সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

দেশের খবর : রাজধানীর আটটি কেন্দ্রে প্রতিদিন ৪০ হাজার শিশুকে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভবে দেওয়া টিকায় ভালো ফল পাওয়া গেছে। ঢাকার ৮টি স্কুলে টিকা কার্যক্রম শুরু করেছি আমরা। প্রতিদিন প্রতি কেন্দ্রে ৫ হাজার করে ৮টি কেন্দ্রে ৪০ হাজার টিকা দেওয়া হবে।

ইউরোপ-আমেরিকার মতো শিক্ষার্থীদেরও ফাইজারের টিকা দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ফাইজারের টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ইউরোপ আমেরিকায় যে টিকা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে স্কুল শিক্ষার্থীদের সেই টিকা দেওয়া হচ্ছে। ৮২ লাখ ফাইজার টিকা আছে। ১২ থেকে ১৭ বছরের জন্য মোট টিকা লাগবে ৩ কোটি। নিশ্চিত আছে ২ কোটি।

টিকা কার্যক্রম উদ্বোধনের সময় জাহিদ মালেক বলেন, ১৪ নভেম্বরের মধ্যে এসএসসি পরীক্ষাদের টিকার আওতায় আনা সম্ভব হবে না। তবে আমরা চেষ্টা করবো। বাংলাদেশে এখন করোনা নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্য বিভাগ ভালো কাজ করায় মৃত্যুর হার কমেছে।

সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে না থাকলে আমাদের সকল কর্মকাণ্ড থেমে যায়। সবার সহযোগিতায় করোনা নিয়ন্ত্রণে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে ও বিশ্বে ২৬তম অবস্থানে রয়েছি। আমাদের সবার স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে।

দীর্ঘ প্রতীক্ষার পর আজ স্কুল-কলেজ পড়ুয়া ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধনের সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও ছিলেন।

প্রথম দিনে শুধু আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে রাজধানীর ৮টি স্কুলে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যেসব কারণে লিভার ক্যান্সার হয়

স্বাস্থ্য ডেস্ক : সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনাচারেও বদল এসেছে। মানুষের খাদ্যাভ্যাসেও পরিবর্তন এসেছে। নতুন নতুন রোগ দেখা দিয়েছে। জটিল রোগগুলোর মধ্যে ক্যান্সার অন্যতম। আর বিভিন্ন ধরনের ক্যান্সারের মধ্যে অন্যতম হচ্ছে লিভার ক্যান্সার।

যকৃত হচ্ছে আমাদের পেটের ওপরের দিকে ডান পাশে থাকা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যেটি খাবার হজম করতে সাহায্য করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করে।

লিভারে বিভিন্ন ধরনের ক্যান্সার তৈরি হতে পারে। লিভার ক্যান্সারের সবচেয়ে সাধারণ ধরন হলো হেপাটোসেলুলার কার্সিনোমা, যা প্রধান ধরনের লিভার কোষে (হেপাটোসাইট) শুরু হয়। অন্যান্য ধরনের লিভার ক্যান্সারের মধ্যে রয়েছে ইন্ট্রাহেপ্যাটিক কোলাঞ্জিওকার্সিনোমা ও হেপাটোব্লাস্টোমা।

লিভার কোষ তাদের ডিএনএতে পরিবর্তন (মিউটেশন) বিকাশ করলে লিভার ক্যান্সার হয়। একটি কোষের ডিএনএ হলো সেই উপাদান, যা শরীরের প্রতিটি রাসায়নিক প্রক্রিয়ার জন্য নির্দেশনা দিয়ে থাকে। ডিএনএ মিউটেশন এই নির্দেশাবলির পরিবর্তন ঘটায়। আর এর ফলে কোষগুলো নিয়ন্ত্রণের বাইরে বাড়তে শুরু করে এবং অবশেষে একটি টিউমার তৈরি করতে পারে, যার দ্বারা ক্যান্সার কোষ শুরু হয়।

লিভার ক্যান্সারের কিছু কারণ আছে। এটি বোঝার কিছু লক্ষণও আছে। আসুন জেনে নিই সেই সম্পর্কে—

১. হেপাটাইটিস ‘বি’ ভাইরাস (এইচবিভি) বা হেপাটাইটিস ‘সি’ ভাইরাসের (এইচসিভি) দীর্ঘস্থায়ী সংক্রমণের কারণে লিভার ক্যান্সার হতে পারে।

২. সিরোসিসের কারণে লিভারে দাগের টিস্যু তৈরি হয় এবং সেটি লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ায়।

৩. বংশে কারো এটির ইতিহাস থাকলেও লিভার ক্যান্সার হতে পারে।

৪. চর্বি জমে লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

৫. বেশি অ্যালকোহল গ্রহণ করলে লিভারের অপরিবর্তনীয় ক্ষতি হতে পারে এবং আপনার লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।

৬. দীর্ঘসময় ধরে ছত্রাক যুক্ত বা পচা-বাসি খাবার খেলে লিভার ক্যান্সার হতে পারে।

৭. ডায়াবেটিসের কারণেও অনেক সময় লিভার ক্যান্সার হতে পারে।

যেসব লক্ষণে বুঝবেন লিভারে ক্যান্সার—

১. অকারণে ওজন কমে যাওয়া
২. ক্ষুধা কমে যাওয়া
৩. পেটের ওপরের দিকে ব্যথা
৪. বমি হওযা বা বমি বমি ভাব
৫. দুর্বলতা বা অতিরিক্ত ক্লান্তি
৬. পেট ফুলে যাওয়া
৭. চোখ ও ত্বক হলুদভাব দেখানো এবং জন্ডিস

লিভারে ক্যান্সার হলে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। তাই এগুলোর কোনোটা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। তথ্যসূত্র: মায়োক্লিনিক ডট ওআরজি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও যুব সমাবেশ

আসাদুজ্জামান ঃ ”এসো ঐক্যবদ্ধ হই, গণতন্ত্র, শান্তি আর অধিকার প্রতিষ্ঠার জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের আয়োজনে রবিবার বিকাল ৪ টায় সাতক্ষীরা শহরের আমতলা মোড়স্থ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে যুব সমাজে মিলিত হয়।

সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় টিম প্রধান আলী আকবর চুন্নু।

সাতক্ষীরা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সদস্য তাজকিন আহমেদ চিশতী, জেলা মহিলা দলের সদস্য সচিব ফরিদা আক্তার বিউটি,

জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক  মহসীন মোল্লা, সহ সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার,  মো.নুরুজ্জামান লিটন, জেলা যুব দলের সহ-সভাপতি হাসান শাহরিয়া রিপন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক,  সদর উপজেলা ও পৌর যুবদেলর সাংগঠনিক টীম প্রধান শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক সুমন রহমান ,সদস্য সচিব মনিরুজ্জামান প্রিন্স, পৌর যুবদলের আহবায়ক আলী শাহিন,  সদস্য সচিব মাসুদ রানা সবুজ, শ্যামনগর উপজেলা যুবদলের সাংগঠনিক টীম প্রধান হাসান শরাফি ,আহবায়ক মোঃ শফিকুল ইসলাম দুলু,  সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, ১নং যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম,কালীগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক টীম প্রধান আজিবর রহমান, আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল সদস্য সচিব শেখ আব্দুল আজিজ,দেবহাটা উপজেলা যুবদলের সাংগঠনিক টীম প্রধান তারিকুল ইসলাম কল্লোল, সদস্য সচিব মোঃ মেহেদী হাসান সবুজ, সিরাজুর রহমান আব্দুল্লাহ রেজা,তালা উপজেলা যুবদলের সাংগঠনিক টীম প্রধান আসাদুজ্জামান ঢালী ,আহবায়ক মির্জা আতিয়ার রহমান সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদ আহমেদ সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু,কলারোয়া উপজেলা যুবদলের সাংগঠনিক টীম প্রধান নাসির হোসেন,  আহবায়ক এমএ হাকিম সবুজ, যুগ্ন-আহবায়ক সালাউদ্দিন পারভেজ, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, আশাশুনি উপজেলা যুবদলের সাংগঠনিক টীম প্রধান স ম ইয়াছিন উল্লাহ, আহবায়ক শরিফুজ্জামান টোকন, সদস্য সচিব আবু জাহিদ সোহাগ,  প্রমূখ।
প্রধান অতিথি  যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চুন্নু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপিসহ যুবদল রাজপথে থাকবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নিয়মতান্ত্রিক ভাবে বিএনপি সরকার গঠন করবে।

তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও সিনিয়র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানকে স্বদেশে ফিরিয়ে আনা হবে নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। একই সাথে জেলা বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির দাবিতে আন্দোলন সংগ্রামের আহবানও জানান তিনি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সার্টারের সামনে বালু ফেলে দোকান বন্ধের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আদালতে মামলা চলমান থাকার পরও সার্টারের সামনে বালু ফেলে ১ কোটি টাকার মালামালসহ দোকান বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সাতক্ষীরা সদরের দক্ষিণ আলীপুর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র আফসার আলী।

লিখিত অভিযোগে তিনি বলেন, আনুমানিক ৫০ বছর পূর্বে সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের এলাকার মৃত মো: মোসলেম আলীর পুত্র মজনুর রহমানের কাছ থেকে (সাতক্ষীরা ন্যাশনাল ব্যাংক সড়ক পূবালী ব্যাংকের নিচে) দোকানঘর চুক্তিপত্র সৃষ্টি করে আজমীর সাইকেল স্টোর নামে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছি।

ইতোমধ্যে সাতক্ষীরা জেলা শহর সহ জেলার প্রত্যান্ত অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু সম্প্রতি দোকান মালিক মজনুর রহমান প্রতিপক্ষের দ্বারা প্ররোচিত হয়ে আমাকে ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ করতে আকস্মিকভাবে শর্তের চুক্তিভঙ্গ করে দোকানঘর ছেড়ে দেওয়ার জন্য চাপপ্রয়োগ করতে থাকে।

এতে আমি উপায়ন্তর হয়ে সাতক্ষীরা জেলা জজ আদালতে মিস ০৬/২১ নং মামলা দায়ের করি। যার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এতে মজনুর রহমান ক্ষিপ্ত হয়ে প্রভাব খাটিয়ে ৩০ অক্টোবর ২০২১ তারিখ গভীর রাতে দোকান ঘরের সার্টারের সামনে বালু এতে রেখেছে যাতে আমার দোকানঘর বন্ধ হয়ে যায়। বালু থাকার কারনে আমি দোকান খুলতে পারছিনা। সকালে আমি লোকজন নিয়ে বালু সরাতে গেলে ঘর মালিক মজনু, তার পুত্র জাকারিয়া, কন্যা ও স্ত্রীসহ কয়েকজন ভাড়াটিয়া লোকজন আমাদের মারপিট করতে উদ্যাত হয়। সে সময় আমরা আদালতে চলমান মামলার বিষয়টি অবহিত করলে তারা বলে আমরা কোন কোর্ট মানি না।

এছাড়া আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করতে বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগও দায়ের করেছেন মজনুর রহমান। অথচ উল্টো মজনুর চক্রান্তে আমি দিশেহারা হয়ে পড়েছি।

আমার দোকানের মধ্যে নগদ ৫লক্ষ টাকা এবং বিভিন্ন ধরনের নতুন সাইকেলসহ প্রায় ১ কোটি টাকার মালামাল রয়েছে। বালু সরানো সম্ভব না হওয়ায় আমি দোকানের ভেতর থেকে টাকা বা মালামাল কোন কিছুই নিতে পারছি না। আমি আশংখ্যা করছি মজনুর রহমান তার ভাড়াটিয়া লোকজন দিয়ে দোকানে সার্টার ভেঙে দোকানে থাকা নগদ টাকাসহ মালামাল লুটপাট করতে পারে। এতে আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবো। স্ত্রী সন্তান নিয়ে পথে বসার উপক্রম হতে হবে। তিনি দীর্ঘদিনের ব্যবসায়ীক প্রতিষ্ঠান ফিরে পেতে এবং ব্যবসায়ীক ক্ষতিগ্রস্থ এর হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ ওভারে দুই ছক্কায় দক্ষিণ আফ্রিকার শ্বাসরুদ্ধকর জয়

খেলার খবর : শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। প্রথম বলে এক রান নিয়ে ডেভিড মিলারকে স্ট্রাইকে আনেন কাগিসো রাবাদা। পরের দুই বলে বিশাল দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ পকেটে পুরে নেন মিলার। পরে চার মেরে জয় এনে দেন রাবাদা নিজেই।

চলতি বিশ্বকাপে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৪০ রানের আশপাশের সংগ্রহই হয়ে যাচ্ছে চ্যালেঞ্জিং। যার প্রমাণ মিললো আরও একবার। আগে ব্যাট করে ১৪২ রানের সংগ্রহ নিয়েই দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দিয়েছিল শ্রীলঙ্কা।

তবে ডেভিড মিলার ও কাগিসো রাবাদার শেষের ঝড়ে এক বল হাতে রেখে ৪ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে ১৫ রানের চাহিদায় পাঁচ বলে ১৮ রান নিয়েছেন মিলার ও রাবাদা। আসরে দক্ষিণ আফ্রিকার এটি দ্বিতীয় জয়।

১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে’তেই দুই ওপেনার রেজা হেন্ডরিকস (১১) ও কুইন্টন ডি ককের (১২) উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৫০ হওয়ার আগে সাজঘরে ফিরে যান রসি ফন ডার ডুসেনও (১৬)।

সেখান থেকে চতুর্থ উইকেটে ৪২ বলে ৪৭ রান যোগ করেন অধিনায়ক টেম্বা বাভুমা ও এইডেন মারক্রাম। হাসারাঙ্গা ডি সিলভার ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে ফেরার আগে ২০ বলে ১৯ রান করেন মারক্রাম। দলের সংগ্রহ তখন ৯৬ রান।

অর্থাৎ শেষ পাঁচ ওভারে জয়ের জন্য বাকি ছিল আরও ৪৭ রান। প্রোটিয়াদের কাজ আরও কঠিন হয় ১৮তম ওভারের প্রথম দুই বলে টেম্বা বাভুমা (৪৬) ও ডোয়াইন প্রিটোরিয়াসের (০) উইকেটে। এ দুজনকে ফেরানোর মাধ্যমে হ্যাটট্রিকও পূরণ করেন হাসারাঙ্গা।

তবে তার এই হ্যাটট্রিক শেষ পর্যন্ত কাজে লাগেনি লাহিরু কুমারার আলগা বোলিংয়ের কারণে। শেষ ওভারের প্রথম তিনটি বলই পায়ের ওপর করেন কুমারা। প্রথম বলে রাবাদা ব্যর্থ হলেও পরের দুই বলে সহজেই ছক্কা মারেন মিলার। আর পঞ্চম বলে চার মেরে জয় নিশ্চিত করেন রাবাদা।

শেষ পর্যন্ত মিলার অপরাজিত থাকেন ১৩ বলে ২৩ রান করে। রাবাদার ব্যাট থেকে আসে ৭ বলে ১৩ রানের মহাগুরুত্বপূর্ণ ক্যামিও। যা দলকে এনে দেয় ৪ উইকেটের জয়।

এর আগে টস জিতে লঙ্কানদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে লঙ্কানরা। বাঁহাতি ওপেনার কুশন পেরেরা করেন ৭ রান, ফর্মে থাকা চারিথ আসালাঙ্কার ব্যাট থেকে আসে ২১ রান।

একপ্রান্ত ধরে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন ডানহাতি ওপেনার নিসাঙ্কা। কিন্তু কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। হতাশ করেন ভানুকা রাজাপাকশে (০), আভিশকা ফার্নান্দো (৩) ও ভানিন্দু হাসারাঙ্গারা (৪)। অধিনায়ক দাসুন শানাকা দুই অঙ্কে পৌঁছলেও ১১ রানের বেশি করতে পারেননি।

ইনিংসের ১৬ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল মাত্র ১০১ রান। সেখান থেকে মূলত নিসাঙ্কার একার চেষ্টায়ই শেষ ৪ ওভারে আসে আরও ৪১ রান। যার সুবাদে লড়াই করার মতো সংগ্রহ পায় শ্রীলঙ্কা। নিসাঙ্কার ব্যাট থেকে আসে ৬ চার ও ৩ ছয়ের মারে ৫৮ বলে ৭২ রান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতাসহ সকল ইউপি নির্বাচনে নৌকায় ভোট চাইলেন ডা. রুহুল হক

তরিকুল ইসলাম লাভলু : উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আগামী ইউপি নির্বাচনেও নলতা সহ সকল ইউনিয়নে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হবে।

সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার ইউনিয়নয় পরিষদ নির্বাচন উপলক্ষে কালিগঞ্জের নলতায় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তার নিজস্ব বাসভবনে আয়োজিত আওয়ামীলীগের এক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে তিন বছরে বাংলাদেশ বিনির্মাণে স্মরণীয় ভূমিকা রেখেছিলেন। এখন আবার তারই যোগ্য উত্তরসূরী হিসেবে দেশ গঠনে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের হাতে কেউ নিরাপদ ছিল না। কারন তারা জনগণকে ভাওতাবাজি ছাড়া কিছু দিতে পারেনি। বিএনপি- জামায়াত সন্ত্রাসীদের হাতে ক্ষমতা থাকলে কখনো উন্নয়নের ছোঁয়া লাগবেনা।

তিনি আরোও বলেন, বর্তমানে বাংলাদেশের প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দিতে কাজ করছে শেখ হাসিনা সরকার। এ অবস্থায় আগামী ইউপি নির্বাচনে নলতা সহ সকল ইউনিয়ন পরিষদে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন অব্যহত রাখার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, কালিগঞ্জের নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: আনিছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক ও নলতা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন পাড়, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, দেবাহাটার নোয়াপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন (সাহেব আলী), কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার, নলতা ইউনিয়ন যুবলীগের সভপতি সাইফুল ইসলাম পাড়, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম তুফান, যুবলীগ সাইফুল ইসলাম টুটুল, জাহিদ হাসান, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, সাধারণ সম্পাদক মামুন হোসেনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি জয়’র জন্মদিন পালন

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এর জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন হয়।

শনিবার সন্ধ্যায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল এবং সন্ধ্যায় জেলা ছাত্রলীগ কার্যালয়ে কেক কাটা হয়।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, সাধারণ সম্পাদক তৌহিদ হাসানসহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি :

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালীগঞ্জের কৃষ্ণনগর ইউপিতে নৌকার প্রার্থীর বাড়ির সামনে বোমা হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আগামি ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী শ্যামলী রাণী অধিকারির বাড়ির সামনে বোমা হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটার পর জিজ্ঞাসাবাদের জন্য নৌকা প্রতীকের প্রার্থীর তিন সক্রিয় কর্মীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়ার হয়েছে।

জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া তিন আওয়ামীলী কর্মী হলেন, কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার লিয়াকাত শেখ’র ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিটন হোসেন (৩২), একই এলাকার শেখ নজরুল ইসলামের ছেলে শেখ নাজমুল ইসলাম (২৩) ও শেখ আব্দুর রশিদের ছেলে শেখ মিলন হোসেন (৩৬)।

কৃষ্ণনগর ইউনিয়নের নৌকার প্রার্থী হোসেনপুর গ্রামের শ্যামলী রাণী অধিকারি জানান, আগামি ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রার্থী। তবে দলীয় প্রার্থী হওয়ার পর থেকে তার প্রতিপক্ষ প্রার্থীরা তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৪ মিনিটে তার বাড়ির সামনে একটি শক্তিশালী বোমা বিষ্ফোরণ ঘটানো হয়। প্রচণ্ড শব্দে তার স্বামী বাপ্পি অধিকারী, ছেলে পল্লব অধিকারী ও ননদের ছেলে পার্থ অধিকারী আতঙ্কিত হয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি মোবাইল ফোনে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, উপপরিদর্শক অহিদুজ্জামান ও সাংসদ জগলুল হায়দারকে অবহিত করেন। বিষয়টি স্থানীয় নেতা কর্মীদের জানানোয় রাত পৌনে দু’টোর দিকে তদন্ত ওসি মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ আসার আগেই স্থানীয়রা তার বাড়িতে আসেন। এসময় তিনি দরজার খুলে ঘরের বাইরে এসে বোমা তৈরির ব্যবহৃত সরঞ্জাম হিসেবে একটি লাল কৌটা, কয়েকটি জালের কাটি, কাচের টুকরা ও পাটের দড়ি ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন। এ সময় প্রয়াত ই্উপি চেয়ারম্যার কেএম মোশাররফ হোসেনের মেয়ে চেয়ারম্যান প্রার্থী লাঙ্গল প্রতীকের সাফিয়া পারভিনের চাচাত ভাই কেএম অনিছুর রহমানের দু’টি ছবি সম্বলিত একটি মানি ব্যাগও পড়েছিল।

শ্যামলী রানী অধিকারী আরো বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি খবর পান যে তার সক্রিয় কর্মী লিটন, নাজমুল ও মিলনকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ বিশেষ কারণে তার বাি তে হামলার ঘটনায় তারই কর্মীদের ধরে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি তিনি উপজেলা পর্যায়ের নেতা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে অবহিত করেন।
কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আহম্মেদ সুরুজ জানান, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বালিয়াডাঙা বাজারে চেয়ারম্যান প্রাথী সাফিয়া পারভিনের মা আকলিমার পক্ষ থেকে ১০ অক্টোবর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে পুলিশের উপস্থিতিতে নগ্ন নৃত্য চলায় তা বন্ধ করে দেওয়া হয়। এরপরপরই গভীর রাতে তার বাসার সামনে তিনটি বোমা ফাটানো হয়। নৌকার প্রার্থী শ্যামলী অধিকারীর বাড়ির সামনে বোমা হামলার ঘটনায় তিনি তার বাড়ির সামনে বোমা হামলাকারিদের কাজ বলে দাবি করেন। তার বাড়ির সামনে বোমা হামলার ঘটনায় যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিলে শুক্রবার রাতে বোমা হামলার ঘটনা ঘটতো না।

লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাফিয়া পারভীন জানান, বিষয়টি তার জানা নেই। কারা এ ঘটনা ঘটিয়েছে তা পুলিশ খুঁজে বের করবে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবরটি শুনে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হলেও শনিবার বিকেল চারটার দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে দেখবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest