সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতিউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের অঙ্গীকারপ্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলীএখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগ

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যদের সাইন্টিফিক সেমিনার

প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলার সদস্যদের নিয়ে একমি ল্যাবরেটরিজ লিঃ এর আয়োজনে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। To prevent nausea vomiting and skin disease. বিষয়ে সাইন্টিফিক সেমিনারে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার দুই শতাধিক গ্রাম ডাক্তারবৃন্দ। সোমবার বেলা ১১টায় পুরাতন সাতক্ষীরা সেঞ্চুরি কমিউনিটি সেন্টারে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান। যুগ্ন সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একমি ল্যাবরেটরিজ লিঃ এর এক্সিকিউটিভ ডাইরেক্টর ফেরদৌস খান।

বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক মুক্ত-স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম আজাদ, রোটারি ক্লাব অব সাতক্ষীরা সভাপতি শফিউল ইসলাম, দি একমি ল্যাবরেটরিজ এর সেলস ম্যানেজার শান্ত কুমার ঘোষ,

ডেপুটি সেলস ম্যানেজার জামাল উদ্দিন মিয়া, ডেপুটি ম্যানেজার রুহুল আমিন, জেলা সেক্রেটারী আব্দুল গাফফার। বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা সভাপতি আশুতোষ কুমার রায়, কালীগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল কাদের, কলারোয়া উপজেলা সভাপতি নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা সভাপতি আকতার হোসেন, সদর উপজেলা সভাপতি আলমগীর হোসেন, তারা উপজেলা সভাপতি মিজানুর রহমান, পাটকেলঘাটা থানা শাখার সভাপতি হাদিউজ্জামান,

সাতক্ষীরা পৌর শাখার সভাপতি রেজাউল ইসলাম প্রমূখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান, শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক অপূর্ব মজুমদার, কোষাধক্ষ্য জাহাঙ্গীর হোসেন, সাংস্কৃতিক ও পরিবার পরিকল্পনা সম্পাদক শফিকুল ইসলামসহ সাতক্ষীরা জেলা, বিভিন্ন উপজেলা, বিভিন্ন ইউনিয়নে নেতৃবৃন্দ এবং একমি ল্যাবরেটরিজ লিঃ এর আরএসএম, এরিয়া ম্যানেজার, সেলস ম্যানেজার, এমপিও বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় প্রবাসী বোনের মাদকাসক্ত পুত্র কর্তৃক খালা ও মামার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি ঃ সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী বোনের মাদকাসক্ত পুত্রের কর্মকান্ডের প্রতিবাদ করায় আপন খালা ও মামাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, উপজেলার শুভংকরকাটি গ্রামের আব্দুল আজিজের স্ত্রী পারুল খাতুন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার সেজো বোন আনজুয়ারা খাতুন তার ৮ বছর বয়সী শিশুপুত্র খন্দকার রাকিবুল ইসলাম ইমনকে রেখে প্রবাসে চলে যান। বিদেশ যাওয়ার পূর্বে খন্দকার ইসরাইল হোসেনের সাথে বোন আনজুয়ারার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর ইসরাইল ভারতের বোম্মের এক মহিলাকে বিয়ে করে নিয়ে আসেন। সেখান থেকে ইমনকে নিজের সন্তান মনে করে কোলে পিঠে করে মানুষ করেছি। এখন তার বয়স প্রায় ৩০ বছর। করোনা পরিস্থিতিতে অন্যের বাড়িতে কাজ করে তাকে খাইয়েছি।

কিন্তু বিদেশ প্রবাসী বোন সব সময় টাকা পয়সা ইমনের একাউন্টে পাঠাতো। ২০১৩ সালের দিকে আনজুয়ারা দেশে ফিরে ইমনের থাকার জন্য ভাই আব্দুল আহাদ, আবুল হাসান ও প্রতিবন্ধী ভাই আবুল বাসারের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে দেই।

বর্তমানে সেখানে বসবাস করে ইমন। তাকে এতটাই ¯েœহ করতাম যে, নিজের জীবনের সঞ্চিত অর্থ দিয়ে কলারোয়া সোবহান মার্কেটে ১৫ লক্ষ টাকা দিয়ে একটি দোকান ক্রয় করি। তার প্রতি অগাধ বিশ^াসের জেরে নিজের স্বামীর নামে না দিয়ে ওই দোকান ইমনের নামে দিয়েছিলাম। কিন্তু ইমন বড় হয়ে ওই দোকানটি অন্যের কাছে বিক্রি করে ফেন্সিডিল খেয়ে ও জুয়া খেলে উড়িয়ে দেয়। এনিয়ে স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে অল্প কিছু টাকা আমাকে ফিরিয়ে দেয়।

আমাদের উপার্জনের একমাত্র প্রতিষ্ঠানটি বিক্রয় করে দেওয়ায় আমি পথে বসেছি। বাধ্য হয়ে পিতার বাড়ির গোয়াল ঘরে আশ্রয় নিয়েছি।

ওই দোকানের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ইমনের সাথে বিরোধের সৃষ্টি হয়। উক্ত টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে গত ১৬/১০/২০২১ তারিখে ইমনের পিতা খন্দকার ইসরাইল, তার বর্তমান স্ত্রী বোম্বের শেলি, খন্দকার নুরুল ইসলাম, মনজুয়ারা, চাচাতো ভাবী শাহিনাসহ কয়েকজন ভাড়াটিয়া দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমার পিতার বাড়িতে প্রবেশ করে বাড়ি ঘর ভাংচুর করে। আমার ভাই আবুল হাসানকে মারপিট করে এবং ইসরাইল আমাকে বেধড়ক মারপিট করে হাতের আঙ্গুল ভেঙে দেই।

আমার পরনের জামাকাপড় ছিড়ে শ্লীলতাহানি ঘটনায়। অথচ এঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ইমন আমি নিজে ঘর ভাংচুর করে মর্মে প্রচার দিচ্ছেন। যা সর্ম্পূণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, শুভংকরকাটির হাল ১১৬৯ ও ১১৭২ দাগে সাড়ে ৬ শতক সম্পত্তির বৈধ মালিক আমার তিন ভাই। সেখানে ইমনের মায়ের কোন জমি নেই। আমার ভাই এবং আমরা ওই ঘর ছেড়ে দেওয়ার কথা বলায় আমাদের উপর ক্ষিপ্ত হয়ে এসব কর্মকান্ড চালিয়ে যাচ্ছে ইমন। ইমন যে জমিতে থাকে সেটিও আমার ভাইদের। ইমন বর্তমানে ওই ঘরে মাদক ও জুয়ার আসর বসিয়ে পরিবেশ নষ্ট করে যাচ্ছে। তার মা আনজুয়ারাকে বিষয়টি জানালেও সে উল্টো মাদকাসক্ত পুত্রের পক্ষে অবস্থান নিয়েছে। এর প্রতিবাদ করায় সে তার ভাড়াটিয়া লোকজন নিয়ে প্রকাশ্যে আমার স্বামী আব্দুল আজিজ, ভাই হাসানসহ আমাদের খুন, জখম ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছে। এরই জেরে গত ২৪ অক্টোবর সে সাতক্ষীরা প্রেসক্লাবের হাজির হয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে একটি সংবাদ সম্মেলন করে।

যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় মাদকাসক্ত জুয়াড়ি ইমনের কবল থেকে বাড়ির পরিবেশ রক্ষা এবং নিজেদের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সম্ভাব্য বিদেশ গমনেচ্ছুকদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান শ্লোগানে সাতক্ষীরায় সম্ভাব্য বিদেশগমনেচ্ছুকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর প্রিন্সিপাল কে এম মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, সাতক্ষীরা টিটিসি’র জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম, দৈনিক ঢাকা টাইমসের সাতক্ষীরা প্রতিনিধি ও ডেইলি সাতক্ষীরার বার্তা সম্পাদক এম. বেলাল হোসাইন, টিটিসির ইন্সট্রাক্টর সুমন চন্দ্র প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দালালদের খপ্পড়ে পড়ে কোন ভাবেই অবৈধভাবে বিদেশ যাওয়া যাবে না। বিদেশ যেতে হলে অবশ্যই সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে হবে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষন গ্রহণ করতে হবে। জনশক্তি অফিসের নিবন্ধিত হবে হতে এবং সরকারের যে ধাপগুলো রয়েছে তা সঠিকভাবে সম্পন্ন করতে হবে।

এর আগে আই এল ও এর অর্থায়নে এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বাস্তবায়নে শুরু হওয়া একটি প্রকল্পের বিষয়ে অবহিত করেন সাতক্ষীরা টিটিসি’র অধ্যক্ষ কে এম মিজানুর রহমান।

তিনি বলেন, যারা বিদেশ থেকে ফিরে এসে আবার যেতে যান। অথবা ওই পরিবারের অন্য সদস্যকে পাঠাতে চান এমন পরিবারের সদস্যদের জন্য সম্পূর্ণ ফ্রি তে কয়েকটি ট্রেডের প্রশিক্ষণ প্রদানের সুযোগ থাকবে। ইতোপূর্বে ওই প্রশিক্ষণটি গ্রহণ করতে কোর্স ফ্রি প্রদানের পাশাপাশি নিজস্ব খরচে থাকা ও খাওয়ার করতে হতো। কিন্তু এখন থেকে প্রশিক্ষনার্থীদের ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি প্রশিক্ষণ শেষে তাদেরকে সম্মানি প্রদান করা হবে।

প্রশিক্ষণে বিদেশ ফেরত ছাড়াও যারা বিদেশ যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তাদের জন্যও এ সুবিধা থাকবে। প্রশিক্ষণ শেষে ৫ বছর মেয়াদী একটি আন্তর্জাতিক সনদপত্র প্রদান করা হবে। ওই সনদপত্র দেখিয়ে বিশে^র যে কোন দেশে কাজ করার সুযোগ রয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অগ্রগতি সংস্থার প্রতিনিধি ধনঞ্জয় সরকার। শেষে বিদেশ গমনেচ্ছুদের বিদেশে যাওয়ার পূর্বে এবং পরে করণীয় বিষয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তামাক কোম্পানির অবৈধ বিজ্ঞাপন প্রচার প্রতিরোধে সাতক্ষীরায় সাইনবোর্ড স্থাপন

নিজস্ব প্রতিনিধি :
জীবন বাঁচাতে তামাক ছাড়ি, তামাক কোম্পানির আগ্রাসন প্রতিরোধ করি” এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরায় তামাক কোম্পানির অবৈধ বিজ্ঞাপন প্রচার প্রতিরোধে সাতক্ষীরায় বিভিন্ন চায়ের দোকানে সাইনবোড ও স্টিকার স্থাপন করা হয়।

বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা),ডাব্লিউবিবি ট্রাস্ট,মিড়া,গণচেতনা ফাউন্ডেশন,সুন্দরবন ফাউন্ডেশন,প্রভা,সবুজ ফাউন্ডেশন,ডুইডো,সিমান্ত উন্নয়ণ ফাউন্ডেশন ও মৌমাছি’র যৌথ আয়োজনে এবং সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সার্বিক সহযোগিতায় সোমবার (২৫অক্টোবর) সকাল ১১টায়
এ কার্যক্রম শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী।
বাংলাদেশ তামাক বিরোধী জোট সাতক্ষীরা জেলার সহযোগি সংগঠনগুলোর পক্ষে মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, অন্যান্যদের তুলনায় একজন ধূমপায়ীর কোভিড আক্রান্ত হবার ঝুঁকি ১৪গুণ বেশি। তথাপি তামাক কোম্পানিগুলো বিভিন্ন কৌশলে আইন লঙ্ঘন করে বিজ্ঞাপন প্রদর্শন ও প্রচারণা অব্যাহত রেখেছে। সম্প্রতি সাতক্ষীরা জেলায় দোকান গুলোতে ব্যাপক পরিমানে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন পরিলক্ষিত হচ্ছে। যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয় অনুসারে “তামাকমুক্ত বাংলাদেশ” গড়ে তোলার প্রত্যয় বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি করছে।

বক্তারা জেলা প্রশাসকের নিকট সুপারিশ করেন- টাস্কফোর্স কমিটির সভা নিয়মিতকরণ এবং সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং আইন লংঘনকারী তামাক কোম্পানীগুলোকে আইন অনুসারে শাস্তি প্রদান। এসময়ে আরো বক্তব্য রাখেন মিড়ার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাশ,প্রভার নির্বাহী পরিচালক শাম্মি আক্তার কুমকুম, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, সবুজ ফাউন্ডেশনের উপ পরিচালক মনিরুজ্জামান টিটু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির কমিটি বাতিল

নিজস্ব প্রতিনিধি : ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ এর কমিটি বাতিল করা হয়েছে মর্মে রায় দিয়েছে আদালত। খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ-নিবন্ধক (বিচার) মাসুদা পারভীন স্বাক্ষরিত ১৩/১০/২০২১ তারিখে ঘোষিত রায় স্মারক নং-৪৭.৬১.০০০০২৬১.৩৭.০০৪.২১-৯৪৫ রেজিঃ ডাকযোগে প্রেরিত কপিতে ০৩/০৩/২০২১ তারিখে অনুষ্ঠিত নির্বাচন বাতিল বলে এ সংক্রান্তে আদেশ প্রদান করেন। সমবায় আদালতের রায়ের কপিতে উল্লেখ করা হয়েছে যে উক্ত নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিটি কর্তৃক সমবায় সমিতি আইন ও বিধি মোতাবেক নির্বাচন সুষ্ঠভাবে সম্পাদন করা হয়নি।

রায়ের কপিতে আরো উল্লেখ করা হয়েছে, সমবায় সমিতি আইন ২০০১ (সংশোধন, ২০০২ ও ২০১৩) এর ধারা ১৮(২) মোতাবেক নির্বাচনের পূর্বে সাধারণ সভা করা হয়নি। এছাড়া, ২০০৪ এর বিধি ১৪(৩) মোতাবেক সাধারণ সভার নোটিশ জেলা সমবায় কার্যালয় ও সদর উপজেলা সমবায় কার্যালয়ে যথা সময়ে প্রেরণ করা হয়নি। নির্বাচনের পূর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলমগীর হোসেন পদত্যাগ করলেও অন্য সদস্য অন্তর্ভুক্ত না করে সমবায় বিধি লংঘন করে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

তাছাড়া নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রার্থীগনের মনোনয়ন পত্রে উপজেলা ও জেলা সমবায় অফিসারের প্রতিস্বাক্ষর গ্রহণ করা হয়নি। এদিকে খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের কপিতে আরো বলা হয়েছে যে, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ এ জেলা সমবায় অফিসার কর্তৃক বিরোধ মামলা নং-১৮/২০২১ এর সালিসকারী হিসেবে প্রদত্ত রায়ও বাতিল করা হলো এবং গত ০৩/০৩/২০২১ তারিখে অনুষ্ঠিত নির্বাচন বাতিল করা হলো।

এছাড়া অন্তরবর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের নেতৃত্বে সমবায় আইন ও বিধি লংঘন করে গত ০৩/০৩/২০২১ তারিখে প্রহসনের নির্বাচন করে। নির্বাচনে নিজেদের মতো করে কমিটি গঠন করে। উক্ত পাতানো নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলের পায়তারা করলে সমিতির সদস্য মাকসুদুর রহমান খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ে আপিল (নং-০৪/২০২১) করেন। আপিলের উপর শুনানী শেষে নির্বাচন বাতিল সংক্রান্ত এ রায় প্রদান করেন সমবায় আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় জখম-৩

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন জখম হয়েছে। আহতদেরকে প্রথমে আশাশুনি স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হলেও মাথায মারাত্বক জখম প্রাপ্ত রায়হানকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এসময় বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান (পল্ট্রি খামার) ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০টার দিকে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্ৰামে।

সরেজমিন ঘুরে স্থানীয় ও ঘটনায় আহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে এবং থানায় লিখিত এজাহার সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বহুদিন থেকে মৃত রিয়াজ উদ্দীন সরদারের পুত্র কাশেম আলী গং এর সাথে প্রতিবেশি মৃত জলিল সরদারের পুত্র গোলাম মোস্তফা গং এর বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গোলাম মোস্তফা, কফিল উদ্দীন, রাজু সরদার ও শিমুল সরদার সহ আরও ১০-১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমি জবর দখলের উদ্দেশ্যে কাশেম আলীর বসত বাড়িতে হামলা চালায়।

এসময় তাদেরকে বাধা দিলে তারা কাশেম আলীর ভাই রায়হানের মাথার সামান্য নিচে কপালে চাইনিজ কুড়ালের কোপ মেরে মারাত্মক জখম করে। কাশেম আলী ও তার মা তাদের ভাই ও ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও উপযুক্ত পুরি মারধর করে। স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে আসলে দেশীয় অস্ত্রে সজ্জিত দূরবিত্তরা তাদের বসতঘর, পল্ট্রি খামার ভাংচুরসহ লুটপাট করে পরবর্তীতে হত্যার হুমকি দিয়ে ঘটনা স্থান ত্যাগ করে।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে এঘটনায় আহত কাশেম আলী। কাশেম আলী আরও জানান, ইতিপূর্বে মোস্তাফা গং এর বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের জমি জবর দখলসহ একাধিক দূর্নীতির অভিযোগ আছে।

জানাগেছে, এ ঘটনায় প্রতিপক্ষের গোলাম মোস্তফা আহত হয়ে সাতক্ষীরা সদরে চিকিৎসাধীন আছে।

আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির প্রতিবেদককে জানান, এ বিষয়ে আহত পরিবারের সদস্যদের থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালীগঞ্জের ধলবাড়িয়া ইউপিতে গাজী শওকতের নৌকা প্রতীকের মনোনয়ন বাতিলের দাবি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে রাজাকারপুত্র ও বয়স্ক বিধবা ভাতা আত্মসাতকারী গাজী শওকত হোসেনের নৌকা প্রতীকের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, ধলবাড়িয়া ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি বিশ^জিত ঘোরামি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলাম। অত্র ইউনিয়নের চিহ্নিত রাজাকার মৃত. খোরশেদ আলমের পুত্র গাজী শওকত হোসেন অজানা কারণে ২০১৬ সালে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন নৌকা প্রতীক পান। নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করে বিজয়ী হওয়ার পর থেকে তার আসল রুপ বেরিয়ে আসতে থাকে।

এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর শুরু করেন নির্মম অত্যাচার, নির্যাতন। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে জিম্মি করে তাদের জমি দখলসহ নানাভাবে হয়রানি করে তাদেরকে দিশেহারা করে তোলেন। তার অত্যাচারে ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের অনেক অসহায় পরিবার রাতারাতি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তারা অত্যাচারে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সন্মোহন কবিরাজের স্ত্রী, সুশীল মুখার্জীর স্ত্রী, অপূর্ব মন্ডল, শান্তি কর্মকারসহ অসংখ্যা অসহায় পরিবার।

এবিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন লাভ হয়নি। এছাড়া বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার প্রায় দুই শতাধিক মৃত ব্যক্তিদের নামে ব্যাংক থেকে টাকা আত্মসাত করেন। এঘটনায় উচ্চ আদালতে দুটি মামলাও চলমান রয়েছে। যার মামলা নং-৭২৫১/২০২১ ও ৭২৫২/২০২১।
এ সব অনিয়ম দুর্নীতির কারনে এবার ধলবাড়িয়ায় নৌকার মনোনয়নের জন্য চারজনের নাম পাঠানো হয়েছিল তার মধ্যে এক নং তালিকায় ছিলেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মূখার্জীর নাম। অথচ তার মত একজন জনপ্রিয় নেতাকে না দিয়ে এমন একজন রাজাকার পুত্রকে দেয়া হয়েছে যার নাম আওয়ামীলীগের কোন কমিটির তালিকায় নেই।
তিনি আরো বলেন, তারা বাবা মৃত. খোরশেদ আলম ছিলেন একজন তালিকাভুক্ত রাজাকার। যার কালিগঞ্জ উপজেলার গেজেট নং-১৭৭। সংবাদ সম্মেলন তিনি এ সময় রাজাকারপুত্র গাজী শওকত হোসেনের নৌকা প্রতীকের মনোনয়ন বাতিল করা না হলে তারা ভোট বর্জন করার ঘোষনা দেন। একই সাথে তিনি তার দলীয় মনোনয়ন বাতিল পূর্বক একজন দক্ষ, ত্যাগী প্রকৃত আওয়ামীলীগ নেতাকে নৌকার মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভায় অবহিত করণ কর্মশালা

দ্বি-মাসিক সভা কর্মসূচির অবহিতকরণ কর্মশালা পৌরসভার হল রুমে অনুষ্ঠিত হয়েছে। রোববার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ তাসকিন আহমেদ।

সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ে উপপরিচালক সন্তোষ কুমার নাথ। উক্ত কর্মশালায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী, বস্তি উন্নয়ন কর্মকর্তাসহ আরো উপস্থিত ছিলেন জিও এনজিওপ্রতিনিধি এবং সিডিসির প্রতিটি কমিউনিটির ২ জন করে সদস্য।

সরকারি সামাজিক সেবাসমূহে দরিদ্র জনগোষ্ঠীর প্রবেশাধিকার বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টিতে সাতক্ষীরা সমাজসেবা বিভাগ, সাতক্ষীরা পৌরসভা ও কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি (সিডিসি) এর মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা উন্নতিকরণের লক্ষ্যে জিআইজেড এর অর্থায়নে ইউএমআইসিসি/ইউএমএমএল প্রজেক্টের আওতায় সাতক্ষীরা শহর সমাজসেবা ও সাতক্ষীরা পৌরসভার সহযোগিতায় ইসোলভ ইন্ট কর্তৃক কর্মশালার মূল উদ্দেশ্য হলো শহর সমাজসেবা অফিসে এবং প্রকল্পের কর্ম এলাকায় নিয়মিত দ্বি-মাসিক সভা আয়োজনের মাধ্যমে সরকারি সামাজিক সেবাসমূহে দরিদ্র জনগোষ্ঠীর প্রবেশাধিকার বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচী অবহিতকরণ ও সভায় অংশগ্রহণকারীরা জানান এই ধরনের সভা নিয়মিত আয়োজন করতে পারলে দরিদ্র কমিউনিটির সদস্যদের সরকারি সেবাসমূহ প্রাপ্তিতে সচেতনতা বৃদ্ধি পাবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest