সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগ

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেল সাতক্ষীরার সন্তান কুয়েট প্রফেসর ড. রাফিজুল

নিজস্ব প্রতিনিধি :
বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সিভিল ইঙ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর এবং সাতক্ষীরা জেলার তালা থানার কৃতি সন্তান প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম।

এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় চলতি বছরে মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছেন প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলামসহ কুয়েটের বিভিন্ন বিভাগের আরোও ৩৩ জন শিক্ষক।

বিশ্বের ২০৬ দেশের ১৩ হাজার ৫৩৭টি বিশ্ববিদ্যালয়ের সাত লাখেরও বেশি বিজ্ঞানী ও গবেষকের সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে ১২টি ক্যাটাগরিতে তালিকাটি প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থা এডি সায়েন্টিফিক ইনডেক্স । র‌্যাংকিংয়ের ক্ষেত্রে গবেষকদের সংশ্লিষ্ট বিষয়ে চলতি বছরসহ গত পাঁচ বছরের সাইটেশন বিবেচনায় নেয়া হয়।

এ বিষয়ে প্রফেসর রাফিজুল বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রিসার্চ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্ধসহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । আমাদের সকলের উচিত মেধা ও গবেষনার মাধ্যমে
বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আরোও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং উন্নয়নশীল ও রিসার্চভিত্তিক দেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার ভূমিকায় নিজেকে ব্রত থাকা।

। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান তথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই পারেন শিক্ষাকে বাস্তবে রূপদানে ভূমিকা নিতে।।একজন শিক্ষককে তার পেশার উন্নয়নের স্বার্থে প্রতিনিয়ত নব নব জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। শিখন-শেখানো কার্যক্রম শতভাগ সফল করতে হলে জ্ঞান-গবেষণার সন্ধানে নিরলস প্রচেষ্টায় শিক্ষককে মত্ত থাকতে হবে। শিক্ষককে প্রতিনিয়ত জ্ঞান ও দক্ষতার উন্নয়ন সাধনে সচেষ্ট থাকতে হবে এবং যথাসময়ে যথোপযুক্ত স্থানে প্রায়োগিক দিকের প্রতি নজর দিতে হবে ।
তদপরি শিক্ষক হিসাবে আমার এই অর্জন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণায় অনুপ্রেরণা জোগাবে এবং শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে কুয়েটকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ে যাবে।

প্রফেসর রাফিজুল কুয়েটর সিভিল ইঙ্জিনিয়ারিং বিভাগ থেকে ২০০৩ সালের সেপ্টম্বর মাসে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং বর্তমানে তিনি একই বিভাগে প্রফেসর হিসাবে কর্মরত আছেন। তিনি প্রায় ১৩০ টি গবেষনা আর্টিকেল দেশ বিদেশের বিভিন্ন কনফারেন্স ও জার্নালে পাবলিস্ট করেছেন। তিনি রিসার্চের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ যেমন কানাডা, ইতালী, সিঙ্গাপুর, হংকং, চীন, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে অবস্হান করেছেন।

তিনি খুলনা বিভাগের বিভিন্ন পেশাজীবি সংগঠন যেমন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, বঙ্গবন্ধু পরিষদ ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন । তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠন যেমন শিক্ষা সহায়ক স্বপ্নপূরণ, মানব কল্যাণে মানিকহার, সাতক্ষীরা আসোসিএইশ্ন্ কুয়েট, ইত্যাদির মাধ্যমে সমাজ সেবা মূলক কাজ করে যাচ্ছেন।
তিনি সাতজ্ক্ষীরা জেলার তালা থানার মানিকহার গ্রামের এক সুনামগন্য মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি পিতা মাতার ছয় সন্তানের মধ্যে সর্ব কনিষ্ঠ সন্তান। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬ অক্টোবর) সকাল ১০ টায় শহীদ মিনার সংলগ্ন মহাসড়কের ধারে পাবলিক ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুর, পূজামন্ডপে হামলা, বাসগৃহে অগ্নিসংযোগ, নারী-শিশু নির্যাতন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট সৃষ্টিকারীদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মানুষের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।

কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান আ’লীগ নেতা বিএম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন,

উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল খায়ের, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডঃ শেখ কামাল রেজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক আঃ রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক গোলাম রহমান, শেখ মোসলেম আহমেদ,

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, এমএ সাজেদ, জাহাঙ্গীর আলম লিটন, তরিকুল ইসলাম, সরদার জিল্লুর রহমান, জুলফিকার আলী, হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সন্দীপ কুমার রায়, সনাতন ধর্মীয় নেতা মাস্টার ষষ্ঠি চন্দ্র পাল, মাস্টার উত্তম কুমার পাল, রনজিৎ কুমার ঘোষ, নিত্য গোপাল, রাম লাল দত্ত, শিক্ষার্থী আল মামুন, লাবন্য রহমান লামিয়াসহ অসংখ্য শিক্ষার্থী, প্রতিবাদি মহিলা ও সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতির বিরুদ্ধে নৌকা পাইয়ে দিতে লাখ টাকা দাবির অভিযোগ

আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হককে বিরুদ্ধে এক লক্ষ টাকা না দেওয়ায় নৌকার মনোনয়ন পাননি বলে অভিযোগ তুলেছেন চেয়ারম্যান প্রার্থী সজল মুখার্জী। টাকা চাওয়ার সেই মোবাইল কল রেকর্ডটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সজল মুখার্জী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি। তিনি আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

এই ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান শওকত হোসেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হককে এক লাখ টাকা না দেওয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাননি বলে অভিযোগ তুলেছেন প্রার্থী সজল মুখার্জী। টাকা দাবির কথপোকথনের সেই কল রেকর্ডটিও সাংবাদিকদের কাছে সরবরাহ করেছেন তিনি।

ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সজল মুখার্জী বলেন, মনোনয়ন তদবির করার জন্য আমার কাছে জেলা আওয়ামী লীগ সভাপতি এক লক্ষ টাকা দাবি করেন। তবে আমি তাকে টাকা দেইনি। তাকে টাকা না দেওয়ায় আমি নৌকার মনোনয়ন বঞ্চিত হয়েছি। আমি দলের একজন ত্যাগী কর্মী।

নিজের বাড়ি না করে দলীয় অফিস নির্মাণ করেছি। আমি মনেকরি, আমি নৌকা প্রতিক পাওয়ার একমাত্র যোগ্য প্রার্থী।
তবে এ বিষয়ে সাতক্ষীরা জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক বলেন, চাইছি তো কি হয়েছে। সে টাকা দিয়েছে কিনা সেটা দেখেন। এরপর সজল মুখার্জীর বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ তুলে ধরেন তিনি বলেন, আমি টাকা চাইনি।

উল্লেখ্য ঃ ২০২১ সালের ১ ফেব্রুয়ারি করোনায় আক্রান্ত হয়ে মারা যান জেলা আ.লীগের সভাপতি মুনসুর আহম্মেদ। পদ শূন্য হওয়ার পর চলতি বছরের ২ জুন আ.লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক চিঠিতে জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি একে ফজলুল হককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অ্যারাবিয়ান আমেজে নুসরাত ফারিয়ার ‘হাবিবি’

বিনোদন ডেস্ক : ঢালিউডের চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার অনেক গুণ। সিনেমার অভিনয় দিয়ে তিনি দুই বাংলাতেই দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। তিনি উপস্থাপনা ও মডেলিং দিয়েও সাফল্য পেয়েছেন। গানও গাইতে পারেন। ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামের গান দিয়ে তার অভিষেক হয়।

ফারিয়ার গাওয়া প্রথম গান ‘পটাকা’ প্রকাশের পর নেটের দুনিয়ায় ব্যাপক সাড়া পড়েছিল! সেই সাফল্যের দ্বিতীয় গান দিয়েও দর্শক-শ্রোতাদের মন মাতিয়েছেন তিনি।

এবার ফারিয়া সুখবর দিলেন আরও এক নতুন গানের। জানালেন, ‘হাবিবি’ নামে একটি গান প্রকাশ হতে যাচ্ছে তার।

আগামী ২ নভেম্বর কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নুসরাত ফারিয়ার এ গানটি।

আরবীয় সুর-সংগীত ও নাচের আমেজে ‘হাবিবি’ গানটিতে ভিন্নতার ছাপ রেখেছেন বলে জানান ফারিয়া।

নুসরাত ফারিয়া বলেন, ‘হাবিবি’ পপ অ্যারাবিক ফিউশন। অক্টোবরের মাঝামাঝিতে মুম্বাই থেকে শতাধিক কিলোমিটারে দূরে এক রাজপ্রাসাদে গানটির ভিডিওর শুটিং হয়েছে। শুটিংয়ের আগে তিনদিন গ্রুমিং হয়েছে। মুম্বাইয়ের ২০ জন ছেলেমেয়ে পারফর্ম করেছেন আমার সঙ্গে।’

‘হাবিবি’ গানের কথা লিখেছেন নূর নবী, সুর করেছেন আদিব কবির। ভিডিও নির্মাণসহ কোরিওগ্রাফি করেছেন ‘বস’খ্যাত চিত্রপরিচালক ও জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজনীতির খবর : রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় বিএনপি নেতাকর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। পুলিশও আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ হয়।

নয়াপল্টনে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের বলেন, বিএনপির সমাবেশ চলছিল। তাদের মহাসচিবের বক্তব্য শেষ হওয়ার পরই তারা (বিএনপি নেতাকর্মীরা) মিছিল শুরু করেন। মহাসচিব বলেছেন কোনো মিছিল হবে না। তবু তারা মিছিল শুরু করে ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষার্থে লাঠিচার্জ করেছে। তাদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

সরকারের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ব্যর্থতার প্রতিবাদে মিছিলের জন্য জড়ো হয়েছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ মিছিলে অংশ নিতে সকাল থেকে রাজধানীর আশপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন। এসময় বিএনপির নেতাকর্মীদের বাধা ও তাদের ওপর পুলিশ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা।

নয়াপল্টন কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চে বক্তব্য দেওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সকাল থেকে পুলিশ বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে। সকাল থেকে পুলিশ আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। অনেকের ওপর হামলা করেছে। মিছিল শেষ হওয়ার আগেই তাদের মুক্তি দিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদক মামলায় পরীর জামিন

বিনোদন ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিসহ তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। জামিন পাওয়া অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম তাদের জামিন মঞ্জুর করেন। এদিন পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলাটি বদলি হওয়ায় তারা আত্মসমর্পণ করে পূর্বশর্তে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এদিন আদালতের মূল বিচারক কে এম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় চার্জশিট গ্রহণের জন্য ভারপ্রাপ্ত বিচারক ১৫ নভেম্বর দিন ধার্য করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ মামলায় পরীমনিসহ তিনজন জামিনে ছিলেন। মামলার চার্জশিট আসার পর নতুন করে জামিন নিতে হয়। আজ পরীমনিসহ তিনজন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

১৩ অক্টোবর (বুধবার) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিতে ২৬ অক্টোবর দিন ধার্য করেন।

১০ অক্টোবর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। এরপর আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।

ওইদিন পরীমনির আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার স্থায়ী জামিন মঞ্জুর করেন। এছাড়া মামলার দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেনেরও জামিন মঞ্জুর করেন।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অপর দুই আসামি হলেন-আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

তারও আগে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।

৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব। পরদিন ৫ আগস্ট বিকেলে পরীমনি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে বনানী থানায় নিয়ে যাওয়া হয়।

এরপর র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। সেই মামলায় পরীমনিকে আদালতে হাজির করলে প্রথমে চারদিনের রিমান্ড এবং পরে আরও দুই দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, পরীমনি ২০১৬ সাল থেকে মাদকসেবন করতেন। এজন্য বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। সেখানে নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন।

২০১৪ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরীমনি এ পর্যন্ত ৩০টি চলচ্চিত্র ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমনিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনায় কুপিয়ে হত্যার পর পুকুরে ভাসছে মা-বাবা ও সন্তানের লাশ

খুলনা ডেস্ক : খুলনার কয়রায় মা-বাবা ও সন্তানকে কুপিয়ে হত্যা করে লাশ পুকুরে ভাসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- মো. হাবিবুর রহমান (৪০), তার স্ত্রী বিউটি খাতুন (৩০) ও তাদের একমাত্র মেয়ে টুনি (১১)।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কয়রা উপজেলার বামিয়া গ্রামে তিন জনকে হত‌্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কী কারণে কারা তাদের হত্যা করেছে, সে বিষয়ে এখনো কোনো তথ‌্য পাওয়া যায়নি।’

হাবিবুর রহমানের প্রতিবেশী মো. আহসান হাবিব জানান, দিনমজুর হাবিবুর রহমান সোমবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু রাতের কোনো এক সময় হয়তো অস্ত্রধারীরা তাদের হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আরিয়ানকে গ্রেপ্তার করা সমীর নিজেই গ্রেফতার আতঙ্কে

বিনোদন ডেস্ক : সুপারস্টার শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করে নিজেই গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন বলে অভিযোগ করেছেন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়ে। মুম্বাই পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠিয়ে এমন অভিযোগ জানিয়েছেন তিনি।

ইন্ডিয়া টুডের খবর, বলিউড বাবলসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন জানিয়েছে, সেই চিঠিতে সমীর ওয়াংখেড়ে লিখেছেন, উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে চাকরিচ্যুত করা ও গ্রেপ্তার হওয়ার হুমকি পেয়েছেন তিনি। তাকে খারাপ উদ্দেশ্যে ফাঁসানো হতে পারে আশঙ্কা করে আইনি ব্যবস্থা না নিতে মুম্বাইয়ের শীর্ষ পুলিশকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে নিরাপত্তা দেওয়ার অনুরোধও করেন।

এর আগে শাহরুখপুত্রের বিরুদ্ধে সাক্ষী দিতে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। অভিযোগ তোলেন মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল।

এনসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে প্রভাকর সেইলকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রভাকর সেইল মুম্বাই পুলিশকে বলেছেন, প্রমোদতরীতে তল্লাশি চালানোর দিন এনসিবি ১০ পাতার একটি সাদা কাগজে তার সই নিয়েছে। আরিয়ানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য মোটা অংকের অর্থ দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়। প্রভাকরের এই কথার কারণেই আতঙ্কে ভুগছেন সমীর ওয়াংখেড়ে।

তিন বার বিশেষ এনডিপিএস আদালতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন নাকচ হওয়ার পর মুম্বাই হাইকোর্টে ২৬ অক্টোবর আরিয়ানের জামিন শুনানির দিন নির্ধারিত হয়েছে। জানা গেছে, এ দিনও আরিয়ান খানের জামিন আবেদনের বিরোধিতা করবে এনসিবি।

মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে।

মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest