সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

পরীমনির হঠাৎ কলকাতা সফর

বিনোদন ডেস্ক : ওপার বাংলায় গেলেন এই বাংলার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ঢাকা থেকে সোজা কলকাতার পাঁচ তারকা হোটেলে।

বৃহস্পতিবার কলকাতা পৌঁছে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একসঙ্গে নয়টি ছবি পোস্ট করে অনুরাগীদের সে কথা জানিয়ে দিলেন নায়িকা।

এদিন হলুদ এবং কালো রং মেশানো পোশাকে একাধিক ছবি তুলেছেন পরীমনি। কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি তুলেছেন। তার সঙ্গে আরও এক ব্যক্তিকে দেখা গেছে। যদিও তার পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। ছবিগুলোর উপরে লেখা, ‘হ্যাপি ল্যান্ডিং’ অর্থাৎ ভালো ভাবে নেমে পড়েছি। পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’।

কিন্তু হঠাৎ ওপার বাংলায় কোন কাজে গেলেন নায়িকা? যদিও কলকাতা সফরের কোনো কারণ জানাননি তিনি। তবে পরীমনির ঘনিষ্ঠ সূত্রে খবর, চিকিৎসা করাতে কলকাতায় গিয়েছেন এ নায়িকা।

গত জুন মাস থেকে পরীমনিকে নিয়ে তোলপাড় গোটা চলচ্চিত্র জগৎ। প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন তিনি। তারপর মাদক মামলায় নিজেই গ্রেপ্তার হন। জেলেও থাকতে হয়। জামিনে মুক্তি পাওয়ার পর ফেসবুকে তার একের পর এক বার্তা বারবার তাকে চর্চায় নিয়ে আসে।

পেশাগত কাজের ক্ষেত্রে বর্তমানে পরীমনি অভিনীত ‘স্ফুলিঙ্গ’ এবং ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। চলমান রয়েছে একাধিক সিনেমার শুটিং। এর মধ্যে গিয়াসউদ্দিস সেলিমের ‘গুনিন’ এবং রশিদ পলাশের ‘প্রীতিলতা’ অন্যতম। তারই ফাঁকে হঠাৎ সফরে কলকাতায় নায়িকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির ব্যাখ্যা দিলো মন্ত্রণালয়

দেশের/অর্থনীতির খবর : ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা করে বাড়িয়ে লিটার প্রতি ৮০ টাকা করার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আন্তর্জাতিক বাজারে দাম কমলে ফের ডিজেল-কেরোসিনের মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

শুক্রবার (৫ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে প্রতিবেশী দেশসহ বিশ্বের অনেক দেশ জ্বালানি তেলের দাম সমন্বয় করছে। কল্যাণকর রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সবসময় জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল ভোক্তা পর্যায়ে সরবরাহ করতে বদ্ধপরিকর।

এতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে দেশে সর্বাধিক ব্যবহৃত জ্বালানি তেল ডিজেলের ক্ষেত্রে বিপিসি লোকসানের মুখোমুখি হয়। জুনে ডিজেলে লিটার প্রতি ২.৯৭ টাকা, জুলাইয়ে ৩.৭০ টাকা, আগস্টে ১.৫৮ টাকা, সেপ্টেম্বরে ৫.৬২ টাকা ও অক্টোবরে ১৩.০১ টাকা বিপিসির লোকসান হয়েছে। সে হিসাবে গত সাড়ে ৫ মাসে ডিজেলে বিপিসির লোকসান হয়েছে প্রায় ১ হাজার ১৪৭ কোটি ৬০ লাখ টাকা, যা সরকারকে ভর্তুকির মাধ্যমে সমন্বয় করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ২০১৩ সালের জানুয়ারিতে প্রতি লিটার ডিজেলের দাম ৬৮ টাকা নির্ধারণ করেছিল। পূর্ববর্তী সময়ে ২০১৬ সালের এপ্রিলে প্রতি লিটার ডিজেলের মূল্য ৩ টাকা কমিয়ে ৬৫ টাকা নির্ধারণ করে। বিগত সাড়ে ৫ বছর ধরে ডিজেল এবং তেলের দাম অপরিবর্তিত ছিল। এরই মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ১০ হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর রাত ১০টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটারে ১৫ টাকা করে বাড়িয়ে লিটার প্রতি ৮০ টাকা করা হয়। ৪ নভেম্বর রাত ১২টা থেকে জ্বালানি তেলের এই দাম কার্যকর হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ক্রমবর্ধমান। গত ১ নভেম্বর ভারতে ডিজেলের মূল্য ছিল প্রতি লিটারে ১২৪.৪১ টাকা বা ১০১.৫৬ রুপি। অথচ বাংলাদেশের বাজারে ডিজেলের মূল্য প্রতি লিটারে ৬৫ টাকা অর্থাৎ লিটার প্রতি ৫৯.৪১ টাকা কম। তাই জ্বালানি তেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা করে বাড়ানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বপ্নসিঁড়ির উদ্যোগে দুই শিক্ষককে সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির উদ্যোগে দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

০৫ নভেম্বর সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস ভবনে বিকালে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা সহযোগী অধ্যাপক ও স্বপ্নসিঁড়ির উপদেষ্টা আজিজুর রহমান পলাশ ও হাজী কেয়াম উদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও জেলা রোভার স্কাউটের সম্পাদক এস এম আসাদুজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়।

আজিজুর রহমান পলাশ সম্প্রতি সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পান এবং স্বপ্নসিঁড়ির উপদেষ্টা এস এম আসাদুজ্জামান রোভার স্কাউটের খুলনা বিভাগের শ্রেষ্ঠ সম্পাদক নির্বাচিত হন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির আহবায়ক নাজমুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা রোভার স্কাউটের কমিশনার ও সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এমদাদুল হক।

বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা সহযোগী অধ্যাপক আজিজুর রহমান পলাশ ও হাজী কেয়াম উদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও জেলা রোভার স্কাউটের সম্পাদক এস এম আসাদুজ্জামান, ব্যাংক কর্মকর্তা ও স্বপ্নসিঁড়ির সদস্য মুহা. আলতাফ হোসাইন, স্বপ্নসিড়িঁর যুগ্ম সদস্য সচিব সালাউদ্দীন রানা, সদস্য (প্রচার) সেলিম হোসেন, সদস্য মীর তাহমিদুর রহমান। স্বপ্নসিঁড়ির সদস্য হাবিবুর রহমান হাবিবের সঞ্চলনায় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি উজ্জল মোল্লা, সাবিনা ইয়াসমিন, ইয়াকুব আলী, রজনী সুলতানা, সাবিত্রী পাল, নূর জাহান খাতুন, নাজমুল হোসেন, সাইদুজ্জামান প্রান্ত, সাকিব প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আ. গনি স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল গনি স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।  শুক্রবার (৫ নভেম্বর) বিকাল  সাড়ে ৩ টায়  কামটা ফুটবল  মাঠে কামটা মিতালী সংঘের সহযোগিতায়, সিমরা এগ্রো লিঃ সার্বিক ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনীয় খেলায়  আব্দুল গনি’র পুত্র আব্দুল কায়ুম হোসেনেট সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী, সিমরা এগ্রো লিমিটেডের ম্যানেজার শেখ রকিবুল ইসলাম,  ইউপি সদস্য প্রার্থী মোনায়েম হোসেন, আয়োজক কমিটির সদস্য ফরিদ হোসেন প্রমুখ।
উদ্বোনীয় খেলায় ভাতশালা ফুটবল একাদশ ও পিডিকে ক্লাব (কালীগঞ্জ) অংশ নেন। খেলায় ০-২ গোলে ভাতশালা ফুটবল একাদশ জয়লাভ করে।
আগামী ১২ নভেম্বর শুক্রবার মাহমুদপুর ফুটবল একাদশ ও হাজীপুর ফুটবল একাদশ অংশ গ্রহন করবেন।
উক্ত খেলাটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজন কমিটি।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তেল-চাল-ডালের দাম বাড়িয়ে সরকার মানুষের পকেট কাটছে

দেশের খবর : ‘ডিজেল-কেরোসিনের দাম বাড়ানো সরকারের দায়িত্বজ্ঞানহীন ও অমানবিক সিদ্ধান্ত’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা দেশের রাজনীতি-অর্থনীতি ধ্বংসের পর মানুষের ভবিষ্যৎ ধ্বংস করছে।’

তিনি বলেন, ‘আজ যদি আপনি খবরের কাগজ খুলে দেখেন তাহলে দেখবেন, ডিজেল-কেরোসিনের দাম একরাতে ১৫ টাকা বাড়ানো হয়েছে। যেখানে ছিল ৬৫ টাকা সেটা হলো ৮০ টাকা। যেটা ছিল ৫৫ টাকা সেটা হয়েছে ৮০ টাকা। এলপিজির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতি বছর বিদ্যুতের দাম তিন-চারবার করে লাফিয়ে লাফিয়ে বাড়ে। বাজারে যাবেন, কোনো কিছু কেনার কেউ নেই। প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে।’

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র মরহুম সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘আজ বাস-ট্রাক বন্ধ। কাল থেকে বাস মালিকরা বলবে ভাড়া বাড়াও। ভাড়া না বাড়ালে গাড়ি চালাতে পারবো না। ট্রাকওয়ালারা বলবে আরও বেশি ভাড়া দিতে হবে না হলে পারবো না। অর্থাৎ আপনার কাঁচাবাজার, চাল-ডাল-তেল-লবণ সবকিছুর দাম বাড়তে থাকবে। এ সরকার কতটা দায়িত্বজ্ঞানহীন হলে, জনগণ থেকে কতটা বিচ্ছিন্ন হলে এ ধরনের অমানবিক সিদ্ধান্ত নিতে পারে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হলো অথচ ভারতে ৫ টাকা কমানো হলো। সরকার যুক্তি দেখিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে যখন কমে গেলো তখন তো কম নেয়নি। এখন যেটা করছে তাতে আমাদের পকেট কেটে তাদের পকেট বাড়াচ্ছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘ঢাকার নেতা’ আখ্যা দিয়ে দলের মহাসচিব বলেন, বর্তমান সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে, রাজনীতিকে ধ্বংস করেছে। এখন তারা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে ধ্বংস করছে।

তিনি বলেন, আপনারা পত্রিকায় দেখবেন- গত সাত মাসে এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে- এখানে তো বিরোধী দলের কেউ নেই। অথচ সেখানে মারামারিতে ৮৭ জনের মৃত্যু হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘এখানে আমাদের ঢাকার নেতা আব্বাস ভাই আছেন, নতুন নেতা আমান উল্লাহ সাহেব, সালাম সাহেব আছেন, আমিনুল আছেন। আসুন, তাদের নেতৃত্বে আগের মতো করে গণতন্ত্রের পক্ষে দুর্গ গড়ে তুলি। এ দুর্গ এমনভাবে গড়ে তোলা হবে যাতে ঢাকা মহানগরের গণতন্ত্রের নেতাদের কাছে, গণতন্ত্রের পক্ষের মানুষের কাছে, স্বাধীনতাকামীদের কাছে এ ভয়াবহ ফ্যাসিস্ট সরকার পরাজিত হবে ইনশাআল্লাহ।’

সবাইকে সাদেক হোসেন খোকা হতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সাদেক হোসেন খোকার যখন শেষ সময় তখন তিনি আমেরিকা যান। তিনি বাংলাদেশের খবর, আপনাদের খবর, দেশনেত্রীর খবর জানতে চাইতেন। তিনি ছিলেন আপাদমস্তক একজন রাজনীতিবিদ। যার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত ছিল রাজনীতি।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের এখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, আজকের এই ভয়াবহ দুঃসময়ে, যখন আমরা ফ্যাসিবাদের কবলে নিষ্পেষিত হচ্ছি, যখন আমাদের সব আশা-আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আজ আমাদের সেই সময় এসেছে যখন আমাদের সবাইকে একেকজন সাদেক হোসেন খোকা হতে হবে। আজ আমরা এমন একটা দুঃশাসনের কবলে পড়েছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাপন ‘অযোগ্য’ বোর্ড ‘নির্লজ্জ’ বললেন সাবের হোসেন

খেলার খবর : বড় স্বপ্ন নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ। সাম্প্রতিক ফর্মের বিচারে সেমিফাইনাল তো বটেই, চ্যাম্পিয়ন হওয়ারও সামর্থ্য রাখে টাইগাররা, এমনটা মনে করছিলেন অনেকে।

কিন্তু বিশ্বকাপের মূল আসরে গিয়ে দেখা গেলো উল্টো চিত্র। দেশকে অবিশ্বাস্য কিছু এনে দেওয়া তো দূরে, নিজেদের সামর্থ্যটুকুও দেখাতে পারলেন না মাহমুদউল্লাহ-মুশফিকরা।

প্রথমপর্বে স্কটল্যান্ডের মতো দলের কাছে হেরে শুরু। কোনোমতে সুপার টুয়েলভে উঠলেও মূল লড়াইয়ে পাঁচ ম্যাচে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। এর মধ্যে শেষ দুই ম্যাচে একশর নিচে অলআউট হয়ে লজ্জার ষোলোকলা পূর্ণ করে এসেছে দল।

বাংলাদেশের এমন পারফরম্যান্স মানতে পারছেন না ক্রিকেট ভক্তরা। মুখ খুলেছেন সাবেক ক্রিকেটারসহ ক্রিকেট বিশ্লেষকরাও। এবার এই তালিকায় যোগ হলেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিসিবির সভাপতি ছিলেন সাবের হোসেন। তার সময়েই ২০০০ সালের জুন মাসে বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য পদ এবং টেস্ট স্ট্যাটাস পায়।

বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন এবং বিশ্ব ক্রিকেটে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০২ সালের অক্টোবর মাসে লন্ডনে মেরিলেবোন ক্রিকেট ক্লাব আজীবন সদস্যপদ প্রদান করে সাবের হোসেনকে।

নিজের টুইটার অ্যাকাউন্টে পাপন ও তার বোর্ডকে রীতিমত ধুয়ে দিয়েছেন তিনি। সাবের হোসেন লিখেছেন, ‘জনাব পাপনের অধীনে বাংলাদেশ ৪টা বিশ্বকাপ খেলে ফেললো। দিনকে দিন অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়েছে। সবচেয়ে বেশি সময় ধরে থাকা বিসিবির সভাপতি সবচেয়ে অযোগ্যও বটে।’

বিসিবির সাবেক সভাপতি যোগ করেন, ‘দোষটা সবসময় অন্য কারো হয়, কিন্তু তিনিই আমাদের ক্রিকেটটাকে মাটিতে নামিয়েছেন। লজ্জা লাগে যে আমাদের এমন একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড রয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে ব্যাংকক নেওয়া হচ্ছে

রাজনীতির খবর : জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হচ্ছে।

আজ শুক্রবার জাতীয় পার্টির (জাপা) প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রওশন এরশাদের শারিরীক অবস্থা ভালো নয়, তাই চিকিৎসকদের পরামর্শে এয়ার আ্যম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।’

এর আগে গত ১৪ আগস্ট রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। সে সময় বেশ কিছুদিন তিনি আইসিইউতে ছিলেন। পরে তাঁকে কেবিনে নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২০ অক্টোবর আবার তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে মাস ব্যাপি দামোদর ব্রত পালন ও অন্নকূট মহোৎসব

কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ আমিয়ান শ্রীশ্রী রসিকানন্দ গৌড়ীয় ম‌ঠে মাস ব্যাপি দামোদর ব্রত পালিত হ‌চ্ছে।

শুক্রবার সকাল থেকে উপজেলার তারালী ইউনিয়নের  আমিয়ান শ্রীশ্রী রসিকানন্দ গৌড়ীয় ম‌ঠে হাজারও ভক্তবৃন্দের উপস্থিতিতে দামোদর ব্রত উৎসব উপলক্ষে অন্নকূট অনুষ্ঠানের অা‌য়োজন করা হয়।

এসময় গীতা পাঠ, পাঠকীর্তন, ভজন কীর্তন ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠা‌নে ধর্মীয় আলোচনা করেন ত্রিদন্ডী স্বামী ভক্তি ভৈরব কেশব, মহারাজ রসোকৃষ্ণ দাস অধিকারী, দয়ানিধি দাস অধিকারী, দিনেবন্ধু দাস অধিকারী, সদানন্দ দাস অধিকারী প্রমূখ। পরে ব্রত অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে অন্নকূট মহা উৎসবে অংশগ্রহণ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest