সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

ব্যাংকার সনি পোদ্দারের বউ হচ্ছেন নায়িকা মিম

বিনোদন সংবাদ : জন্মদিনের সন্ধ্যায় ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম জানিয়ে দিয়েছেন তিনি আর সিঙ্গেল নন। ছয় বছরের প্রেমের সম্পর্কে বাগদানে রূপ দিয়েছেন।

হবু স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করে নায়িকা ক্যাপশন জুড়েছেন, ‘আমার সব হাসি তোমার সাথে শুরু হয়েছিল ছয় বছর আগে। আজ খুব বিশেষ দিন, আজ চিরকালের শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা। অবশেষে এনগেজড।’

এমন ঘোষণার পর থেকেই তাৎক্ষণিকভাবে মোবাইলে পাওয়া যাচ্ছে না বিদ্যা সিনহা মিমকে। যদিও মিমের সহকারী এনটিভি অনলাইনকে জানিয়েছেন, মিমের হবু স্বামীর নাম সনি পোদ্দার।

মিমের একটি পারিবারিক সূত্র আরও জানিয়েছে, গতকাল সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পারিবারিক আয়োজনে বাগদান সেরেছেন নায়িকা। পাত্রের বাড়ি কুমিল্লা; পেশায় তিনি ব্যাংকার। বর্তমানে সিটি ব্যাংকে কর্মরত। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর প্রেম।

তবে সূত্রটি বিদ্যা সিনহা মিম ঠিক কবে বিয়ে করছে তা জানাতে পারেনি। বলেছেন, বিয়ের সময় এখনও ঠিক হয়নি।

সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এ ছাড়া ‘ইত্তেফাক’, ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমার শুটিং চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুক জাতি ও ধর্ম লক্ষ্য করে বিজ্ঞাপন নিষিদ্ধ করছে

প্রযুক্তির খবর : ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। এখন থেকে বিজ্ঞাপনদাতারা আর ফেসবুক ব্যবহারকারীর লিঙ্গ পরিচয়, ধর্ম বা রাজনৈতিক বিশ্বাসের মতো বিষয়বস্তু লক্ষ্য করতে বিজ্ঞাপন দিতে পারবেন না।

এর আগে ফেসবুক ব্যবহারকারীর লিঙ্গ পরিচয়, ধর্ম বা রাজনৈতিক বিশ্বাস নিয়ে বিভিন্ন পোস্ট, পড়ার ধরন বা পছন্দ করার ইতিহাসের ভিত্তিতে বিজ্ঞাপন ঠিক করে দেওয়ার সুযোগ পেতেন বিজ্ঞাপনদাতারা। ফেসবুক এখন সে সুবিধা বন্ধ করে দিচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জানুয়ারি মাস থেকে তারা বিস্তারিত টার্গেটিং অপশন মুছে ফেলবে। এর মাধ্যমে বিজ্ঞাপনদাতারা ফেসবুক ব্যবহারকারীদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পোস্ট, জাতি বা জাতিসত্তা বিষয়ক কথাবার্তা, রাজনৈতিক সংশ্লিষ্টতা, ধর্ম, যৌনতা, সংস্থা বা ব্যক্তির সঙ্গে মিথস্ক্রিয়াগুলোর ওপর ভিত্তি করে ব্যবহারকারীদের খুঁজে বের করতে পারতেন।

মেটা প্ল্যাটফর্মসের প্রোডাক্ট মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট গ্রাহাম মাড এক ব্লগ পোস্টে বলেছেন, ‘আমাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপনদাতারা কীভাবে ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পারে, সে সম্পর্কে আমরা মানুষের ক্রমবর্ধমান প্রত্যাশার সঙ্গে আরও ভালোভাবে মেলাতে চাই। এ ছাড়া নাগরিক অধিকার বিশেষজ্ঞ, নীতি নির্ধারক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সহযোগীদের কাছ থেকে প্রতিক্রিয়া নিয়েছি। এর মাধ্যমে আমরা টার্গেটিং অপশন অপব্যবহার রোধ করতে চাই।’

টেক ট্রান্সপারেন্সি প্রজেক্টের গবেষণা অনুসারে, গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে আক্রমণের ঘটনার পরও ফেসবুক প্ল্যাটফর্মে উসকানিমূলক আলোচনার পাশে অস্ত্রের আনুষাঙ্গিক এবং বডি আর্মারের বিজ্ঞাপন পরিবেশন করা হয়েছিল।

গার্ডিয়ান বলছে, মেটার মোট আয়ের ৯৮ শতাংশই আসে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে। বিজ্ঞাপনদাতারা এ প্ল্যাটফর্মে নির্দিষ্ট জনসংখ্যা ও ভোক্তা লক্ষ্য করে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে। কারণ, প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের অনলাইন কার্যকলাপের ওপর ভিত্তি করে প্রোফাইল তৈরি করে রেখেছে। মেটা তাদের মেসেঞ্জার অ্যাপের মাধ্যমেও বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে। এ অডিয়েন্স নেটওয়ার্কের মাধ্যেম তৃতীয় পক্ষের অ্যাপেও বিজ্ঞাপন বিক্রি করে থাকে।

গত বছর মেটা ৮৬ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। প্রতিদিন প্রায় ২০০ কোটি মানুষ ফেসবুক অ্যাপ ব্যবহার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুবকদের এগিয়ে নিতে পড়া-লেখার পাশাপাশি খেলার বিকল্প নেই.. ডাঃ রুহুল হক এমপি
মোস্তাফিজুর রহমান, আশাশুনি: যুবকদের এগিয়ে নিতে পড়া-লেখার পাশাপাশি খেলার বিকল্প নেই। যুবকদেরকে সঠিক ভাবে গড়ে তুলতে না পারলে দেশ উন্নয়ের মহাসড়ক থেকে ছিটকে পড়বে।
যুবকদের মাদকে আসক্তির কথা মাথায় রেখে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের ২৫ টি মাঠ সংস্কার করে খেলার উপযোগী করে গড়ে তোলা হয়েছে।
আশাশুনি উপজেলার বুধহাটা কলেজিয়েট স্কুল মাঠে বুধহাটা যুব কিশোর সংসদের আয়োজনে ৮ দলীয় নক আউট আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করার সময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি উপরুক্ত কথা গুলো বলেন। এসময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বুধবার বিকালে কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে মনোমুগ্ধকর ফাইনাল ম্যাচে বুধটাটা ইউনিয়ন ফুটবল একাদশ শোভনালী ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুল হক ডাবলু ও যুবলীগ নেতা নুরুজ্জামান জুলুর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ফাইনাল খেলায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ডাঃ মোখলেছুর রহমান, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, সাতক্ষীরা-০৩ আসনের এমপি’র এপিএস শাহিন বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান খোকন, খাদেমুল ইসলাম তুফান, ছাত্রলীগ নেতা শাহারিয়ার ফিরোজ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগ সহ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ।
খেলা পরিচালনায় ছিলেন আনিছুর রহমান, আছাদুল হক, এমরান হোসেন, ইউনুচ আলী এবং ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ভেড়া বিতরণ 
কে এম রেজাউল করিম দেবহাটা  : দেবহাটায় হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ভেড়া বিতরন করেছে বে-সরকারী উন্নয়ন সংস্থা আইডিয়াল। বুধবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় আইডিয়াল এর বাস্তবায়নে সংস্থার পারুলিয়াস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে এ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আইডিয়াল সংস্থার পরিচালক কৃষিবিদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
ভেড়া পালনের মাধ্যমে আপনাদের পরিবারের যেমন অর্থনৈতিক উন্নয়ন হবে তেমনি পরিবারের নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে।বাড়বে সামাজিক মর্যাদা । সাথে সাথে পরিবারের পুষ্টি ও আমিষের চাহিদা মিটবে।
এলাকায় ভেড়া পালনে অন্য মানুষেরাও উদ্বুদ্ধ হবে। সমগ্র অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন সংস্থার সমন্বয়কারী  (প্রোগ্রামস) এসএম মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা“ভেড়া পালনের মাধ্যমে হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের টেকসই উন্নয়ন” প্রকল্পের আওতায় ৩০জন মহিলাকে বিনামূলে ২টি করে ভেড়া প্রদান করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর পথ সভা

কালিগঞ্জ প্রতিনিধি :
আগামি ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাদপুর মাদ্রাসা সংলগ্ন মোড়ে বিপুল সংখ্যাক নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহনে এই পথ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ‘লীগের সাবেক সভাপতি শেখ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ব্যবসায়ি হাসেম আলীর পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ারমান প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম,

ইউনিয়ন আ‘লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী হাফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য ও গ্রাম্য চিকিৎসক আব্দুল কাদের, ব্যবসায়ি হাবিবুর রহমান হবি, বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ নাসির উদ্দিনের ছেলে শেখ শামীম হোসেন প্রমুখ। এসময় চেয়ারমান প্রার্থী বলেন, আমি নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করছিনা, আমি ভোট করছি অযোগ্য ব্যাক্তির বিরুদ্ধে। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে, আপনারা অপপ্রচারে কান দিবেন না। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে ইউনিয়নকে একটি উন্নত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে গণ টিকা দেওয়া কে কেন্দ্র করে মারপিট : আহত ৫
শ্যামনগর প্রতিনিধি :  কোভিট১৯ মোকাবেলায় বাংলাদেশ সরকারের উদ্যোগ গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের টিকাদান কার্যক্রমের অনিয়মের প্রতিবাদ করায় মারধরের অভিযোগ ওঠেছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের এক, দুই ও তিন নম্বর ওয়ার্ডের টিকাদান কার্যক্রম চলমান ছিল।
বুধবার সকাল দশটার দিকে সোনাখালি কমিউনিটি ক্লিনিকে এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন ও দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পতিত পাবন মন্ডল ও তিন নম্বর ইউপি সদস্য আব্দুল মাজেদ গণ টিকাদান কার্যক্রমের বাধা সৃষ্টি করে । সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে টিকা নিতে আসা সাধারণ মানুষদেরকে মারধর করে।
টিকা নিতে আসা সুমন জানান, ইউপি সদস্য রা তাদের মন গড়া আইন চালু করে সিল সিগনেচার ব্যবহার করে সাধারণ মানুষের টিকা নিতে বাধা দেয়। সকাল থেকে দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ টিকা নিতে এসে তাদের মনগড়া আইনের কবলে ভোগান্তিতে পড়ে।
স্থানীয় সুমন তাদের এই টিকাদান কার্যক্রমের সিলমোহর ব্যবহার করার প্রতিবাদ করায় মৃত এফাজ তুল্লা গাজীর পুত্র আব্দুল আজিজ, আশরাফ হোসেন, নজরুল ইসলাম, ফিরোজের স্ত্রী নাজমা বেগম, আব্দুল আজিজ এর স্ত্রী আফরোজা বেগম।
তাদেরকে সন্ত্রাসী কায়দায় মারধর করে আহতরা স্থানীয়দের সহায়তায় শ্যামনগর হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় গুরুতর আহত নজরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেছেন এলাকাবাসী।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অজয় কুমার সাহা জানান, টোকেন এর মাধ্যমে টিকা দেয়ার কোনো নিয়ম নেই কিন্তু মেম্বারা কমিউনিটি ক্লিনিকের সভাপতি থাকায় তাদেরকে দেখভাল করে কার্যক্রম চালানোর কথা। সেখানে ৫০০ জনকে টিকা দেওয়ার কথা থাকলেও ১৫০ জনকে টিকা দেওয়ার পরে টিকাদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যাপারে ইউপি সদস্যদের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় নৌকার প্রচারণায় দ্বারে দ্বারে যুবলীগ-ছাত্রলীগ

তরিকুল ইসলাম লাভলু : আসন্ন ২৮ নভেম্বর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নলতা ইউনিয়নের নৌকার চেয়ারম্যানপ্রার্থী আলহাজ্ব আবুল হোসেন পাড়ের পক্ষে দিনভর বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন নলতা ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। চেয়ারম্যানপ্রার্থী ও নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়কে উন্নয়নের নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান তারা।

মঙ্গলবার দিনভর প্রচারণায় উপস্থিত ছিলেন, য্বুলীগ নেতা জি.এম সাইফুল ইসলাম, য্বুলীগ নেতা সাইফুল ইসলাম টুটুল, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাড়, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, সাধারণ সম্পাদ মামুন হোসেন, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পদক সোহেল বিশ্বস, সাবেক সাধারন সম্পদক মহিবুল্লাহ, নলতা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আলাউদ্দিন, সাবেক সভাপতি ইয়াছিন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পদক শেখ হেলাল, মেহেদী, ইমরান, আমজাত, ইয়াছিন সহ আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রাণিত অসংখ্য যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার নবাগত ইউএনও’র সাথে পিস ক্লাব সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

তালা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তালা উপজেলার পিস ক্লাবের সদস্যবৃন্দ।

বুধবার সকাল ১০টার সময় পিস ক্লাব সদস্যরা তালা উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে গিয়ে দেখা করেন। এসময় তারা পিস ক্লাবের সকল কার্যক্রম সম্পর্কে ইউএনওকে অবহিত করেন।

সাথে সাথে পিস ক্লাবের যে মূল কাজ উগ্রপন্থা প্রতিরোধ,সহনশীল সমাজ গঠন করা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা,শান্তি সম্প্রীতি বজায় রাখা এ সম্পর্কিত বই ও হ্যাণ্ড বিল ইউএনও উপহার দেওয়া হয়। ইউএনও পিস ক্লাবের কাজকে স্বাগতম জানান এবং তিনি পিস ক্লাবের সকল কাজে সহায়তা করবেন বলে আশ্বাস দেন।বিশেষ করে উগ্রপন্থা প্রতিরোধে যুব সমাজ শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্যে যে কাজ করে যাচ্ছে এজন্যে পিস ক্লাবের সদস্যদের তিনি প্রশংসা করেন।

পিস ক্লাবের সকল কার্যক্রমে সহযোগীতা করার সহমত জানান।

এসময় উপস্থিত ছিলেন তালা ইউনিয়ন পিস ক্লাবের সভাপতি মোঃসাব্বির ইসলাম ,সাধারণ সম্পাদক মোঃ নূরনবী, প্রচার সম্পাদক শেখ সাব্বির হোসেন,সদস্য রাজন, নাজমুল,শাওন,উর্মি ও বেলা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest