সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগ

পরী জন্মদিনে লাল জামা-সাদা ধুতিতে নাচলেন এবং নাচালেন

বিনোদন ডেস্ক : জন্মদিন উদযাপন নিয়ে পরীমণি চমক দেন বরাবরই। এবারও তার ব্যতিক্রম হলো না। রাজধানীর পাঁচ তারকা হোটেলে মধ্যরাতে পরীমণি চমকে দিলেন উড়োজাহাজের ককপিটের আদলে তৈরি মঞ্চে নেচে।

গত বছর পরীমণির জন্মদিনের থিম ছিল ময়ূর। সেই আয়োজনে পরীমণি থিম নিয়ে বলার সময় পিকক বলতে গিয়ে ভুলবশত বলেছিলেন, ‘ককপিট’। এবারের জন্মদিনে সেই ককপিটই যেনো তৈরি করে দেখালেন, মানে কৌশলে ট্রোলের জবাবও দিলেন।

এবার পরীমণির জন্মদিনের থিম কালার ছিলো সাদা-লাল। শুভ্রতা ও লালের শক্তি বোঝাতেই এমন রংবিন্যাস বলে জানান তিনি। অনুষ্ঠানে যোগ দিতে অতিথিদের জন্য দিয়েছিলেন সাদা-লালের ড্রেসকোড। লাল-সাদা পোশাক পরেই অতিথিরা হাজির হন পরীর অনুষ্ঠানে।

রোববার রাতে লাল-সাদা আর বর্ণিল আলোর ঝলকানিতে পরী যেন দেখালেন আনন্দে বাঁচার ধরণ। রাত ১০টার দিকে হলরুমে তৈরি বিমানের সিঁড়ি ধরে নেমে আসেন পরী। কিছুক্ষণ চলে ফটোসেশন। ব্যাকগ্রাউন্ড মিউজিকে র‍্যাপার বাদশার ‘বাউলা’ গান বাজতে থাকে। গানের তালে নাচতে নাচতে পরীমণি এগিয়ে যান অতিথিদের মধ্যে। তখন তার পরনে লাল জামা, সাদা ধুতি, মাথায় সাদা পাগড়ি। নেচে গেয়ে মাতান আসর। মেতে উঠেন আমন্ত্রিত অতিথিরাও।

জন্মদিন উদযাপনে ‘গুণিন’ ওয়েব ফিল্মের শুটিং সেট থেকে ছুটি নিয়ে ঢাকায় ফেরেন এই চিত্রনায়িকা। এবারে তার আমন্ত্রণপত্রে লেখা ছিল: ‘বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো। এরপর সারাজীবন আমার সঙ্গে ওড়ো’। কথাটির বাস্তবায়নও যেন দেখা গেল আয়োজনস্থলে। স্লোগান ছিল ‘ফ্লাই উইথ পরীমণি’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অনন্যা পাণ্ডে মাদক মামলায় গ্রেপ্তার হতে পারেন

বিনোদন ডেস্ক : আবার মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ডেকেছে জাতীয় মাদক নিয়ন্ত্রক ব্যুরো (এনসিবি)। মুম্বাইয়ের প্রমোদতরী থেকে মাদক উদ্ধার ও আরিয়ানকে আটক করার ঘটনার সূত্রে এ নিয়ে অভিনেত্রীকে তৃতীয়বার ডাকা হলো। সেই সঙ্গে গুঞ্জন শোনা যাচ্ছে, আজ ২৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হতে পারে।

মাদক মামলায় গ্রেফতার আরিয়ান খানের সঙ্গে অভিনেত্রীর একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের সূত্রে বৃহস্পতিবার প্রথম এনসিবি কার্যালয়ে ডেকে আনে অনন্যাকে। তার আগে অবশ্য অনন্যার বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। সেখান থেকে একটি ল্যাপটপ এবং দু’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়।

পরে বৃহস্পতিবার অনন্যাকে এনসিবির দফতরে টানা ২ ঘণ্টা জেরা করা হয়। তার পরের দিন, শুক্রবারও অভিনেত্রীকে ৪ ঘণ্টা জেরা করেন মাদক মামলার তদন্তকারীরা। অনন্যা যে আরিয়ানকে গাঁজার যোগান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাও প্রকাশ্যে আসে সে তথ্যও এনসিবির হাতে।

অনন্যা যদিও বিষয়টি ঠাট্টা বলে এড়িয়ে গিয়েছেন। এমনকি এও বলেছেন গাঁজা যে মাদক, তা তার জানা ছিলো না। তবে মুখে যাই বলুন অভিনেত্রীর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, মাদক মামলায় যে তাকে আবারও ডাকা হবে, তা আগেই বুঝেছিলেন অনন্যা।

এমনকি তার জন্য নিজের সমস্ত শুটিংয়ের কাজও বেশ কয়েক দিন পিছিয়ে দিয়েছিলেন। সোমবার অভিনেত্রীর আশঙ্কা সত্যি হল।

অনন্যাকে সোমবার ফের মুম্বাইয়ে এনসিবির দফতরে ডেকে পাঠানো হয়েছে। তবে অভিনেত্রীকে কী বিষয়ে জেরা করা হবে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানবতাবিরোধী অপরাধ : সাতক্ষীরার আকবরসহ ১৭ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত

ডেস্ক রিপোর্ট : একাত্তরে গণহত্যা, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুই মামলায় ১৭ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্যে কুড়িগ্রামের এক মামলায় ১৩ এবং সাতক্ষীরায় ৪ জনকে আসামি করা হয়েছে। চলতি সপ্তাহেই প্রতিবেদন দুটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে দাখিল করা হবে।

তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক এম সানাউল হক সোমবার রাজধানী ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, এ দুটি মামলা নিয়ে সংস্থাটি এ পর্যন্ত ৮০টি মামলার তদন্ত শেষ করেছে।

এম সানাউল হক বলেন, সাতক্ষীরার কালীগঞ্জের মামলার চার আসামির মধ্যে তিনজনই পলাতক। এর মধ্যে আকবর আলী শেখকে ২০১৯ সালের ১২ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় আকবর আলী শেখ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের কর্মী ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, আকবর আলী শেখসহ (৭০) আসামিদের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের প্রমাণ পাওয়া গেছে। আসামিরা মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরার কালীগঞ্জ ও দেবহাটা এলাকায় সাতজন নিরীহ মানুষকে হত্যা করে। তারা পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে হিন্দু জনগোষ্ঠী নিশ্চিহ্ন করতে দেবহাটা থানার হাদিপুর ঘোষ বাড়িতে হামলা, নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে। মামলাটি ২০১৯ সালের ২৪ নভেম্বর শুরু হয়ে সম্প্রতি শেষ হয়েছে। ১৯ জনকে সাক্ষী করা হয়েছে। ১৭৫ পাতার তদন্ত প্রতিবেদনটি চার খণ্ডে প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, কুড়িগ্রামের উলিপুর থানার মামলাটির আসামি ১৩ জন। এর মধ্যে দুইজন পলাতক। ১১ আসামিকে গত বছরের ৯ মার্চ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম, এছাহাক আলী ওরফে এছাহাক কাজী, ইসমাইল হোসেন, ওছমান আলী, আব্দুর রহমান, আব্দুর রহিম ওরফে রহিম মৌলানা, শেখ মফিজুল হক, মকবুল হোসেন ওরফে দেওয়ানী মকবুল, ছাইয়েদুর রহমান মিয়া ওরফে সৈয়দ মওলানা, শাহজাহান আলী ও আব্দুল কাদের। এরা সবাই জেলার উলিপুর উপজেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় আসামিরা উলিপুর ও রাজাহাট থানা এলাকায় অপরাধে অংশগ্রহণ করে। এ সময় তারা ৭৪৫ জনকে হত্যা করে। তাদের হামলায় প্রায় ৭৫ জন আহত হয়েছেন। ২ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া প্রায় ২৭০টি বাড়িতে অগ্নিসংযোগ এবং প্রায় ৯০টি বাড়িতে লুটপাট চালায় তারা। এ মামলায় ৭ জনকে সাক্ষী করা হয়েছে। ৩৭৫ পাতার প্রতিবেদনটি ৩ খণ্ডে প্রস্তুত করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি ও বিষয় ভিত্তিক প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন

জাহাঙ্গীর আলম লিটন কলারোয়াঃ কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে ওই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার(২৫ অক্টোবর) সকাল ৯ টায় ৩দিন ব্যাপি প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদের পরিচালনায় প্রশিক্ষনে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, মাস্টার ট্রেনার সহকারী শিক্ষক হুমায়ন কবির, মোস্তাফিজুর রহমান, শামসুর রহমান লাল্টু ও সাইফুল ইসলামসহ প্রশিক্ষনার্থী শিক্ষকবৃন্দ।

প্রশিক্ষনে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিষয় ভিত্তিক ১ম ও ২য় ব্যাচে পর্যায়ক্রমে ২৫ জন করে ৫০ জন শিক্ষক প্রশিক্ষনে অংশগ্রহন করবেন বলে জানা যায়।

উল্লেখ্য, উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো – অপারেশন এজেন্সি ( জাইকা)’র সহায়তায় প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হচ্ছে বলে জানা যায়

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সপ্তাহব্যাপী ভ্রামমান চলচিত্র প্রদশর্নী ও জারিগান
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায়  সাতক্ষীরা জেলা তথ্য অফিসের বার্ষিক  কর্ম সম্পাদন চুক্তি  ( এপিএ ) র  আওতায় ভ্রামমান চলচিত্র প্রদশর্নী ও  সংগীত,  ও জারিগান পরিবেশন করা হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে সপ্তাহব্যাপী  এ  অনুষ্ঠানের  আয়োজন করা হয়।
২৪ তারিখ থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে ৩০শে অক্টোবর পর্যন্ত।
সোমবার  ( ২৫ অক্টোবর)  বিকালে সাতক্ষীরা সদরের গাংনী ফুটবল মাঠ,   মাহমুদপুর বাজার ও সন্ধায় বকচারা বাইপাস মাছে বাজারে এ   অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে  সরকার বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম জারিগান গেয়ে ও প্রজেক্টারে  প্রামন্য চিএ প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত  ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, সাইন অপারেটর,  মীর আজিবুর রহমান,  মো. মেহেদী হাসান, বয়াতী আকতার হোসেন প্রমুখ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মিডিয়া কর্মী‌দের সাথে সংলাপ 

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ কালিগঞ্জে মানব পাচার প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মিডিয়া কর্মী‌দের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় কা‌লিগঞ্জ থানার কনফারেন্স রুমে পাচা‌রের শিকার ‌থে‌কে উদ্ধার নারী ও পুরুষদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক পুনর্বাসনের লক্ষে এই সংলাপ অনু‌ষ্ঠিত হয়। এসডিসির অর্থায়নে, উই নরক  ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং অগ্রগতি সংস্থার বাস্তবায়নে মানব পাচার প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মিডিয়াকর্মী‌দের সা‌থে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও অগ্রগতি সংস্কার প্রকল্প সমন্বয়কারী অসিত ব্যানার্জীর প‌রিচালনায় সংলাপ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।

এসময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লা‌বের সহ-সভাপতি নিয়াজ কওসার তুহিন, শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা এসএম, মমতাজ হোসেন মন্টু, রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার,  থানার সহকারী উপ-প‌রিদর্শক মোরশেদ হোসেন প্রমূখ।

স্বাগত বক্তব্যে অগ্রগতি সংস্থা নির্বাহী পরিচালক আব্দুস সবুর বলেন, সাতক্ষীরা সদরসহ কালিগঞ্জ শ্যামনগর ও তালা উপজেলায় অগ্রগতি সংস্থা ও সি ডব্লিউ সি এস এর বাস্তবায়নে সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যাড কো-অপারেশন এসডিসি এবং আশ্বাস মানবপাচার থেকে উদ্ধার হওয়া নারী ও পুরুষদের পূনর্বাসনের জন্য কাজ কর‌ছে। এই প্রকল্পের মেয়াদ আগামি ২০২২ সাল পর্যন্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন আ’লীগের সম্পাদকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি মহল। দীর্ঘ ৩৯ বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়ীত্ব পালন করার পরেও তাকে রাজাকার পরিবারের সদস্য বলে অপপ্রচারে লিপ্ত এ চক্রটি।

তিনি এর প্রতিকার চেয়ে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন।

রমজান নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী বলেন, ইংরেজি ১৯৮২ সাল থেকে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়ীত্ব পালন করছেন। তৎকালীন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়ীত্বে ছিলেন (বর্তমান সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি) আলহাজ্ব এ কে ফজলুল হক।

তার হাত ধরেই তিনি আওয়ামী লীগের প্রবেশ করেন এবং দীর্ঘ ৩৯ বছর সুনামের সঙ্গে দায়ীত্ব পালন করছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের স্বপক্ষে গুরুত্বপূর্ণ দায়ীত্ব পালন করেছেন। বিগত ইউপি নির্বাচনে তিনি রমজাননগর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ফজলুল হক মোড়লের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ওই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে জয়লাভ করেন শেখ আল মামুন।

বর্তমানে বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহী। এ ব্যাপারে আল মামুনের সঙ্গে তার মতানৈক্য সৃষ্টি হওয়ায় আল মামুন ও তার কিছু অনুসারী তাকে নিয়ে নানান চক্রান্ত করছেন বলে তিনি দাবী করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, বিগত নির্বাচনে যারা নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ কঠোর অবস্থানে। এসব প্রার্থীদের তৃণমূল আওয়ামী লীগ প্রার্থী বাছাইয়ে কোনরুপ সুপারিশ না দেয় এ ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে।
এ বিষয়ে শেখ আল মামুন বলেন, আমাদের গোটা পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমার পিতা, বড় ভাই, ভগ্নিপতি এবং সর্বশেষ আমি ইউনিয়নের চেয়ারম্যান। আমরা নৌকার দাবিদার।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সখিপুর ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রতনের নির্বাচনী শোডাউন  
দেবহাটা প্রতিনিধি :  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনিত চেয়ারম্যান প্রার্থী শেখ ফারুক হোসেন রতনের নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য যে, গত শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গঠিত মনোনয় বোর্ডের সভায় ৩য় ধাপে ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয় চূড়ান্ত করা হয়। এতে দেবহাটার সখিপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনকে নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী হিসাবে চূড়ান্ত করা হয়।
এরপর ঢাকা থেকে সোমবার নির্বাচনী এলাকায় পৌঁছালে রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ শরিফুল ইসলাম পলাশ, কার্যনির্বাহী কমিটির সদস্য ও ইউপি সদস্য আকবর আলী, আব্দুল খালেক ভোলা, ইউপি সদস্য আবুল হোসেন, জগন্নাথ মন্ডল,
মোনাজাত আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক মাসুদ আনোয়ার মিলন চৌধুরী,
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরশাদ আলী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম মন্টু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুস সালাম,
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিক কুমার, উপজেলা যুবলীগের সহ—সভাপতি গোলাম মঈনুদ্দীন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন খোকন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, আওয়ামীলীগ নেতা আবু রায়হান, আব্দুল আজিজ, রফিকুল ইসলাম, জাহিদ হোসেন, সেরাজুল ইসলাম, মনিরুজ্জামান সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাকর্মীবৃন্দ।
এসময় আগামী ২৮ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest