সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সাতক্ষীরার শ্রমিককে মাগুরার ইটভাটায় নিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আশাশুনির ইটভাটা শ্রমিককে মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার একটি ইটভাটায় নিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে এ অভিযোগ করেন আশাশুনির খাসবাগান গ্রামের মৃত. সালাম মোড়লের স্ত্রী সেলিনা বেগম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বামী সালাম মোড়ল দীর্ঘদিন দীন মজুরির কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। আমাদের ১৪ বছর বয়সী একটি কন্যা ও ৯ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

টানাটানির সংসার কষ্টে চলছিল। এমন সময় খুলনার পাইকগাছার অপরাজী ভবানীপুর গ্রামের মৃত. মত্তাজ গাজীর পুত্র মিল সর্দার সালাম আমার স্বামীকে মোটা টাকা আয় করিয়ে দেওয়ার জন্য শ্রমিক হিসেবে মাগুরার ইটভাটায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। স্বামী তার প্রস্তাবে রাজি হয়ে গত ১১ অক্টোবর ২০২১ তারিখে সোমবার আমার স্বামী মিল সর্দার সালামের সাথে মাগুরা জেলার মোহম্মদপুর থানার নদীয়া ব্রিক্সে যান।

মাত্র এক সপ্তাহ পর ১৯ অক্টোবর ২০২১ তারিখ সকালে আমার স্বামী আত্মহত্যা করেছে মর্মে ভাটার সর্দার সালাম আমাদের বাড়িতে খবর দেয়। খবর শুনে আমরা ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই লাশ স্থানীয় পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান। সে সময় স্থানীয় পুলিশ স্বামীর মৃত্যুর বিষয়টিকে রহস্যজনক মৃত্যু বলে আমাদের অবহিত করেন।

এবিষয়ে মোহাম্মদপুর থানায় একটি এজাহার দায়ের করলেও পুলিশ আমাদের এজাহারটি গ্রহণ করেনি। আমার স্বামীর ঋণগ্রস্থ বা পারিবারিক কলহও ছিলো না। কেন তিনি কাজে গিয়ে আত্মহত্যা করবেন। আমাদের দারিদ্রের সংসার হলেও দুটি সন্তানকে নিয়ে শান্তিতে বসবাস করছিলাম। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বেশি উপার্জনের উদ্দেশ্যেই তিনি ইটভাটায় গিয়েছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার স্বামীকে হত্যা করে শুধু আমাকে বিধবা করা হয়নি আমার দুটি সন্তানকে এতিম করা হয়েছে। একটি সংসারকে পথে বাসানো হয়েছে।

আমাদের ধারনা আমার স্বামীকে হত্যার সাথে মিলের সর্দার সালাম, বুধহাটা কাহারপাড়ার ইউনুস সরদারের কন্যা বাবুর্চি রতœা বেগম, নদীয়া বিক্স্রের ম্যানেজার হাসমত আলী, নাইটগার্ড আজগার আলী, সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের রুহুল আমিন এবং খুলনা পাইকগাছা গ্রামের মৃত. ছোবহানের পুত্র রমজান আলী জড়িত। তাদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হলে হত্যার প্রকৃত রহস্য উন্মোচিত হবে। তিনি একজন দরিদ্র অসহায় বিধবা নারী হিসেবে স্বামী হত্যার সাথে জড়িত মিল সর্দার সালামসহ অন্যান্যদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতাপনগরের চাকলা মৎস্য ঘের নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির কর্তৃক ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি ঃ সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের চাকলা তেলেখালী মৌজার মৎস্য ঘের নিয়ে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন কর্তৃক
ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত
সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার সুভদ্রাকাটি গ্রামের মৃত আলহাজ¦ শওকত আলীর ছেলে সোহরাব হোসেন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি প্রতাপনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড
আওয়ামীলীগ সভাপতি। আমি আমার ইউনিয়নের চাকলা তেলেখালী মৌজার ১নং খাস খতিয়ানের হাল ৫০১ দাগের ৯ একর জমি ২০০৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত একসনা ইজারা নিয়ে মৎস্য চাষ করে আসছি। ২০১৫ সালে আমার ইজারার মেয়াদ ৬ মাস থাকা
অবস্থায় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন উক্ত জমিতে একটি
আশ্রয়ন প্রকল্প করার জন্য নকশা তৈরী করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেন।
বিষয়টি জানতে পেরে আমি ২০১৫ সালের ২৩ আগষ্ট মৎস্য ঘেরে আশ্রয়ন প্রকল্প
করার ওই প্রস্তাবের বিরুদ্ধে বিজ্ঞ উচ্চ আদালতে একটি রিট পিটিশান দাখিল
করি। আদালত শুনানি শেষে রুল জারি করেন এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত জমিতে স্থিতিবস্থা বজায় রাখার জন্য ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি একটি
আদেশ প্রদান করেন। উক্ত সম্পত্তিতে উচ্চ আদালত কর্তৃক স্থিতিবস্থা বজায়

রাখার নির্দেশ থাকা স্বত্বেও চেয়ারম্যান জাকির স্থানীয় প্রশাসনকে ভুল বুঝিয়ে আমার মৎস্য ঘেরে আশ্রয়ন প্রকল্প করার ষড়যন্ত্র অব্যহত রেখেছেন।সম্প্রতি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতাপনগরের ভাঙ্গন কবলিত এলাকায় গেলে চেয়ারম্যান জাকির আমার ইজারা নেয়া সম্পত্তি সর্ম্পকে তাঁকে মিথ্যে তথ্য প্রদান করেন। তিনি ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য প্রশাসনকে ভুল বুঝিয়ে ও মিথ্যে তথ্য দিয়ে উক্ত জমি থেকে আমাকে দখল চ্যুত করার ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমি প্রতাপনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামীলীগ দলীয়  মনোনয়ন প্রত্যাশী। দলীয় কর্মকান্ডের সাথে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে আমি জড়িত রয়েছি। নদী ভাঙ্গনসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগে আমি সবসময় ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে থেকে তাদের সমস্য সমাধানে অগ্রনী ভূমিকা পালন করেছি। আমি আমার সাধ্যমত গরীব অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়েছি। আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে বর্তমান চেয়ারম্যান জাকির আমার
বিরুদ্ধে বিভন্ন ধরনের ষড়যন্ত্র করছেন। ইতিপূর্বেও সে আমার নামে মিথ্যে মামলা দিয়ে আমাকে হয়রানির চেষ্টা করেছেন। কিন্ত সব জায়গায় আমি নিঃর্দোষ

প্রমানিত হয়েছি। আমি যাতে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারি সেজন্য জাকির আমার ও আমার কর্মী সমর্থকদের বিরুদ্ধে আশাশুনি থানাসহ জেলার বিভিন্ন থানায় মিথ্যে অভিযোগ দিয়ে মামলা দায়ের করার পায়তারা চালাচ্ছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উচ্চ আদালতের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকলা তেলেখালী মৎস্য ঘের থেকে যাতে তাকে দখল চ্যুত করতে না পারে এবং তার ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে যেন হয়রানি করতে না পারে সে জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিশুর হাতে মোটরসাইকেল, গাছের সঙ্গে ধাক্কায় ৩ স্কুলছাত্র নিহত

দেশের খবর : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলাপাড়া সরিষাআটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— ধলাপাড়া ইউনিয়নের বড়মেধার গ্রামের শাহজালালের ছেলে আবুবকর (১৬), রমজান আলীর ছেলে সায়েম (১৬) ও সমির আলীর ছেলে শরীফ (১৬)। তারা ধলাপাড়া এস ইউপি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

ঘাটাইলের ধলাপাড়া ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অহেদুল ইসলাম জানান, সকালে তিন বন্ধু দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধলাপাড়া সরিষাআটা মোড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

এ সময় ওই তিন শিক্ষার্থী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এতে ওই তিনজনই ঘাটাইল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

রাজনীতির খবর : জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ এবং ১২ নভেম্বর দেশব্যাপী দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথভাবে আয়োজিত মানববন্ধন থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
সম্পর্কিত খবর

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ নভেম্বর ঢাকা মহানগর ব্যতীত সারা দেশের মহানগরগুলোতে এবং ১২ নভেম্বর জেলা শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য-সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ইয়ুথ গ্রুপ নেটওয়ার্ক সদস্যদের আর্থিক সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরে সুশীলন রিকল-২০২১ প্রকল্পের আয়োজনে ও অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথ গ্রুপ নেটওয়ার্ক সদস্যদের জন্য আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ৭ ও ৮ নভেম্বর (দুই ব্যাচ) মুন্সিগঞ্জের সুশীলন টাইগার পয়েন্টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেনের উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ফিল্ড ফ্যাসিলিটেটর দিবাকর ঘোষ, মীর হাসিবউল্যাহ, শহীদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের জনগনের তিন ভাগের একভাগ যুব শক্তি রয়েছে। তাদের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত না করলে দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। তাই তাদের উপার্জন মুখী কাজের সাথে সম্পৃক্ত করতে হবে। আর সেটার জন্য তাদের আর্থিক ব্যবস্থাপনা জ্ঞান না থাকলে ব্যবসার লাভ ক্ষতির হিসাব না থাকার কারনে যে কোন প্রকল্প সফলতা পায় না। তাই তাদের প্রশিক্ষিত করা জরুরী। তারা প্রশিক্ষিত হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। বক্তারা সকল যুব সদস্যদের কারিগরী প্রশিক্ষন গ্রহন করে স্বাবলম্বী হওয়ার জন্য আহবান জানান । উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষনে এসডিজি বাস্তবায়ন, যুব কর্ম সংস্থান, সংগঠনের স্থায়ীত্বশীলতা, আর্থিক ব্যবস্থাপনা, দুর্যেোগ ব্যবস্থাপনা, যুবনীতি-২০১৭, ঋন গ্রহনকারী ব্যক্তির বৈশিষ্ট্য, ঋণকে কিভাবে কাজে লাগানো যায়, ঋণ খেলাপী রোধের উপায়, ঋন অনুমোদন কারী দায়িত্বশীল ব্যাক্তি, পাশ বই, বিভিন্ন রেজিষ্টার, জমা খরচ, খতিয়ান, ব্যাংকিং, সরকারী-বেসরকারী আর্থিক প্রতিষ্ঠানের সাথে লিংকেজ ইত্যাদি সম্পর্কে ধারনা প্রদান করা হয়। ছবি- শ্যামনগরে ইয়ুথ গ্রুপ নেটওয়ার্ক সদস্যদের আর্থিক সক্ষমতা বিষয়ক প্রশিক্ষনে উপস্থিত অতিথিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুসরাত ফারিয়ার তৃতীয় গান ‘হাবিবি’ প্রকাশ পেয়েছে

বিনোদন ডেস্ক : প্রকাশ পেলো চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গাওয়া তৃতীয় গান ‘হাবিবি’। আগের দুইটি গানের মতো এতেও তিনি নিজেই নেচেছেন।

রোববার (০৭ নভেম্বর) দুপুরে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। সাড়ে তিন মিনিটের এই গানচিত্রে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন ফারিয়া। গানের সঙ্গে দুর্দান্ত নাচ দিয়েও নজর কেড়েছেন তিনি।

‘হাবিবি’র কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব।

ফারিয়া জানান, এবারের গানটি পপ অ্যারোবিক ফিউশন। ভিডিওটিও সেভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। ভিডিওর শুটিং হয়েছে মুম্বাই থেকে প্রায় একশ’ কিলোমিটার দূরে একটি রাজপ্রাসাদে।

এর আগে, ২০১৮ সালে ‘পটাকা’ এবং এর ২ বছর পর ‘আমি চাই থাকতে’ শিরোনামের গান ও নাচ নিয়ে হাজির হয়েছিলেন এই তারকা। ইউটিউবে প্রথম গানটি ৮২ লাখবার আরেকটি ১ কোটি ৭০ লাখবার দেখা হয়েছে।

বর্তমানে নুসরাত ফারিয়া অভিনীত ‘পাতালঘর’ ও ‘অপারেশন সুন্দরবন’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামীকাল মঙ্গলবার (৯ নভেম্বর) দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করবেন।

এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। বিচারক এ দিন রায় ঘোষণা না করে ৯ নভেম্বর পরবর্তী রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। এ নিয়ে দুুই দফা মামলার রায় ঘোষণার তারিখ পেছালো।

তারও আগে গত ৫ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর ভারপ্রাপ্ত বিচারক আলী হোসেন রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। ওইদিন মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু বিচারক শেখ নাজমুল আলম অসুস্থ থাকায় তারিখ পিছিয়ে পরবর্তী রায় ঘোষণার জন্য ২১ অক্টোবর দিন ধার্য করেন।

১৪ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৫ অক্টোবর দিন ধার্য করেছিলেন একই আদালত।

২৯ আগস্ট আত্মপক্ষ সমর্থনে সাত আসামি নিজেদের নির্দোষ দাবি করেন এবং আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

তারা হলেন- ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, টাঙ্গাইলের মো. শাহজাহান ও একই এলাকার নিরঞ্জন চন্দ্র সাহা।

মামলার আসামিদের মধ্যে কারাগারে রয়েছেন মাহবুবুল হক চিশতী। আর বাকি ছয়জন জামিনে।

অপরদিকে সুরেন্দ্র কুমার সিনহা, ফারমার্স ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সফিউদ্দিন আসকারী আহমেদ, রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায় পলাতক রয়েছেন। পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থন করতে পারেননি। এ মামলায় সাক্ষী দিয়েছেন ২১ জন।

২০১৯ সালের ১০ জুলাই এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা করা হয়। মামলার বাদী দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। আসামিদের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও চার কোটি টাকা আত্মসাতে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

এরপর একই বছরের ১০ ডিসেম্বর আদালতে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদ। ২০২০ সালের ১৩ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

দুদক সূত্রে জানা যায়, আসামি মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা ২০১৬ সালের ৬ নভেম্বর ফারমার্স ব্যাংকের গুলশান শাখায় দুটি চলতি হিসাব খোলেন। ৭ নভেম্বর তারা দুই কোটি করে চার কোটি টাকা ঋণের আবেদন করেন। ব্যাংক হিসাব খোলা ও ঋণ আবেদনপত্রে দুজনই বাড়ি নম্বর ৫১, সড়ক নম্বর ১২, সেক্টর ১০, উত্তরা আবাসিক এলাকা- এ ঠিকানা উল্লেখ করেন। ওই বাড়ি সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যক্তিগত সম্পত্তি। ঋণ আবেদনে জামানত হিসেবে রণজিৎ চন্দ্র সাহার স্ত্রী সান্ত্রী রায় সিমির সাভারের ৩২ শতাংশ জমি দেখানো হয়। এ দুজনই এস কে সিনহার পূর্বপরিচিত। ঋণ আবেদন দুটি কোনো রকম যাচাই-বাছাই করা হয়নি। রেকর্ডপত্র বিশ্লেষণ ও ব্যাংকের নিয়মনীতিও মানা হয়নি।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও কিছু পর্যবেক্ষণের কারণে তোপের মুখে ২০১৭ সালের অক্টোবরের শুরুতে ছুটিতে যান তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পরে বিদেশ থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউপি নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় ২ ভাই নিহত

দেশের খবর : মেহেরপুরের গাংনী উপজেলায় ভোট চাওয়া কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১১ জন।

সোমবার সকাল ৯টার দিকে বর্তমান মেম্বার ও সাবেক মেম্বারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, মেহেরপুরের গাংনী উপজেলার পাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে ভোট চাওয়া কেন্দ্র করে বর্তমান মেম্বার ও সাবেক মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

গাংনী থানার ওসি বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest