সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে ১৫ নভেম্বর

বিদেশের খবর : ভারতে যেতে আগ্রহীদের জন্য ১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা। মঙ্গলবার (৯ নভেম্বর) ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি ঢাকা থেকে সড়ক পথে আখাউড়া হয়ে নিজ দেশে গিয়েছেন।

হাইকমিশনার বলেন, প্রথমে সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালু হবে। কেবল মাত্র বিমানে যাওয়া যাবে। ভিসার মেয়াদ অনুযায়ী ৩০ দিনের বেশি থাকা যাবে না। পর্যায়ক্রমে স্থলপথ এবং রেলপথে ভিসা ব্যবস্থা চালু হবে বলে জানান তিনি। এ সময় তিনি দুই দেশের সীমান্তের কাছে আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে জটিলতাসহ সীমান্তে বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

আখাউড়া স্থলবন্দরে দুই দেশের সীমান্তে ইমিগ্রেশন ভবন নির্মাণে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে। আশা করা যায় দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ-ভারত দুই দেশের সম্পর্ক অন্য যেকোনও সময়ের চেয়ে ভালো আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এর আগে, আখাউড়া স্থলবন্দরে দুই দেশের শূন্য রেখায় ভারতীয় হাই কমিশনারকে স্বাগত জানান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার এবং থানার ওসি মিজানুর রহমান। এ সময় দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১৩ নভেম্বর একইপথে কর্মস্থল ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি :  সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার ৮ নভেম্বর সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমিতে জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফ্ফান রোজবাবু’র সভাপতিত্বে জেলার শিল্পীদের জন্য কল্যাণ তহবিল গঠন ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কবি শহিদুর রহমান, শেখ মোসফিকুর রহমান মিলটন, আবুল কালাম আজাদ,

কবি দিলরুবা রোজ, শামীম পারভেজ, শেখ আমিনুর রহমান কাজল, নাহিদা পারভীন পান্না, আখতারুজ্জামান কাজল, শেখ সিদ্দিকুর রহমান, কাজী মাসুদুর রহমান প্রমূখ। বক্তৃতারা বলেন সংগীত ওস্তাদ আজিজুর রহমানের গুরুতর অসুস্থতার কারণে তাঁকে দেখার জন্য আগামী পরশু তাঁর বাড়িতে যেতে হবে এবং জেলা প্রশাসন, জেলা পরিষদ ও জেলা সমাজসেবা অফিসে ওস্তাদজীর অর্থনৈতিক সহযোগিতার জন্য আমরা যোগাযোগ করব।

পরবর্তী আলোচনায় জোটের সম্মানিত সহসভাপতি নাসরীন খান লিপি’র আসন ব্যবস্থা নিয়ে অসন্তোষজনক ব্যবহারে সকল বক্তা ক্ষোভ প্রকাশ করেন।

অন্য আলোচনার মধ্যে কেন্দ্রীয় সভাপতির আগমন উপলক্ষে ও যশোরে আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে বিভিন্ন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। সভা সঞ্চালনায় ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরার সাধারণ সম্পাদক শামীমা পারভীন রত্না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় তৃণমূল রাগবি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ভোমরা রাগবি দল

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে ফাস্ট সিকিউটি ইসলামি ব্যাংক  রাগবি প্রতিযোগিতা ২০২১। বাংলাদেশ রাগবি ফেডারেশন এর পৃষ্ঠপোষকতা ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং সাতক্ষীরা রাগবি ক্লাবের আয়োজনে সাতক্ষীরাতে তৃণমূল রাগবি প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

৮ নভেম্বর সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তৃণমূল রাগবি প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সাতক্ষীরা জেলা শাখার ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম আশিকুর রহমান আশিক – (সভাপতি, সাতক্ষীরা জেলা ছাত্রলীগ) , তানজিম কালাম তমাল- (নির্বাহী সদস্য সাতক্ষীরা জেলা
ক্রীড়া সংস্থা ও ব্যাবস্থাপনা পরিচালক লেক ভিউ  ক্যাফে এন্ড রেস্টুরেন্ট), আল ইমরান – ভি.সি বাংলাদেশ রাগবি ফেডারেশন।

সাতক্ষীরা রাগবি ক্লাব আয়োজিত চার দলীয় এই টুর্নামেন্টে অংশ নেন-
সাতক্ষীরা পৌরসভার রাগবি দল, লাবসা ইউনিয়ন রাগবি দল, ভোমরা ইউনিয়ন রাগবি দল, ধুলিহর ইউনিয়ন রাগবি দল।
প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় ধুলিহর রাগবি     দলকে ২৫- ১৫ পয়েন্টে হারিয়ে পৌরসভা রাগবি     দল জয়লাভ করেন এবং দ্বিতীয় খেলায় লাবসা রাগবি দলকে ০৫-৩০ পয়েন্টে হারিয়ে ভোমরা রাগবি দল জয় লাভ করেন। ৩য় খেলায় লাবসা রাগবি দলকে ০৭-১৫ পয়েন্টে হারিয়ে ধুলিহর জয়লাভ করেন। ৪র্থ খেলায় পৌরসভা রাগবি দলকে ১০- ২৫ পয়েন্টে হারিয়ে ভোমরা ফাইনালে সুয়োগ পায় এবং ৫ম
খেলায় ধুলিহর রাগবি দলকে ০৭-১০ পয়েন্টে হারিয়ে ফাইনালে যায় সাতক্ষীরা পৌরসভা।  ফাইনালে সাতক্ষীরা পৌরসভা রাগবি দলকে ০৫-৩২ পয়েন্টে হারিয়ে ভোমরা ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাম্পিয়ান ও রানার – আপ দলকে ট্রফি তুলে দেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সাতক্ষীরা জেলা শাখার ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত  ছিলেন তৈয়ব হাসান -(সাবেক ফিফা এলিট রেফারি, সাধারণ সম্পাদক সাতক্ষীরা ফুটবল রেফারীজ এসোসিয়েশন। এস.এম আশিকুর রহমান আশিক- সভাপতি সাতক্ষীরা জেলা ছাত্রলীগ, মোঃ তানজিম কালাম তমাল-
(ব্যবস্থাপনা পরিচালক লেক ভিউ) রাহাত রাজা- পরিচালক কৃষি ও কৃষকের গল্প পরিবার। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের ভলেন্টিয়ার কোচ আল ইমরান ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রাথমিকের বার্ষিক ও সমাপনী পরীক্ষা এবারও হচ্ছে না

শিক্ষা সংবাদ : গতবছরের মতো এবারও প্রাথমিক শিক্ষার বার্ষিক ও সমাপনী পরীক্ষা হচ্ছে না। ২০২১ শিক্ষাবর্ষের সকল শ্রেণির শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়ন করে তাদেরকে পরবর্তী শ্রেণিতে উন্নীতকরণের কার্যক্রম গ্রহণ করতে হবে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৬ অক্টোবরের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, এবারও কেন্দ্রীয়ভাবে প্রাথমিকের সমাপনী পরীক্ষা হবে না। সম্ভব হলে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে স্ব স্ব প্রতিষ্ঠানে।

এরআগে গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জানানো হয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে প্রধানমন্ত্রী সার-সংক্ষেপে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

মন্ত্রণালয় জানায়, ২০২০ শিক্ষাবর্ষে যেভাবে স্ব স্ব বিদ্যালয়ের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে, সেভাবে ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মূল্যায়ন করা যেতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা হাইস্কুলে ড. হোসনেয়ারা বানু বৃত্তির টাকা প্রদান
কে এম রেজাউল করিম দেবহাটা :
বিগত সময়ের আলোকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলে ৮ নভেম্বর সোমবার বেলা ১১ টায় অত্র বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্রী, কানাডা প্রবাসী প্রকৌশলী ড. হোসনেয়ারা বানু বৃত্তির টাকা প্রদান করা হয়েছে।
নলতা হাইস্কুলে ৬ষ্ঠ থেকে ১০ ম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ২০ জন দরিদ্র, মেধাবী ও অসহায় ছাত্র/ছাত্রী প্রত্যেককে মাসিক ৫ শত টাকা হারে ২০২১ সালের জন্য ১২ মাসের এককালীন ৬ হাজার করে মোট ১ লক্ষ  ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
নলতা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও মাঘুরালী গ্রামের বাসিন্দা মরহুম ছিয়ামত আলী বিশ্বাস এর ৪র্থ কন্যা, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা: মো. শহীদুল আলম এর বোনের পক্ষ থেকে তার নামে বৃত্তির টাকা প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ড. হোসনেয়ারা বানুর সহপাঠী মো. আব্দুল মোনায়েম এবং একই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সিনিয়র প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন)।
উপস্থিত ছিলেন ড. হোসনেয়ারা বানু’র মেজ ভ্রাতা, বিশিষ্ট সমাজসেবক মো. হাবিবুর রহমান, আলহাজ্জ মো. রেজাউল ইসলাম, নলতা এস ডি এফ সংস্থার নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম, নলতা হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো. মাহাবুর রহমান, সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান প্রমূখ।
বক্তারা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের  বৃত্তির টাকা দিয়ে বাজে খরচ না করে যার যার শিক্ষার গুনগত মান উন্নয়নে ব্যয় করে মানুষের মত মানুষ হওয়ার এবং ড. হোসনেয়ারা বানু’র দীর্ঘায়ূ কামনা ও জীবনে প্রতিষ্ঠিত হয়ে তার মত সমাজে অবদান রাখার আহবান জানান।
উল্লেখ্য, ড. হোসনেয়ারা বানু ১৯৮১ সালে ঐতিহ্যবাহী নলতা হাইস্কুল থেকে প্লেস করার কৃতিত্ব অর্জন করেছিল।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে মাস ব‌্যা‌পি ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

কা‌লিগঞ্জ প্রতিনি‌ধিঃ কৃষিই সমৃদ্ধি “জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে” শ্লোগান‌কে সামনে রে‌খে কা‌লিগ‌ঞ্জে মাসব্যাপি জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ক‌রে‌ছেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান।

সোমবার বেলা ১১টায় উপ‌জেলা প‌রিষদ অ‌ডি‌টো‌রিয়া‌মে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপল‌ক্ষে অ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর প‌রিচালনায় শুরু‌তে স্বাগত বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা ইকবাল অাহ‌মেদ।

উপ‌জেলা কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের বাস্তবায়‌নে সহকারী ক‌মিশনার (ভূ‌মি) রোকনুজ্জামান বা‌প্পির সভাপ‌তি‌ত্বে অা‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান সাঈদ মে‌হেদী।

বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন বাংলা‌দেশ সুগারক্রপ গ‌বেষণা ই‌নস্টি‌টিউট ঈশ্বদী পাবনার প্রধান বৈজ্ঞা‌নিক কর্মকর্তা অাবু তা‌হের সো‌হেল,

ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান দিপালী রানী ঘোষ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিবি ইউনাইটেড হাইস্কুলের ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক ও প্রথম আলোর নিজেস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।
ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য শেখ আব্দুল আহাদ, সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস সিনিয়র শিক্ষক, মোঃ মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার।

পরে এসএসসি পরীক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে দুইটি পেন একটি স্কেল ও একটি ফাইল বিদায় উপহার স্বরূপ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে অনেক দুরে চলে গিয়েছিল। দীর্ঘদিন পর চালু হলেও পড়াশোনায় শিক্ষার্থীরা মনোযোগী হতে পারেনি। এখনই সময় পড়াশোনায় মনোযোগ দিতে হবে। মনে রাখতে কঠোর অধ্যবসায় ছাড়া শিক্ষা জীবনে সফলতা আসেনা। সুতরাং যে কয়টি সময় আছে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। কোন ভাবেই নকল বা অসাধু উপায় অলম্বন করা যাবে না। মনে রাখতে হবে পড়াশোনা করতে হবে নিজেদের জন্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে শেষ হচ্ছে ‘কোহলি-শাস্ত্রি যুগ’

খেলার খবর : নামিবিয়ার বিপক্ষে মাঠে নামার আর কোনো মানে হয় না। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ভারত। গতকাল নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হারাতেই ভারতের শিরোপা স্বপ্ন হওয়ায় মিলিয়ে গেছে।

তবে কোনো অর্থবহন না করলেও আজ মাঠে নামতে হবে ভারতকে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিয়মরক্ষার সেই ম্যাচ দিয়ে ভারতীয় ক্রিকেটে শেষ হতে চলেছে কোহলি-শাস্ত্রি যুগেরও।

টুর্নামেন্ট শুরুর আগেই বিরাট কোহলি ঘোষণা দিয়েছিলেন এই ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর। প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রিও সরে দাঁড়াচ্ছেন। তার জায়গায় এরই মধ্যে সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ‘ডেড রাবার’ ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা তাই চাইবে কোহলি এবং শাস্ত্রিকে দারুণ এক বিদায় জানাতে।

প্রতিপক্ষ হিসেবে নামিবিয়া বেশ অপরিচিত ভারতের কাছে। টি-টোয়েন্টি ফরম্যাটে আগে কখনো দেখা হয়নি দল দুটির। সবশেষ মুখোমুখি হওয়া ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে। প্রতিপক্ষ অচেনা, তার ওপর গতকাল অনুশীলনই করেনি ভারত।

আফগানদের হারের পর আর কোনো আশা বেঁচে না থাকায় হতাশ ভারতীয়রা অনুশীলন পর্ব বাতিল করে দেয়। নামিবিয়ার বিপক্ষে তাই কতটা স্বাচ্ছন্দ্যে ভারতীয়রা খেলতে পারে সেটাই এখন দেখার বিষয়।

একাদশে আজ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামার কথা ভারতের। বিশেষ করে কোনো ম্যাচে সুযোগ না পাওয়া রাহুল চাহারের একাদশে ঢোকার সম্ভাবনা প্রবল। এক ম্যাচ খেলে বাদ পড়া ইশান কিশানকেও খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট।

ওদিকে, মানসিকভাবে আঘাত পাওয়া ভারতকে পেয়ে শেষটা ভালো করতে চায় নামিবিয়া। প্রথমবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠেই দলটি জিতেছে এক ম্যাচ। ডেভিড উইজেরা জয়ের ট্যালি বাড়িয়েই চাচ্ছে টুর্নামেন্ট শেষ করতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest