সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সুশীলন এর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক

শ্যামনগর প্রতিনিধি : জাতীয় বেসরকারী সংস্থা সুশীলন এর মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়িত এবং চলমান কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) এম তরিকুল ইসলাম।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সুশীলনের নির্বাহী প্রধান জনাব মোস্তফা নুরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার জনাব আ ন ম আবুজর গিফারী, সহকারী কমিশনার (ভুমি) জনাব মোহাম্মদ শহীদুল্লাহ এবং সহকারী পরিচালক সুশীলন শিরিন আক্তার। পরিদর্শনকালীন সময়ে তারা সুশীলনের রিকল ২০২১ প্রকল্পের আওতাধীন সিবিও কার্যক্রম, আইজিএ, ডিস্যালাইনেশন প্লান্ট, হাইজিন কর্নার লেট্রিন, হ্যান্ড ওয়াশ ডিভাইস,স্যানিটেশন সেন্টার পরিদর্শন করেন।

এছাড়া তিনি বয়স্ক কল্যান প্রকল্পের সুবিধাভোগিদের সাথে আড়পাঙ্গাসিয়া পিএন হাই স্কুলে এক মত বিনিময় সভার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় তিনি সুশীলনের বাস্তবায়নাধীন প্রতিটি কাজে সন্তষ্টি প্রকাশ করেন। মাঠ পর্যায়ে কার্যক্রম পরিদর্শন শেষে সুশীলন টাইগার পয়েন্টে সুশীলনের বিভিন্ন পর্যায়ে উপকারভোগি, শুভাকাঙ্কি, জন প্রতিনিধিদের সাথে সূশীলন ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে মত বিনিময় করেন। মত বিনিময় সভায় সুবিধাভোগিরা তাদের জীবনের ইতিবাচক পরিবর্তনের গল্প তুলে ধরেন।

সুশীলনের সাথে যুক্ত হয়ে তাদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, ক্ষমতায়ন, মর্যাদা বৃদ্ধি এবং সমাজে তাদের গ্রহণ যোগ্যতার বিষয়টি তাদের জীবনের অভিজ্ঞতা থেকে তুলে ধরেন। মহিলারা প্রশিক্ষন এবং বিভিন্ন ইনপুট সহায়তা পেয়ে ক্ষুদ্র উদ্যেক্তা হয়ে কিভাবে দিন দিন স্বাবলম্ভি হয়ে পরিবারে অবদান রাখছে তা বর্ননা করেন। বয়স্ক কল্যান প্রকল্পের একজন সুবিধাভোগি গানের মাধ্যমে তাদের বর্তমান অবস্থা তুলে ধরেন।

উপস্থিত জনপ্রতিনিধিরা বিগত ৩০ বছরে এলাকার উন্নয়নে সুশীলন কি ভাবে ভুমিকা রেখেছে তা বিস্তরিত বর্ননা করেন। মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবুল কাশেম মোড়ল বলেন, ‘‘আমার ইউনিয়নের ১৯টি গ্রামের এমন কোন জায়গা নেই যেখানে সুশীলন কাজ করে নাই। এখানে অনেক সংগঠন কাজ করে কিন্ত সুশীলনের বিকল্প নেই।

বুড়িগোয়ালীনি ইউনিয়নের চেয়ারম্যান বাবু ভবতোষ মন্ডল, সুশীলনের নির্বাহী প্রধানকে উপকূলের বন্ধু হিসাবে আখ্যায়িত করেন। তিনি সুশীলনের কার্যক্রমে ইউনিয়ন পরিষদের যৌথ অংশগ্রহনের বিষয় তুলে ধরেন। মত বিনিময় সভায় সুশীলনের নির্বাহী প্রধান জনাব মোস্তফা নুরুজ্জামান বিগত ৩০ বছরে সুশীলন উপকূলের আপামর জনগনের জন্য কিভাবে তার স্বপ্ন পূরন করেছে তা তুলে ধরেন। তিনি বলেন এখনও অনেক কাজ করার বাকি আছে যেগুলি আগামীতে পূরন করা হবে বলে আশ্বাস দেন।

প্রধান অতিথি জনাব এম তরিকুল ইসলাম, মহাপরিচালক (গ্রেড-১) সুশীলন কার্যক্রম পরিদর্শন এবং মত বিনিময় সভায় উপস্থিত প্রতিনিধিদের অভিজ্ঞতার আলোাকে বলেন,‘‘ সুশীলন তৃনমূল পর্যায়ে দূর্যোগ সহনশীল মানুষের কল্যানে যে কাজ করে যাচ্ছে তাতে আমি অভিভুত। নারীরা যে ভাবে নিজেদেরকে বিভিন্ন কাজের সাথে যুক্ত করে নিজেদের আত্মনির্ভরশীল করছে তা সবার জন্য অনুকরনীয়।

তাদের সামাজিক যে ক্ষমতায়ন হচ্ছে, সমাজে গ্রহন যোগ্যতা বাড়ছে তা দেশের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলে আমার বিশ্বাস। সুশীলন যে ভাবে মাটি ও মানুষের জন্য ৩০ বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছে আমি তার দীর্ঘ সফলতা কামনা করি। আমি আনন্দিত এ ধরণের একটি কার্যক্রমে অংশগ্রহন করতে পেরে।
মত বিনিময় শেষে রিকল ২০২১ প্রকল্পের সমবায় অধিদপÍর কর্তৃক রেজিষ্ট্রেশনকৃত সিবিও প্রতিনিধিদের নিকট সার্টিফিকেট হস্তান্তর ও প্রতিবন্ধী সদস্যদের প্রতিবন্ধী সহায়ক উপকরন বিতরন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা টিটিসিতে মোটর ড্রাইভিং কোর্সের লাইসেন্স বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় এস.ই.আই.পি প্রকল্পের আওতায় “মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স” প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও ড্রাইভিং লাইসেন্স বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে.এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শিক্ষিত বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে পরিনত করছে। বিভিন্ন কোর্সের মেয়াদে ট্রেনিং গ্রহণ করে বিদেশ যাচ্ছে।

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ কার্যক্রম খুবই প্রশংসনীয়। সাতক্ষীরার মাটি যেমন উর্বর তেমন সাতক্ষীরার মানুষদের মেধাও খুবই ভাল। এ জেলার মানুষেরা দেশের গুরুত্বপূর্ণ পদে সুনামের সহিত কাজ করছে। তবে ২০১৩ সালের কুকর্মের কারণে এ জেলার উন্নয়ন একটু পিছিয়ে আছে। এস.ই.আই.পি প্রকল্পের আওতায় কেক কেটে “মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স” প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয় এবং ২৫ জন প্রশিক্ষাণার্থীর মাঝে ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়। “মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স” প্রশিক্ষণ কোর্সে ৪০ জন শিক্ষার্থীর প্রশিক্ষণ শুরু হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অটোমোবাইল বিভাগীয় প্রধান মো. মেহেদী হাসান, ওয়েল্ডিং বিভাগীয় প্রধান মো. তৌহিদুল আলম শেখ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পরোকিয়ায় ঘরছাড়া স্ত্রীর কাছ থেকে নগদ টাকাসহ শিশু সন্তান উদ্ধারের দাবি

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় এক কুরিয়ার কর্মী স্বামীর রক্ষিত নগদ টাকাসহ শিশু সন্তানকে নিয়ে পরোকিয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ায় স্ত্রীর কবল থেকে টাকা এবং সন্তান উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে জনার্কীন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করনে সাতক্ষীরা দেবহাটার চাঁদপুর গ্রামের মেহের আলীর ছেলে বর্তমানে শহরের সুলতানপুর এলাকার শওকত আলীর বাড়ির ভাড়াটিয়া রেজাউল ইসলাম। তিনি বলেন আমি স্থানীয় একটি কুরিয়ারে ডেলিভারি ম্যান হিসেবে চাকুরি করি।

বিগত ৯ বছর পূর্বে পটুয়াখালী জেলার বাধঘাটা গ্রামের খলিল সরদারের কন্যা রুবিনা খাতুনের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর আমার ঔরষে রুবিনার গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম হয়।

তার বয়স সাড়ে তিন বছর। আমি প্রতিদিন সকালে কুরিয়ার অফিসে চলে আসি আর রাতে বাড়ি ফিরি। এ সুযোগে আমার স্ত্রী রুবিনা খাতুন সাতক্ষীরা শহরের গোপিনাথপুর গ্রামের লিয়াকত মোল্লারর পুত্র ইউসুফ মোল্লার সাথে মোবাইলে কথা বলার এক পর্যায়ে পরোকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি আমি অবগত হওয়ার পর শুধু মাত্র শিশু পুত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে মিমাংসার চেষ্ঠা করি। কিন্তু ইউসুফ আলীর পরোকিয়া প্রেমের ফাঁদে পড়ে আমার স্ত্রী রুবিনা খাতুন উন্মাদ হয়ে পড়ে।

একপর্যায়ে গত ৮ নভেম্বর‘২১ তারিখে আমি কুরিয়ার অফিসে চলে আসলে ঘরে রক্ষিত আমার বিধবা বোনের ১লক্ষ ৬৪ হাজার নগদ টাকা, দেড় লক্ষাধিক টাকার সোনার গহনাসহ প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল ট্রাকে তুলে একমাত্র শিশুপুত্রকে সাথে নিয়ে পরোকিয়া প্রেমিকের হাত ধরে চলে যায়। রাতে অফিস শেষে বাড়ি ফিরে দেখি আমার ঘরে কিছুই নাই, আমার সন্তানও নাই। আর রুবিনা খাতুনের মোবাইল নাম্বারটি বন্ধ।

তিনি আরো বলেন আমি তিল তিল করে আমার সোনার সংসারটি গড়ে ছিলাম। অথচ পরোকিয়ার বলি হয়ে তা ভেঙে চুর্ণ হয়ে গেল। আমার সাথে সংসার করার দরকার নেই কিন্তু আমার বিধবা বোনের সঞ্চিত টাকা এবং আমার কলিজার টুকরো সন্তানকে কেন নিয়ে গেল? যে নারীর কাছে নিজের সূখই বড় তার কাছে আমার সন্তান কোনদিন ভালো থাকতে পারে না। জানি না কিভাবে আছে আমার সন্তান। নিশ্চয় কত কষ্ট পাচ্ছে। ওই পরোকিয়া প্রেমিক কখনো আমার সন্তানকে ভালো চোখে দেখবে না। আমার সন্তানটিকে আমি ফেরত চাই, আমার টাকা ফেরত চাই। আমি ওই রুবিনা কাছ থেকে আমার বোনের রক্ষিত টাকাসহ আমার ৫লক্ষাধিক টাকার মালামালগুলো উদ্ধার এবং আমার একমাত্র সন্তানকে ফিরে পাওয়ার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত‌‌্যু

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার পাটকেলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আব্দুল্লাহ গাজী ও পথচারি সুভাষ হালদার নিহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজ ও পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এদূর্ঘটনা দুটি ঘটে।
নিগতরা হলেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের শাহজাহান গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী (৩৫) ও একই উপজেলার গণডাঙ্গা গ্রামের মৃত হাজারী হালদারের ছেলে সুবাস হালদার (৭০)
পাটকেলঘাটা থানার ওসি নাজমুল হুদা জানান, দুপুরে পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের সংলগ্ন সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ইঞ্জিনভ্যানের সাথে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক আব্দুল্লাহ গাজী। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, এর আগে বেলা ১১ টার দিকে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সংলগ্ন রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন পথচারী সুবাস হালদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতাপনগরে সরকারি খাস জমি অবৈধভাবে ভোগ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সুভদ্রাকাটি গ্রামের ভূমিদস্যু সোহরাব হোসেন কর্তৃক চাকলা তেলেখালী মৌজার ১৫ একর সরকারি খাস জমি অবৈধভাবে ভোগ দখলের অভিযোগ উঠেছে। বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন, প্রতাপনগরের দিঘলার আইট গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে মোঃ সাহেব আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতাপনগর ইউনিয়নের চাকলা তেলেখালী মৌজার ১নং খাস খতিয়ানের হাল ৫০১ দাগের ১৫ একর সরকারি খাস জমি রয়েছে। সুভদ্রাকাটি গ্রামের মৃত শওকত আলী সানার ছেলে চিহিৃত ভূমিদস্যু সোহরাব হোসেন ২০০৭ সাল থেকে উক্ত সম্পত্তি অবৈধভাবে ভোগ দখল করে আসছে। ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এলাকার গৃহহারা দরিদ্র জনগোষ্ঠির আবাসনের লক্ষ্যে উক্ত সরকারি খাস জমিতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত একটি আশ্রয়ন প্রকল্প করার জন্য প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ জাকির হোসেন আশাশুনি ইউএনও বরাবর আবেদন করেন। পরবর্তীতে তদন্ত পূর্বক ওই জমিতে আশ্রয়ন প্রকল্পের একটি নকশা তৈরী করে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পর্যবেক্ষক দল এসে সরেজমিনে পরিদর্শন করে আশ্রয়ন প্রকল্পের জন্য প্রস্তার পেশ করেন।

সাহেব আলী আরো বলেন, প্রকল্পটি বাস্তবায়নের একপর্যায় বিষয়টি জানতে পেরে ভূমিদস্যু সোহরাব হোসেন ১৫ একর সরকারি খাস জমি অবৈধভাবে ভোগ দখলের উদ্দেশ্যে ২০১৫ সালের ২৩ আগষ্ট আশ্রয়ন প্রকল্পের ওই প্রস্তাবের বিরুদ্ধে বিজ্ঞ উচ্চ আদালতে একটি রিট পিটিশান দাখিল করেন। ফলে আশ্রয়ন প্রকল্পটির বাস্তবায়ন কাজে বাধাগ্রস্ত হয়ে পড়ে। বর্তমানে প্রকল্পটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রক্রিয়াধীন আছে। ঘুর্নিঝড় আম্ফান ও ইয়াসের আঘাতে বেড়িবাঁধ ভেঙ্গে প্রতাপনগর ইউনিয়নের বহু পরিবার গৃহহীন হয়ে বিভিন্ন স্থানে মানবেতর জীবন যাপন করছে। বাড়িঘর হারিয়ে অনেকে এলাকা ছেড়ে অন্যত্রে পাড়ি জমিয়েছে। চাকলা তেলেখালী মৌজায় প্রস্তাবিত আশ্রয়ন প্রকল্পটি বাস্তবায়ন হলে বহু মানুষের গৃহের সংস্থান হবে।

ভূমিদস্যু সোহরাব হোসেন ২০১৫ সাল থেকে কোন প্রকার ইজারা ছাড়াই অদ্যবদি উক্ত ১৫ একর খাস জমি অবৈধভাবে ভোড়দখল করে আসছেন। নিজে আর্থিকভাবে লাভবান হতে সে ওই জমিতে প্রস্তাবিত আশ্রয়ন প্রকল্পের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশান দাখিল করে দরিদ্র জনগোষ্ঠির আবাসনে প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়নে বাধাগ্রস্ত করছেন।
তিনি অভিযোগ করে বলেন, গত ৮ নভেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সোহরাব হোসেন নিজেকে প্রতাপনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হিসাবে দাবি করেছেন, যা সম্পূর্ন মিথ্যে। কয়েক বছর আগে সাতক্ষীরা সদর থানায় একটি ধর্ষন মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বর্তমানে তিনি আ’লীগের কোন পদে নেই। সংবাদ সম্মেলনে তার দেয়া বক্তব্য সম্পূর্ন মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
তিনি অবৈধ দখল থেকে প্রতাপনগর ইউনিয়নের চাকলায় ১৫ একর সম্পত্তি উদ্ধারপূর্বক সেখানে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রস্তাবিত আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নসহ মামলাবাজ ও ভূমিদস্যু সোহরাব হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাত পোহালেই সাতক্ষীরা সদরের ১৩ ইউপিতে ভোট : চেয়ারম্যান পদে লড়ছেন ৬৪ জন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে ভোট গ্রহণের জন্য ব্যালটপেপার,ব্যালট বক্সসহ নির্বাচনী সামগ্রী প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে। বুধবার দুপুর আড়াইটা থেকে নির্বাচনী সামগ্রী প্রদান শুরু হয়।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারগণ নির্বাচনী সামগ্রী বুঝে নিয়েছেন। তবে ব্যালট পেপার দেওয়া হবে বৃহষ্পতিবার সকালে। এদিকে,নির্বাচনী কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী নিয়োজিত রেখেছে প্রশাসন।

সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৩টি ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ১২৬টি। ভোট কক্ষের সংখ্যা ৭১৯টি এবং অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৫৫টি। পুরুষ ভোটার এক লাখ ৩৪ হাজার ২২৪ জন এবং নারী ভোটার এক লাখ ৩২ হাজার ৪২৯ জন। সদর উপজেলায় ১৩ ইউনিয়নে মোট ভোটার দুই লাখ ৬৬ হাজার ৬৫৩ জন।

নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়,আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন এসআইয়ের নেতৃত্বে ৪জন পুলিশ সদস্য ও দুজন সশস্ত্রসহ ১৭ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া প্রত্যেক ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বরত থাকবেন। ১৩টি ইউনিয়নে ৫জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। পাশাপাশি ৩প্লাটুন বিজিবি সদস্য ও ৩ প্লাটুন র‌্যাব সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর জানান,সুষ্টু নির্বাচনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে তাদের ভোটাধিকার নির্বিঘেœ প্রদান করতে পারেন,তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সদর উপজেলার আলীপুর ইউনিয়ন বাদে বাকি ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়নগুলো হচ্ছে-বাঁশদহা, কুশখালি, বৈকারী, ঘোনা, শিবপুর, ভোমরা, ধুলিহর, ব্রহ্মরাজপুর, আগরদাড়ি, ঝাউডাঙ্গা, বল্লী, লাবসা ও ফিংড়ি। ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করছেন। দ্বিতীয় ধাপের এই নির্বাচনে বিএনপি সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছেনা। তবে ১৩টি ইউনিয়নের মধ্যে বৈকারী, কুশখালী, শিবপুর, ফিংড়ী ও ধুলিহর ইউনিয়ন ব্যতিত বাকি ৯ ইউনিয়নে সরাসরি বিএনপির পদে থাকা দলীয় নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বাদে বাকি ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া ফিংড়ী, ঘোনা, বৈকারী ও বাশদাহ ইউনিয়নে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী রয়েছে। এদিকে, আগরদাঁড়ি, ঘোনা ও বৈকারীসহ কয়েকটি ইউনিয়নে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী রয়েছে। আর দুটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

সদর উপজেলার বাঁশদহ ইউনিয়ন চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক (টেলিফোন), এ.এইচ.এম কামরুজ্জামান (চশমা), বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এসএম মোশাররফ হোসেন (আনারস), মো: নাজমুল হাসান (মোটর সাইকেল), ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান (নৌকা), মো: ময়নুর রহমান (দুটি পাতা), জাতীয় পার্টির শেখ শরিফুজ্জান (লাঙ্গল) প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সদর উপজেলার কুশখালী ইউনিয়ন চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, মুহাম্মদ আব্দুল গফফার (টেলিফোন) মো: আবুল কালাম আজাদ (ঢোল), মো: ইকবাল হোসেন (টেবিলফ্যান) মো: কবির উদ্দীন মন্ডল (ঘোড়া) মো: গোলাম মোস্তফা (অটোরিক্সা), ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: তাজউল ইসলাম (নৌকা), ওয়ার্ড আওয়ামী লীগের মো: মনিরুল ইসলাম (আনারস), জাতীয় পার্টির প্রার্থী মো: মুনছুর আলী সরদার (লাঙ্গল), মো: শফিকুল ইসলাম (রজনীগন্ধা), ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: সাইফুদ্দীন পলাশ (চশমা) ও মো: হুমায়ুন কবির (মোটর সাইকেল)।

লাবসা ইউনিয়ন চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, জেলা বিএনপির সদস্য সচিব ইউপি বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিম (আনারস), মোহাম্মাদ শাহীন হোসেন (মোটর সাইকেল) ও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: নজরুল ইসলাম (নৌকা)।
বল্লী ইউনিয়ন চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।তারা হলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: খায়রুল ইসলাম (মোটর সাইকেল), বল্লি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: বজলুর রহমান (নৌকা), উপজেলা বিএনপির সদস্য মো: মহিতুল ইসলাম (আনারস) ও শেখ হাবিবুর রহমান (চশমা)।

আগরদাড়ি ইউনিয়ন চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহম্মদ লুৎফর রহমান (ঘোড়া), মো: কবীর হোসেন (টেবিল ফ্যান), মো: নুরুল ইসলাম (আনারস), থানা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মঈনুল ইসলাম (নৌকা), ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মো: মজনুর রহমান (চশমা), শাহিদ (মোটর সাইকেল) ও হাবিবুর রহমান (অটোরিক্সা)।

ঝাউডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, জয়দেব কুমার ঘোষ (আনারস), আওয়ামী লীগের সমর্থিত বর্তমান চেয়ারম্যান মো: আজমল উদ্দীন (নৌকা) ও বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (মোটর সাইকেল)।

ঘোনা ইউনিয়ন চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মো: আব্দুল কাদের (মোটর সাইকেল), বিএনপির প্রার্থী হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান (আনারস), সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মো: ফজলুর রহমান (নৌকা), জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক পেয়ে মো: বদরুজ্জামান (লাঙ্গল) ও মো: সদর উপজেলার পশ্চিম জামায়াতের সেক্রেটারি মোশাররাফ হোসেন (চশমা)।
বৈকারী ইউনিয়ন চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

তারা হলেন, ইউনিয়ন পরিষদে বিদ্রোহী প্রার্থী হিসেবে আওয়ামী লীগ আবু মো: মোস্তফা কামাল (মটর সাইকেল), সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান মো: আসাদুজ্জামান (নৌকা) ও জামায়াত সমর্থিত প্রার্থী মো: জালাল উদ্দীন (আনারস)।
ভোমরা ইউনিয়ন চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ইসরাইল গাজী (মোটর সাইকেল), মো: মমিমুল ইসলাম (ঘোড়া), মো: সামছুল আলম (চশমা), মো: সাহেব আলী (আনারস) ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম (নৌকা)।

শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাাদক এসএম আবুল কালাম আজাদ (আনারস), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: ইমাদুল হোসেন (হাতপাখা) ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত আলী (নৌকা)।

ফিংড়ি ইউনিয়ন চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বেলাল হোসেন (হাতপাখা), জামাতের মো: আজাদুল ইসলাম (চশমা), মো: লুৎফর রহমান (আনারস), আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান মো: সামছুর রহমান (নৌকা) ও মো: সেলিম রেজা গাজী (মোটর সাইকেল)।

ধুলিহর ইউনিয়ন চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, মো: ফজলুর রহমান (চশমা), আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মো: মিজানুর রহমান (নৌকা), মো: মিজানুর রহমান চৌধুরী (আনারস) ও স. ম. মসিউর রহমান (মোটর সাইকেল)।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

তারা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো: আলাউদ্দীন (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: এবাদুল ইসলাম (হাতপাখা), থানা বিএনপির সহ-সভাপতি মো: নূরুল ইসলাম (মোটর সাইকেল) ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম (আনারস)।#

১০.১১.২১

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউপি নির্বাচনে বিদ্রোহীদের তালিকা তৈরি করছে আওয়ামী লীগ

রাজনীতির খবর : ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী নেতাকর্মীদের তালিকা তৈরি করছে আওয়ামী লীগ। সময়মতো তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১০ নভেম্বর) দুপুরে বৃহত্তর চট্টগ্রাম জোনের অধীনে ছয়টি জেলা সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিদ্রোহীদের সবার তালিকা তৈরি হচ্ছে, সময়মতো কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বৃহত্তর চট্টগ্রামকে পর্যায়ক্রমে সড়ক নেটওয়ার্কের আওতায় আনা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রাম অঞ্চলের যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, এর সবগুলোর কাজ শেষ হলে চট্টগ্রাম বদলে যাবে। একই সঙ্গে দেশের অর্থনীতিও বদলে যাবে। চট্টগ্রামকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য এবং পর্যটনকে ঘিরে দেশের যে সমৃদ্ধি ও প্রবৃদ্ধির ধারা, তা আরও বেগবান হবে।

তিনি বলেন, কক্সবাজার পর্যটন শিল্পকে এগিয়ে নিতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। জোয়ারগঞ্জ হতে কক্সবাজার পর্যন্ত আরেকটি মেরিন ড্রাইভ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। কক্সবাজার লিংক রোড-লাবনী পয়েন্টে চার লেনের কাজ শেষপর্যায়ে। আসন্ন পর্যটন মৌসুমের আগেই এ মহাসড়ক পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

আগামী বছর দেশের চারটি মেগা প্রকল্পের নির্মাণকাজ শেষ হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের সাহস ও সক্ষমতার প্রতীক পদ্মাসেতুতে কার্পেটিং শুরু হয়েছে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মিত হচ্ছে। ইতোমধ্যেই টানেলের ৭৪ শতাংশের কাজ শেষ হয়েছে। ২০২২ সালের মধ্যে দেশে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।

যারা উন্নয়ন ও নির্বাচনবিমুখ এবং আন্দোলন-নির্বাচনে ব্যর্থ, তারা সরকারের অন্ধ সমালোচনাকে রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনিয়ম ও দুর্নীতি ছাড়া ক্ষমতায় থাকাকালে যারা কিছু উপহার দিতে পারেনি, আজ তারা বড় বড় কথা বলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের নামই নেই!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে ডিসেম্বরে গণতন্ত্র সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমন্ত্রিত শতাধিক দেশের বা সরকারের নামের একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক পলিটিক্যাল জার্নাল পলিটিকো।

তবে এই তালিকায় নেই বাংলাদেশের নাম। তালিকায় দেখা যায় অন্যান্য দেশের সঙ্গে ভারত, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তান আমন্ত্রণ পেয়েছে।

ঢাকা ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, প্রেসিডেন্ট বাইডেনের সম্মেলন প্রস্তুতি নিয়ে বিভিন্ন খবরের দিকে তারাও নজর রাখছেন। তবে আপাতত এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই।

বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, এই সম্মেলন গণতন্ত্র নিয়ে দীর্ঘ আলোচনার শুরু মাত্র। আগামী বছর পরবর্তী সম্মেলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সেই সম্মেলনে অংশ নিতে দেশগুলোকে সংস্কারের অঙ্গীকার পূরণ করতে হবে।

গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ফ্রিডম হাউসের নীতি ও প্রচারণাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট অ্যানি বোয়াজিন বলেছেন, ‘অন্য যেকোনো বৈঠকের চেয়ে এই সম্মেলন আলাদা হতে হলে যুক্তরাষ্ট্রসহ প্রতিটি অংশগ্রহণকারী দেশকে আগামী দিনগুলোতে গণতন্ত্র ও মানবাধিকারের পথ অনুসরণের অর্থবহ অঙ্গীকার করতে হবে। ’

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বজুড়ে গণতন্ত্র ও স্বাধীনতা থেকে বিচ্যুতি ঠেকাতে প্রেসিডেন্ট বাইডেন সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে আমন্ত্রিত নেতাদের অনেককে নিয়েই প্রশ্ন রয়েছে। কারণ ওই নেতাদের অনেকের বিরুদ্ধেই একনায়কতন্ত্র চর্চার অভিযোগ রয়েছে।

এ বছর যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্রিডম হাউসের প্রতিবেদনেও বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক অধিকার চর্চা ও নাগরিক স্বাধীনতা অনেক কম। বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশ এ ক্ষেত্রে ‘আংশিক স্বাধীন’ দেশগুলোর তালিকায় আছে।

পলিটিকোর ফাঁস করা তালিকা এবং দেশ বা সরকারগুলোকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওই তালিকায় ফ্রান্স, সুইডেনের মতো পরিপক্ব গণতন্ত্রের দেশ যেমন আছে, তেমনি আছে গণতান্ত্রিক পরিস্থিতির কারণে বিতর্কিত ফিলিপাইন ও পোল্যান্ডের মতো দেশগুলোও। এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানানো হলেও বাদ পড়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। মধ্যপ্রাচ্য থেকে আমন্ত্রিতদের মধ্যে আছে ইসরায়েল ও ইরাক। তবে যুক্তরাষ্ট্র তার মিত্র মিসর ও ন্যাটো শরিক তুরস্ককেও গণতন্ত্র সম্মেলনে ডাকছে না।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলেন, বাইডেনের সম্মেলনে এমন অনেক দেশের আমন্ত্রণ পাওয়ার কথা শোনা যাচ্ছে, যাদের অবস্থা বাংলাদেশের চেয়েও নাজুক।

ইমতিয়াজ আহমেদ আরো বলেন, ‘আমার মনে হয়, আমন্ত্রণ পেলে বাংলাদেশ যাবে। আমন্ত্রণ না পেলেও এ নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই। কারণ যুক্তরাষ্ট্রের নিজেরই এখন গণতান্ত্রিক ব্যবস্থায় অনেক সমস্যা আছে। ’

আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ বলেন, ‘আওয়ামী লীগকে ডাকা হবে না, এমন তথ্য এখনো আমরা জানি না। অন্য যেকোনো সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক এখন ভালো। আসলে বাংলাদেশের বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়। অনেকেই দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest