সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

কলারোয়া পৌরসভায় স্যানিটেশন ব্যবসায়ীদের ফলোআপ প্রশিক্ষণ

কলারোয়া পৌরসভার স্যানিটেশন ব্যবসায়ীদের কারিগরী দক্ষতা বৃদ্ধি বিষয়ক ফলোআপ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সোমবার অনুষ্ঠেয় প্রশিক্ষণ উদ্বোধন করেন আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন অত্র সংস্থার সাতক্ষীরা ফিল্ড অফিসের টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার ও প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম খান।

প্রশিক্ষণের প্রথম অংশে ব্যবসার বর্তমান অবস্থা বর্ণনা, চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করা হয়।

পণ্য উৎপাদনে নিরাপত্তা ও পণ্য উৎপাদনে কোন সময় কী কী নিরাপত্তা পালন করতে হবে, গুণগতমানের পণ্য উৎপাদন করার জন্য কী কী উপকরণ লাগবে, উপকরণগুলোর নাম ও কীভাবে গুণগতমান নিশ্চিত করা যাবে সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষনের দ্বিতীয় অংশে গুণগতমানের বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন ও মান বিষয়ক বিস্তারিত বিষয়ে হাতে কলমে শেখানো হয়। স্যানিটেশন ব্যবসায়ীরা সমাজের সকল শ্রেণির মানুষের উপযোগী বিভিন্ন পণ্য উৎপাদন বষয়ক কারিগরী দক্ষতা লাভ করেন।

প্রশিক্ষণে সানিটেশন ব্যবসায়ী মোঃ শাহজাহান কবীর, মোঃ গোলাম রব্বানী, মোঃ সুমন হোসেন, মোঃ রুহুল আমিন, মোঃ আলমগীর কবির লিটন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ রাজিবুল ইসলাম, তাসলিমা বেগম, শাহানারা বেগমসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতাসংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মানবৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

সমগ্র প্রশিক্ষণ সেশন ব্যবস্থাপনা করেন অত্র সংস্থার মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার মোছা. রোকসানা পারভীন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গত ১৫ বছরে পাসপোর্ট র‌্যাংকিংয়ে ৪০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

বিদেশের খবর : আন্তর্জাতিক পাসপোর্ট র‌্যাংকিং পেছাতে পেছাতে এ বছর বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১০৮ নম্বরে। বর্তমানে ৪০টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকার পান বাংলাদেশি পাসপোর্টধারীরা। এ তালিকায় পার্শ্ববর্তী অনেক দেশই বাংলাদেশের চেয়ে এগিয়ে। ২০২১ সালের র‌্যাংকিংয়ে মালদ্বীপ ৬৬, ভারত ৯০, ভুটান ৯৬, এমনকি শ্রীলঙ্কাও রয়েছে বাংলাদেশের চেয়ে এক ধাপ ওপরে। অথচ মাত্র দেড় দশক আগে বাংলাদেশ পাসপোর্ট র‌্যাংকিংয়ে ভারতের চেয়েও এগিয়ে ছিল।

২০০৬ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম আর ভারত ছিল ৭১তম। অর্থাৎ গত ১৫ বছরে বাংলাদেশ পাসপোর্ট র‌্যাংকিয়ে পিছিয়েছে পুরো ৪০ ধাপ। আর শেষ এক বছরের ব্যবধানে পিছিয়েছে ১০ ধাপ। ২০২০ সালে এই তালিকায় ৯৮তম ছিল বাংলাদেশ।

কিন্তু ভিসামুক্ত প্রবেশাধিকার হিসাব করলে বাংলাদেশি পাসপোর্টধারীদের সন্তুষ্টই হওয়া উচিত। কারণ, ২০০৬ সালে বাংলাদেশিরা ভিসামুক্ত প্রবেশাধিকার পেতেন মাত্র ২৮টি গন্তব্যে। সেই তুলনায় এখন এমন স্থানের সংখ্যা এক ডজন বেশি। তাছাড়া এখন যেমন হেনলি পাসপোর্ট ইনডেক্স তৈরি হয় ২২৭টি গন্তব্যে ১৯৯টি পাসপোর্টের প্রবেশাধিকার বিবেচনায়, ২০০৬ সালে এগুলোর সংখ্যাও ছিল অনেক কম।

২০১০ (র‌্যাংকিং ৮৫) ও ২০১৪ (র‌্যাংকিং ৮৬) সালে বাংলাদেশি পাসপোর্টে ভিসামুক্ত প্রবেশাধিকার ছিল সবচেয়ে বেশি। ওই সময় বাংলাদেশিরা মোট ৪২টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারতেন। ভিসামুক্ত প্রবেশাধিকারের হিসাবে ২০১৭ সাল ছিল বাংলাদেশিদের জন্য সবচেয়ে খারাপ বছর। ওই সময় এ ধরনের গন্তব্যের সংখ্যা নেমে গিয়েছিল ৩৮-এ (র‌্যাংকিং ৯৫)। পরে পরিস্থিতির আবারও উন্নতি হয়। গত বছর এমন গন্তব্যের সংখ্যা ছিল ৪১, তবে এ বছর একটি কমে তা ৪০-এ দাঁড়িয়েছে।

বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকারের ৪০টি গন্তব্যের মধ্যে ১৯টিতে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়। ইলেক্ট্রনিক ভিসা পাওয়া যায় শ্রীলঙ্কা গেলে। আর ভিসা সংক্রান্ত কোনো কিছুর প্রয়োজন হয় না বাকি ২০টি গন্তব্যে।

বর্তমানে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাওয়া গন্তব্যগুলোর মধ্যে আফ্রিকায় ১৩টি (মাদাগাস্কার, মৌরতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, উগান্ডা প্রভৃতি), এশিয়ায় তিনটি (মালদ্বীপ, নেপাল, তিমুর-লেস্তে), আমেরিকার একটি (বলিভিয়া) ও ওশেনিয়ার দুটি (সামোয়া, টুভালু) দেশ ও অঞ্চল রয়েছে।

বাংলাদেশিদের পুরোপুরি ভিসামুক্ত সুবিধা দিচ্ছে আফ্রিকার দুটি (গাম্বিয়া, লেসোথো), এশিয়ার দুটি (ভুটান, ইন্দোনেশিয়া), ক্যারিবীয় ১১টি (বাহামাস, জ্যামাইকা, বার্বাডোজ, গ্রেনাডা প্রভৃতি) এবং ওশেনিয়ার পাঁচটি (ভানুয়াতু, ফিজি প্রভৃতি) দেশ ও অঞ্চল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরার সভাপতির বিরুদ্ধে মিথ্যাচারকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশ দলিত পরিষদ এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌর দাসের বিরুদ্ধে মিথ্যাচারকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক কার্ত্তিক দাস। এসময় সংগঠনের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, গত ২২ শে অক্টোবর সাতক্ষীরা শহরের মেহেদী মার্কেটে দলিত বেঁদে হরিজন পরিষদ এর সকাল ১১ টায় এক জরুরী সভায় সাতক্ষীরা সদর উপজেলা শাখার বিতর্কিত সাবেক সভাপতি স্বপন কুমার বিশ^াসের সভাপতিত্বে জরুরী সভায় সাতক্ষীরা দলিত জনগোষ্ঠীর আপামর জনসাধারনের নির্ভরযোগ্য, সর্বজন শ্রদ্ধেয় গৌর দাসের বিরুদ্ধে নানা মিথ্যাচার করে।

দক্ষিণ পশ্চিমাঞ্চলে আশির দশক থেকে দলিতদের মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার একমাত্র সামাজিক সংগঠন বাংলাদেশ দলিত পরিষদ দীর্ঘদিন ধরে সরকারী এবং বেসরকারী পর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলায় বাংলাদেশ দলিত পরিষদ এর কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় গৌরদাসের সভাপতিত্বে বর্তমানে বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা কমিটি বিভিন্ন ইতিবাচক কর্মকান্ড বিশেষ করে দলিতদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকক্ষেত্রে প্রশংসনীয় অবদান রাখছে।

দলিতদের আর্থসামাজিক উন্নয়নে জেলা এবং উপজেলা পর্যায়ে বাংলাদেশ দলিত পরিষদ এর সাংগাঠনিক কার্যক্রমের তৎপরতা অত্যন্ত সু-দক্ষতার সাথে গৌরদাসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। দলিতদের অধিকার প্রতিষ্ঠার জাতীয় মঞ্চ বাংলাদেশ দলিত পরিষদ এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌরদাসকে জড়িয়ে কতিপয় নাম সর্বস্ব স্বার্থান্বেষী মহল যারা দলিত, বেঁদে, হরিজন এর নামে একটি কমিটির আতœপ্রকাশ ঘটিয়ে কুরুচিপূর্ন বাক্য ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন তা ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। নাম মাত্র ভুইফোড় সংগঠন নীতি বর্হিভুত সমাজসেবা অধিদপ্তরের একটি প্রকল্পের নামে উদ্দেশ্যহীন সংগঠন তৈরি করে সরকারী সেবাসমুহ ভুলুন্ঠিত করার গভীর ষড়যন্ত্র করার নীল নকশা তৈরি করছে।

জানতে পেরেছি যে, বাংলাদেশ দলিত পরিষদ এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতিকে বিভিন্নভাবে হয়রানি করতে ফোন নাম্বারে এই অসাধু চক্র বিভিন্নভাবে হুমকী ধামকী দিচ্ছে। গৌরদাসকে বিভিন্ন মহলে প্রশ্নবিদ্ধ করে হেয় প্রতিপন্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কেন্দ্রীয় অস্তিত্বহীন নাম সর্বস্ব সংগঠন দলিত বেঁদে হরিজন পরিষদ শুধু মাত্র সাতক্ষীরাতে এর একটি নামে মাত্র কমিটির আতœ প্রকাশ ঘটেছে।
বাংলাদেশ দলিত পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং সাতক্ষীরাতে নামমাত্র প্রতারক সংগঠন দলিত বেঁদে হরিজন পরিষদ ও তাদের মদদদাতা সকল স্বার্থান্বেষীমহলকে আইনের আওতায় এনে বিচার দাবি করছি। প্রেস বিজ্ঞপ্তি :

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঋণ খেলাপী ও দুদকে মামলা থাকায় লাবসা ইউপির চেয়ারম্যান প্রার্থী আলিমের প্রার্থীতা বাতিলের দাবি

নিজস্ব প্রতিনিধি : ঋণ খেলাপী ও দুদকে মামলা থাকায় লাবসা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিমের প্রার্থীতা বাতিলের দাবিতে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন নৌকার প্রার্থী মো: নজরুল ইসলাম।

গত ২৬ অক্টোবর ২০২১ তারিখে সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দপ্তরে এ অভিযোগ দায়ের করে তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, লাবসা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিমের বিরুদ্ধে ঢাকা ব্যাংক লি: সাতক্ষীরায় ঋণ খেলাপি রয়েছে। এছাড়া পরিষদের অর্থ তছরূপে অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকে তার বিরুদ্ধে মামলাও চলমান রয়েছে।

এবিষয়টি মৌখিকভাবে বার বার রিটার্নিং অফিসারকে জানালেও তিনি কর্ণপাত করেননি। ফলে উপায়ন্তর হয়ে নৌকা প্রতীকের প্রার্থী মো: নজরুল ইসলাম প্রতিকারের দাবিতে সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলা করায় হুদার বিরুদ্ধে দুদকের চার্জশিট

দেশের খবর : সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাল্টা মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। সম্প্রতি ঢাকার সিনিয়ার স্পেশাল জজ আদালতে এ চার্জশিট দাখিল করেন দুদকের পরিচালক মো. বেনজীর আহম্মেদ। চার্জশিটের গ্রহণের বিষয় শুনানির জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার দুদকের ঢাকা মহানগর আদালতের সাধারণ নিবন্ধন শাখায় কর্মকর্তা জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৭ অক্টোবর) এ অভিযোগপত্র অনুমোদন করে কমিশন।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিজের বিরুদ্ধে নিষ্পত্তি হওয়া একটি মামলার রায় বদলে দেওয়া হয়েছে ও উৎকোচ চাওয়া হয়েছে-এস কে সিনহার বিরুদ্ধে এমন অভিযোগ করে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন নাজমুল হুদা।

মামলার অভিযোগপত্রে সে সময় নাজমুল হুদা দাবি করেন, উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা এবং আরও একটি ব্যাংক গ্যারান্টির অর্ধেক অর্থাৎ এক কোটি ২৫ লাখ টাকা উৎকোচ দাবি করেন সিনহা। তবে দেড় বছরের তদন্তে নাজমুল হুদার এ অভিযোগের কোনো প্রমাণ পায়নি দুদক।

মিথ্যা অভিযোগ করায় গত বছরের ২০ ফেব্রুয়ারি নাজমুল হুদার বিরুদ্ধে পাল্টা মামলা করেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। আরেক পরিচালক মো. বেনজীর আহম্মেদকে এ মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

মামলার বিষয়ে তৎকালীন দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেছিলেন, নাজমুল হুদা যে মামলাটি করেছেন, সেটি একেবারেই ভিত্তিহীন। দুদকের অনুসন্ধানেও আমরা সেটা প্রমাণ পেয়েছি। দুদক আইনের ২৮ এর ২ ধারায় বলা হয়েছে, কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ দায়ের করেন আর সেটি যদি তদন্তে বেরিয়ে আসে, তাহলে অভিযোগ দায়েরকারীর বিরুদ্ধে মামলা করা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন : পরীমনি

বিনোদন ডেস্ক : দেশের শোবিজে গত কয়েক দিন ধরে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে, তা হলো নায়িকা পরীমনির জন্মদিনের পার্টি। নির্দিষ্ট করে বললে, পার্টি নয়, ওই দিন পরীর পরনে থাকা পোশাক নিয়েই যত সমালোচনা।

গত ২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন। দিনের বেলায় তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কেক কেটেছেন। আর রাতে উদযাপন করেছেন পাঁচ তারকা হোটেলে। রাতের সেই পার্টিতে পরীর পরনে ছিল লাল রঙের শার্ট ও সাদা লুঙ্গি। কাছা দেওয়ার ভঙ্গিমায় লুঙ্গি ফোল্ডিং করে আপনজনদের সঙ্গে নেচে-গেয়ে জন্মদিন উদযাপন করেন নায়িকা।

পরীর ওই পোশাক নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। এবার সেই সমালোচনার জবাব দিলেন তিনি। বললেন, “এই যে আমি ‘গুণিন’-এর শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারা দিন বাচ্চাদের নিয়ে হই-হুল্লোড়, সন্ধ্যা থেকে লেটনাইট পার্টি, পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিংয়ে জয়েন করলাম। দারুণ একটি সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে, আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।’’

নিজের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসটি দেওয়ার পর আবার পেজ থেকেও শেয়ার করেছেন পরীমনি। তবে কমেন্ট অপশন বন্ধ থাকায় কেউ এতে মন্তব্য করতে পারেননি।

উল্লেখ্য, পরীমনি সম্প্রতি শেষ করেছেন ‘গুনিন’ সিনেমার কাজ। যেটি নির্মাণ করেছেন ‘মনপুরা’ খ্যাত গিয়াসউদ্দিন সেলিম। এর আগে পরীকে নিয়ে তিনি ‘স্বপ্নজাল’ বানিয়েছিলেন। এই সিনেমায় পরীর বিপরীতে রয়েছেন তরুণ অভিনেতা শরিফুল রাজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইজিপি কাপ উন্মুক্ত আন্তর্জাতিক রেটিং দাবা লীগে চ্যাম্পিয়ন কুখরালী আদর্শ যুব সংঘ

সাতক্ষীরা জেলা পুলিশের ব্যবস্থাপনায় এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আগামী ৩১ ও ০১ অক্টোবর,২০২১ সাতক্ষীরা স্টেডিয়ামে “আইজিপি কাপ উন্মুক্ত দাবা লীগ-২০২১” এর খেলা অনুষ্ঠিত হয়।

কুখরালী আদর্শ যুব সংঘ বনাম উদিত সংঘের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কুখরালী আদর্শ যুব সংঘ ৩-১ গেমে উদিত সংঘ-কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাজেক্রীস যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের ডিআই-১ মোঃ মিজানুর রহমান, ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজা, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, মোঃ রুহুল আমিন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী আক্তার হোসেন, তানজিম কালাম তমাল, ফারহা দীবা খান সাথী, শিমুন শামস।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার নির্বাহী সদস্য আ.ম. আখতারুজ্জামান মুকুল। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুলিয়ার সাবেক চেয়ারম্যান আছাদুল হককে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

আসাদুজ্জামান : সাতক্ষীরার কুলিয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আছাদুল হককে নিয়ে মিথ্যা অপবাদের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। কুলিয়া ইউনিয়ন বাসীর আয়োজনে রোববার দেবহাটা উপজেলার কুলিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় উক্ত মানবন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আছাদুল হক, ইউপি সদস্য রনকুল ইসলাম রিপন, আওয়ামীলীগ নেতা দুলাল চন্দ্র সরকার, আওয়ামীলীগ নেতা আইজুল শেখ, কুতুব লস্কর, আছাদুজ্জামান টুকু, হারিস শেখ, সাবেক ছাত্রলীগ নেতা মৃনাল মন্ডল, উজ¦ল দাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আসন্ন কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রার্থী কর্তৃক বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আছাদুল হককে জড়িয়ে মিথ্যা অপবাদসহ প্রধান মন্ত্রীকে নিয়ে যে কটুক্তির কথা বলা হয়েছে তা আদৌ সত্য নয়। তারা বলেন, আছাদুল হক দীর্ঘদিন ধরে সুনামের সহিত আওয়ালীগের রাজনীতির সাথে জড়িত।

তিনি বর্তমানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করছেন। বক্তারা এ সময় আছাদুল হককে নিয়ে তার প্রতিপক্ষ কর্তৃক যে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধনের শেষ পর্যায়ে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest