সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগ

কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১১ নেতার পদত্যাগ

সদ্য গঠিত কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে যুগ্ম আহবায়ক ও সদস্য পদের ১১ নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। ২৬ অক্টোবর সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদনের মাধ্যমে তারা স্বেচ্ছায় পদত্যাগ করেন।
পদত্যাগকারীরা হলেন, যুগ্ম আহবায়ক মিয়ারাজ হোসেন, মোশাররফ হোসেন, মোতাহার হোসেন, আজহারুল ইসলাম, সহিদুল ইসলাম বাবু, মামুন কবির এবং সদস্য যথাক্রমে জাহিদুল ইসলাম, মিলন হোসেন, কামাল হোসেন, আব্দুর রাজ্জাক ও শাহীন হোসেন। সদ্য ঘোষিত কমিটিতে নেতাকর্মীদের মূল্যায়ন না করায় তারা পদত্যাগ করেছেন বলে ওই পত্রে উল্লেখ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে মটরসাইকেল সমিতির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: মটর সাইকেল ছিনতাইয়ের সাথে জড়িতদের পাশাপাশি মটর সাইকেল মালিক সমিতির নেতৃবৃন্দের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গত ইং ২৬ অক্টোবর বেলা ১০ টায় শ্যামনগর সদর মটর সাইকেল মালিক সমবায় সমিতির ব্যানারে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মটর সাইকেল মালিকরা প্রেসক্লাব চত্ত্বরে ঐ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন, আব্দুস সোবহান, মোঃ কামরুজ্জামান প্রমুখ। এর আগে শ্যামনগর চৌ-রাস্তা থেকে শুরু হয়ে মটর সাইকেল মালিক সমিতির সদস্যদের বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমিতির সভাপতি ছাবের মিস্ত্রি জানান, গত সোমবার সন্ধ্যায় উপজেলার চন্ডিপুরস্থ বিদ্যুৎ অফিসের সামনের সড়ক থেকে গোপালপুর গ্রামের রবিউল ইসলামের মটর সাইকেল ছিনিয়ে নেয় স্থানীয় কয়েকজন যুবক। এসময় মটর সাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে ছিনতাইয়ের সাথে জড়িতরা রবিউলকে আটক করে বেপরোয়া মারধর করে তার মটর সাইকেল নিয়ে চম্পট দেয়।

পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সংগাহীন অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।তিনি আরও জানান, ছিনতাই হওয়া মটর সাইকেল উপজেলা সদরের টার্মিনাল এলাকার একটি বাড়িতে রয়েছে-এমন খবরে রাত ৮ টার দিকে সমিতির অপরাপর নেতৃবৃন্দকে নিয়ে সেখানে পৌছালে ছিনতাইকারীদের সহযোগীরা একযোগে আমার সহ আমাদের সমিটির সদস্যদেত উপর হামলা চালায়।

এসময় সন্ত্রাসীদের হামলায় ছাবের মিস্ত্রি সহ তিনজন মারাত্বকভাবে আহত হলে রাতে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্যামনগর থানা পুলিশ সুত্র জানায় মটর সাইকেল ছিনতাইসহ মারধরের ঘটনায় সোমবার রাতে মটর সাইকেলের মালিক রবিউল ইসলাম বাদি হয়ে লিয়াকত আব্দুল হামিদ জিন্নাহ সহ ১০ জনকে আসামী করে একটি মামলা করেন মামলা নং ৩৮।

মঙ্গলবার দুপুরে এজাহার নামীয় ৫ নং আসামী শাহাজান হোসেনকে শ্যামনগর বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও দাবি করেছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : সারাদিন কোথাও বৃষ্টি না হলেও আকাশ ছিল হালকা মেঘময়। আগামী দু’দিনে এই অবস্থার কোনো পরিবর্তন দেখেনি আবহাওয়া অফিস। তবে বর্ধিত পাঁচদিনে হালকা পরিবর্তন হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আর রাতের তাপমাত্রা নেমে আসছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

রবিবার (২৪ অক্টোবর) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর রাতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিন্ম তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন

সাতক্ষীরা পৌর ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ অক্টোবর সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত এক পত্রে হাসানুজ্জামান নিশানকে

সভাপতি ও তৌহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য পৌর ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেন।

প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সামাজিক মাধ্যম থেকে উসকানিমূলক পোস্ট সরাতে রিট

প্রযুক্তির খবর : সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সব ধরনের উসকানিমূলক পোস্ট ও ভিডিও অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রিটে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, উপাসনালয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় দায়ীদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্তেরও আর্জি জানানো হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট অনুপ কুমার সাহাসহ দুইজন আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্টের অপর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ রিট দায়ের করেন। এতে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘর-উপাসনালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর যুক্ত করা হয়েছে।

রিট আবেদনে দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানানোর পাশাপাশি হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থ দোষী কর্মকর্তাদের আদালতে হাজির করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), বাংলাদেশ টেলি কমিউনিকেশনের (বিটিআরসি) চেয়ারম্যান, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, রংপুর, ফেনীর ডিসি-এসপিসহ ১৯ জনকে বিবাদী করা হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রশাসনের পরিচয়ে সম্পত্তি দখল চেষ্টায় হুমকির প্রতিবাদে মানববন্ধন

আসাদুজ্জামান :  সাতক্ষীরায় প্রশাসনের পরিচয়ে দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি দখল চেষ্টায় হুমকি এবং চাঁদাদাবির প্রতিবাদে মানববন্ধন করেছেন ভূক্তভোগী মালিকগণ।

মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল ও কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ মো: আতিয়ার রহমান।

বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা শওকত হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান মুনসুর আলী, আব্দুল হামিদ, সাবেক সেনা সদস্য ফারুকসহ ভুক্তভোগী জমির মালিকগন।

এসময় বক্তারা বলেন, মাগুরা মৌজায় ৬০১,৬০২,৬৫৬,৬৫৭ ও ৬৫৮ দাগের সম্পত্তি ভিন্ন ভিন্নভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন ১৫ জন ব্যক্তি। উক্ত সম্পত্তি একই এলাকার মৃত সতীশ সরকারের পুত্র বলাই সরকার তার পৈত্রিক বলে দাবি তোলেন। উক্ত সম্পত্তি তার পূর্বপুরষগণ ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রেজিস্ট্রি কোবলার মাধ্যমে বিক্রয় করেন।

হাল ১৩৫৩ দাগে ৭ শতক জমি ছাড়া অন্য দাগে তার কোন জমি নেই। তার প্রাপ্য সম্পত্তি তার দখলে রয়েছে। আমরা সম্প্রীতি বজায় রেখে দীর্ঘদিন ধরে  শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। কিন্তু সম্প্রতি অবসর প্রাপ্ত পুলিশ সদস্য তাইজুল ইসলাম, সিরাজুল ইসলাম ও মিলন রায় সহ কতিপয় স্বার্থন্বেষী ব্যক্তির ইন্ধনে পূর্ব পুরুষদের বিক্রিত সম্পত্তি পুনরায় দাবি করেন।

এ নিয়ে বলাই সরকার অভিযোগ দায়ের করলে কাটিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জসহ গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ৪ হাত রাস্তাসহ আপোষ মিমাংসা করে দেন।

কিন্তু এরপর অবসর প্রাপ্ত পুলিশ সদস্য তাইজুল ইসলাম, সিরাজুল ও মিলন নিজেদের কে ভারতের প্রধানমন্ত্রীর প্রতিনিধি এবং গোয়েন্দা বিভাগের লোক দাবি করে উক্ত জমি ছেড়ে দেওয়ার জন্য খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। তাইজুলের বাড়ি বাগেরহাট জেলায় হলেও সাতক্ষীরায় থেকে জেলা শহরের বিভিন্ন এলাকার জমিজমা নিয়ে মানুষকে হয়রানি করে যাচ্ছেন।

সে নিজেকে সাতক্ষীরা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে দাবি করে। এছাড়া মিলন রায় তাঁতীলীগের পরিচয় দিয়ে ভাড়াটিয়া লোকজন নিয়ে জমি দখলের হুমকি দিয়ে যাচ্ছেন।
ভুক্তভোগী জমির মালিকগণ ওই অবসর প্রাপ্ত পুলিশ সদস্য তাইজুলসহ তার চক্রের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিস্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন

সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা তালা উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকৃত ছাত্র, আওয়ামীলীগ পরিবারের সদস্য বাছাই করে ২৬ অক্টোবর ২০২১ সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো: সুমন হোসেন স্বাক্ষরিত একপত্রে মিলন কুমার রায়কে সভাপতি ও ফারদীন এহসান দ্বীপকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি মো: সাইফুদ্দিন আজাদ সবুজ, মঈনুল ইসলাম, শেখ ফাহিম কার্জন, মো: ফরিদ হাসান জুয়েল, মো: মেহেদী হাসান সোহাগ, গোপীনাথ শীল ও ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় দে, মো: শাওন আহমেদ মোড়ল, নুর হোসেন রাজন,শেখ আওয়াল হোসাইন, রাসেল পারভেজ রাব্বি,

সাংগঠনিক সম্পাদক তৌহিদুজ্জামান তৌহিদ, সৈয়দ আকিব, শেখ শাহরিয়ার নাফিজ, মো: নয়ন হোসেন, দপ্তর সম্পাদক মো: আল মামুন হোসেন, উপ-দপ্তর সম্পাদক মো: সেফায়েত গাজী, প্রচার সম্পাদক দেব প্রসাদ পাল, উপ-প্রচার সম্পাদক তানভীর আহমেদ দীপ্ত।

এ কমিটিতে প্রকৃত ছাত্র, আওয়ামীলীগ পরিবার ও ত্যাগী নেতাকর্মীদের স্থান দেওয়া হয়েছে বলে তালা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার নগরঘাটায় একই দিনে দুটি আত্মহত্যা !

নিজস্ব প্রতিনিধি :
৭ মাস পূর্বে পাটকেলঘাটা থানার ভার্শা গ্রামের নজরুল ইসলামের মেয়ে উর্মি খাতুনের (১৮) বিয়ে হয় নগরঘাটা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার রাজমিস্ত্রী তরিকুলের ছেলে ইমরান হোসেনের (২২) সাথে। যৌতুক হিসাবে নেওয়া ডিসকভার মোটরসাইকেল নিয়ে সুখেই চলছিল নতুন দম্পতির সংসার। বেকার থাকাতে সংসারে অশান্তি শুরু হয়। এক পর্যায়ে যৌতুক নেওয়া মোটরসাইকেল বিক্রয় করা নিয়ে দ্বন্দ শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে। সোমবার (২৫ অক্টোবর) কয়েকবার ওই বধুকে শারীরিক নির্যাতন করা হয় বলে জানান স্থানীয়রা। ২৬ অক্টোবর ভোর সকালে ওই বধু আত্মহত্যা করেছে বলে প্রচার দিতে থাকে ইমরানের পরিবার।

মেয়ের দাদা মব্বর সরদার জানান, আমার পুতনিকে গভীর রাতে নির্যাতন করে মৃত্যু নিশ্চিত করে ঘরের আড়াই ওড়না দিয়ে ঝুলিয়ে রেখেছে। খাট থেকে চালের আড়ার দূরত্ব চার থেকে সাড়ে চার ফুট হবে। এই দূরত্বে কেউ চাইলে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করা সম্ভব না।
এঘটনায় স্বামী ইমরান হোসেন ও শশুর তরিকুল আত্বগোপনে আছে বলে জানা যায়।

অপরদিকে, একই গ্রামে এক প্রি-ক্যডেট স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু জানান নগরঘাটা ইউনিয়নের কালিবাড় গ্রামের বিনয় চক্রবর্তীর ছেলে অমল চক্রবর্তী (৫২) সবার অজান্তে মঙ্গলবার সকাল ১০ টার দিকে নিজের বাড়িতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। শারীরিকভাবে অসুস্থ ছিলেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায়় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পাটকেলঘাটা থানার এস আই কৃষ্ণপদ জানান, প্রাথমিক পর্যায়ে আত্মহত্যা বলে মনে হয়েছে। গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদরহাসপাতালে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest