সর্বশেষ সংবাদ-
উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিত

টিকে থাকার লড়াইয়ে প্রথমবার বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

খেলার খবর : ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টির সঙ্গে ক্রিকেট বিশ্বের পরিচয় ১৬ বছরের। বাংলাদেশ প্রথম এই ফরম্যাটের স্বাদ চেখে দেখে ২০০৬ সালে। অর্থাৎ, আজ থেকে প্রায় ১৫ বছর আগে। তবে আশ্চর্য জাগায়, এই ১৫ বছরে একটিবারও ইংল্যান্ডের বিপক্ষে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের।

আজ অবশ্য সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে। বাংলাদেশ সময় বিকাল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমবার কোনো টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা।

আন্তর্জাতিক অঙ্গনে ইংল্যান্ড খুব একটা অচেনা প্রতিপক্ষ নয় বাংলাদেশ। প্রায় সময়েই দ্বিপাক্ষিক কিংবা আইসিসির কোনো না কোনো ইভেন্টে দেখা হয়ে যায় দল দুটির। এ পর্যন্ত বাংলাদেশ-ইংল্যান্ডের খেলা আন্তর্জাতিক (ওয়ানডে ও টেস্ট মিলিয়ে) ম্যাচের সংখ্যা ৩১টি।

তারপরও বাংলাদেশ আজ যেন এক ‘অচেনা’ প্রতিপক্ষের বিরুদ্ধে নামছে। কেননা টি-টোয়েন্টি ফরম্যাটে ইংলিশদের বিপক্ষে খেলার বিন্দুমাত্র অভিজ্ঞতা যে নেই মাহমুদউল্লাহ রিয়াদের দলের। ইংল্যান্ডের জন্যও অবশ্য একই কথা প্রযোজ্য। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে উড়িয়ে দেওয়ার পরও বাংলাদেশকে তাই সমীহ করে দেখছে ইংলিশ শিবির।

গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ইংল্যান্ড ওপেনার জস বাটলারের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ মনে হচ্ছে কি-না? জবাবে বাটলার জানালেন, মোটেও তা নয়। তিনি বলেন, ‘বাংলাদেশকে তাদের সেরা চেহারায় দেখার প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি।’

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দারুণ দুটি অভিজ্ঞতা থেকেই বাটলারের কাছে রাখা হয়েছিল এই প্রশ্ন। ২০১১ এবং ২০১৫- এই দুই ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছিল বাংলাদেশ। এর মধ্যে ১৫’বিশ্বকাপে তো এই বাংলাদেশের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড।

সেই ম্যাচের স্মৃতি এই লড়াইয়ের আগে আবার এসেছে আলোচনায়। সেটা পেসার রুবেল হোসেনের কল্যাণে। ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে শেষ দুইটা উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে আনন্দের সাগরে ভাসিয়েছিল রুবেল। ম্যাচে নিয়েছিলেন মোট চার উইকেট।

কাকতালীয়-ই কিনা, টাইগার ক্রিকেটপ্রেমীদের নস্টালজিয়ায় ভোগার সুযোগ করে দেয়া সেই রুবেল এই ইংল্যান্ড ম্যাচের আগে ডাক পেলেন বিশ্বকাপ দলে। পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের ইনজুরি খুলে দিয়েছে তার বিশ্বকাপ দরজা। সাইফউদ্দিনের জায়গায় যদি তাসকিন আহমেদ আবার দলে না ফেরেন, তবে প্রিয় শত্রুর বিপক্ষে আবারও বল হাতে দেখা যেতে পারে রুবেলকে।

বাংলাদেশ আজ শেষ মুহূর্তে একাদশ ঘোষণা করবে। খেলা আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হলেও, বাংলাদেশ গতকাল ভ্রমণ ক্লান্তি এড়াতে অনুশীলন করেছে দুবাইয়ের আইসিসি একাডেমীতে। আবুধাবির উইকেট কেমন, গতকাল তাই সেটা পরখ করা হয়নি টিম ম্যানেজমেন্টের।

তবে বিগত কয়েক ম্যাচের পরিসংখ্যান বলছে, আবুধাবির এই উইকেট কথা বলবে স্পিনারদের হয়ে। কেননা আইপিএলের শেষ যে কয় ম্যাচ এখানে হয়েছে, সেখানে রান তুলতে হাঁসফাঁস করতে দেখা গেছে ব্যাটারদের। বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ব্যাটাররাও এখানে খেলতে পারেননি স্বাচ্ছন্দ্যে।

বাংলাদেশ আজও যে তাই, তিন স্পিনার নিয়ে দল সাজাবে সেটা এক কথায় নিশ্চিত। তবে ইংল্যান্ড দল আবার পাওয়ার হিটারে ভরা। তাদের টপ টু বটম সবাই কমবেশি চালাতে পারেন ব্যাট। তাও আবার মারকাটারি ঢঙে। ইংল্যান্ডের এই শক্তিই বাংলাদেশের মনে কাঁপন ধরাতে বাধ্য।

যদিও গতকাল বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা পেস বোলিং কোচ ওটিস গিবসব জানিয়ে গেছেন, সাকিব-মুস্তাফিজরা ভয় পেলে চলবে না। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার লড়াইয়ে নামার আগে গিবসন বলেন, ‘ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ খুবই শক্তিশালী। আক্রমণাত্মক ব্যাটিং করাই তাদের স্বভাব। সে জন্য মারতে গিয়ে তাদের উইকেট নেওয়ার সম্ভাবনাও তৈরি হবে। তাই তোমাদের ঘাবড়ে গেলে চলবে না। মাথা ঠাণ্ডা রেখে সঠিক পরিকল্পনা ও দক্ষতার সঙ্গে বোলিং করতে হবে।’

এখন দেখার বিষয়, গিবসনের সেই পরামর্শ মাঠে মেনে চলতে পারেন কি-না বাংলাদেশের বোলাররা। তবে এই ম্যাচে টস ভাগ্যও গড়ে দিতে পারে ব্যবধান। আবুধাবিতে হওয়া শেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের চারটিতে জয় পেয়েছে পরে ব্যাট করা দল। টস জিতলে, দুই দলের অধিনায়ক তাই চাইবেন আগে ফিল্ডিংটা সেরে নিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদ্মার পাটুরিয়ায় ১৯টি গাড়ি নিয়ে ডুবে গেছে ফেরি

দেশের খবর : মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে ১৯টি গাড়ি নিয়ে ডুবে গেছে রো রো আমানত শাহ নামে একটি ফেরি। বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে পদ্মা নদীতে ফেরিটি ডুবে যায় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান।

তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে কয়েকটি গাড়ি নামার পরপরই এক পাশ কাত হয়ে ডুবে যায় ফেরিটি। এরপর ১৯টি গাড়ি পদ্মায় পড়ে যায় বলে তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে।

পদ্মায় পড়ে যাওয়া গাড়িগুলোর মধ্যে বেশিরভাগ ট্রাক ছিল। ছিল কয়েকটি ছোট গাড়িও। তবে কোনো বাস ছিল না। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছেন কিনা তাৎক্ষণিকভাবে তাও জানা যায়নি। ফেরিটি ডোবার সময় অধিকাংশ যানের যাত্রী লাফিয়ে পড়েন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার নিউজিল্যান্ডকে হারাল পাকিস্তান

খেলার খবর : দারুণ ছন্দে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারানোর পর এবার মঙ্গলবার (২৬ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারাল পাকিস্তান পাকিস্তান। এদিন, টস জিতে কিউয়িদের প্রথমে ব্যাট করতে পাঠান বাবর আজম। ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৮ উইকেটে ১৩৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে পাকিস্তান জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ৮ বল বাকি থাকতেই।

টি টোয়েন্টি ক্রিকেটে ১৩৪ মোটেও বড় রান নয়। ভারতের বিরুদ্ধে শুরুতেই মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন শাহিন আফ্রিদি। নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ডারিল মিচেলকে উইকেটে বেশিক্ষন টিকে থাকতে দেননি পাকিস্তানি বোলাররা। গাপটিল বড় শট খেলতে দক্ষ। কিন্তু উইকেটে থিতু হয়ে ওঠার আগেই হ্যারিস রাউফের বলে বোল্ড হন গাপটিল (১৭)। অপর ওপেনার ডারিল মিচেল করেন ২৭ রান। কিউয়িদের রান তখন ২ উইকেটে ৫৪। এরপর ফেরেন নিশাম (১)। দ্রুত উইকেট হারানোর ফলে নিউজিল্যান্ডের রান তোলার গতি কমে যায়।

যে কোনও ফরম্যাটের ক্রিকেটে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন দুর্দান্ত ব্যাটার। ঠিক যখন ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন উইলিয়ামসন (২৫), তখনই হাসান আলি রান আউট করেন তাকে। আগের ওভারেই মোহম্মদ হাফিজকে মাঠের বাইরে ফেলেছিলেন উইলিয়ামসন। তিনি ফিরে যাওয়ার পরে কিউইদের রান তোলার গতি আরও কমে যায়। ডেভিড কনওয়ে ২৭ রান করলেও পরের দিকের ব্যাটসম্যানরা রান পাননি। উল্টে পাকিস্তানি বোলাররা দাপট দেখিয়েছেন। হ্যারিস রাউফ চারটি উইকেট নেন। শাহিন আফ্রিদি, ইমাদ ওয়াসিম ও মোহম্মদ হাফিজ একটি করে উইকেট নেন।

বাবর আজম ও রিজওয়ান জুটি যে কোনও দলের বোলিং আক্রমণ ধ্বংস করতে দক্ষ। এই ম্যাচে বাবর আজম রান পাননি। সাউদির বলে মাত্র ৯ রানে আউট হন তিনি। পাকিস্তানের রান তখন ২৮। ফখর জামান (১১) দ্রুত সাজঘরে ফেরেন। স্যান্টনারকে মারতে গিয়ে আউট হন হাফিজ (১১)। লং অফে দুরন্ত ক্যাচ ধরেন কনওয়ে। এবারের টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ এটি। ভারতের বিরুদ্ধে দুরন্ত খেলা রিজওয়ান (৩৩) সাজঘরে ফেরেন সোধির বলে।

পাকিস্তানের রান তখন ৪ উইকেটে ৬৯। ট্রেন্ট বোল্টের বলে আউট হন অভিজ্ঞ ইমাদ ওয়াসিম (১০)। ইমাদের বিদায়ের পর কিন্তু অভিজ্ঞ শোয়েব মালিক ম্যাচের হাল ধরেন। তবে আসিফের শেষের ঝড়েই পাকিস্তান যে জয় তুলে নেয় সেটা বলাই যায়। ডানহাতি এই ব্যাটসম্যান মাত্র ১২ বলে একটি চার ও ৩টি ছক্কায় ২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অপরদিকে ২০ বলে ২৭ রানের হার না মানা ইনিংস খেলে দল জিতিয়েই মাঠ ছাড়েন মালিক।

নিউজিল্যান্ড: ১৩৪/৮
পাকিস্তান: ১৩৫/৫
পাকিস্তান ৫ উইকেটে জয়ী

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গায়িকা সালমা এখন ব্যারিস্টারের বউ

বিনোদন ডেস্ক : ২০১৮ সালের ৩১ ডিসেম্বর গায়িকা সালমা যখন বিয়ে করেন তার স্বামী সানাউল্লাহ নূরে সাগর তখন জজ কোর্টের আইনজীবী। পাশাপাশি তিনি লন্ডনের লিংকনস-ইনে ব্যারিস্টারি পড়ছিলেন।

অবশেষে সেটা সম্পন্ন হয়েছে। আর তাতে বেজায় খুশি নব্য এই ব্যারিস্টারের বউ সালমা। আনন্দের এই সংবাদটি ফেসবুকে শেয়ারও করেছেন। যেখানে সাগরকে ব্যারিস্টার সম্বোধন করে লেখেন, ‘আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব’।

পাশাপাশি স্বামীকে নিয়ে দু-চার কথাও লিখেছেন তিনি। লেখেন, ‘এটা আমার জন্য পরম পাওয়া। স্বামীর এই অর্জনে আমি গর্বিত এবং আনন্দিত! ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর মানুষ হিসেবেও অত্যন্ত নম্র, ভদ্র এবং মার্জিত! আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব।’

২০০৫ সালের ক্লোজআপ ওয়ান বিজয়ী সালমা নিজেও এখন আইনের ছাত্রী। সময় দিচ্ছেন শ্বশুরবাড়ি ময়মনসিংহ হালুয়াঘাটের মানুষদের। মেয়ের নামে গড়ে তুলেছেন সাফিয়া ফাউন্ডেশন। যেখানে সঙ্গী হিসেবে পেয়েছেন তার স্বামী সাগরকে। সালমা জানান, গানের পাশাপাশি মানুষদের নিয়েই কাজ করতে চান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গণঅধিকার পরিষদ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কাজ করবে

দেশের খবর : দল হিসেবে আত্মপ্রকাশের পর গণঅধিকার পরিষদের নেতারা জানিয়েছেন, এই মুহুর্তে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আন্দোলন করাকে তারা গুরুত্বপূর্ণ মনে করছেন না। এই মুহুর্তে জরুরি নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন। এজন্য বিভিন্ন দলের সঙ্গে কাজ করতে আগ্রহী গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ অনুষ্ঠানে সদস্য সচিব নুরুল হক নুর বলেন, কুৎসা, হামলা, নির্যাতন, মিথ্যা মামলা, কারাবরণ ও জীবনের ঝুঁকি নিয়ে এক বৈরী বাস্তবতায় আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি। তাতে দেশজুড়ে পেয়েছি শিক্ষার্থীদের অভাবনীয় সমর্থন। আমরা আজ যখন একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিচ্ছি, তখন পৃথিবী দুটি বড় সংকট মোকাবিলা করছে। সবার সম্মুখে দাঁড়িয়ে এই প্রত্যয় ঘোষণা করছি যে আমরা নানান ক্ষেত্রে সৃষ্টি হওয়া বহু স্তরবিশিষ্ট বৈষম্য লাঘব করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় স্থাপন করবো ইনশাআল্লাহ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন দলের আহবায়ক ড. রেজা কিবরিয়া বলেন, আমি নির্বাচন কমিশন নিয়ে আন্দোলন করা তেমন গুরুত্বপূর্ণ মনে করি না। আমাদের আসল দাবি হলো, আমরা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাই। এটা ছাড়া নির্বাচনে নামার কোনও মানে হয় না। যারা এর আগে দুইবার প্রতারণা করেছে তারা যে আবার করবে না, সেটার ভরসা আমি করি না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে অন্য সব দলের সঙ্গে আমরা আলোচনা করবো। আমি আশা করি, দেশে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে তারা আমাদের সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, কার সঙ্গে জোট করবো সেটা তখনকার পরিস্থিতি দেখে আমরা ঠিক করবো। আমাদের পরিকল্পনা ৩০০ আসনে প্রার্থী দেয়া। তবে পরিস্থিতির ওপর তা নির্ভর করছে। এ সময় রেজা কিবরিয়া আরও জানান, দলটি যেহেতু গণমানুষের সেহেতু গণমানুষের টাকায় এই দল পরিচালিত হবে।

দলের সদস্যসচিবের দায়িত্ব নেয়া নুরুল হকের কাছে সাংবাদিকেরা জানতে চান, নতুন দলের নতুনত্ব কী হবে? জবাবে নুরুল হক নুর বলেন, বাংলাদেশে বড় দুটি দলের রাজনীতি পরিবারকেন্দ্রিক। কারও বাবার পরে মেয়ে, কারও স্বামীর পরে স্ত্রী। আমাদের দল কখনো রেজা কিবরিয়া ও নুরুলের দল হবে না। এখানে গণতান্ত্রিক উপায়ে পরবর্তী নেতৃত্ব ঠিক হবে। আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা বলছি।

মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির সঙ্গে জোটবদ্ধ হওয়ার আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ড. রেজা কিবরিয়া বলেন, আমরা এ ব্যাপারে এখন যে প্রধানমন্ত্রী আছেন, ওনার শিক্ষা নেব। উনি যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ১৯৯১ সালে কাজ করেছেন, আমরা সেভাবে অগ্রসর হওয়ার চিন্তা করছি। যারা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য লড়াই করতে রাজি আছেন, আমরা তাদের কথা বলব, তাদের সঙ্গে কাজ করব।

নিরপেক্ষ সরকার ফেরাতে না পারলে কী করবেন, প্রশ্নের জবাবে গণ অধিকার পরিষদের আহ্বায়ক বলেন, জনগণ সঙ্গে থাকলে আমরা নিশ্চয়ই আদায় করতে পারব। জনগণ আমাদের বড় শক্তি, এই শক্তির ওপর ভরসা করে রাজনৈতিক কর্মকা- শুরু করেছি।

গণ অধিকার পরিষদ নির্বাচনে কারও সঙ্গে জোটবদ্ধ হবে কি না, জানতে চাইলে রেজা কিবরিয়া বলেন, জোটবদ্ধ নিশ্চয়ই হব। তবে কার সঙ্গে জোট হবে, সেটা তখনকার পরিস্থিতির আলোকে আমরা সিদ্ধান্ত নেব।

নতুন দলের প্রথম কর্মসূচি কী হবে, এ প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন, এখানকার বড় ইস্যু হলো সাম্প্রদায়িকতার সমস্যাটা বেশি মাথা তুলেছে অনেক বছর পর। আমরা মনে করি, যেগুলো ঘটেছে, এগুলো সাজানো নাটক। এ দেশের কিছু লোক এবং বাইরের কিছু লোকের রাজনৈতিক সুবিধার জন্য এই অসহায় মানুষদের অত্যাচার করা হয়েছে। আমরা এটার বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নেব।

আমন্ত্রিত অতিথি হিসেবে সংবাদ সম্মেলনে অংশ নেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আমি এসেছি একটা বিশ্বাস নিয়ে শুভেচ্ছা জানাতে। রেজা কিবরিয়া অক্সফোর্ডে পড়ুয়া উচ্চশিক্ষিত। আর নুরুলরা স্বপ্ন দেখাতে জানে এবং স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এই তরুণদের সংগ্রামের ঐতিহ্য আছে। তোমরা সততার প্রতীক, তোমরাই নতুন বাংলাদেশ গড়তে পারো। নতুন উদ্যোগকে আমি স্বাগত জানাই।

নতুন দলের নাম ঘোষণার জন্য বড় মিলনায়তন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নুরুল হক নুর। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং বৈষম্যহীন একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা। কিন্তু স্বাধীনতার ৫০ বছরেও আমরা কাঙ্খিত রাষ্ট্র গড়ে তুলতে পারিনি। আজকে এমন একটা শাসনকাল অতিক্রম করছি, যখন মানবাধিকার, মৌলিক অধিকার, ভোটের অধিকারগুলো বলতে গেলে হারিয়ে গেছে। যে কারণে আজ সভা-সমাবেশ করার অধিকারও নেই। আজকের অনুষ্ঠান করার জন্য আমরা আবেদন করেও বড় মিলনায়তন পাইনি। আমরা এর নিন্দা জানাই।

সংবাদ সম্মেলনে নুরুল হক গণ অধিকার পরিষদের ঘোষণাপত্র পাঠ করেন। দলের চার দফা মূলনীতি (গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ) ও ২১ দফা কর্মসূচি ঘোষণা করেন যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শূন্য বয়স থেকেই জাতীয় পরিচয়পত্র চালু হচ্ছে

দেশের খবর : সরকার শূন্য বয়স থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চালুর পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’ আয়োজিত বিএসএফ সংলাপে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে যারা ভোটার তাদেরই কেবল এনআইডি দেওয়া হতো। আমাদের নির্বাচন কমিশন ১৮ বছরের পর থেকে এনআইডি দিতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শূন্য বয়স থেকে এনআইডি চালুর পরিকল্পনা গ্রহণ করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসার কিছু আইনি জটিলতা দেখা দেওয়ায় ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের অধীনে মূল দুটি বিভাগ রয়েছে; এর একটি হচ্ছে- জননিরাপত্তা বিভাগ এবং অপরটি সুরক্ষা ও সেবা বিভাগ। এই দুই বিভাগে ছোট-বড় মিলিয়ে বেশ কয়েকটি অনুবিভাগ করা হয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আরেকটি বিভাগ যুক্ত হয়েছে। সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম। আমরা জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম ওভাবে শুরু করতে পারিনি। এখনও পরিকল্পনা চলছে কীভাবে সুষ্ঠুভাবে এটাকে এগিয়ে নিয়ে যাবো। হয়তো আরও কিছুদিন সময় লাগবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১১ নেতার পদত্যাগ

সদ্য গঠিত কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে যুগ্ম আহবায়ক ও সদস্য পদের ১১ নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। ২৬ অক্টোবর সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদনের মাধ্যমে তারা স্বেচ্ছায় পদত্যাগ করেন।
পদত্যাগকারীরা হলেন, যুগ্ম আহবায়ক মিয়ারাজ হোসেন, মোশাররফ হোসেন, মোতাহার হোসেন, আজহারুল ইসলাম, সহিদুল ইসলাম বাবু, মামুন কবির এবং সদস্য যথাক্রমে জাহিদুল ইসলাম, মিলন হোসেন, কামাল হোসেন, আব্দুর রাজ্জাক ও শাহীন হোসেন। সদ্য ঘোষিত কমিটিতে নেতাকর্মীদের মূল্যায়ন না করায় তারা পদত্যাগ করেছেন বলে ওই পত্রে উল্লেখ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে মটরসাইকেল সমিতির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: মটর সাইকেল ছিনতাইয়ের সাথে জড়িতদের পাশাপাশি মটর সাইকেল মালিক সমিতির নেতৃবৃন্দের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গত ইং ২৬ অক্টোবর বেলা ১০ টায় শ্যামনগর সদর মটর সাইকেল মালিক সমবায় সমিতির ব্যানারে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মটর সাইকেল মালিকরা প্রেসক্লাব চত্ত্বরে ঐ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন, আব্দুস সোবহান, মোঃ কামরুজ্জামান প্রমুখ। এর আগে শ্যামনগর চৌ-রাস্তা থেকে শুরু হয়ে মটর সাইকেল মালিক সমিতির সদস্যদের বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমিতির সভাপতি ছাবের মিস্ত্রি জানান, গত সোমবার সন্ধ্যায় উপজেলার চন্ডিপুরস্থ বিদ্যুৎ অফিসের সামনের সড়ক থেকে গোপালপুর গ্রামের রবিউল ইসলামের মটর সাইকেল ছিনিয়ে নেয় স্থানীয় কয়েকজন যুবক। এসময় মটর সাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে ছিনতাইয়ের সাথে জড়িতরা রবিউলকে আটক করে বেপরোয়া মারধর করে তার মটর সাইকেল নিয়ে চম্পট দেয়।

পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সংগাহীন অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।তিনি আরও জানান, ছিনতাই হওয়া মটর সাইকেল উপজেলা সদরের টার্মিনাল এলাকার একটি বাড়িতে রয়েছে-এমন খবরে রাত ৮ টার দিকে সমিতির অপরাপর নেতৃবৃন্দকে নিয়ে সেখানে পৌছালে ছিনতাইকারীদের সহযোগীরা একযোগে আমার সহ আমাদের সমিটির সদস্যদেত উপর হামলা চালায়।

এসময় সন্ত্রাসীদের হামলায় ছাবের মিস্ত্রি সহ তিনজন মারাত্বকভাবে আহত হলে রাতে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্যামনগর থানা পুলিশ সুত্র জানায় মটর সাইকেল ছিনতাইসহ মারধরের ঘটনায় সোমবার রাতে মটর সাইকেলের মালিক রবিউল ইসলাম বাদি হয়ে লিয়াকত আব্দুল হামিদ জিন্নাহ সহ ১০ জনকে আসামী করে একটি মামলা করেন মামলা নং ৩৮।

মঙ্গলবার দুপুরে এজাহার নামীয় ৫ নং আসামী শাহাজান হোসেনকে শ্যামনগর বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও দাবি করেছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest