সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি  বারি ও সম্পাদক আমীন চৌধুরি

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০অক্টোবর) দুপুর ১২টায় শহরের ‘‘ইন্ডিয়ান মাসালা এ- পার্টি সেন্টারে’’ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোস্তফা মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আব্দুল হামিদ।

বক্তারা বলেন আগামী তিন বছরের জন্য আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাই সৎ, যোগ্য প্রার্থী দেখে আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন। নির্বাচনে হার জিত থাকবেই। হার থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামী দিনের জন্য তৈরি হতে হবে।
সাধারন সভার আলোচনা শেষে গোপন ব্যালোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার নির্বাচনে ৫১ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো: আব্দুল বারি, তার নিকটতম প্রার্থী পেয়েছেন ২০ ভোট। ৫৬ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আব্দুল আমিন খান চৌধুরি, তার নিকটতম প্রার্থী পেয়েছেন ১৫ ভোট। বিনা প্রতিদ্বন্দিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ¦ মো: মহসীন আলী।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সাতক্ষীরার ৮৪জন ভোটারের মধ্যে ৭১জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করেন। তিনটি পদে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।

উক্ত নির্বাচন পরিচালনা করেন গোলাম মোস্তফা, আব্দুল হামিদ ও ইয়াছিনুর রহমান। অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন, কামরুল ইসলাম, আব্দুল বারী, তারক চন্দ্র, আমিন খান চৌধুরি প্রমুখ। উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মমিনুর রশিদ এবং গীতা পাঠ করেন যতীন্দ্র নাথ । এদিকে নবনির্বাচিত কমিটি ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেছেন কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে সহসভাপতি মোস্তফা মনিরুজ্জামান, কান্তিলাল সরকার, সহ: সাধারন সম্পাদক গাজী আবু হেলাল, শেখ মিজানুর রহমান, সহ:সাংগঠনিক সম্পাদক এস এম আকরাম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এম আব্দুল মজিদ,  সহ: প্রচার ও প্রকাশনা সম্পাদক জালাল আহম্মেদ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক গগন চদ্র মন্ডল, অর্থ সম্পাদক মো: বাশারাত হোসেন, দপ্তর সম্পাদক ফজলুর রহমান, মহিলা সম্পাদক শর্মিষ্টা সরকার, সদস্য মো: রফিকুল ইসলাম, যতীন্দ্র নাথ সরকার, তারক চন্দ্র মন্ডল, সিদ্দিকউল্যাহ, নাজমুল হাসান খান চৌধুরি, সঞ্জয় রায়, মো: আবু সুফিয়ান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পু‌লিশ র‌্যালি 

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
মুজিববর্ষে পুলিশ নীতি জনসেবা আর সম্প্রীতি এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জের কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পু‌লিশ র‌্যা‌লি অনুষ্ঠিত হয়েছে।

থানার অা‌য়োজ‌নে পুলিশিং ডে উপলক্ষে শনিবার বিকেলে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃ‌ত্বে একটি বর্ণাঢ্য র‌্যা‌লি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যা‌লি‌তে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানসহ থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প‌রে অ‌ফিসার ইনচার্জ সাংবা‌দিক‌দের ব‌লেন, পুলিশ সদস্যদের সেবার মানষিকতা ও সম্মান অর্জনের জন্য কাজ করতে হবে। একইসাথে জনগণকে পুলিশের ইতিবাচক কাজে সহযোগিতা করতে হবে। জঙ্গি ও মাদক প্রতিরোধে জনতা ও পুলিশ এক হয়ে কাজ করার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের সম্প্রীতি ও মনোবল অটুট রাখতে পূজা পুনর্মিলনী

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দূর্গা পূজা পরবর্তী পূজা পুনর্মিলনী ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে পূজা পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি,

সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু ও সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা.আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, এ্যাড. স.ম গোলাম মোস্তফা,আর টিভির জেলা প্রতিনিধি রাম কৃষ্ণ চক্রবর্তী, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ,

জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু,  প্রমুখ। এসময় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, সনাতন ধর্মালম্বী নেতাসহ সনাতন ধর্মী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

তালা প্রতিনিধি :
“মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি” শ্লোগান নিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে সাতক্ষীরা তালায় বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে তালা থানা পুলিশের আয়োজনে থানা থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালা থানার সামনে গিয়ে সম্পন্ন হয়। পরে থানা চত্বরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আবু জিহাদ ফখরুল আলম খান।

এসময় বক্তব্য রাখেন তালা উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন,সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন,তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজা, বিশিষ্ট ব্যাবসায়ি ইন্দ্রজিৎ দাশ বাপী প্রমূখ।

এসময় কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেীণ পেশার লোকজন উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ভূমিহীনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ জীবননাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার তালায় চিহ্নিত ভূমিদস্যু আফাজ উদ্দীন কর্তৃক এক ভূমিহীনকে মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি ও জীবননাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, তালা উপজেলার জাতপুর গ্রামের শের আলী বিশ^াসের ছেলে ভুক্তভোগী সবুর আলী বিশ^াস।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন ক্ষুদ্র মিষ্টি ব্যবসায়ী। আমি দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা জেলার তালা থানার জাতপুর মৌজার এসএ-১নং খতিয়ানের ৩৭১ দাগের .৩৯ একর খাস জমিতে বসবাস করে আসছি।

কিন্তু একই এলাকার মৃত সোনাই বিশ^াসের পুত্র চিহ্নিত ভূমিদস্যু আফাজ উদ্দীন বিশ^াস উক্ত সম্পত্তি জবর দখলের জন্য পূর্ব শত্রুতার জের ধরে আমাকে বিভিন্নভাবে হুমকি ও মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি প্রদর্শন করে যাচ্ছেন। এ ঘটনায় আমি তালা থানায় একটি অভিযোগ দায়ের করি। এরই জের ধরে গত ১১ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ তার লোকজন নিয়ে আমার বসত বাড়ি খাস সম্পত্তিতে বেড়া দিয়ে গায়ের জোরে বে-আইনীভাবে বাঁশ খুটি পুতে সেখানে একটি টিনের ঘর নির্মাণ করেন।

ওই সময় আমি ও আমার পরিবারের লোকজন বাধা প্রদান করিলে আফাজ উদ্দীন আমাদের নানা রকম মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখান এবং আমাকে বিভিন্নভাবে জীবন নাশের হুমকি দেন।

তিনি বলেন, এই আফাজ উদ্দীন বিশ^াস এলাকার একজন চিহ্নিত পরসম্পদ লোভী ব্যক্তি। তিনি এলাকায় ক্ষমতার জোরে ভূমিহীন মানুষের দখলে থাকা খাস সম্পত্তি অবৈধভাবে দখল করেন এবং সেই সব ভূমিহীনদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি আরো বলেন, আমার বসবাসকৃত উক্ত .৩৯ একর সম্পত্তি সরকারের খাস খতিয়ানভূক্ত। সরকারী নীতিমালা অনুসারে সরকার পক্ষ উক্ত সম্পত্তি বন্দোবস্ত প্রদানের ঘোষণা করিলে উক্ত সম্পত্তি আব্দুল জব্বার বন্দোবস্ত নেন। এরপর আমি তার কাছ থেকে ক্রয় করে সেখানে অতিকষ্টে পাকাঘর নির্মাণ করে সুস্থ্যভাবে বসবাস করে আসছি।

কিন্তু একই এলাকার চিহ্নিত ভূমিদস্যু আফাজ উদ্দীন পূর্ব শত্রুতার জের ধরে গায়ের জোরে পায়ে পা দিয়ে আমার খাস সম্পত্তিতে একটি টিন সেডের ঘর তৈরি করেন। এরপর উক্ত আফাজ উদ্দীন আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য সে নিজেই সেই টিন সেডের ঘর ভেঙে ফেলে আমার ঘাড়ে দোষ চাপানোর জন্য চেষ্টা চালাচ্ছেন।

আমি একজন গবীর ও অসহায় মানুষ। অতি কষ্টে উপার্জন করে একটি পাকাঘর নির্মাণ করেছি কিন্তু উক্ত আফাজ উদ্দীন আমাকে বিভিন্নভাবে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে। আমি বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার ও তার পরিবারের জীবনের নিরাপত্তা এবং মিথ্যা মামলা ও জীবননাশের হুমকি থেকে রক্ষা পেতে উক্ত আফাজ উদ্দীন বিশ^াসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের প্রাথমিক চিকিৎসা-উদ্ধার এবং অনুসন্ধান বিষয়ক ট্রেনিং উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা সেবা ও উদ্ধার এবং অনুসন্ধান বিষয়ক ট্রেনিং এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিট এর কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা’র চেয়ারম্যান আলহাজ্ব

মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ট্রেনিং এর উদ্বোধনী বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা

আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির উপ পরিচালক এ.এস.এম আক্তার প্রমুখ। প্রাথমিক চিকিৎসা সেবা ও উদ্ধার এবং অনুসন্ধান বিষয়ক ট্রেনিং এর প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার বিডিআরসিএস মো. রফিকুল আলম, মো. মমিনুল হক, আনিছুল ইসলাম ও মো.
নেওয়াজ শরিফ। ট্রেনিং এ ৩০ প্রশিক্ষানার্থী অংশ নেয়। এ সময় অফিস সহকারি মো. কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত যুব প্রধান ইলিয়াছ হোসেন, ডেপুটি যুব প্রধান মীর মনোয়ার হোসেনসহ সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী কমিটির সদস্য এবং প্রশিক্ষণার্থী যুব সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে পুলিশের র‌্যালি

আসাদুজ্জামান ঃ “মুজিববর্ষের মূলনীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি সাতক্ষীরার আয়োজনে এ উপলক্ষ্যে শনিবার বেলা ১১টায় শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে একই স্থানে এসে তারা এক আলোচনা সভায় মিলিত হয়।

জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা.আলহাজ¦ আবুল কালাম বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সভায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পুলিশ সদস্যদের সেবার মানুসিকতা নিয়ে এবং সম্মান অর্জনের জন্য কাজ করতে হবে। একইসাথে জনগণকে পুলিশের ইতিবাচক কাজে সহযোগিতা করতে হবে। বক্তারা এ সময় জঙ্গি ও মাদক প্রতিরোধে জনতা ও পুলিশ এক হয়ে কাজ করা আহবান জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ইজিবাইক ছিনতাইকারী চক্রের চার সদস্য আটক

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগর থেকে ইজিবাইক ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপট খন্তকাটা সুইচগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার বেলা ১১টায় র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

আটককৃত ছিনতাইকারীরা হলেন,শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের রহিম ঢালীর ছেলে রুবেল হোসেন ঢালী (২০), গফুর মোল্লার ছেলে কামরুজ্জামান মোল্লা (২৫), আব্দুর গফুর ঢালীর ছেলে নয়ন ঢালী (২৭) ও শফিকুল গাজীর ছেলে আনিছুর গাজী (২৫)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এম রিফাত বিন আসাদ সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার দুপুরে শ্যামনগর থানা সদরের গোডাউন মোড় থেকে ইজিবাইক চালক শাহীনুর রহমানকে তিনজন যাত্রী ৫০০ টাকায় ভাড়া করে নিয়ে যায়। এরপর বড়কুপট খন্তকাটা সুইচগেট এলাকায় পৌঁছালে চালককে চড়, কিল ও ঘুষি মেরে ইজিবাইকটি ছিনতাই করে।
তিনি আরো বলেন, ঘটনাটি জানার পর সন্ধ্যায় র‌্যাবের একটি টহল দল ছিনতাই চক্রের চার সদস্যকে আটক ও ইজিবাইকটি উদ্ধার করেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest