সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন

নিজস্ব প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) সাতক্ষীরা স্টেডিয়ামে নির্বাচন কমিশনারের কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে উভয় প্যানেলের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১২টি পদের বিপরীতে দুটি প্যানেল ভুক্ত হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন ২৩ জন প্রার্থী। এ সাধারণ নির্বাচনে ৪৪ জন ভোটারের মধ্যে ৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন (সফি-মুকুল- হিরন পরিষদের) মোঃ সফিকুল ইসলাম সফি, সাধারণ সম্পাদক পদে আ.ম আখতারুজ্জামান মুকুল ২২ ভোট পেয়ে টানা তৃতীয়বার নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ইদ্রিস আলী বাবু পেয়েছেন ২০ ভোট।

সহ: সাধারণ সম্পাদক শেখ আসিফ কবীর হিরণ ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খন্দকার কবির হাসান দিপু পেয়েছেন ১৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মীর তাজুল ইসলাম রিপন ও আব্দুস সামাদ ২১ ভোট পাওয়ায় লটারীতে মীর তাজুল ইসলাম রিপন নির্বাচিত হয়েছেন।

দপ্তর সম্পাদক কাজী মোঃ ফরহাদ ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আখেরুজ্জামান তাপস পেয়েছেন ২১ ভোট। সদস্য নির্বাচিত হয়েছেন শেখ রফিকুর রহমান লাল্টু (২৯ ভোট), মোঃ মহসীন আলী (২৭ ভোট), আল আমিন কবির চৌধুরী ডেভিড (২৪ ভোট), মো. লুৎফর রহমান সৈকত (২৪ ভোট), মোঃ জেহাদ হোসেন (২৩ ভোট), মোঃ সাইফুল হুদা খান তুহিন (২২ ভোট), মোঃ ফরহাদ হোসেন (২১ ভোট)।
সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয় বারের মতো আ.ম আখতারুজ্জামান মুকুল নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন এর নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো.আশরাফুজ্জামান আশু।
নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি ও মমতাজুল করিম ভুতো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ‘মোজাফফর গার্ডেন’ এ বনবিভাগের অভিযানে ৫৯ বন্যপ্রাণি জব্দ

আসাদুজ্জামান : সাতক্ষীরার দৃষ্টিনন্দন পিকনিক স্পট ‘মোজাফফর গার্ডেন’ এ দিনভর অভিযান চালিয়ে কুমির, সাপ, বানরসহ ২১ প্রকারের ৫৯টি বন্যপ্রানী জব্দ করেছে বনবিভাগ। বনজ প্রানী পোষা সংক্রান্ত কোন বৈধ কাগজপত্র না থাকায় এই অভিযান চালানো হয়েছে বলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিদর্শক আব্দুল্যাহ আস সাদিক নিশ্চিত করেন।

বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত মোজাফফর গার্ডেন এর সুবিন্যস্ত সংরক্ষিত এলাকার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। এতে অংশ নেন বনবিভাগ ও পশু সম্পদ সংরক্ষন বিভাগের কর্মকর্তারা।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিদর্শক আব্দুল্যাহ আস সাদিক গণমাধ্যমকে জানান, খুলনা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের সহয়তায় বৃহস্পতিবার দুপুর থেকে সাতক্ষীরা শহর উপকণ্ঠের খড়িবিলায় মোজাফফর গার্ডেন এ অভিযান চালিয়ে দুটি কুমিরের একটির বয়স ছিল ১০বছর অপরটির ৬ বছর। পাইথন দুটির বয়স ৫ থেকে ৬ বছর তাদেরকে জব্দ করা হয়। এছাড়াও জব্দকৃত প্রানীর মধ্যে আরও রয়েছে ৩টি বাজপাখি, ১টি উল্লুক, ৬টি বানর, ২টি সঁজারু, ১০টি অতিথি পাখি, অজগর সাপ ২টি, হনুমান অস্ট্রেলিয়া ২টি, গুইসাপ ৪টি, মদন টাক ১টি ও ঈগল ২টিসহ বিভিন্ন বন্যপ্রানী রয়েছে। অভিযান চলাকালে মোজাফফর গার্ডেনের মালিক খায়রুল মোজাফফর মন্টু এবং তার অফিসের সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আব্দুল্যাহ আস সাদিক আরো বলেন, যথাযথ কাগজপত্র না থাকায় এসব বন্যপ্রানী গুলো গার্ডেন মালিক আভিযানিক দলের নিকট প্রদান করেছেন।
বিষয়টি নিশ্চিত করে বনবিভাগের খুলনা বিভাগীয় প্রধান নির্মল কুমার পাল জানান, অভিযানে মামলা হয়নি। তবে কিছু প্রানী অবমুক্ত করার ব্যবস্থাসহ কিছু প্রানী ঢাকাতে নেওয়া হচ্ছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রথম আলোর ২৩তম বর্ষপূতি পালন

নিজস্ব প্রতিনিধি :
প্রথম আলো একটা দর্শন। প্রথম আলো পথ দেখায় সামনে থেকে। মানুষ তথ্য পায়। দেশের জন্য, মানুষের জন্য, য়ে কোনো ভালোর জন্য প্রথম আলো চ্যলেঞ্জ গ্রহণ করে থাকে। তার উদাহরণ রোজিনা ইসলাম। প্রথম আলো রোজিনা ইসলামের পাশে থেকে সাংবাদিক সমাজকে সম্মানিত করেছে, সাহস জুগিয়েছে। প্রথম আলোর ২৩তম বর্ষপূতি পালন উপলক্ষে কেক কাটা ও অলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন।

প্রথম আলো সাতক্ষীরা অফিসে শুক্রবার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, শিক্ষক শম্পা গোস্বামী,নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, এটিএন বাংলার সাতক্ষীরা স্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান, দৈনিক করতোয়ার প্রতিনিধি সেলিম মুকুল মুকুল , সাতক্ষীরার প্রথম আলো বন্ধুসভার সভাপতি মরিয়াম কেয়া, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, ও প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি প্রমুখ।

উপস্থিত ছিলেন, মাইটিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু, সাংবাদিক এম. বেলাল হোসেন, ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, মো: মামুন সিরাজসহ প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা জাহিদা জাহান মৌসহ বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন প্রথম আলো বন্ধুসভার সাতক্ষীরা তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহিদুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ফার্মেসি রেজিস্ট্রেশন কোর্স এর ৬১তম ব্যাচ ক্লাস উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :
ফার্মেসি রেজিস্ট্রেশন কোর্স এর ৬১তম ব্যাচ সাতক্ষীরা কেন্দ্রের ক্লাস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় সাতক্ষীরা বিসিডিএস ভবন হলরুমে ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলহাজ্ব মো: দ্বীন আলী।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে কোর্সে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: আনিছুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কার্যকরী সদস্য আলহাজ্ব মো: শামছুর রহমান, মো: রেজাউল কবির, মো: আবু হোসেন, মো: আব্দুল হামিদ, সদর উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জালাল উদ্দিন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, মো: মিজানুর রহমান। প্রশিক্ষণ কোর্সে ৪০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দূরপাল্লার পরিবহনসহ গণপরিবহন চলাচল বন্ধ : বিপাকে যাত্রীরা

আসাদুজ্জামান : আকষ্মিকভাবে বুধবার রাত থেকে প্রতি লিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের ন্যায় শুক্রবার সকাল থেকে সাতক্ষীরায় দূরপাল্লার পরিবহন, আন্তঃ জেলা পরিবহন, ট্রাক ও কাভার্ড ভ্যানসহ সব ধরণের গণপরিবহন বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা।

সাধারণ যাত্রীরা জানান, আগে থেকে ঘোষণা না দিয়ে হঠাৎ করে সরকার ডিজেলের দাম বাড়িয়ে দেওয়ায় পরিবহন ও বাস মালিকরা শুক্রবার সকাল থেকে গণপরিবহনসহ সকল ধরনের পরিবহন বন্ধ করে দিয়েছে। ফলে তারা বিপাকে পড়েছেন। এতে গন্তব্যস্থলে পৌঁছাতে তাদের যার পর নেই কষ্ট পোহাতে হচ্ছে। বাড়তি টাকা দিয়ে তাদের গন্তব্য স্থলে পৌছাতে হচ্ছে।

এদিকে, ইজিবাইক ও মহেন্দ্রযোগে গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও পরিবহন শ্রমিকদের বাধার কারণে তারা সমস্যায় পড়ছেন বলে জানান।
পরিবহন শ্রমিকরা জানান, ডিজেলের দাম বাড়ানো হলেও সরকার পরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত না নেওয়ায় মালিকপক্ষ গাড়ি বন্ধ রেখেছেন। এতে তাদের সংসার চালানো কষ্ট হয়ে পড়বে।

ঈগল পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ম্যানেজার মঞ্জুরুল ইসলাম জানান, ডিজেলের দামের পাশাপাশি ভাড়া না বাড়ানোয় তারা পরিবহন চলাচল বন্ধ রেখেছেন। পরিবহন মালিক সমিতির পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তারা পরিবহন বন্ধ রাখবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরিবহণ ধর্মঘটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে পরিবহণ মালিক-শ্রমিকদের ডাকা ‘ধর্মঘটে’ আটকে পড়ার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা।

শুক্রবার পরীক্ষার্থীদের আকস্মিক এ কর্মসূচিতে যোগ দেয় রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুরা। পরে একে একে তাঁদের সঙ্গে একাত্মতা জানান সড়ক ব্যবহারকারী জনসাধারণও।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহণ শ্রমিক-মালিকদের ডাকা ধর্মঘটে কলেজ ভর্তিচ্ছু এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুরা আজ সকাল থেকেই বিপাকে পড়েন।

যানবাহন সংকটে আটকে পড়া কলেজ ভর্তিচ্ছু এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুরা ক্ষোভে ফেটে পড়ে একপর্যায়ে নিজেরাই ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে অবরোধ গড়ে তোলেন। এ সময় তাঁরা প্রবেশপত্র হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এতে মহাসড়কে ব্যক্তিগত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের দুপাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন।

মিরপুর বাঙলা কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী আবরার হোসেন জানান, আজ ভোরে তিনি ভর্তি পরীক্ষার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসে কোনো গাড়ি পাননি। কোনো উপায় না পেয়ে তিনি রিকশায় করে সাভার বাজার বাসস্ট্যান্ডে এসে দেখতে পান তাঁর মতো অনেকেই মহাসড়কে যানবাহনের অপেক্ষায়।

একপর্যায়ে দীর্ঘ সময় অবস্থানের পর ক্ষোভে ফেটে পড়ে আবরার হোসেনের মতো ভর্তিচ্ছুরা মহাসড়ক অবরোধ শুরু করেন। পরে তাঁদের সঙ্গে সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী ছাড়াও সাধারণ যানবাহনে চলাচলকারীরা যোগ দেন।

এদিকে, আকস্মিক এ কর্মসূচিতে ব্যক্তিগত যানবাহনে করে ঢাকা যাওয়ার পথে শিমুলতলা আটকে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী তাসনিয়া রহমান।

ক্ষোভ প্রকাশ করে তাসনিয়া রহমান জানান, তাঁর ব্যক্তিগত যানবাহন থাকলেও তিনি শিক্ষার্থীদের এ কর্মসূচিকে সমর্থন করেন। তাঁর ভাষায়, ব্যক্তিগত যানবাহনে করে কেউ পরীক্ষার হলে যেতে পারবে, আর পরিবহণ ধর্মঘটে কেউ আটকে থাকবে—এটা হতে পারে না।

যানবাহন সংকটের পাশাপাশি অবরোধের কবলে আটকে পড়ে ঢাকা মেডিকেল হাসপাতালে উদ্দেশে ছোট ভাইকে নিয়ে মারাত্মক ভোগান্তির কবলে পড়েন রফসান আহমেদ নামের একজন ব্যবসায়ী।

রফসান আহমেদ বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার যেমন হুট করে তেলের দাম বাড়িয়েছে, তেমনি পরিবহণ শ্রমিক-মালিকেরাও যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় না নিয়ে ধর্মঘট ডেকে বসেছেন।

বাবুল মিয়া নামের একজন পরিবহণ মালিক জানান, করোনার ধাক্কায় গত প্রায় দুই বছরে তাঁরা নাজুক অবস্থায় পড়েছেন। তেলের দাম বাড়ায় একটি বাস থেকে প্রতিদিন গড়ে দুই হাজার ২০০ টাকা আয় হওয়ার কথা থাকলেও, এখন আয় কমে নেমে দাঁড়িয়েছে এক হাজার ৪০০ টাকায়।

বাবুল মিয়া বলেন, ব্যাংকের কিস্তি, সরকারি ট্যাক্স-টোকেন, রাস্তার চাঁদা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়িভাড়া—সবকিছু মিলিয়ে জীবন চালানো কঠিন হয়ে পড়েছে। যে কারণে যৌক্তিকভাবেই তাঁরা পরিবহণ ধর্মঘট ডেকেছেন। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে সরকার ভাড়া বিন্যাস করলে এমন সংকট তৈরি হতো না। এর জন্য সরকারকেই দায়ী করেন তিনি।

এদিকে, আগামী ৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এক হাজার ৯০০ আসনের বিপরীতে আবেদন করেছেন তিন লাখ আট হাজার ৬০৬ জন। দূরদূরান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেকেই পথে নেমে ভোগান্তির মুখে পড়েছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সাভারে পরিবহণ মালিক-শ্রমিকদের ডাকা ‘ধর্মঘটে’ আটকে পড়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহের ভর্তিচ্ছু শিক্ষার্থী ছাড়াও সরকারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুরা আটকে পড়েছেন। ধর্মঘটের প্রতিবাদে তাঁরা নিজেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সাধারণত ব্যক্তিগত যানবাহন ব্যবহারকারীরা রাস্তায় আটকে পড়েছেন।

ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি। এমনিতেই সাধারণ মানুষ দুর্ভোগের রয়েছে, তার ওপর তাদের এ কর্মসূচি দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বব্যাপী গড়ের চেয়ে বাংলাদেশের মানুষ ৪ গুণ মাছ খায়

অনলাইন ডেস্ক : প্রাণিজ আমিষের ৬০ শতাংশ আসে মাছ থেকে। আর আমিষের চাহিদা মিটছে চাষের তিন মাছ পাঙ্গাশ, তেলাপিয়া ও রুই মাছ থেকে।

দেশের বাজারে এখন প্রতিদিন যে পরিমান মিঠা পানির মাছ বিক্রি হয়, তার দুই-তৃতীয়াংশের বেশি মাছের যোগান আসে চাষ থেকে। নদ-নদীর মাছের চেয়ে চাষের মাছের দামও গড়ে অর্ধেকের মতো।

অন্যান্য দেশের মানুষ গড়ে দিনে ১৬ গ্রাম করে মাছ খায়, আর বাংলাদেশের মানুষ খায় ৬৩ গ্রাম। এসব মাছের বেশির ভাগই মিঠাপানির। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার (এফএও) হিসাবে, গত তিন যুগে বাংলাদেশের মাছের উৎপাদন ছয় গুণ বেড়েছে। একই তথ্য দিচ্ছে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আশির দশকের শুরুতেও দেশের নদ-নদী, বিল হাওরগুলোতে মাছ কমে আসছিল। এই অবস্থার বদল ঘটে আশি দশকের মাঝামাঝি। নব্বইয়ের দশক থেকে মাছ চাষে রীতিমতো বিপ্লবের সূচনা হয়।

মাছের উৎপাদন বাড়লেই সে দেশের মানুষের মাছ খাওয়ার পরিমাণ যে বাড়ে, তা নয়। যেমন মিয়ানমার, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মাছের উৎপাদন বাড়লেও এসব দেশের মানুষের মাছ খাওয়ার পরিমাণ সেভাবে বাড়েনি। বাংলাদেশের মাছ খাওয়ার পরিমাণ বাড়ার প্রধান কারণ, অল্প আয়ের মানুষদের কাছে জনপ্রিয় ও ক্রয়সীমার মধ্য থাকা মাছগুলোর দাম দীর্ঘদিনেও খুব একটা বাড়েনি। চাষের রুই, পাঙাশ, তেলাপিয়ার, কই ও রাজপুঁটির দাম এখনো কেজিপ্রতি দেড়’শ থেকে আড়াই’শ টাকার মধ্যে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন বন্ধে ব্যবস্থা চায় হাইকোর্ট

দেশের খবর : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন পরামর্শ দেন।

আদালতে ব্লাস্টের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার আব্দুল হালিম ও শারমিন আক্তার।

পরে শারমিন আক্তার বলেন, ‘এ রুলের শুনানি শেষে আদালত কিছু মতামত দিয়েছেন। সেগুলো হচ্ছে— সারা দেশের শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন বন্ধে সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে হবে। দেশে আইন থাকার পরেও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, উপজেলা মনিটরিং কমিটি (যদি থাকে), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব নির্যাতনের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে।’

একইসঙ্গে নির্যাতনকারীদের কঠোর শাস্তির আওতায় আনা এবং শাস্তি নিশ্চিত করা হলে তা মিডিয়ায় প্রচারের জন্যও পরামর্শ দিয়েছেন আদালত। এতে করে যেন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় বলে মন্তব্য করেছেন আদালত।

এর আগে ২০১৮ সালে কুমিল্লার বিপুলসার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী নোমান হোসেনকে প্রতিষ্ঠানটির শিক্ষক এমদাদ হোসেন শারীরিক নির্যাতন করেন। পরে সে ঘটনায় প্রকাশিত প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ব্যারিস্টার আব্দুল হালিম। একইসঙ্গে এ ঘটনায় আদালতে পক্ষভুক্ত হয় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

সেই রিটের শুনানি নিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের হাতে শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest