সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

দেশে নতুন করে দরিদ্র হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ মানুষ

দেশের খবর : গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এরপর থেকে এই মহামারি এখনো সংক্রমণ করেই যাচ্ছে। তবে বাংলাদেশ এই মহামারিকে শঙ্কভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে। কিন্তু এই মহামারিকালে বহু মানুষ কর্ম হারিয়েছেন, রুটি-রুজি ক্ষতিগ্রস্ত হয়েছে।এর প্রভাবে দেশে নতুন করে ৩ কোটি ২৪ লাখ মানুষ দরিদ্র হয়েছেন। করোনাকালে অভাব-অনটনে পড়ে বহু মানুষ রাজধানীসহ বিভিন্ন বিভাগীয় শহর ছেড়ে গ্রামে চলে গেছেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ‘জীবিকা, খাপ খাইয়ে নেওয়া ও উত্তরণে কোভিড-১৯ এর প্রভাব’ শীর্ষক ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে।

সংস্থা দুটি বলছে, চলতি বছরের মার্চ মাসে নতুন দরিদ্রের সংখ্যা ছিল ২ কোটি ৪৫ লাখ। গত ৬ মাসে ৭৯ লাখ মানুষ দরিদ্র হয়েছেন। এ বছর এপ্রিল মাস থেকে দেওয়া লকডাউনের পর এই সংখ্যা বেড়েছে।

করোনাকালে মানুষের জীবন ও জীবিকার ওপর প্রভাব নিয়ে চার দফায় জরিপ করে সংস্থাটি দুটি। গত বছরের এপ্রিল মাসে প্রথম দফায় জরিপ করে তারা। পরে ওই বছরের জুন মাসে দ্বিতীয় দফায়, চলতি বছরের জুন মাসে তৃতীয় দফায় এবং সর্বশেষ গত ২১ আগস্ট থেকে ৮ সেপ্টেম্ববর পর্যন্ত জরিপ চালায় তারা। বিআইজিডি-পিপিআরসির এই জরিপে ৪ হাজার ৮৭২টি পরিবার। এর মধ্যে শহরের ৫৪ শতাংশ, গ্রামের ৪৫ শতাংশ এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় এক শতাংশ পরিবার ছিল।

জরিপ প্রতিবেদনে সংস্থা দুটি জানিয়েছে, করোনাকালে দারিদ্র্যের কারণে দেশের ২৮ শতাংশ মানুষ শহর ছেড়ে গ্রামে চলে যায়। সর্বশেষ জরিপে দেখা গেছে, এদের মধ্যে ১৮ শতাংশ মানুষ শহরে আবার ফিরে এসেছে। অর্থাৎ ১০ শতাংশ মানুষ এখনো শহরে ফিরতে পারেনি।

জরিপের ফলাফলে দেখা যায়, মানুষের খাদ্যের ক্ষেত্রে ব্যয় করোনাকালে তুলনামূলক কমে গেছে। শহরে দরিদ্র মানুষের মাথাপিছু ব্যয় ছিল ৬৫ টাকা। এখন তা ৫৪ টাকা। গ্রামে ব্যয় ছিল ৬০ টাকা, এখন ৫৩ টাকা। শুধু খাদ্য নয়, বাড়িভাড়া, চিকিৎসার ব্যয় শিক্ষা ও যোগাযোগ খাতে দরিদ্র মানুষের ব্যয়ও বেড়েছে। এ বছরের মার্চ মাসে শহরের বস্তিতে এ ব্যয় ছিল ৯৩৬ টাকা। গ্রামে এ সংক্রান্ত ব্যয় ৬৪৭ টাকা থেকে বেড়ে হয় ৭৭৭ টাকা। বাড়তি এসব ব্যয় মেটাতে শহরের দরিদ্র এবং গ্রামের মানুষদের ধার করতে হয়েছে। গ্রাম ও শহর- দুই জায়গার দরিদ্র মানুষ দোকানিদের কাছ থেকে সবচেয়ে বেশি ধার করেছেন। গ্রামে এই হার ৬২ শতাংশ, শহরে ৬০ শতাংশ। দৈনন্দিন চলার জন্যই সবচেয়ে বেশি ঋণ নেওয়া হয়েছে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর বলেন, সবচেয়ে বেশি বিপর্যয়ে শহুরে মানুষ। দারিদ্র্য বিমোচনের প্রচলিত প্রচেষ্টায় বা সামাজিক সুরক্ষার চলমান ধারায় এ দারিদ্র্য থেকে উত্তরণ সম্ভব নয়। নীতিনির্ধারণী পর্যায়ে এ নিয়ে নতুন চিন্তা দরকার বলে মনে করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা সদর ইউপিতে নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের অভিষেক

তালা প্রতিনিধি :
তালা সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সরদার জাকির হোসেন ও সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪নভেম্বর) বেলা ১২ সময় তালা সদর ইউনিয়নবাসীর আয়োজনে উক্ত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। প্রথমে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলাপ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ী, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল অলম খান, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু,

বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরন পরিচালক শহিদুল ইসলাম, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাসের নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ইয়াকুব আলী, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ^াস, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মীর আবুল কালাম।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ^াস, আওয়ামীলী নেতা সৈয়দ ইদ্রিস, শাহিনুর রহমান খাঁ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনেচ্ছা, ইউপি সচিব শাহানারা খাতুন, ইউপি সদস্য শেখ আব্দুর রাজ্জাক, সফিকুল ইসলাম খাঁ, মোঃ নজরুল ইসলাম মোড়ল, মোঃ বাইজীদ হুসাইন, লুৎফার রহমান, মোঃ আছাদুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন,

মোঃ মফিজুল ইসলাম, রেহেনা বেগম, শাহিদা বেগম, রেবেকামকবুল, ইউডিসি উদ্যোক্তা মোঃ আসাদুজ্জামান, রোকেয়া খাতুনসহ তালার সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিএনপি নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া

সাতক্ষীরায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল চারটায় সাতক্ষীরা শহরের হাটের মোড়ে জেলা বিএনপি’র আহ্বায়ক এড সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।  সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য শের আলী। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও আশাশুনি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেদায়েতুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জি এম লিয়াকত আলী, সহ-সভাপতি মাসুদুল আলম চেয়ারম্যান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এবাদুল ইসলাম চেয়ারম্যান, আশাশুনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদলের আহবায়ক আহছানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি হাসান শাহরিয়া রিপন, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু,

জেলা কৃষকদলের সদস্য সচিব শাহিনুর রহমান, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন লিটন, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক এড. ফেরদৌস আরা লুচি, ফরিদা আক্তার বিউটি, সালেকা হক কেয়া, কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গ্রাম ডা: শফিকুল ইসলাম বাবু, দেবহাটা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান মুকুল, আশাশুনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপি নেতা মশিউল হুদা তুহিন, পৌর ছাত্রদলের আহবায়ক আয়ুব হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, মরহুম তরিকুল ইসলাম ছিলেন পরিপূর্ণভাবে অসাম্প্রদায়িক ও জাতীয়তাবাদী নেতা।
উক্ত আলোচনা সভায় বক্তারা, জননেতা তরিকুল ইসলামের রাজনৈতিক জীবনের বিভিন্ন চিত্র তুলে ধরেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং জন নেতা তরিকুল ইসলাম এবং সাদেক হোসেন খোকা সহ স্থানীয় প্রয়াত নেতা-নেত্রীদের আত্মার মাগফিরাত কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিজেলের মূল্যবৃদ্ধিতে শ্রমিক ফেডারেশনের দিকে তাকিয়ে সাতক্ষীরা বাস মালিক সমিতি

আসাদুজ্জামান : আকষ্মিক প্রতি লিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধির ফলে বাড়বে বাসভাড়া। তবে সেটি কত নির্ধারণ হবে সেই ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় বাস মালিক-শ্রমিক ফেডারেশনের দিকে তাকিয়ে সাতক্ষীরার বাস-মালিক সমিতি।

সাতক্ষীরা বাস মালিক সমিতির সদস্য সচিব সাইফুল করিম সাবু জানান, ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে বাসভাড়া বাড়বে তবে এটির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। সেন্ট্রাল থেকে বিষয় সিদ্ধান্ত নেবেন।

বুধবার (৩ অক্টোবর) পর্যন্ত প্রতি লিটার ডিজেলের মূল্য ছিল ৬৫ টাকা। বৃহস্পতিবার সেটির মূল্য ১৫ টাকা বৃদ্ধি করে ৮০ টাকা। ঢাকায় মালিক-শ্রমিক সমিতির যৌথ মিটিং হয়েছে বলে জেনেছি। আগামীকাল সারাদেশে বাস চলাচল বন্ধ থাকতে পারে। তবে কেন্দ্র থেকে এখনো কোন নির্দেশনা আমরা পাইনি।

সাতক্ষীরা বাস মালিক সমিতির আহবায়ক আবু আহম্মেদ বলেন, বাসভাড়া বৃদ্ধির বিষয়ে কেন্দ্রকে অবহিত করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যেই সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন। কিলোমিটার প্রতি কতটাকা ভাড়া বাড়বে সেটি কেন্দ্রীয় বাস মিনিবাস মালিক শ্রমিক সমিতি ফেডারেশন থেকে নির্ধারণ করে দিবে। বর্তমানে আগের ভাড়াতেই বাস চলছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ’লীগের ৯ নেতাকর্মী বহিস্কার

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদরের ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৯ জন আওয়ামীলীগ নেতাকর্মীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। ০৩ নভেম্বর ২০২১ তারিখে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ(ভারপ্রাপ্ত) ও সাধারণ সম্পাদক মো: শাহজাহান আলী স্বাক্ষরিত পত্রে তাদের সাময়িক বহিস্কার করা হয়।

বহিস্কৃতরা হলেন, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ফিংড়ী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো: লুৎফর রহমান, সদর উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি ও ঘোনা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী মো: মোশাররফ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও শীবপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো: আবুল কালাম আজাদ, সদর উপজেলার আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও কুশখালী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো: গোলাম মোস্তফা বাবু, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কুশখালী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো: সাইফুদ্দীন ইসলাম পলাশ, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও কুশখালী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো: শফিকুল ইসলাম শ্যামল,

আগরদাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আগরদাড়ী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মজনুর রহমান মালি এবং কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লজ্জার ষোলোকলা পূর্ণ করে ৩৮ বলেই টাইগারদের হার

খেলার খবর : ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে এমন বিধ্বস্ত বাংলাদেশকে বোধ হয় দেখা যায়নি কখনই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করলো টাইগাররা।

সেমিফাইনালের স্বপ্ন নিয়ে গিয়েছিল। সুপার টুয়েলভপর্বে পাঁচ ম্যাচের সব কটিতে হার নিয়ে সেই স্বপ্ন কবর দিয়ে ফিরছে মাহমুদউল্লাহ রিয়াদের দলে।

তার চেয়েও বড় কথা, সেই হারগুলোর মাঝে লড়াকু মানসিকতার ছিঁটেফোটা দেখা যায়নি। বরং একের পর এক লজ্জার রেকর্ড গড়তে পিছপা হয়নি লাল সবুজ জার্সিধারীরা।

বৃহস্পতিবার সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৮২ বল হাতে রেখে পাওয়া এই জয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ বল হাতে রেখে পাওয়া জয়।

আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৮৪ রানে গুটিয়ে গিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। যেটা ছিল দেশের টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ।

এবার অস্ট্রেলিয়া আরও বড় লজ্জা দিলো বাংলাদেশকে। ৫ ওভার বাকি থাকতেই ইনিংস গুটিয়ে দিলো ৭৩ রানে। এটি টি-টোয়েন্টিতে টাইগারদের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বরাবরের মতো শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষেও ওপেনিং জুটি দাঁড়াতেই পারেনি। প্রথম ওভারের তৃতীয় বলেই গোল্ডেন ডাকে সাজঘরের পথ ধরেন লিটন দাস।

মিচেল স্টার্কের ১৪৪ কিলোমিটার গতির এক ডেলিভারি বাইরে থেকে টেনে এনে বোল্ড হন লিটন। পরের ওভারে জশ হ্যাজলেউড তুলে নেন সৌম্য সরকারকে (৮ বলে ৫), তিনিও হন বোল্ড।

তৃতীয় ওভারে আরও এক উইকেট। এবার মুশফিকুর রহিমকে (২ বলে ১) এলবিডব্লিউ করেন গ্লেন ম্যাক্সওয়েল। ২.৫ ওভারে ১০ রানেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

ব্যাটারদের সেই আসা-যাওয়ার মিছিল আর একটু থেমেছিল ষষ্ঠ ওভার পর্যন্ত। চার বলের ব্যবধানে দুই তরুণ নাইম শেখ (১৬ বলে ৩ বাউন্ডারিতে ১৭) আর আফিফ হোসেন ধ্রুব (৪ বলে ০) ফিরে সেই চাকা আবারও চালু করে দেন।

এরপর শামীম হোসেন পাটোয়ারী নেমে ঝড় তোলার চেষ্টা করেছিলেন। ১১তম ওভারে অ্যাডাম জাম্পা তাকে উইকেটরক্ষকের ক্যাচ বানান। ১৮ বলে একটি করে চার-ছক্কায় শামীম করেন ১৮ রান। পরের বলে মেহেদি হাসান এলবিডব্লিউ হন গোল্ডেন ডাকে।

একটা প্রান্ত ধরে ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সতীর্থদের এমন আসা-যাওয়া থেকে তাল সামলে রাখতে পারেননি তিনিও। লেগ সাইডে বেরিয়ে যেতে থাকা বলে ব্যাট লাগিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন মাহমুদউল্লাহ। ১৮ বলে ২ বাউন্ডারিতে তিনি তখন ১৬ রানে।

৬৫ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশ এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। বাকি ২ উইকেট হারিয়েছে আর ৮ রান যোগ করে। মোস্তাফিজুর রহমান আউট হন ৯ বলে ৪ রানে, তাসকিন আহমেদ ১১ বলে ৬ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের এই ধ্বংসযজ্ঞ ঘটানোর নায়ক অ্যাডাম জাম্পা। অসি লেগস্পিনার ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৫টি উইকেট। ২টি করে মিচেল স্টার্ক আর জশ হ্যাজলেউডের।

লক্ষ্য মাত্র ৭৪ রানের। জবাব দিতে নেমে আর বেশি দেরি করতে চায়নি অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৩০ বলে ৫৮ রান তোলেন ডেভিড ওয়ার্নার আর অ্যারন ফিঞ্চ।

ফিঞ্চ যেভাবে খেলছিলেন, পাওয়ার প্লে’র ৬ ওভারেই ম্যাচ শেষ হয়ে যেতো। কিন্তু তাসকিন আহমেদ ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন অসি অধিনায়ককে (২০ বলে ৪০)।

সেই উইকেট দেখেই যেন উজ্জীবিত হয়ে উঠেন শরিফুল ইসলাম, বোল্ড করে দেন ডেভিড ওয়ার্নারকে (১৪ বলে ১৮)। তবে তাতে পরাজয়ের ব্যবধানটাই যা একটু কমেছে। অল্প সময়ে ম্যাচ হেরে যাওয়া রুখতে পারেননি তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭৩ রানেই শেষ বাংলাদেশ

খেলার খবর : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে চরম ব্যাটিং ব্যর্থতায় সব উইকেট হারিয়ে মাত্র ৭৩ রানের পুঁজি পেয়েছেন বাংলাদেশ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। সরাসরি সম্প্রচার করছে গাজি টিভি ও টি স্পোর্টস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে টাইগার ওপেনিং জুটি দাঁড়াতেই পারলো না। প্রথম ওভারের তৃতীয় বলেই গোল্ডেন ডাকে সাজঘরের পথ ধরলেন লিটন দাস।মিচেল স্টার্কের ১৪৪ কিলোমিটার গতির এক ডেলিভারি বাইরে থেকে টেনে এনে বোল্ড হয়েছেন লিটন। পরের ওভারে জশ হ্যাজলেউড তুলে নেন সৌম্য সরকারকে (৮ বলে ৫), তিনিও হন বোল্ড।

তৃতীয় ওভারে আরো এক উইকেট। এবার মুশফিকুর রহিমকে (২ বলে ১) এলবিডব্লিউ করেন গ্লেন ম্যাক্সওয়েল। ২.৫ ওভারে ১০ রানেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

এরপর ওপেনিংয়ে নেমে ধরে খেলতে থাকা নাঈম হাসান ১৬ বলে ১৭ রান করে হ্যাজেলউডের শিকার হওয়ার পর অজি স্পিনার অ্যাডাম জাম্পার বলে ক্যাচ তুলে দিয়ে ফিরলেন আফিফ হোসেন (০)।

চরম ব্যাটিং বিপর্যয়ের পর অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে ইনিংসের হাল ধরেছিলেন শামিম হোসেন পাটোয়ারি। দুজনের জুটিতে আসে ২৮ বলে ২৯ রান। ১ চার ও ১ ছক্কা হাঁকিয়ে আশা জাগালেও অজি স্পিনার অ্যাডাম জাম্পার স্পিনে বিভ্রান্ত হয়ে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে শামিমের ব্যাট থেকে আসে ১৮ বলে ১৯ রান। ওভারের পরের বলেই লেগ বিফোর হয়ে ডাক মারেন মেহেদী হাসান। ফলে হ্যাটট্রিকের সুযোগ পান জাম্পা।

দলের বিপদে হাল ধরতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদও। টাইগার দলপতি ফিরেছেন ১৮ বলে ১৬ রানের ইনিংস খেলে। স্টার্কের বলে অজি উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২টি বাউন্ডারি। ৬৫ রান তুলতেই ৮ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর নিজের আগের ওভারে ২ উইকেট পাওয়া জাম্পা হ্যাটট্রিকের সুযোগ পেলেও তাসকিন আহমেদের ক্যাচ মিস করেন ওয়েড। কিন্তু ওই ওভারেই মোস্তাফিজ (৪) ও শরিফুল ইসলামকে (০) বিদায় করে ইনিংসে নিজের পঞ্চম উইকেট তুলে নেন জাম্পা।

বল হাতে অস্ট্রেলিয়ার জাম্পা ৫টি এবং স্টার্ক, হ্যাজেলউড ২টি করে উইকেট তুলে নিয়েছেন। বাকি ১ উইকেট গেছে ম্যাক্সওয়েলের দখলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলায় আউটসোর্সিং প্রশিক্ষণ উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি :

সাতক্ষীরা সদর উপজেলার বেকার কিন্তু ল্যাপটপ এবং ইন্টারনেট সুবিধা রয়েছে এমন ছেলে মেয়েদের নিয়ে আউটসোর্সিং প্রশিক্ষণ শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে জেলার ২০ জন প্রশিক্ষণার্থী নিয়ে ২৬ কর্মদিবস ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার সহযোগিতায় প্রশিক্ষণ বাস্তবায়ন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সাতক্ষীরা সদর উপজেলা।
প্রশিক্ষণ সমন্বয় করেন, ইউডিএফ সাতক্ষীরা সদর দেবু বিশ্বাস এবং সহকারী প্রোগ্রামার শরিফুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest