা যৌক্তিক এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পুরোটাই যাক্তিক। সরকার কোত্থেকে টাকা পাবে? রেভিনিউ অর্জন করেই সরকারকে কাজ করতে হচ্ছে। তারপরও সরকার যতটুকু সম্ভব এটা সামঞ্জস্য করে দেয়।

তিনি বলেন, ভালো দিক দেখবেন না, তেলের দাম কি আমরা বাড়িয়েছি? আমাদের সরকার বাড়িয়ে দিয়েছে? কোনো জাহাজে যদি করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায় তাহলে সেই জাহাজ কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। এই যে জাহাজ চলতে পারে না, মাসের পর মাস সাগরে আটকে আছে; সেই চার্জ শিপিং কোম্পানিকে করা হয়। চার্জগুলো সব একত্র হয়ে পুরো চার্জটা আমরা পাই।

ডিজিলের দাম বৃদ্ধির ফলে মানুষের জীবনযাত্রার উপর চাপ পড়বে, এর কোনো বিকল্প ছিলে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমরা স্বীকার করি। যখন দাম কমে আমরা দাম কমাই, যখন বাড়ে বাড়াই। এখন কি পরিমাণ দাম বেড়েছে সেটা জানেন? আগামী মিটিংয়ে আমরা আপনাদের জানাবো গত দুই বছর কী পরিমাণ বেড়েছে? আমরা কতটা বাড়িয়েছি। আপনারা তাহলে বুঝতে পারবেন সরকার কতটা বহন করতে পারে। যারা ভোক্তা, কিছুটা তাদের বহন করতে হবে। আপনাদের বুঝতে হবে এখনকার দাম কত। বাকিটা সরকারকে বহন করতে হচ্ছে। বাকি অনেকটা বহন করতে হচ্ছে সরকারকে।

বিপিসি ৪৩ হাজার কোটি টাকা লাভ করেছে, কিন্তু জ্বালানির দাম কমেনি এ বিষয়ে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, সরকার টাকা নিয়ে কী করবে? এই যে সেফটিনেট প্রকল্পগুলো আছে, এগুলো তো সরকার টাকা প্রিন্ট করে চালাচ্ছে না। সরকারকে টাকা আয় করে চালাতে হয়। এগুলোতো শেয়ার করতে হয়। তারপরও সরকার যতটুকু পারে শেয়ারিং করে। সামান্য যেটা না হলে নয় সেটা ভোক্তার উপর দেই।

জ্বালানির দাম বৃদ্ধির হিসাবে ১০ শতাংশ ভাড়া বাড়ার কথা থাকলেও ২৭ শতাংশ বাড়ানোর বিষয়ে সিপিডির বক্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটা আমাকে দেখতে হবে। আমি দেখে জবাব দেবো। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবো। তাদের খরচ কত, চার্জ কত করেছে সেটি আলোচনা করে জানাবো।

বাসভাড়া বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগে আমাকে জানতে হবে দামবৃদ্ধির কারণ। আমি যদি দেখি কোনো ভিত্তি ছাড়া দাম বাড়ানো হয়েছে, সেটা বিবেচনা করার অবশ্যই সুযোগ রয়েছে। জ্বালানি তেলের দাম যখন আন্তর্জাতিক বাজারে কম ছিলো সেই সুবিধা কি আমরা সবাই পাইনি? সবাই সুবিধা পেয়েছে। এখন দাম বেড়েছে, কী পরিমাণ বেড়েছে নেটে গেলে পাবেন। আমরা তেল উৎপাদন করি না, আমরা ভোক্তা। আমরা রিসিভিং করি, আমাদের এখানে হাত দেয়াও সম্ভব নয়। তারপরও আমরা চেষ্টা করবো যে পরিমাণ বাড়বে সে পরিমাণ যেনো আমাদের ভোক্তারা সহ্য করতে পারেন সেদিকে অবশ্যই খেয়াল রাখা হবে। আমি একজন নাগরিক ও অর্থমন্ত্রী হিসেবে এটি বলছি।

তিনি আরও বলেন, অর্থমন্ত্রী হিসেবেও আমার দায়িত্ব আছে। আমাকে রেভিনিউ যোগান দিতে হয়। রেভিনিউ যোগান দিতে না পারলে প্রকল্প বাস্তবায়ন হবে না। আমরা পিছিয়ে যাবো, আমরা পিছিয়ে যেতে চাই না। আমরা শেয়ারিংয়ের মাধ্যমে কাজটি করবো। আমরা শেয়ার করবো, যতক্ষণ পারবে সরকার বহন করবে। সরকার বহন না করতে পারলে আপনারা জানতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা সেবার মান শক্তিশালী করনে জেলা ওয়ার্কিং কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি : পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে জেলা ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা জেলার ম্যানগ্রোভ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়রাম্যান আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পুলক চক্রবর্তী, সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম।

সুশীলন এবং মেরীস্টপস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত প্রকল্পের এ্যাডভোকেসি কার্যক্রমে জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির ভুমিকা ও প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রকল্পের কর্মকৌশল সম্পর্কে উপস্থিত অতিথিদের মাঝে তুলে ধরে সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান বলেন, প্রকল্পটির সফল বাস্তবায়নে স্থানীয় সরকার ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবার মান উন্নয়নে স্থানীয় সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে

জেলা পর্যায়ে বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটি গঠন করে সরকার কে সহযোগিতা করার লক্ষে এ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করা হবে।

সভায় সাতক্ষীরা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক রওশন আরা জামান সাতক্ষীরাকে আহ্বায়ক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়, কমিটির অন্য সদস্যরা হলেন, আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, ডাঃ আবুল কালাম বাবলা,

এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম.কামরুজ্জামান, প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, জেলা পরিষদ সদস্য শাহনাজ পারভিন মিলি, পৌর কাউন্সিলর কাইসারুজ্জামান হিমেল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম. ঈদুজ্জামান ইদ্রিস, পৌর কাউন্সিলর অনিমা রাণী মন্ডল ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না।

সভায় প্রকল্পের মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ মুজাহিদুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন সুশীলনের পলাশ মোড়ল, জগন্নাথ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রাথমিকে ৩২ হাজার ৭০০ শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে

দেশের খবর : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দূর করতে আগামী ডিসেম্বরের মধ্যে ৩২ হাজার ৭০০ জন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুধবার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, এ নিয়োগ সম্পন্ন হলে শিক্ষকরা আরও স্বাচ্ছন্দে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করতে পারবে বলে জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী অনুষ্ঠানে বলেন, ‘শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষা। শিক্ষার্থীর চিন্তা-চেতনা, নীতি-নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জাতির পিতা বঙ্গবন্ধু সদ্যস্বাধীন দেশকে সোনার বাংলা হিসেবে গড়ার পদক্ষেপ হিসেবে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ঘোষণা করেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যথার্থ শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক নিয়োগ, ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য বৃটিশ কাউন্সিলের সহযোগিতা গ্রহণ এবং গণিতের জন্য গণিত অলিম্পিয়াড চালু করেছে। পাশাপাশি বছরের প্রথমদিন সব শিশুকে নতুন বই ও উপবৃত্তি দেওয়া হচ্ছে। জরাজীর্ণ ভবনের পরিবর্তে নতুন বিদ্যালয় ভবন নির্মিত হচ্ছে।’ একটি জ্ঞানভিত্তিক সমাজ বিকাশে কাজ করার জন্য শিক্ষা কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলালিংকের বিরুদ্ধে মামলার আবেদন করলেন জেমস

বিনোদন সংবাদ : নিজের গান সুরক্ষায় কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে বাংলালিংক মোবাইল কোম্পানির বিরুদ্ধে মামলা করতে আদালত পাড়ায় এসেছেন সংগীত শিল্পী জেমস। এরই মধ্যে তিনি আদালতে দুটি মামলার আবেদন করেছেন।

বুধবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েসের আদালতে দেশের এই শীর্ষ সংগীত তারকা তার আইনজীবীর মাধ্যমে বাংলালিংকের বিরুদ্ধে দুটি মামলার আবেদন করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘জেমস আদালতে এসে তার আইনজীবীর মাধ্যমে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইটের দুটি মামলার আবেদন করেছেন। তার অসংখ্য জনপ্রিয় গান আছে। কোনও ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণে তিনি মামলা করতে আদালতে আবেদন করেছেন।’ এ বিষয়ে শুনানি কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদ্মা সেতুতে কার্পেটিংয়ের কাজ শুরু

দেশের খবর : শুরু হয়েছে পদ্মা সেতুর সড়ক পথের কার্পেটিং (বিটুমিনাস ওয়ার্ক)। বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিট থেকে এ কাজ শুরু হয়। এটি দেখাশোনা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর মাধ্যমে পদ্মা সেতুতে লক্ষ্য অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হয়েছে বলে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

কার্পেটিংয়ের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)।

জানা গেছে, এরই মাঝে মূল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে ৯৫ শতাংশ। প্রায় ৮৯ শতাংশ প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে। আর নদী শাসন কাজের অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ হয়েছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্র থেকে জানা যায়, গত বছরের ১০ ডিসেম্বর সেতুর শেষ স্প্যান বসানো হয়। এর মাধ্যমে দৃশ্যমান হয় ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু।

এরপর সেতুর স্প্যানের ওপর কংক্রিটের তৈরি রোড স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শুরু হয়। সেতুতে ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব ও ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসানো হয়েছে।

পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট। এর ওপর দিয়ে চলাচল করবে যানবাহন, আর নিচ দিয়ে রেল। সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে যোগাযোগ সহজ হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী বছরের জুন মাসের আগেই পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী হবে। এরপর পারাপার হবে স্বপ্ন, পারাপার হবে অমিত সম্ভাবনা। চলাচল হবে গতিময়। বাড়বে প্রবৃদ্ধি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা নবারুন উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের-২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগরের প্রেসিডেন্ট নাজনীন আরা নাজু।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মাহফুজুর রহমানের সভাপতিতে বিদায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভোমরা সিন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন প্রমুখ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, বিদ্যালয়টির ধর্মীয় শিক্ষক আকতারুজ্জামান।##

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা শিবপুর ইউপিতে নিরপেক্ষ নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী শওকত আলী ও তার বাহিনী কর্তৃক ভোট কেন্দ্র দখল ও জোরপূর্বক ব্যালট পেপার ছিনতাইয়ের আশাংকা এবং নিরপেক্ষ নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের মৃত সুলতান আহমেদ সরদারের পুত্র ও আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এস.এম আবুল কালাম আজাদ।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলের পর থেকে নৌকার প্রার্থী শওকত আলী ও তার বাহিনী তা প্রত্যাহারের জন্য
হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করিতে থাকেন। তারা আমার প্রচারে নিয়োজিত কর্মী-সমর্থকদের প্রতিনিয়ত হুমকি ধামকিও দিচ্ছেন। এছাড়া আমার কর্মী শিয়ালডাঙ্গা গ্রামের মুকুল হোসেন ও নেবাখালী গ্রামের শেখ সাখাওয়াত হোসেনকেও তারা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছেন। তিনি বলেন, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী শওকত আলী এবং তার কর্মী বাহিনী প্রকাশ্যে জনসভায় হুমকি দিচ্ছেন যে, যদি নৌকায় ভোট দিতে কষ্ট হয়, তাহলে ভোট কেন্দ্রে যাওয়ার কোন দরকার নেই। এছাড়া তারা প্রকাশ্যে
আস্ফালন করে বেড়াচ্ছেন যে, জোরপূর্বক ভোট কেন্দ্র দখল করে নৌকার ব্যালট পেপারে সিল মেরে নিবেন। এমতাবস্থায় আমি আশাংকা প্রকাশ করছি যে, ৫নং শিবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং ওয়ার্ডে ঝিকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ডে খানপুর সিনিয়র আলিম মাদ্রাসা ও ৯নং ওয়ার্ডে শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
কেন্দ্রগুলো অত্যান্ত ঝুঁকিপূর্ণ।

তিনি এ সময় এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা দেয়ার জন্য আইনশৃংখলা বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছেন। তিনি আরো বলেন, নির্বাচনী মাঠের অবস্থা অসহনীয় এবং ভয়াবহ। দেশের মানুষের আস্থার নির্বাচন বোধহয় স্বপ্নই থেকে যাবে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার কর্মী-সমর্থকদের জীবনের নিরাপত্তা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয় সে জন্য সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, অফিসার ইনচার্জ সদর থানাসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোমরপুর ও সখিপুর মাদ্রাসায় দাখিল শিক্ষার্থীদের বিদায়

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটার কোমরপুর দাখিল মাদ্রাসা ও সখিপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্ব স্ব মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পারুলিয়া ইউনিয়েনের কোমরপুর দাখিল মাদ্রাসায় দাখিল শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও কোমরপুর দাখিল মাদ্রাসার সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস (আলফা)। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।

উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ হোসেন (হীরা), মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীগন।

সখিপুর আলিম মাদ্রাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে দোয়া ও বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য গভার্নিং বোর্ডের সভাপতি সরদার আমজাদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন আব্দুল গফুর সরদার। এসময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest