সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সুন্দরবনে বাঘের মরদেহ উদ্ধার

শ্যামনগর প্রতিনিধি :  সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, একটি বয়স্ক মৃত বাঘ চুনকুড়ির রাজাখালে পাওয়া গেছে। জায়গাটি উপকূল থেকে একেবারেই সুন্দরবনের গহীনে।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালি খালে একটি মৃত বাঘ পাওয়া গেছে।  রোববার (৭ নভেম্বর) সন্ধ্যার পর বাঘটির মরদেহ উদ্ধার করে বন বিভাগ।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, একটি বয়স্ক মৃত বাঘ চুনকুড়ির রাজাখালে পাওয়া গেছে। জায়গাটি উপকূল থেকে একেবারেই সুন্দরবনের গহীনে। উপকূলে নিয়ে আসতে ৩-৪ ঘন্টা সময় লাগবে। মরদেহ পৌঁছানোর পর বিস্তারিত জানাতে পারব।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, জেলেদের দেওয়া খবরের ভিত্তিতে একটি বয়স্ক মৃত বাঘ উদ্ধার করা হয়েছে। মরদেহটি রেঞ্জ অফিসে আনা হচ্ছে। ধারণা করছি, বয়স বেশি হওয়ার কারণে বাঘটি মারা গেছে। তবে মৃত্যুর মূল কারণ ফরেনসিক রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
“বিচার বিভাগ স্বাধীন হওয়ায় যে সোনালী অধ্যায়ের সূচনা হয়েছে তাকে সোনালী রূপ দিতে চাই” – সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ

ডেস্ক রিপোর্ট :
সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা শেখ মফিজুর রহমান বলেছেন, “বিচার বিভাগ স্বাধীন হওয়ার মাধ্যমে যে সোনালী অধ্যায়ের সূচনা হয়েছে আমরা তাকে সোনালী রূপ দিতে চাই”

রোববার দুপুরে সাতক্ষীরার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগ পৃথকীকরণের ১৪ বছর উপলক্ষ্যে বিশেষ আয়োজন “এগিয়ে যাক বিচার বিভাগ.” শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) এম জি আজম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল, জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউনুছ আলী, জুডিসিয়াল পেশকার মোঃ ইদ্রিস আলী প্রমুখ।

কেক কাটার মাধ্যমে শুরু হয় আনন্দ উদযাপন। অনুষ্ঠানের সভাপতি, সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ আরো বলেন, “বিচার বিভাগ পৃথক হয়েছে ১৪ বছর আগে, সে অর্থে বিচার বিভাগের সফলতা বিচারের সময় এখনো আসে নি। ১৪ বছর আগে যে গাছ রোপিত হয়েছে সেটাকে সঠিক পরিচর্যার মাধ্যমে মহিরুহে পরিণত করতে হবে। শিশুকে যেমন বড় হওয়ার পরিবেশ সৃষ্টি করতে হয়, তেমনি বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা বিচার বিভাগ থেকে কী পেলাম তার সাথে কী দিলাম সেটাও বিবেচনা করতে হবে। এ প্রসঙ্গে তিনি রবীন্দ্রনাথের কবিতা উল্লেখ করে বলেন – দেবে আর নেবে মিলাবে, মিলিবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সভাপতি, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, আদালতের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সালমা আক্তার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি :
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় পাঠক নন্দিত দৈনিক প্রথম আলোর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রথম আলো বন্ধুসভার আয়োজনে রোববার বেলা সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রথম আলো বন্ধুসভার সাতক্ষীরার সভাপতি মরিয়ম কেয়া।

প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার,  সাতক্ষীরা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা: আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, উন্নয়ন কর্মী মাধব দত্ত, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম। স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর সাতক্ষীরার স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যনার্জি।

অনুষ্ঠানে সাতক্ষীরায় নারী উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখায় প্রেরণা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সম্পা গোস্বামীকে এবং মাত্র ১০টাকায় রোগীদের সেবা দেওয়ার প্রথম আলোর পক্ষ থেকে ডা: এবাদুল্লাহকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের মাঝে মাঝে প্রথম আলোবন্ধু সভার বন্ধুদের মায়াবী কণ্ঠে বিভিন্ন গান দর্শকদের মন আকৃষ্ট করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রথম আলো শুধু মাত্র একটি পত্রিকায় নয়। একটি প্রতিষ্ঠান। দেশের উন্নয়নে, দুর্যোগে, দু:সময়ে প্রথম আলোর অবদান অন্যন্য। প্রথম আলো সত্য প্রকাশে অটল থাকে। যে কারণে প্রথম আলোর পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছেন ।
তিনি আরো বলেন, আমরা যে যাই হই না কেন স্বাধীনতাকে বাদ দিয়ে সম্ভব নয়। জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন না হলে আমরা কেউ এ স্থানে আসতে পারতাম না। সাতক্ষীরার নারীরা আজ আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সাতক্ষীরাতে আর কখনো ২০১৩ সাল ফিরে আসবে না। সে বিষয়ে সাংবাদিকসহ সাতক্ষীরাবাসীকে সচেতন থাকতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাসভাড়া দূরপাল্লায় ৩৮ ও মহানগরে ৪৫ পয়সা প্রতি কিলোমিটারে বাড়ল

অর্থনীতির খবর : দূরপাল্লার বা‌সের ভ‌াড়া প্রতি কি‌লো‌মিটা‌রে এক টাকা ৪২ পয়সা থে‌কে বে‌ড়ে এক টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ল ৩৮ পয়সা। এছাড়া মহানগ‌রে বা‌সের ভ‌াড়া এক টাকা ৭০ পয়সা থে‌কে বে‌ড়ে দুই টাকা ১৫ পয়সা অর্থাৎ ৪৫ পয়সা বাড়ানো হলো। ভাড়া বাড়ানোর বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে। এদিকে ভাড়া বৃদ্ধির ঘোষণার পর রোববার বিকেল থেকেই গণপরিবহন চল‌বে বলে ঘোষণা দিয়েছেন বাস মালিকরা। বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

এর আগে রোববার সকাল সাড়ে ১১টার পর রাজধানীর মহাখালীতে ভাড়া বৃদ্ধি নিয়ে বিআরটিএ ভবনে বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। পরিবহন মালিক সংগঠনের নেতাকর্মীরা বৈঠকে উপস্থিত ছিলেন। ওই বৈঠক শেষে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। রোববার বিকেলে সংবাদ স‌ম্মেল‌নে নুর মোহাম্মদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

সকালের ওই বৈঠকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে যথাক্রমে ৭০ ও ৮০ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে আন্তঃজেলা ও দূরপাল্লা রুটে চলাচলকারী ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া (ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম মহানগর ছাড়া) কিলোমিটারে ৫৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বাসের ভাড়া পুনর্নির্ধারণে পরিবহন মালিক ও বিআরটিএ কর্মকর্তাদের বৈঠকে এই প্রস্তাব তুলে ধরা হয়। তবে পরিবহন মালিকরা মহানগরীতে বাস ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা বাড়িয়ে তিন টাকা ৪০ পয়সা করার দাবি জানিয়েছিলেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকে দেশজুড়ে কয়েকদিন ধরে পরিবহন ধর্মঘট চলে। এ অবস্থায় রোববার ভাড়া পুনর্নির্ধারণের জন্য সরকারের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠকে বসেন বাস মালিকেরা।

প্রসঙ্গত, বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর বিষয়টি জানায় জ্বালানি মন্ত্রণালয়। লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা আসে। রাতেই তা কার্যকর হয়। এর ফলে ডিজেল ও কেরোসিন তেলের নতুন দর হয় প্রতি লিটার ৮০ টাকা যা এতদিন ছিল ৬৫ টাকা।

এরপর ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর পর ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন বন্ধ রাখার ঘোষণা দেন মালিক ও শ্রমিকরা। গত চারদিনের অঘোষিত পরিবহন ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়ে দেশ। ঘর থেকে যারা বের হয়েছেন, তারা সীমাহীন ভোগান্তিতে পড়েন। পথে পথে ছিল দুর্ভোগ। শিশু ও বয়স্কদের পড়তে হয় সবচেয়ে খারাপ অবস্থায়। ভর্তি ও চাকরির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা পড়েছেন আরও বিপাকে। কয়েক গুণ ভাড়া দিয়ে বিকল্প উপায়ে তারা কেন্দ্রে পৌঁছেন।

যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। রাজধানীর বিভিন্ন সড়কে বাস না পেয়ে অফিসগামী যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, লেগুনা চলাচল করলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল। এ সুযোগে এসব যানবাহনে নেওয়া হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায়ই গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। কেউ কেউ নিরুপায় হয়ে ঝুঁকি নিয়ে ভ্যান, কাভার্ডভ্যানে চড়েও যাচ্ছেন কর্মস্থল ও গন্তব্যে।

ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় ও পরিবহন ভাড়া বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হচ্ছে। ট্রাক, বাসসহ পরিবহনের জ্বালানি হিসেবেই ডিজেলের ব্যবহার সবচেয়ে বেশি। সংশ্নিষ্টরা বলছেন, ট্রাক ভাড়া বাড়লে পণ্য পরিবহনের খরচ বেড়ে যাবে। দাম বাড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের। চাপ পড়বে সীমিত আয়ের মানুষের ওপর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানকে হারিয়ে ভারতের বিদায়ঘণ্টা বাজিয়ে সেমিতে নিউজিল্যান্ড

খেলার খবর : নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান হারলে কী করবেন? উত্তরে রবিন্দ্র জাদেজা বলেছিলেন, ব্যাগ-ট্যাগ গুছিয়ে বাড়ি চলে যাবো। এবার সত্যি সত্যি হয়তো ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছেন জাদেজাসহ ভারতীয় ক্রিকেটাররা।

কেননা সোমবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচ বাকি থাকলেও, নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তানের পরাজয়ে আজই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে ভারতের। অবশ্য শুধু ভারত নয়, আবুধাবির জায়েদ স্টেডিয়ামে কিউইদের ৮ উইকেটের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানেরও।

দুই সহযোগী সদস্য দেশের বিপক্ষে জয় নিয়েই বিশ্বকাপ থেকে ফিরতে হচ্ছে টি-টোয়েন্টির নবশক্তি আফগানদের। আর পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে গ্রুপ-২ থেকে সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গী হলো নিউজিল্যান্ড। সেমিতে তাদের প্রতিপক্ষ কারা হবে, তা জানা যাবে রাতের ম্যাচের পর।

অঘোষিত কোয়ার্টার ফাইনালে পরিণত হওয়া ম্যাচটিতে আগে ব্যাট করে ১২৪ রানের মামুলি সংগ্রহ দাঁড় করিয়েছিল আফগানিস্তান। জবাবে রয়েসয়ে খেলে মাত্র দুই উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে কেইন উইলিয়ামসনের দল।

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বোরো ধানের বীজ বিতরণ

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় লবনাক্ত জমিতে সার ব্যবস্থাপনার মাধ্যমে জমির উৎপাদনশীলতা বৃদ্ধিতে কৃষককে উদ্বুদ্ধকরনে ফসল কর্তন উৎসব ও বোরো ধানের বীজ বিতরন করা হয়েছে। মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আয়োজনে ও ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সহযোগিতায় রোববার সকালে সদর উপজেলার নলকোড়া গ্রামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট এর মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর।

ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. এস.এম মফিজুল ইসলামের সভাপতিত্বে ও সাইন্টিফিক অফিসার ড. মোঃ আমানত উল্লাহ রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিসম্প্রসারন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সাইন্টিফিক অফিসার মোঃ আসিফ রহমান।
অনুষ্ঠান ওই এলাকার ১০০ জন কৃষক ও কৃষানী উপস্থিত ছিলেন। এ সময় দুঃস্থ্য কৃষকদের মাঝে ব্রি উদ্ভাবিত আমন মৌসুমের আধুনিক উচ্চফলনশীল ব্রি-৮১ জাতের ধানের বীজ বিনামূল্যে বিতরন করা হয়।
বক্তারা আগামী আমন মৌসুমে এই এলাকায় ব্রি-৮১ জাতের ধান অধিক সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তারা লবনাক্ত জমিতে সার ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে জমির উৎপাদনশীল বৃদ্ধি করা যায় তা নিয়ে কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের বড়বাজার মোড় এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য মো: শের আলী, সদস্য ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,

জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল খোকন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিনুর রহমান কচি, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন লিটন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা কৃষকদলের সদস্য সচিব শাহিনুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের আহবায়ক আলী শাহীন, সদস্য সচিব মাছুম রানা সবুজ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এস কে রুবেল, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমুনুর রহমান, সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক গোলাম সরোয়ার, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আলী আহসান হাবলু, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাসুম রাজ, জাহাঙ্গীর হোসেন, শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ৭ নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে তিনি মুক্ত হন এবং এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন। কিন্তু আজ সে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। সংবাদপত্র স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে না। পদে পদে জনগণের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে। বক্তারা জিয়াউর রহমানের আদর্শকে ধারন করে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগনের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা পৌরসভার অফিস সহকারী জামাল উদ্দীন ফারুক আর নেই। (ইন্নালিল্লাহি–রাজিউন) তিনি ৬ নভেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

তিনি একজন সদালাপি, মিষ্টভাষি মানুষ ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতী সহ সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest