সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

জীবনের নিরাপত্তা চেয়ে বৈকারী ইউপির নৌকার প্রার্থী সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আসাদুজ্জামান অছলে ও তার পরিবারসহ কর্মীসমর্থকরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বয়ং নৌকার প্রার্থী আসাদুজ্জামান অছলে।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ২০১৬ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে জামায়াত সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে আমি চেয়ারম্যান নির্বাচিত হই। এবারও আমি ২০২১ সালের নির্বাচনে নৌকা প্রতি নিয়ে প্রতিদ্বন্দিতা করছি। তিনি বলেন, গত ২৭ অক্টোবর বিকাল ৫ টায় আমার নির্বাচনী এলাকায় গণসংযোগ করার জন্য দলীয় লোকজনসহ আমার বড় পুত্র ইনজামুল হক ও ছোট পুত্র জহির রায়হান কাথন্ডা কয়াপাড়া এলাকায় মিলিত হয়। এসময় হঠাৎ করেই আমার প্রতিদ্বন্দি মোটরসাইকেল প্রতিকের প্রার্থী মোস্তফা কামাল এবং জালাল উদ্দীন ও শফিকুল ইসলাম মিলনসহ ৭০/৮০জন চিহ্নিত মাদক সেবনকারী ও ব্যবসায়ী একত্রিত হয়ে তারা পাশবর্তী ঘোনা ইউনিয়নের দিক থেকে এসে আমার দুই পুত্র ও কর্মী-সমর্থকদের উপর লাঠি, চাইনিজ কুড়াল, হাতুড়ি, চাপাতি, লোহার রড়, হকিষ্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

উক্ত হামলায় আমার বড়পুত্র ইনজামুলের পা ভেঙে যায় এবং তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এছাড়া আমার ছোট পুত্র জহির রায়হানকে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কোপ মারে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এ সময় আমার কর্মী ইয়াছিন আলী কালু, লালমোহন সরকার, হাসিবুল হাসান সেলিমসহ ৮/১০ জন আহত হয়। আহতদের দুটি এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পরদিন ২৮ অক্টোবর আমি বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করি। যার মামলা নং-৮০। অথচ এ ঘটনার ৫ দিন পর আমার প্রতিদ্বন্দি প্রার্থী মোস্তফা কামালের ভাই আফতাবুজ্জামান বাদী হয়ে চীফ জুডিশিয়াল আদালতে আমি ও আমার পুত্রদ্বসহ আমার ৩০ কর্মী সমর্থকের নামে পাল্টা একটি মিথ্যা সাজানো মামলা দায়ের করেন। তিনি আরো বলেন, আমার মামলার ১ নম্বর আসামী মোস্তফা কামালের পিতা আবু দাউদ একজন চোরাচালানী গডফাদার ছিল। তিনি ৫ কেজি রুপাসহ বিজিবির হাতে একবার গ্রেপ্তার হন এবং দীঘদিন কারাগারে ছিলেন। এছাড়া তার নামে বাগেরহাটে একটি নারী কেলেংকারী মামলা চলমান রয়েছে। তিনি এলাকার একাধিক ব্যক্তির সম্পত্তি জাল দলিল করে তা নিজ নামে লিখে নিয়েছেন। এছাড়া জনসাধারনের টাকায় ক্রয়কৃত বৈকারী বাজারের হাসপাতালের জমিও তিনি আতœসাৎ করেছেন।

তিনি অভিযোগ করে বলেন, মোস্তফা কামালের কর্মী কাথন্ডা গ্রামের নজরুল ইসলাম ওরফে ধজু ডাকাত আমার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্নআহবায়ক আমিনুর রহমানকে প্রকাশ্যে গালিগালাজ ও খুন জখমের হুমকি প্রদান করেছেন।

তিনি আরো অভিযোগ করেন, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে ব্যহত করার জন্য ও মানবতা বিরোধী অপরাধে জেলে থাকা খালেক মন্ডলকে বাঁচানোর জন্য স্বর্ণ চোরাকারবারী হারুন অর রশিদ জামায়াতের কাছ থেকে ব্যাপক অর্থ নিয়ে আমার নির্বাচনী এলাকায় নানা রকম সহিংসতা ও বিশৃংখলা সৃষ্টি করার জন্য বিভিন্ন এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক সেবনকারীদের হাতে টাকা তুলে দিয়ে রাতের আধারে আমার নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি ধামকি প্রদান অব্যাহত রেখেছেন। যে কোন সময় তাদের দ্বারা আমার ও আমার পরিবারসহ আমার নেতা-কর্মীদের উপর হামলা চালিয়ে ক্ষতিসাধন করতে পারে বলে আশংকা করছি। এ জন্য আমি ও আমার পরিবারসহ আমার নেতা-কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার ও তার পরিবারসহ তার কর্মীসমর্থকদের জীবনের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডাঃ মুনছুর আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর ছিলেন আধুনিক চিত্রকলার অন্যতম শ্রেষ্ঠ শিল্পী

প্রেস বিজ্ঞপ্তি : একুশে পদকজয়ী শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের সাবেক পরিচালক বাংলাদেশের চিত্রকলা আন্দোলনের পঞ্চাশ দশকের খ্যাতিমান চিত্র শিল্পী সৈয়দ জাহাঙ্গীর এর ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলা শিল্পকলা একাডেমীর আলোচনা অনুষ্ঠানে তাঁর সৃষ্টিকর্মের বিষয় স্মৃতিচারনে

প্রধান অতিথি সাতক্ষীরা ০১ আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন সৈয়দ জাহাঙ্গীর তালার সন্তান এ জন্য আমরা গর্বিত। তিনি তাঁর সৃষ্টিকে দেশের গন্ডি পেরিয়ে চিত্র শিল্প কে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করিয়েছেন বাংলাদেশকে।তিনি আমাদের রাষ্ট্রীয় সম্পদ তাঁর জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালনের দাবি জানান।

সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন কোন জাতির ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা সে জাতির শিল্প সাহিত্য ও সংস্কৃতির আশ্রয়ে বেঁচে থাকে।

একটা পরিপূর্ণ দর্পনে যেমন আমাদের পূর্ণাঙ্গ মুখচ্ছবি প্রতিফলিত হয়, তেমনি শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে একটি জাতির পরিপূর্ণ-বিশুদ্ধ ও পরিচ্ছন্ন চিত্র ফুটে উঠে।কালে কালে মানুষের প্রয়োজনে সমাজের চাহিদা অনুসারে নিত্য-নতুন আঙ্গিকে এর ধারা আবিষ্কার হতে থাকবে এতে কোন সন্দেহের অবকাশ নেই। যুগে যুগে সমাজ রাষ্ট্র ও জাতির জন্যে বিভিন্ন বুদ্ধিজীবী মনীষী বিভিন্ন বিষয়ে শিল্প সাহিত্য রচনা করেছেন।যে জাতির সংস্কৃতি যত বেশি সমৃদ্ধ, সে জাতি তত উন্নত।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে স্মৃতি চারন করেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী বিশিষ্ট সাংবাদিক সৈয়দ দিদার বখত, সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা শেখ শাফি আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট ইন্সটিটিউটের অধ্যাপক শিল্পী শেখ আফজাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও প্রয়াত শিল্পী সৈয়দ জাহাঙ্গীর এর ভ্রাতুষ্পুত্র সৈয়দ ফিরোজ কামাল শুভ্র ,শারমিন আকবর হাশেমী, সৈয়দ জুনায়েদ আকবর,  সৈয়দ মহিউদ্দীন হাশেমী প্রমুখ। আলোচনায় তার কর্মজীবনের নানা দিক তুলে ধরে আলোচকবৃন্দ বলেন শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিযুক্ত হয়ে তাঁর হাত দিয়েই চালু হয় শিল্পকলা একাডেমিতে চারুকলা বিভাগ।দক্ষিণঅঞ্চালের একমাত্র আর্ট কলেজ খুলনা আর্ট কলেজ প্রতিষ্ঠায় ছিল তার অনন্য ভুমিকা। যা বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। এছাড়া তিনি তার কর্মজীবনে শিল্পকলা একাডেমির দ্বিবার্ষিক আন্তর্জাতিক এশিয়ান চিত্রকলা প্রদর্শনী শুরু করেন। তার উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ চারুকলা প্রদর্শনীর আয়োজনও বেশ জনপ্রিয় হয়েছিল।

শিল্পী সৈয়দ জাহাঙ্গীর তাঁর ক্যানভাসে তুলে এনেছেন গ্রাম বাংলার প্রকৃতি ও সাধারণত মানুষের জীবন যাত্রা, নির্মাণ শৈলীতে ছিল বিচিত্র ব্যাঞ্জনা যা তাঁর সৃষ্টিকে করে তুলেছে বৈশিষ্ট্যময়। তিনি ছিলেন প্রকৃতি ও নিসর্গ নির্ভর সম-বাস্তববাদী শিল্পী।
মূর্ত ও বিমূর্ত উভয় ক্ষেত্রেই রেখেছেন সাফল্যের স্বাক্ষর।তাঁর এই ভিন্নধর্মী শিল্পকর্মের কারনে তিনি হয়ে উঠেছেন সমসাময়িক শিল্পীদের একজন।

সৈয়দ জাহাঙ্গীর ১৯৩৫ সালের ৪ নভেম্বর তৎকালীন সাতক্ষীরা মহাকুমার তালা থানার তেঁতুলিয়া গ্রামের সম্ভ্রান্ত হাশেমী পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর সৃষ্টিশীল শিল্পী প্রতিভার কারনে ১৯৮৫ সালে একুশে পদক লাভ করেন। ১৯৯২ সালে চারুশিল্পী সংসদ তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করে। ২০০০ সালে মাইকেল মধুসূদন পুরস্কার এবং ২০০৫ সালে শশীভূষণ সম্মাননা সহ অন্যান্য সম্মাননায় ভূষিত হন।২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউএনওরা আইন মানেন না, অভিযোগ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের

দেশের খবর : উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) আইন মানেন না অভিযোগ করে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের ‘প্রাপ্য দায়িত্ব ও অধিকার’ থেকে বঞ্চিত করা হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন।

রোববার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘সাংবিধানিক নির্দেশনা অনুযায়ী, প্রজাতন্ত্রের মালিক জনগণ। অথচ প্রজাতন্ত্রের প্রশাসনিক ক্যাডারের কর্মচারীরা আইনের চর্চা না করে নির্বাচিত উপজেলা পরিষদকে অকার্যকর করে রেখেছেন, যা শুধুমাত্র আইন অমান্যই নয় বরং বিভিন্ন স্তরে কর্মরত ২৬টি ক্যাডারের কর্মচারীদের প্রতিও অবহেলা। আমরা আইনের চর্চার পক্ষে। কিন্তু প্রশাসনিক ক্যাডারের কর্মচারীরা আইন অনুসরণ করছেন না।’

তিনি বলেন, ‘শুধুমাত্র একটি ক্যাডারের কর্মচারীদের আইন না মানার কারণে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা আজ কর্ম, মর্যাদা ও ব্যক্তিত্বহীন হয়ে পড়েছি। এমনকি এ ব্যাপারে হাইকোর্ট ১০ কর্মদিবসের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশনা জারি করলেও কোনো জবাব দেওয়া হয়নি, যা আদালতের প্রতিও অবজ্ঞা।’

করোনাকালে স্থানীয় সরকারের ৬৫ হাজার জনপ্রতিনিধির মধ্যে মাত্র ২০ জন সদস্য অনিয়মের সঙ্গে জড়িত ছিল দাবি করে হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘অনিয়মের কারণে তাদের (জনপ্রতিনিধি) অপসারণ করা হয়েছে। অথচ সরকারি কর্মচারীদের অবিরাম আইন লঙ্ঘনের বিরুদ্ধে কথা বললে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানদের বিচার বিভাগীয় চার্জ গঠনের আগেই নির্বাহী আদেশে অপসারণ করা হয়, যা সম্পূর্ণ সংবিধানবিরোধী।’

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিরুদ্ধে নই। জনপ্রতিনিধি ও প্রজাতন্ত্রের কর্মচারীদের সঙ্গে আমরা একযোগে আইন অনুযায়ী কাজ করতে চাই। কিন্তু নির্বাহী কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নন।’

অ্যাসোসিয়েশনের সভাপতি আরও বলেন, ‘কিছু অধিদপ্তরের ডিজি আইন অমান্য করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিভিন্ন দায়িত্বে যুক্ত করছেন, যার মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যানরা নিরূপায় হয়ে পড়ছেন।’

সংবাদ সম্মেলনে দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর থেকে দেশের বিভাগগুলোতে সফর করবেন অ্যাসোসিয়েশনের নেতারা। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও অন্যান্য কার্যক্রম গ্রহণ করবেন তারা।

এরমধ্যেও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি না করা হলে আগামী ১৬ জানুয়ারি দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানদের নিয়ে ঢাকায় সমাবেশ করা হবে। পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বীরুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাসের ভাড়া ৪০ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তাব

দেশের খবর : বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে পরিবহন মালিকদের দাবির মুখে গণপরিবহনে নতুন করে ভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে। যেখানে বাসভাড়া গড়ে ৪০ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তাব এসেছে।

নতুন প্রস্তাবে বলা হয়েছে, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা, তা বাড়িয়ে ২ টাকা করার প্রস্তাব হয়েছে। অর্থাৎ এতে কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৫৮ পয়সা গুনতে হবে। ভাড়া বৃদ্ধির এ হার ৪০.৮৫ শতাংশ।

এছাড়া মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, প্রস্তাব হয়েছে ২ টাকা ৪০ পয়সা করার। এতে ৭০ পয়সা ভাড়া বাড়বে। বাড়তি ভাড়ার এ শতকরা হার ৪১ দশমিক ১৮ শতাংশ। মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা। এটি বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। এতে ভাড়া বাড়ে কিলোমিটারপ্রতি ৮০ পয়সা। ভাড়া বৃদ্ধির এ হার ৫০ শতাংশ।

রোববার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে গণপরিবহনে ভাড়া পুনর্নির্ধারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে পরিবহন মালিক সমিতির নেতাদের বৈঠক থেকে এ প্রস্তাব দেওয়া হয়।

জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা করে বাড়ানোর প্রতিবাদে সারাদেশে তিনদিন ধরে পরিবহন ধর্মঘট চলছে। পরিবহন মালিকরা শুরু থেকেই হয় ভাড়া সমন্বয় অথবা ডিজেলের দাম কমানোর দাবি জানাচ্ছিলেন।

এরই মধ্যে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর কারণে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিআরটিএকে চিঠি দেয় বাংলদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বগতির কারণে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ডিজেল-কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করে সরকার। গত বুধবার (৩ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়।

ডিজেল-কেরোসিনের দাম বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশের পরদিনই পরিবহন মালিক-শ্রমিকরা এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এরপর শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে রাজধানীসহ সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে বাস, ট্রাকসহ পণ্যবাহী যানবাহনের মালিকরা। এতে সারাদেশে মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। ধর্মঘট অনির্দিষ্টকালের হওয়ায় দুর্ভোগ কবে শেষ হবে, এ নিয়েও অনিশ্চয়তায় পড়ে মানুষ।

তেলের দাম বাড়ানোর পর শুরু থেকেই পরিবহন মালিক ও সংশ্লিষ্টরা বলছিলেন, ডিজেলের দাম না কমানো হলে গণপরিবহনসহ অন্যান্য পরিবহনে ভাড়া সমন্বয় করতে হবে।

পরিবহন ধর্মঘটে ভোগান্তির শিকার সাধারণ মানুষ বলছেন, বাসের ভাড়া নির্ধারণের দায়িত্ব সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। পরিবহন মালিকরা ভাড়া বাড়াতে ধর্মঘট দিয়ে সাধারণ জনগণকে জিম্মি করলেও সরকার তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থাই নেয়নি। ভাড়া বাড়াতে চাপ তৈরির কৌশল হিসেবেই পরিবহন সিন্ডিকেট ধর্মঘটে দিয়েছে।

এরই মধ্যে ধর্মঘটের প্রথম দিন গত শুক্রবার দুপুরে নিজ বাসভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের জনগণের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহারের জন্য পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান। কিন্তু সে আহ্বানে গত দুদিনেও সাড়া মেলেনি। ওইদিন ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, রোববার ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সঙ্গে বৈঠক হবে। ওই বৈঠকে ভাড়া সমন্বয় করে সাধারণ মানুষের ওপর চাপ যতটা সম্ভব সহনীয় রাখার চেষ্টা থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘোনার গাজীপুরে আগুনে পুড়ল দ্বীন মজুরের স্বপ্ন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় বিদ্যুতের শর্ট সার্কিটে পুড়ে গেছে দ্বীন মজুরের চোখ ভরা স্বপ্ন। আগুনে পুড়ে অঙ্গার হয়েছে একমাত্র সম্বল দেড়লক্ষাধিক টাকার দুই গরু।

শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের গাজীপুর গ্রামের হানিফ আলী গাজীর পুত্র সবুর গাজীর বাড়িতে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ সবুরের বাড়িতে আগুন দাউ দাউ করতে জ্বলতে শুরু করলে এলাকাবাসী এবং গাজীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। ততক্ষনে সবুরের একমাত্র সম্বল দুটি গরু আগুনে পুড়ে মারা যায়। এছাড়া তার বসবাসের ঘরও পুড়ে ছাই হয়ে যায়। গরু দুটির দাম আনুমানিক দেড়লক্ষ টাকা।

ঘোনা ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য রাবেয়া পারভীন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। দ্বীন মজুর সবুর গাজীর গুরু দুটিই সম্বল ছিলো। আগুনে তার প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানা উন্নয়নে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলাধীন নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানা উন্নয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার বেলা সাড়ে ১২টায় প্রতিষ্ঠানের কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসা ও এতিমখানার সভাপতি কাজী আবু হেলাল মো: জিন্নুরায়েন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা: আবুল কালাম বাবলা, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লেয়াকত হোসেন।

আলোচক হিসাবে বক্তব্য রাখেন সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল্লাহ কাসেমী, কামালনগর জামে মসজিদের ইমাম মুফতি ইয়াছিন আলম খান, মাদরাসা ও এতিমখানার সম্পাদক ডা: শেখ রাশীদ আহম্মদ, হাফেজ মাও. মনোয়ার হোসেন মোমিন, হাফেজ মোনায়েম বিল্লাহ, সাবেক কাউন্সিলর শেখ আছাদ আহম্মেদ অঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী তানজিম কামালা তমাল, নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার মুহÍামিম মাও. ইলিয়াস খাঁন, হাফেজ মনোয়ারুল হক, হাফেজ খালিদ হাসান।

এসময় মাদ্রাসা ও এতিম খানার উন্নয়ন কল্পে বিভিন্ন আলোচনা হয় ও প্রতিষ্ঠানের উন্নয়নে আগত অতিথিসহ সকলে সহযোগীতার আশ^াস দেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাবসা বায়তুল আমান জামে মসজিদের ইমাম মুফতি শেখ মহিবুল্লাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় জাতীয় সমবায় দিবস পালিত

তালা অফিস :
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” স্লোগানকে সামনে রেখে তালায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ এর আয়োজনে দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে তালা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক সুলতানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম।

সমবায় অফিসের সহকারী পরিদর্শক অজয় কুমার ঘোষ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী।
এসময় বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু,অধ্যক্ষ আব্দুর রহমান,

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধ অমল কান্তি ঘোষ,আইডিয়াল সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ সভাপতি ইন্দ্রজীৎ দাশ বাপী প্রমুখ। অনুষ্ঠানে ১০ শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে গৃহবধূ খুন হওয়া গৃহবধুর শিশুর নিরাপত্তা চেয়ে জিডি

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরায় যৌতুকের দাবিতে গৃহবধূ খুনের ঘটনায় এক মাত্র কন্যা শিশুর নিরাপত্তা চেয়ে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন কন্যা শিশুর নানা আব্দুল বারী মোড়ল। ৬ নভেম্বর শ্যামনগর থানায় ২৯১ নং জিডিটি করেন তিনি।

সুত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে সাতক্ষীরা সদরের মুন্সীপাড়ায় মুজিদ সানার ভাড়া প্রদত্ত বাসায় গৃহবধূ রিপুনা (২৫) নৃশংসভাবে খুন হন। গৃহবধূ রিপুনা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের আব্দুল বারী মোড়লের জ্যোষ্ঠ কন্যা।

২০১৭ সালের দিকে পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার মুকুন্দ মধুসুদনপুর গ্রামের হোসেন আলী গাজীর দ্বিতীয় পুত্র জিয়াউর রহমান (৩৫) এর সাথে নগদ টাকা সহ যথেষ্ট উপহার সামগ্রী দিয়ে বিবাহ সম্পন্ন হয়। দাম্পত্য জীবনে তাদের জান্নাতুল মাওয়া ঐশী (২.৫) নামের একটি কন্যা সন্তান আছে। জিয়াউর রহমানের মুন্সিপাড়ায় “ঐশী অটো” নামের একটি খুচরা যন্ত্রাংশের দোকান ছিল। ঐ দোকানে জিয়াউর রহমানের আপন ভাগ্নে শফিউল্লাহ (২৫) পার্টনার হওয়ায় মুন্সিপাড়ায় মামা ভাগ্নে একই বাসায় থাকত।

এদিকে দোকানের সম্প্রসারণের লক্ষে আরও এক লক্ষ টাকা যৌতুকের দাবীতে স্ত্রী রিপুনার উপর প্রবল চাপ সৃষ্টি সহ তাকে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করত বলে জানা যায়।

গত ১৫ সেপ্টেম্বর জিয়াউর রহমান স্ত্রী সন্তান কে সাথে নিয়ে শ্বশুরবাড়ি কাশিমাড়ী গ্রামে বেড়াতে আসে এবং দাবীকৃত যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী রিপুনা কে মারপিট করে একমাত্র শিশু কন্যা সহ স্ত্রী কে ফেলে সাতক্ষীরায় চলে যায়। এরপর গত ২৯ সেপ্টেম্বর জিয়াউর রহমান পরিকল্পনা মাফিক তার ভাগ্নে শফিউল্লাহ কে দিয়ে মোবাইল ফোনে স্ত্রী কে সাতক্ষীরা বাসায় ডাকে।

পরদিন অর্থাৎ ঘটনার দিন (৩০ সেপ্টেম্বর) রিপুনা সাতক্ষীরা বাসায় পৌছায় এবং যৌতুকের টাকা না পাওয়ায় জিয়াউর রহমান ক্ষিপ্ত হয়।
সহযোগী শফিউল্লাহ কে দিয় শিশু কন্যা ঐশী কে বাহিরে পাঠায়ে জিয়াউর রহমান এই সু্যোগে স্ত্রী রিপুনা কে শ্বাসরোধ করে হত্যা করে এবং খুনের ঘটনাকে আত্মহত্যায় রুপদানের লক্ষে ঘরের মধ্যে সিলিং ফ্যানে ওড়না বেধে রিপুনার মৃতদেহ কে ঝুলিয়ে রাখে। এবং চোকি খাটের ধারে রিপুনার মৃতদেহ টাকে এমন ভাবে রাখে যাতে দেখলেই মনে হয় ওড়নার পেচ খুলে লাশ নিচে পড়েছে।

এরপর কৌশলে সুতার সাহায্যে ভিতরের সিটকানী দিয়ে সে আত্মগোপন করে। লাশের ময়না তদন্তের ব্যবস্থা সহ ভিকটিমের নানাজী আলাউদ্দিন সানা বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জিয়াউর রহমান ও শফিউল্লাহ কে আসামী করে পিটিশন ৪৩৯/২১ দায়ের করেন। রিপুনার পিতা আব্দুল বারী মোড়ল শ্যামনগর থানায় উপস্থিত হয়ে ৬ নভেম্বর ২৯১ নম্বর জিডিটি দায়ের করেন।

জিডি সুত্রে জানা যায়, হত্যা মামলা থেকে পরিত্রাণের লক্ষে আসামীদ্বয় তাদের অসৎ সহযোগী অলিউল্যাহ, আজিজুল গাজী, রেজাউল গাজী, হোসেন আলী ও সুফিয়া বিবি মিলে বাদী পক্ষ কে ফাঁসানোর লক্ষে আব্দুল বারী মোড়লের দায়িত্বে থাকা শিশু ঐশী কে অপহরণ, গুম, খুন এবং তাদের জানমালের ক্ষয়ক্ষতি করার ঘোরতর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ভিকটিমের ময়নাতদন্ত সহ ঘটনার তথ্য উদ্ধৃারে ব্যাপকভাবে তদন্ত কার্য অব্যাহত রয়েছে বলে বাদী পক্ষ তথ্য নিশ্চিত করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest