সর্বশেষ সংবাদ-
উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিত

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে পুলিশের র‌্যালি

আসাদুজ্জামান ঃ “মুজিববর্ষের মূলনীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি সাতক্ষীরার আয়োজনে এ উপলক্ষ্যে শনিবার বেলা ১১টায় শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে একই স্থানে এসে তারা এক আলোচনা সভায় মিলিত হয়।

জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা.আলহাজ¦ আবুল কালাম বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সভায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পুলিশ সদস্যদের সেবার মানুসিকতা নিয়ে এবং সম্মান অর্জনের জন্য কাজ করতে হবে। একইসাথে জনগণকে পুলিশের ইতিবাচক কাজে সহযোগিতা করতে হবে। বক্তারা এ সময় জঙ্গি ও মাদক প্রতিরোধে জনতা ও পুলিশ এক হয়ে কাজ করা আহবান জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ইজিবাইক ছিনতাইকারী চক্রের চার সদস্য আটক

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগর থেকে ইজিবাইক ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপট খন্তকাটা সুইচগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার বেলা ১১টায় র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

আটককৃত ছিনতাইকারীরা হলেন,শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের রহিম ঢালীর ছেলে রুবেল হোসেন ঢালী (২০), গফুর মোল্লার ছেলে কামরুজ্জামান মোল্লা (২৫), আব্দুর গফুর ঢালীর ছেলে নয়ন ঢালী (২৭) ও শফিকুল গাজীর ছেলে আনিছুর গাজী (২৫)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এম রিফাত বিন আসাদ সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার দুপুরে শ্যামনগর থানা সদরের গোডাউন মোড় থেকে ইজিবাইক চালক শাহীনুর রহমানকে তিনজন যাত্রী ৫০০ টাকায় ভাড়া করে নিয়ে যায়। এরপর বড়কুপট খন্তকাটা সুইচগেট এলাকায় পৌঁছালে চালককে চড়, কিল ও ঘুষি মেরে ইজিবাইকটি ছিনতাই করে।
তিনি আরো বলেন, ঘটনাটি জানার পর সন্ধ্যায় র‌্যাবের একটি টহল দল ছিনতাই চক্রের চার সদস্যকে আটক ও ইজিবাইকটি উদ্ধার করেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার বিভীষিকাময় অতীতকে সাহিত্য চর্চার মাধ্যমে মুছে ফেলতে হবে .. ‘হৈমন্তী কবিতা সন্ধ্যা’য় বক্তারা

গাজী হাবিব: সাতক্ষীরায় প্রতিভার কোন অভাব নেই। সাংস্কতিক চর্চা বাড়াতে হবে। সাতক্ষীরা সংস্কৃতি চর্চার উর্বর ভূমি। এখানে অনেক ভালো ভালো কবি সাহিত্যিক আছেন।

যারা জাতীয় পর্যায়ে বিশেষভাবে পরিচিত। সাংস্কৃতিক কর্মীদের ঘুরে দাঁড়াতে হবে। সাতক্ষীরার বিভীষিকাময় যে অতীত আছে তা সাহিত্য-সংস্কৃতি চর্চার মাধ্যমে মুছে ফেলতে হবে, উত্তরণের পথ বের করতে হবে। আর কবিতা কিভাবে লেখা হয় কেন লেখা হয়? যারা অনেকদিন ধরে লেখালেখি করেন, যারা কবি তারা ই জানেন।

ওই মহাসিন্ধুর ওপার হতে কী সংগীত ভেসে আসে। শুধু সংগীত নয়, আরো আরো যে সংস্কৃতি আছে, আরো যে শিল্প আছে তার সব প্রতিভা কবিতার ভেতর থেকে, মহাসিন্ধু থেকে আসে, সে সংগ্রহ করে।

প্রকৃতি থেকে সে উপাদান রস আস্বাদন করে, সংগ্রহ করে তার মধ্য দিয়েই একটা শিল্প, একটা সংস্কৃতি গড়ে ওঠে। আর শিল্প হলো -আমরা যে কাজটা করি, সেই কাজটি যখন তার মাত্রাকে ছাড়িয়ে যায় তখন সেটি শিল্পে পরিনত হয়। সাতক্ষীরা এমন একটি জায়গা যেখানে প্রতিভার কোন অভাব নেই,

এখানে বেশি বেশি কাজ করার যথেষ্ট সুযোগ আছে। যারা কবিতা লিখতে লিখতে বড় হয়েছেন, তারা জানেন কবিতা লেখার যে বেদনা, তা প্রসব বেদনার মতোই। যখন একটা কবিতা লেখা হয় তখন কাটা ছেঁড়া করতে করতে একটি কবিতা বের হয় তার যে একটা স্ফীত হাসি, তার যে একটা আনন্দ, বেদনার আনন্দ- কথা গুলো বলছিলেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান।

পিন-পতন নিরবতায় দম ফেলানোর নেই সময়-‘সময় এখন দেশ গড়ার’ পিতার প্রতি প্রতিশ্রুতি’ ‘যত দুরে যাই’ শিঁকড়ের গন্ধ পাই- লাল সবুজের গল্প’- চাইনা শুনতে অল্প। ‘শুদ্ধ মানুষের জন্য যুদ্ধ’-আমরা নই অবরুদ্ধ। ‘ভালবাসার দাবি’ আমার রবীন্দ্রনাথ’ সূর্য এবং আমি’ লাল সবুজের গল্প’এ কার্তিকের হৈমন্তী সন্ধ্যায় হিমেল হাওয়ার পরশ পেয়ে কবিতারা ফিরে পেয়েছিল প্রাণ। শহরের ম্যানগ্রোভ সাহিত্যকানন সভাঘরে সহকারী জজ সালমা আক্তার ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার এর কন্ঠ থেকে মুহূর্তেই নেমে এসেছিল স্বর্গীয় ধারা। যেন মহাসিন্ধুর ওপার থেকে ভেসে ভেসে আসছিল অমীয় বানী। উপস্থিত কবিকুলের নিরব শ্রবণে সভাঘর পূর্ণতা পেয়েছিল সৃষ্টি সুখের উল্লাসে। প্রকৃতির রূপ, রস, ঘ্রাণ আস্বাদনে ব্যস্ত তখন কবিতা প্রেমী অসংখ্য দর্শক-শ্রোতা। হৈমন্তী কবিতা সন্ধ্যা’য় হেমন্তের নবান্ন নিয়ে প্রশান্তির পারদ বিলিয়ে ধানের গায়ে শিশির জমিয়ে, মল্লিকার ঘ্রাণ বুকে আবির্ভাব হন বিদগ্ধ জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। করতালির ধ্বনি যখন ম্যানগ্রোভ ছাপিয়ে প্রতিধ্বনিত হচ্ছিল শহরের গলিতে গলিতে তখন বিভিষিকাময় অতীত মুছে দিতে গেয়ে ওঠেন নতুন গান। আহবান জানান নতুন প্রজন্মকে। নবান্নে নতুন ধানের মৌ মৌ গন্ধ্যে বিভোর কার্তিক সন্ধ্যায় আজমল স্মৃতি সংসদ শুক্রবারের সমস্ত আধাঁর কেটে আলোর বিচ্ছুরন ছড়াতে কবিতার উপরে কবিতা বিছিয়ে জাগিয়ে তোলেন লুপ্ত প্রায় হেমন্তকে। যিনি কবিতা ভালোবাসেন না তাকেও ভালো বাসতে হয়েছে কবিতা। বলতে হয়েছে অনেক ভালোলাগার কথা। মুগ্ধতার কথা। অবলীলায় স্বীকার করেছেন স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে থাকা কবিতার নিখুঁত এবং সাবলীল শব্দের স্পষ্ট উচ্চারন, ধ্বনির চমৎকার ব্যবহার, শব্দের নিরেট গাঁথুনি বাচিকদের দরদী উপস্থাপনায় প্রতিটি কবিতা পেয়েছে প্রান। এমনতর ভাবাবেগ ঝরে পড়েছিল জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) আলোচনায়।

হৈমন্তি সন্ধ্যার এসময়কে স্মরণীয় করে রাখতে তিনি বলেছিলেন-আমরা এমন একটি সময়, একটি বছর পার করছি যা আমাদের জন্য অতি গৌরবের। আমরা স্বাধীনতার ৫০ বছর উদযাপন করতে পারছি, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করতে পারছি। এর ইতিহাস, এর প্রেক্ষাপট উঠে এসেছিল স্মরনীয়-বরণীয় আরো অনেক কথায়।

কবিতা পাঠের আনন্দ আয়োজন হৈমন্তী আসরের মধ্যমনি কবি শেখ মফিজুর রহমানের স্বশরীরে উপস্থিতি যেন ম্যানগ্রোভের দ্রুতি ছড়াচ্ছিল মুহুর্মুহ। আলোর দ্যুতি বিলিয়ে কবি শেখ মফিজুর রহমান যখন নিজের পরিবার, পরিজন বিশেষ করে পিতা-মাতাকে শীর্ষে তুলে ধরে সরল কন্ঠে আবৃত্তি করেন-নস্টালজিক। উপস্থিত দর্শক শ্রোতা, কবি, সাহিত্যিকরাও উপভোগের মাত্রা পেরিয়ে নস্টালজিক হয়ে যান মুহুর্তে। যোজন যোজন উচ্ছ্বাসের ¯্রােত প্রবাহিত সভাঘরে কবি জীবন বিশেষ করে জন্ম, শৈশব, কৈশোর, শিক্ষা, পরিবার,পরিজন, সাফল্য, সম্ভাবনা, ঘাত-প্রতিঘাত, প্রিয়জনের ভালবাসা, আন্তরিকতা, কর্মক্ষেত্রে জীবনের বৈচিত্র্যময়তা সর্বোপরি জীবন চলার পথে কুড়ানো অভিজ্ঞতার অতি সুনিপন উপস্থাপন অন্যমাত্রা দান করেছিল। কবি শেখ মফিজুর রহমান এর কবিতা থেকে আবৃত্তি ‘হৈমন্তী কবিতা সন্ধ্যা’ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন নাতি-দীর্ঘ আলোচনা করেন। সাহিত্যের রূপ রস গন্ধ নিয়ে বিশদ আলোচনা করেন কবি শুভ্র আহমেদ, সাহিত্য বিষয়ে চমকপ্রদ গসপেল তুলে ধরে কবিতার ভাবার্থ বিশ্লেষন করেন ম্যানগ্রোভ সাহিত্যের সম্পাদক কবি স ম তুহিন। আবু আফফান রোজ বাবুর সঞ্চালনায় ‘হৈমন্তী কবিতা সন্ধ্যা’য় কবি শেখ মফিজুর রহমান এর কবিতা থেকে আবৃত্তি করেন সাতক্ষীরার সহকারী জজ সালমা আক্তার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, আজমল স্মৃতি সংসদের সভাপতি কবি দিলরুবা রুবি, শেখ ফারুকুজ্জামান ডেভিড ও শামীমা পারভীন রতœা। কবিতা আবৃত্তির হৈমন্তী সন্ধ্যায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারী মহিলা কলেজ’র অধ্যক্ষ বাসুদেব বসুসহ বিচারকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাগণ, সাহিত্যিক কিশোরী মোহন সরকার, কবি সালেহা আক্তার, শহিদুর রহমান, সৌহার্দ সিরাজ, আবৃত্তিকার মন্ময় মনির, হেনরী সরদার প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নায়ক আলমগীর সুস্থ আছেন

বিনোদন ডেস্ক : বেশ কিছু আইডি ও পেজে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত শেষে পোস্ট দিয়ে খবর ছড়াতে থাকে নায়ক আলমগীর আর নেই। যা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। খোঁজ নিয়ে জানা গেছে, সুস্থ আছেন কিংবদন্তি এ নায়ক। বাসাতেই রয়েছেন তিনি।

৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কালজয়ী এই অভিনেতা বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসি গিয়েছিলেন। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গেও৷

নিশ্চিত না হয়ে মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোতে আহত হয়েছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷ তিনি ২৯ অক্টোবর মধ্যরাতে ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, আব্বুকে নিয়ে কে বা কারা গুজব ছড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আব্বু খুব ভালো আছেন, নিরাপদ এবং সুস্থ আছেন।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মানুষের এমন আচরণ দেখে আমরা খুব ব্যথিত। নায়ক আলমগীর সর্বশেষ ‘একটি সিনেমার গল্প’ নামে চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তীরে এসে তরী ডোবালো বাংলাদেশ

খেলার খবর : লক্ষ্যটা বেশি বড় নয়। জয়ের জন্য বাংলাদেশের চাই ১৪৩ রান। এই রান তাড়া করতে নেমে বেশ সাবধানী শুরু করে বাংলাদেশ। ধারাবাহিক ব্যর্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনিংয়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনিংয়ে মোহাম্মদ নাঈমের সঙ্গে আজ মাঠে নামেন সাকিব আল হাসান। কিন্তু তাতেও সাফল্য আসেনি। বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। পঞ্চম ওভারে আউট হয়ে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিবের পর সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈমও। ২৯ রানের মাথায় দুই উইকেট হারিয়েছে লাল-সবুজের দল। এরপর হারায় সৌম্য সরকারকে। তিন টপ অর্ডারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু সেই চাপ সামলে জয়ের জন্য লড়ছে বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রান গড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলটির হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন নিকোলাস পুরান।

শারজাহতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১৮ রানের মধ্যে হারিয়ে ফেলে দুই ওপেনারকে। তৃতীয় ওভারে ক্যারিবীয় ওপেনার এভিন লুইসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের লেংথ ডেলিভারিটিকে উড়িয়ে মারেন লুইস। টাইমিং ঠিক হয়নি। ব্যাটের কানায় লেগে বল উপরে উঠে যায়। ক্যাচ নিয়ে লুইসকে (৬) ফেরার পথ দেখান মুশফিকুর রহিম।

লুইসের পর ক্রিস গেইলকে সাজঘরের পথ দেখান মেহেদী হাসান। নিজের কোটার দ্বিতীয় ওভার করতে এসে গেইলকে বোল্ড করেন তিনি। মেহেদীর করা রাউন্ড দা উইকেটে বল পা বাড়িয়ে উড়িয়ে মারার চেষ্টা করেন গেইল। বল তাঁর ব্যাট-বলের ফাঁক দিয়ে চলে যায় স্টাম্পে। দুই ওপেনারকে হারিয়ে পাওয়ার প্লেতে ভালো করতে পারেনি ওয়েস্টি ইন্ডিজ।

নিজের তৃতীয় ওভার বল করতে গিয়ে আরেকটি উইকেট তুলে নেন মেহেদী। ফিরিয়ে দেন শিমরন হেটমায়ারকে। অবশ্য মেহেদীর সাধারণ বলই মোকাবিলা করতে গিয়ে গায়ের জোরে উড়িয়ে মারতে যান। লং অনে ক্যাচ হয়ে যায়। সেখানে থাকা সৌম্য ক্যাচ ধরে হেটমায়ারকে বিদায় করেন।

দ্রুত তিন উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন রস্টন চেইজ ও কাইরন পোলার্ড। দুজনে মিলে গড়েন ৩০ রানের জুটি। রানের গতি বাড়াতে পারলেন না কেউই। পরে আহত হয়ে সেচ্ছ্বায় মাঠ ছাড়েন তিনি। ১৬ বলে তিনি করেন কেবল ৮ রান।

টিকতে পারেননি মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে রাসেলও। তাসকিনকে স্ট্রেইট ড্রাইভ খেলতে চেয়েছিলেন রস্টন চেইজ। কিন্তু পারেননি। বল তাসকিনের পায়ে লাগে। পা দিয়েই ধাক্কা দিয়ে রানআউটে রাসেলকে বিদায় করেন তাসকিন। রানের খাতাও খুলতে পারেননি তিনি।

অভিজ্ঞ ব্যাটসম্যানদের হারিয়ে বেশ ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। ওই মুহূর্তে দলকে উদ্ধার করেন নিকোলাস পুরান। চেইজের সঙ্গে ভালো একটি জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। বাড়ায় রানের গতি। ওই জুটিতেই মূলত লড়াইয়ের রানের পুঁজি পায় কাইরন পোলার্ডের দল। অবশ্য এত রানও করতে পারতো না ওয়েস্ট ইন্ডিজ। মাঝে কয়েকবার ক্যাচ মিস করে চেইজ ও পুরানকে জীবন দেন বাংলাদেশের ফিল্ডাররা। শেষ পর্যন্ত ৩৯ রান করেন চেইজ। আর ২২ বলে ৪০ রান করেন পুরান। শেষ দিকে ৫ বলে ১৫ রান করেন জেসন হোল্ডার।

বল হাতে বাংলাদেশের হয়ে ২৭ রানের বিনিময়ে দুই উইকেট নেন মেহেদী। দুই উইকেট পেয়েছেন শরিফুল ইসলামও। সবচেয়ে বেশি ৪৩ রান দিয়ে মুস্তাফিজ পেয়েছেন দুটি উইকেট। উইকেট শূন্য ছিলেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হারে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি বাঁচা-মরার। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ—দুদলেরই আজ জয় ছাড়া বিকল্প নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ইউপি নির্বাচনে আ’লীগের দলীয় চেয়ারম্যান প্যানেল তৈরির লক্ষ্যে বর্ধিত সভা

শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্যানেল তৈরীর লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

এই বর্ধিত সভায় অংশ হিসেবে বৃহস্পতিবার ২৮ আক্টোকার বিকাল ৪ টায় কাশিমাড়ী ইউনিয়ন আ’লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব সমশের আলী ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবুল হাসেন এর সঞ্চালনায় আ’লীগ দলীয় চেয়ারম্যান প্যানেলে নৌকা প্রতীক পেতে আবেদন করেন

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আনিছুর জামান আনিস,বর্তমান ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব সমশের আলী ঢালী, সাধারণ সম্পাদক এস এম আবুল হাসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু,সদস্য সেকেন্দার আবুজাফর। সকল কাউন্সিলরদের সম্মতিতে চেয়ারম্যান প্যানেলে ইউনিয়ন আ’লীগের সকল কাউন্সিলরদের সম্মতিতে ও আলোচনার ভিত্তিতে সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আনিসুরজামান আনিস কে ১ নং এবং সাভপতি আলহাজ্ব শমসের ঢালী কে ২নং করে নামের তালিকা উপজেলা ও জেলায় পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলার অন্যান্য ইউনিয়নে অনুষ্ঠিত বর্ধিত সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি/সম্পাদক ও কাউন্সিলরদের সম্মতিক্রমে চেয়ারম্যান প্যানেলে নৌকা মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নামের তালিকা উপজেলা/জেলা ও কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়।
অপরদিকে ভুরুলিয়া ইউনিয়নে নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম লাভলুর সভাপতিত্বে ও প্রভাষক জি এম রফিকুল ইসলামের সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান প্যানেল তৈরীর বর্ধিত সভায় অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, মোঃ সিরাজুল ইসলাম মল্লিক, এস,এম ফিরোজ হোসেন, হাজী মুরাদ হোসেন, দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পাওয়ার আবেদন করে। সকল কাউন্সিলরদের সম্মতিক্রমে ১নং তালিকা অধ্যক্ষ জাফুরুল আলম,

২ নং সিরাজুল ইসলাম মল্লিক,৩নং এস,এম ফিরোজ হোসেন, ৪নং হাজী মুরাদ হোসেনের নাম উপজেলা জেলা ও কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। রমজাননগর ভেটখালী সাইক্লোন সেল্টারের দ্বিতীয় তলায় ইউনিয়ন আলীগের বর্ধিত সভায় নৌকার মনোনয়ন চেয়ে আবেদন করেন বর্তমান চেয়ারম্যান শেখ আল মামুন, মোঃ হায়াত আলী গাজী, শাহিনুর আলম শাহীন,এম ইয়াছিন ইকবাল রাজ,এস,এম আনোয়ারুল হাসান ও মনিন্দ্র মিস্ত্রি। কাউন্সিলরদের সম্মতিক্রমে আবেদনকারীদের নাম উপজেলা/জেলায় পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গৃহবধুকে হত্যার পর আতœহত্যার প্রচারের অভিযোগ

আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়ায় স্বামী ও শ^শুর বাড়ির লোকজন কর্তৃক এক গৃহবধুকে মারপিটের পর মুখে বিষ ঢেলে আতœহত্যা বলে প্রচার দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর গৃহবধুর স্বামী আলমগীর পলাতক রয়েছে।
নিহত গৃহবধুর নাম সুমাইয়া পারভীন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের আছির উদ্দীনের মেয়ে ও কলারোয়া উপজেলার সোনা বাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

সুমাইয়ার বাবা আছিরউদ্দিন ও বাঁশদহা ইউপি সদস্য আহসান উদ্দীন জানান, তিন বছর আগে সুমাইয়ার সাথে বিয়ে হয়েছিল কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীরের সাথে। বিয়ের পর থেকেই তার ওপর যৌতুকের জন্য নির্যাতন চালাতো স্বামী আলমগীর ও তার মা হামেদা খাতুনসহ তার পরিবারের লোকজন। কয়েকবার মারধর করে বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছে।

আমরা বারবার শালিস বিচার করেছি। সর্বশেষ বেসরকারি সংস্থা ব্র্যাকের মাধ্যমে মুচলেকা নিয়ে মেয়েটিকে নির্যাতন না করার অঙ্গীকার পাওয়ার পর তাকে শ^শুর বাড়ি পাঠানো হয়। এরপরও যৌতুকের দাবীতে তাকে নির্যাতন করা হতো। এক পর্যায়ে তাকে মারপিট ও নির্যাতরে পর তার মুখে বিষ ঢেলে দেয় স্বামীসহ শ^শুরবাড়ির লোকজন। মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনার পর তার স্বামী ইলেকট্রিক মিস্ত্রী আলমগীর পালিয়ে যায়। তারা আরো জানান, এ ঘটনায় তাদের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাতক্ষীরা সদর থানার এস.আই রাশেদ বলেন, আমরা লাশের সুরতহাল রিপোর্ট করেছি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বিষ খেয়েছেন, নাকি কেউ তাকে বিষ খাইয়ে হত্যা করেছে সে বিষয়টি নিশ্চিত করার সময় এখনও আসেনি। তবে সাতক্ষীরা থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জনতা ব্যাংক আগরদাঁড়ী শাখার মুজিববর্ষ স্মারক ঋণ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী পালনকে স্মরনীয়
করে রাখতে সরকারী ও বেসরকারীভাবে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

দেশের শীর্ষ স্থানীয় রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধুর  জম্মশতবার্ষিকী সুচারুভাবে পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেছে।

এর অংশ হিসেবে জনতা ব্যাংক লিমিটেড আগরদাঁড়ী শাখা কর্তৃক শাখা ভবনে
বৃহস্পতিবার সকাল ১১ টায় মুজিব বর্ষ স্মারক ঋন বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান, সহকারী ব্যবস্থাপক অমিত কুমার ঘোষ, সিনিয়র অফিসার মোঃ অলিউন নাসির, সিনিয়র অফিসার মোঃ হাসান
কবীর, সিনিয়র অফিসার ওবাইদুল্লাহ রাজু, গৌতম কুমার রায় চৌধুরী (সাপোর্ট
স্টাফ), মোঃ জুবায়ের আহমেদ, মোছাঃ সোহাবা আক্তার, মেহেদী হাসান, মোছাঃমনিরা সুলতানা, মোঃ নাসির উদ্দিন, মোঃ আবুল হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest