সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

পিছিয়ে পড়াদেরকে এগিয়ে নিতে না পারলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়–সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ

ডেস্ক রিপোর্ট :  জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, আমাদের মূল ফোকাস হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠি। সমাজে পিছিয়ে পড়াদেরকে এগিয়ে নিতে না পারলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। আমরা যার যার জায়গা হতে এগোতে পারলেই রাষ্ট্র এগিয়ে যাবে। সে লক্ষ্য নিয়েই সকলকে কাজ করতে হবে।

জেলা লিগ্যাল এইড কমিটি, সাতক্ষীরার আয়োজনে  মঙ্গলবার বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
শেখ মফিজুর রহমান বায়বীয় প্রচারে বিশ্বাসী নই উল্লেখ করে আরও বলেন, সাতক্ষীরা জেলার ২২ লক্ষ্য মানুষ লিগ্যাল এইড সম্পর্কে আজ সচেতন। সরকার সমাজের অসহায়-দরিদ্র মানুষকে এখন শুধু মামলা পরিচালনার খরচ দেয়না, পাশাপাশি সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে আপোষ-মিমাংসায় সহযোগিতা করা সহ আইনি পরামর্শও দিয়ে থাকেন লিগ্যাল এইড অফিসের মাধ্যমে। তিনি আরও বলেন, আপেষ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে দিতে পারলে সমাজে এদিকে যেমন শান্তি প্রতিষ্টিত হয়, অন্যদিকে মামলা জটও কমে। সাতক্ষীরা লিগ্যাল এইড অফিস সে লক্ষ্য নিয়েই নিরন্তর কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এমজি আযম, সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিশতি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহায়মিনুল রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল হোসেন, জজ কোর্টের জিপি এড. শম্ভুনাথ সিংহ ও পিপি এড. আব্দুল লতিফ।

সভাটি সঞ্চালনা করেন, জেলা লিগ্যাল এইড অফিসার এবং সিনিয়র সহকারী জজ সালমা আক্তার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লজ্জাজনকভাবে হেরে বাংলাদেশের বিদায়

খেলার খবর : টানা তিন হারে আগেই খাদের কিনারায় ছিল বাংলাদেশ। এবার সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে পুরোপুরি বিদায় নিশ্চিত হলো বাংলাদেশ দলের। ব্যাটারদের চরম ব্যর্থতায় আজ মঙ্গলবার প্রোটিয়াদের কাছে ছয় উইকেটে হেরেছে বাংলাদেশ।

ম্যাচে আগে ব্যাট করে ১৮.২ ওভারে ৮৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন মেহেদী হাসান। আর ৩৬ বলে ২৪ রান করেন লিটন দাস।

জবাবে ৩৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ১৩.২ ওভারে ৮৬ রান করে তারা। এই ছোট পুঁজি নিয়েও শুরুতে কিছুটা লড়াই করেছিল বাংলাদেশ। দারুণ বোলিংয়ে বাংলাদেশকে কিছুটা লড়াইয়ে রাখেন তাসকিন আহমেদ। কিন্তু ছোট পুঁজি নিয়ে এই লড়াইয়ে জেতা যথেষ্ট ছিল না। চার উইকেট হারালেও জয় ঠিকই তুলে নিয়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ২৮ বলে ৩১ রান করেন অধিনায়ক টেম্বা বাভুমা। এ ছাড়াও ২৭ বলে ২২ রান করেন রাসি ফন ডার ডাসেন।

বল হাতে ১৮ রান দিয়ে দুটি উইকেট নেন তাসকিন আহমেদ। ১৩ রান খরচায় মেহেদী হাসান নিয়েছেন এক উইকেট।

আবুধাবিতে এর আগে ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিল বাংলাদেশ। বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি ওপেনিং জুটি। ইনিংসের চতুর্থ ওভারে কাগিসো রাবাদার বলে আউট হন ওপেনার নাঈম। লেংথ বল পুল করার চেষ্টা করেন তিনি, ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ চলে যায় মিড উইকেটে। সেখানে থাকা রিজা হেনড্রিকস ক্যাচ মুঠোয় নিয়ে ফিরিয়ে দেন নাঈমকে (৯)।

ওয়ানডাউনে নেমে গোল্ডেন ডাকে ফিরলেন সৌম্য সরকার। দুর্দান্ত এক ইয়র্কারে সৌম্যকে বিদায় করলেন রাবাদা। যদিও সৌম্যকে শুরুতে আউট দেননি আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। রিভিউতে বোঝা যায় স্পষ্ট ছিল আউট।

দলের বিপদের দিনে হাল ধরতে পারেননি মুশফিক-মাহমুদউল্লাহ। ৬ষ্ঠ ওভারেই বিদায় নেন মুশফিক। রানের খাতাও খুলতে পারেননি তিনি। রাবাদার বলেই ফিরলেন তিনি। রাবাদার অফ স্টাম্পের একটু বাইরের বল মুশফিকের ব্যাটে লেগে চলে যায় গালির দিকে। সেখানে থাকা হেনড্রিকস ক্যাচ নিতে ভুল করলেন না।

রাবাদার তিন শিকারের পর বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহকে আউট করেন আনরিখ নরকিয়া। স্লিপে মারক্রামের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মাহমুদউল্লাহ। ৯ বলে ৩ রান করেন তিনি, ৩৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

সতীর্থদের আশা যাওয়ার মিছিলে কিছুক্ষণ প্রতিরোধ গড়েন লিটন দাস। ছয়ে নেমে তাঁকে সঙ্গ দিতে পারেননি আফিফ হোসেনও। পুরো টুর্নামেন্টে ব্যর্থ থাকা আফিফও ফেরেন গোল্ডেন ডাকে। এরপর লিটনের প্রতিরোধ ভাঙেন শামছি। দ্রুত উইকেট হারিয়ে চরম চাপে পড়ে বাংলাদেশ। এই চাপ কাটিয়ে বেশিদূর যেতে পারেনি তারা। ব্যাটিং ব্যর্থতার দিনে ৮৪ রানেই থেমে যায় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে ২০ রান খরচায় তিন উইকেট নেন রাবাদা। নরকিয়া ৮ রান দিয়ে পান সমান তিন উইকেট। আর ২১ রানে শামছি দুই উইকেট পান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ইউনিয়ন প‌রিষদ নির্বাচনে ৬৭১ প্রার্থীর মনোনয়নপত্র দা‌খিল

অাহম্মাদ উল‌্যাহ বাচ্ছুঃ
কালিগঞ্জে অাসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৭ জন, সাধারণ ওয়প‌র্ডের সদস্য পদে ৪৬৫ জন এবং সংরক্ষিত ওয়া‌র্ডের সদস্য পদে ১৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার মনোনয়ন দখিলের শেষ দিন বিকেল পর্যন্ত ১২ ইউনিয়নে মোট ৬৭১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার অনুজ গাইন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়‌নে চেয়ারম‌্যান প‌দে আকলিমা খাতুন লাকি, রওশন আলী কাগজী, সাফিয়া পারভীন, আব্দুর রহমান, নজরুল ইসলাম, শ্যামলী অধিকারী, জিএম, রবিউল্লাহ বাহার, শাহজাহান কবির, আশানুর রহমান এবং সাধারণ ওয়া‌র্ডে ৩৫ ও সংরক্ষিত ওয়া‌র্ডে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।

২নং বিষ্ণুপুর ইউ‌নিয়‌নে চেয়ারম‌্যান প‌দে শেখ রিয়াজ উদ্দিন, জাহাঙ্গীর আলম এবং সাধারণ ওয়া‌র্ডে ৩৫ ও সংরক্ষিত ওয়া‌র্ডে ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ৩নং চাম্পাফুল ইউ‌নিয়‌নে চেয়ারম‌্যান প‌দে আব্দুল হান্নান গাইন, মোজাম্মেল হক গাইন, আব্দুল লতিফ মোড়ল এবং সাধারণ ওয়া‌র্ডে ২৮ ও সংরক্ষিত ওয়া‌র্ডে ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ৪ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়‌নে চেয়ারম‌্যান প‌দে দিদারুল ইসলাম, জুলফিকার আলী সাপুই, গোবিন্দ মন্ডল, প্রশান্ত সরকার এবং সাধারণ ওয়া‌র্ডে ৩২ ও  সংরক্ষিত ওয়া‌র্ডে ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ৫নং কুশুলিয়া ইউনিয়‌নে চেয়ারম‌্যান প‌দে আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, আসফউদ্দৌলা খান, লতিফুর রহমান খান, শেখ এবাদুল ইসলাম, শেখ নাজমুল হোসেন, রেজাউল করিম, কাজী তাজুল ইসলাম এবং সাধারণ ওয়া‌র্ডে ৪৫ ও সংর‌ক্ষিত ওয়া‌র্ডে ১১ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ৬নং নলতা ইউনিয়‌নে চেয়ারম‌্যান প‌দে আজিজুর রহমান পাড়, আবুল হোসেন, এসএম আসাদুর রহমান, আজমীর জামান, সাইদুর রহমান, শাহিনুর রহমান, শাহাদাত হোসেন এবং সাধারণ ওয়া‌র্ডে ৩৭, সংরক্ষিত ওয়া‌র্ডে ১১ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ৭নং তারালী ইউনিয়‌নে এনামুল হোসেন, আব্দুল গফুর, একেএম, সফিকুজ্জামান, মহাব্বত আলী এবং সাধারণ ওয়া‌র্ডে ৩৯ ও সংরক্ষিত ওয়া‌র্ডে ৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ৮নং ভাড়াশিমলা ইউনিয়‌নে চেয়ারম্যান পদে আবুল হোসেন, আফছার আলী গাজী, আব্দুল কুদ্দুস, নাজমুল হাসান, শওকাত আলী বিশ্বাস এবং সাধারণ ওয়া‌র্ডে ৪০ ও সংরক্ষিত ওয়া‌র্ডে ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ৯নং মথুরেশপুর ইউনিয়‌নে চেয়ারম‌্যান প‌দে শেখ আব্দুল ওয়াহেদ, শাহজান সিরাজ খান,

ফিরোজ আহমেদ, রমেশ চন্দ্র বিশ্বাস, মিজানুর রহমান, শেখ তারিকুল ইসলাম, মোঃ আব্দুল হাকিম, শেখ মোজাফফর হোসেন, শেখ নাজমুল ইসলাম, শেখ আলাউদ্দিন, আকুঞ্জি বাবলুর রহমান এবং সাধারণ ওয়া‌র্ডে ৪২ ও সংরক্ষিত ওয়া‌র্ডে ১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১০ নং ধলবাড়িয়া ইউনিয়‌নে চেয়ারম‌্যান প‌দে আব্দুল করিম, আনোয়ারুস সাদাত, শেখ ফিরোজ আলম, সজল কুমার মুখার্জী, গাজী শওকাত হোসেন এবং সাধারণ ওয়া‌র্ডে ৪১ ও সংরক্ষিত ওয়া‌র্ডে ১১ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

১১ নং রতনপুর ইউ‌নিয়‌নে আব্দুল ওয়াহেদ, এসএম, আনোয়ার হোসেন, এম আলীম আল রাজী এবং সাধারণ ওয়া‌র্ডে ৪৮ ও সংরক্ষিত ওয়া‌র্ডে ১৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১২ নং মৌতলা ইউনিয়‌নে শেখ অয়েজুর রহমান, ফেরদাউস মোড়ল, আশেক মেহেদী, শেখ খোরশেদ আলম, রুহুল আমিন, শেখ আলমগীর হোসেন, শেখ মাহবুবুর রহমান এবং সাধারণ ওয়া‌র্ডে ৪৩ ও সংরক্ষিত ওয়া‌র্ডে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়ে‌ছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ি তৃতীয় ধাপে আগামি ২৮ নভেম্বর কালিগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর জন্য মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ছিল ২ নভেম্বর মঙ্গলবার। যাচাই-বাছাই করা হ‌বে ৪ নভেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
মধুমল্লারডাঙ্গী কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি: (রেজি: নং-১৬/সাত) এর বার্ষিক সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর মঙ্গলবার সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের মধুমল্লারডাঙ্গী পশ্চিম পাড়া এলাকায় অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি আরিফুর রহমান খান বাপ্পী।

মধুমল্লারডাঙ্গী কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো: জিয়াউর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেড প্রশিক্ষক(কম্পিউটার) আব্দুল্লাহ আল মামুন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সিনিয়র রিজিওনাল কো-অর্ডিনেটর আবু মোজাফফর মাহমুদ, ফিল্ড-কো-অর্ডিনেটর মো: হাসান আলী, মধুমল্লারডাঙ্গী কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি: এর উপদেষ্টা মাহমুদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাতক্ষীরা নগর উন্নয়ন সমবায় সমিতি লি: এর সম্পাদিকা মমতাজ বেগম প্রমুখ। অনুষ্ঠানে বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব পেশ করেন, সমিতির ক্যাশিয়ার রোজিনা পারভীন। এসময় সমিতির কার্যকরি সদস্য মরিয়ম সুলতানাসহ সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, মধুমল্লারডাঙ্গী ইয়োর্থ গ্রুপের সদস্য দিলারা আকতার। সাধারণ সভা শেষে সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার কমিটি গঠন
প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার পূর্ণঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রেজাউল ইসলাম কে সভাপতি এবং আল-আমিনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বিকাশ চন্দ্র সরকার, মাহবুবর রহমান, সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,
কোষাধক্ষ্য শামীমা আক্তার, প্রচার সম্পাদক উত্তম কুমার পাল, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, স্বাস্থ্য ও প: প: সম্পাদক প্রদীপ কুমার, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন ফেরদৌসি, সমাজ কল্যাণ সম্পাদক ফারজানা ইয়াসমিন,
কার্যনির্বাহী সদস্য রাজু আহমেদ, সুশান্ত কুমার, সন্তোষ কুমার, রবিউল ইসলাম, আজহারুল ইসলাম শফি,
আব্দুল মালেক, সমীর কুমার, আলাউদ্দিন মিঠু, ইসমাইল হোসেন সুজন, হাসান জমাদ্দার এবং মো:  শামসুজ্জামান।
সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক এমএ হাসান এর সুপারিশ ক্রমে সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটি‌ অনুমোদন এবং ঘোষণা দেন জেলা সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল গফফর। আগামী তিন বছরের জন্য এই কমিটি দায়িত্বভার পরিচালনা করবেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গতকাল জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শিক্ষা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছে ১৬ দশমিক ৮৯ শতাংশ। আর ফেল করেছে ৮৩ শতাংশ।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

গত ২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা হয়।

এ বছর ঢাবির ‘খ’ ইউনিটে আবেদন করেছিলেন ৪৭ হাজার ৬৪০ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৪১ হাজার ৫২৪ জন। পাস করেছেন মাত্র ৭০১২ জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর ১৬ দশমিক ৮৯ শতাংশ। বাকি ৮৩ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টসে হেরে ব্যাট করতে নেমেই তিন উইকেট নেই বাংলাদেশের

খেলার খবর : প্রথমে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করলেও বেশিক্ষণ থিতু হতে পারলেন না টাইগার ওপেনার নাঈম শেখ। রাবাদার বলে হেনড্রিকসের হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত ৯ রানে উইকেট হারান তিনি।
পরের বলেই বিদায় নেন ব্যাট করতে নামা সৌম্য সরকার। এলবিডব্লিউ হয়ে রাবাদার দ্বিতীয় শিকার হন তিনি।

এরপর ব্যাট করতে নামা মুশফিকুর রহিমও টিকতে পারেননি বেশিক্ষণ। রাবাদার তৃতীয় শিকার হয়ে ডাক মেরে সাঝঘরে ফেরেন এ ব্যাটার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২৭ রান।

এর আগে বিশ্বকাপের ৩০তম আবুদাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুই পরিবর্তন। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা সাকিবের বদলে দলে জায়গা করে নিয়েছেন শামিম পাটোয়ারী। মোস্তাফিজুর রহমানের বদলে খেলবেন নাসুম আহমেদ। অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), শামিম পাটোয়ারী, মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), র‍্যাসি ভন ডার ডুসেন, এইডেন মার্করাম, রেজা হেনড্রিকস, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিক নরকিয়া এবং তাবরাইজ শামসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় “বর্ডার ৭১” মঞ্চায়নের লক্ষে প্রেস ব্রিফিং

ফয়জুল হক বাবু :

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাতক্ষীরার ঝাউডাঙ্গায় গণহত্যার ইতিহাস নিয়ে পরিবেশ থিয়েটার “বর্ডার ৭১” মঞ্চায়নের লক্ষে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। এসময় উপস্থিত ছিলেন বর্ডার ৭১ এর রচয়িতা মোঃ মাজহাুরল হোসেন তোকদার, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন।

এসময় সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, ১৯৭১ সালে সাতক্ষীরার ঝাউডাঙ্গায় যে গনহত্যা সংগঠিত হয়েছিল তার বাস্তব চিত্র এই পরিবেশ থিয়েটারের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে যা সাতক্ষীরার ইতিহাসে এই প্রথম। তিনি আরও জানান আজ বিকাল ৫টায় সাতক্ষীরা বাঁকাল বাজুয়াডাঙ্গায় সম্পূর্ন প্রাকৃতিক পরিবেশে এই গনহত্যার চিত্র “বর্ডার ৭১” শিরোনামে মঞ্চায়িত হবে যেটি নতুন প্রজন্মের কাছে মুক্তি যুদ্ধের ইতিহাস ফুটে উঠবে। তিনি ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সকলের কাছে এই পরিবেশ থিয়েটারটি তুলে ধরার অনুরোধ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest