সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সাতক্ষীরায় কমিউনিটি সোশ্যাল ল্যাব প্রকল্পের ৬ষ্ঠ ডায়ালগ সেশন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় কমিউনিটি সোশ্যাল ল্যাব প্রকল্পের আয়োজনে কারিতাস খুলনা অঞ্চলের অধীনে ৬ষ্ঠ ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর সোমবার বেলা ১১টায় শহরের চালতেতলা ক্যাথলিক মিশনে অনুষ্ঠিত ডায়ালগ সেশনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু।

জি.আই.জেড এর অর্থায়নে কারিতাস খুলনার বাস্তবায়নে এবং সাতক্ষীরা পৌরসভার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কারিতাস খুলনা আঞ্চলিক অফিসের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি কর্মকর্তা মি. তাপস সরকার।
আমন্ত্রিত অতিথি ছিলেন, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান, সাতক্ষীরা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো: জিয়াউর রহমান, বিভাগীয় করিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক শেখ ফারুক হোসেন, পৌর ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, কারিতাসের আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাশ, জি আই জেড প্রকল্পের ইউএমআইএমসিসি এডভাইজার রতন মানিক সরকার, ব্র্যাক ইউডিপির ফিল্ড কো-অর্ডিনেটর মো: হাসান আলী। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকসহ মোট ২০ জন উক্ত ডায়ালগে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়ার অবহেলিত বস্তি এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, সমস্যার অগ্রাধিকার নির্ণয় ও সমাধানের জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করা। যা আগামীতে সমাজসেবা অধিদপ্তর সহ অন্যান্য দপ্তরের মাধ্যমে সমাধান করার জন্য পৌর মেয়র কে অবহিত করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, কমিউনিটি ফ্যাসিলেটেটর অর্চনা মল্লিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমণির রিমান্ড মঞ্জুর করা দুই বিচারকের ক্ষমা প্রার্থনা

বিনোদন সংবাদ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নায়িকা পরীমণির কয়েক দফা রিমান্ড মঞ্জুরের বিষয়ে সংশ্লিষ্ট দুই বিচারক হাইকোর্টে ক্ষমা প্রার্থনা করেছেন। তারা হলেন- ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম।

পরিমণির আইনজীবী জেড আই খান পান্না গণমাধ্যমকে জানান, হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের আইনজীবীর মাধ্যমে এ ক্ষমা চাওয়ার আবেদন করেন।

এ বিষয়ে রোববার (৩১ অক্টোবর) নির্ধারিত দিনে ব্যাখ্যা দাখিলে সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আবদুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

গেল ২৪ অক্টোবর রিমান্ড মঞ্জুরের বিষয়ে ব্যাখ্যা দাখিলের জন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারক হাইকোর্টে এক সপ্তাহ সময় চেয়েছিলেন। ওই আবেদন শুনানি নিয়ে তাদের ব্যাখ্যা দাখিলে দুই বিচারককে আরও এক সপ্তাহ সময় দেন হাইকোর্ট। নির্ধারিত দিনে ব্যাখ্যা দাখিলে সময় আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের সংশ্লিষ্ট ভার্চুয়াল বেঞ্চ সময় মঞ্জুর করে এ আদেশ দেন।

গেল ৩১ আগস্ট পরীমণিকে জামিন দেন বিচারিক আদালত। পরে ১ সেপ্টেম্বর কাশিমপুরের মহিলা কারাগার থেকে মুক্তি মেলে পরীমণির। গত ৪ আগস্ট বিকেলে পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। ওইদিন রাত ৮টার দিকে বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা কৃষকদলের বিক্ষোভ মিছিল  

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের প্রতিবাদে জেলা কৃষকদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মোঃ সালাউদ্দিন লিটনের নেতৃত্বে যুগ্ন আহবায়ক মোঃ আলী হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, পৌর কৃষকদলের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম ,যুগ্ন আহবায়ক মোঃ সাব্বির হোসেন, যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা কৃষক দলের সদস্য মোঃ আল আমিন, সদস্য মোঃ মনিরুল ইসলাম ,সদস্য মোঃ কামরুজ্জামান টুকু ,সদস্য মোঃ হাফিজুর রহমান এছাড়াও নয়ন হোসেন, সাব্বির, আকাশ, মুন্না রাহাত সহ শহর জেলা ও পৌর কৃষকদলের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন । প্রেস বিজ্ঞপ্তি :

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ১১ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

তালা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার তালা উপজেলায় নবনির্বাচিত ১১ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন- তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মোঃ জাহাঙ্গীর আলম, নগরঘাটা ইউনিয়নের মোঃ কামরুজ্জামান লিপু,সরুলিয়া ইউনিয়নের শেখ আব্দুল হাই, তেঁতুলিয়া ইউনিয়নের এস, এম, আবুল কালাম আজাদ,তালা সদর ইউনিয়নের সরদার জাকির হোসেন,ইসলামকাটি ইউনিয়নের গোলাম ফারুক,মাগুরা ইউনিয়নের গনেশ দেবনাথ,খলিষখালী ইউনিয়নের মোল্লা সাবীর হোসেন, খেশরা ইউনিয়নের শেখ কামরুল ইসলাম লাল্টু, জালালপুর ইউনিয়নের এম মফিদুল হক লিটু,খলিলনগর ইউনিয়নের প্রভাষক প্রনব ঘোষ বাবলু।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার সহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা। উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর সাতক্ষীরা তালা উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে জাতীয় যুব দিবস উপল‌ক্ষে র‌্যা‌লি ও অা‌লোচনা সভা

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলা‌দেশ” এই প্রতিপাদ‌্য বিষয়‌কে সাম‌নে রে‌খে কা‌লিগ‌ঞ্জে জাতীয় যুব দিব‌সের র‌্যা‌লি ও অা‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। দিবস‌টি পালন উপল‌ক্ষে সোমবার বেলা ১১টায় এক‌টি বর্ণাঢ‌্য র‌্যা‌লি উপ‌জেলার প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে। প‌রে উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে সহকারী ক‌মিশনার (ভূ‌মি) রোকনুজ্জামান বাপ্পির সভাপ‌তি‌ত্বে অা‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

শিল্পকলা একা‌ডে‌মির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর প‌রিচালনায় অা‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান সাঈদ মে‌হেদী।

সভার সুচণাল‌গ্নে স্বাগত বক্তব‌্য রা‌খেন উপ‌জলা (ভারপ্রাপ্ত) যুব উন্নায়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস। এসময় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন ভাইস চেয়ারম‌্যান নাজমুল ইসলাম, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লা‌বের সভাপ‌তি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপ‌তি শেখ অা‌নোয়ার হো‌সেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আলমগীর হোসেন,

সুবর্ণ নাগ‌রিক উন্নয়ন সংস্থার সভাপ‌তি ফরহাদ রেজা, সাদপুর নবীন যুব সং‌ঘের শ‌রিফুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের মোক্তার হো‌সেন প্রমুখ। অনুষ্ঠান শে‌ষে ৬ লাখ টাকার যুব ঋ‌ণের চেক ও প্রশিক্ষনার্থী‌দে‌র মা‌ঝে সনদপত্র বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে মনোনয়নপত্র জমা দিলেন আ’লীগের দুই প্রার্থী

কালিগঞ্জ প্রতিনিধিঃ
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিগঞ্জে চেয়ারম্যান মেম্বর প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিচ্ছেন। মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ২ নভেম্বর। এজন‌্য প্রার্থীরা ভোট প্রার্থনার পাশাপাশি তাদের ভোটারদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

সোমবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নিকট ধলবাড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সজল মুখার্জী মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলি মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটসহ দলীয় নেতা কর্মীবৃন্দ।

অপরদিকে একই সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আবুল কালাম আজাদের কা‌ছে কৃষ্ণনগর ইউনিয়নের নারী চেয়ারম্যান প্রার্থী শ্যামলী অধিকারী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে আগামি ২৮ নভেম্বর কালিগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর জন্য মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ২ নভেম্বর। যাচাই-বাছাই ৪ নভেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরিক্ষার প্রস্তুতিমূলক সভা

আসাদুজ্জামান : সাতক্ষীরায় ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল এবং ভোকেশনাল পরিক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুল রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল-মামুন, সদর উপজেলা নির্বাহি অফিসার ফাতেমা তুজ জোহারাসহ সকল উপজেলার নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জাতীয় যুব দিবসে আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ

আসাদুজ্জামান ঃ “দক্ষ যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সনদপত্র, ক্রেস্ট ও যুবঋণের চেক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সোমবার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে উক্ত আলোচনাসভা, সনদপত্র, ক্রেস্ট ও যুবঋণের চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মাদক নিরাময় কেন্দ্র আদরের নির্বাহী পরিচালক কাজী আখতার হোসেন, এনজিও হেড’র নির্বাহী পরিচালক লুইস রানা গাইন ও অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও প্রক্ষিনার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক আব্দুল মোতালেব।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, আমরা বীরের জাতি। আমাদের যুবরা আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যতের জন্য আশার আলো নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা তাদের লক্ষ্যে পৌছে যাবে এবং সফল হবে।

বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধুই স্বপ্নই দেখান না। স্বপ্ন বাস্তবে পূরণ করে দেখান। বাংলাদেশ আজ অনেক ভাল অবস্থানে রয়েছে বলে তিনি মন্তব্য করেন। আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ ১৯জনের মাঝে ১২ লাখ ৬০ হাজার টাকার যুবঋণের চেক ও সনদ পত্র বিতরণ করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest